হোম রাজনীতি শিক্ষার্থীদের ভয় দেখানোর শোডাউন করেছে ছাত্রলীগ-ভিপি নুরুল হক
শিক্ষার্থীদের ভয় দেখানোর শোডাউন করেছে ছাত্রলীগ-ভিপি নুরুল হক

শিক্ষার্থীদের ভয় দেখানোর শোডাউন করেছে ছাত্রলীগ-ভিপি নুরুল হক

31
0

আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোকর‌্যালী বের করেছে ছাত্রলীগ। এই শোক র‌্যালীকে শিক্ষার্থীদের ভয় দেখানোর শোডাউন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি নুরুল হক।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তিনি। এসময় আবরারের হত্যাকারীদের অবিলম্বে কঠোর শাস্তি নিশ্চিত করা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

ছাত্রলীগের ডাকা শোক র‌্যালীতে নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য্য। তাদের এই প্রতিবাদের অংশকে কিছু সময় পরে ভিপি নুরুল হক আন্দোলনকারীদের ভয় দেখানোর শোডাউন বলে মন্তব্য করেন।

(31)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *