fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

হাজার হাজার সৌদি সেনা আটকের দাবি হুতিদের

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, বড় ধরনের হামলায় সৌদি সামরিক বাহিনীর ৩ টি ব্রিগেড পুরোপুরি ধ্বংস হয়েছে এবং সৌদির কয়েক হাজার সেনা, সামরিক সরঞ্জাম ও সাঁজোয়া যান আটক করেছে তারা। দুই দেশের সীমান্তের কাছে বড় ধরনের হামলার পর সৌদির সেনাদের ধরা হয় বলে হুতিদের দাবি। এই তথ্য জানানো হয়েছে  বিবিসি অনলাইনের প্রতিবেদনে। হুতিদের এক মুখপাত্র বিবিসির...বিস্তারিত

ইয়েমেনে সৌদির সেনা কর্মকর্তাসহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম আটক

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দাবি, বড় ধরনের হামলায় সৌদি সামরিক বাহিনীর ৩ টি ব্রিগেড পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া সৌদির কয়েক হাজার সেনা, সামরিক সরঞ্জাম ও সাঁজোয়া যান আটক করেছে তারা। তবে সৌদি কর্তৃপক্ষ এবিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানায়নি। শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে হুথি সংগঠনের মুখপাত্র কর্ণেল ইয়াহিয়া সারিয়া বলেছেন, ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের নাজরান...বিস্তারিত

ভারতের উত্তর প্রদেশে বন্যায় ৪৪ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে হঠাৎ বন্যায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটি স্থানীয় গণমাধ্যমগুলো। এদিকে বন্যার কারণে বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। তারা এখন ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, গত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় টানা বৃষ্টির কারণে রাজ্যের দুটি নদীর পানি উপচে এ বন্যা দেখা...বিস্তারিত

‘গত দশ বছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ সব টাকা সঠিকভাবে ব্যবহার হলে দেশ আরও বেশি এগিয়ে যেতো’

গত দশ বছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ সব টাকা সঠিকভাবে ব্যবহার হলে দেশ আরও বেশি এগিয়ে যেতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি ও মাদক ব্যবসা করে কেউ অবৈধ সম্পদের মালিক হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শনিবার (২৮ সেপ্টেম্বর) নিউইর্য়কে ম্যারিয়ট...বিস্তারিত

মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করবো: ইমরান খান, বক্তৃতার নিন্দা ভারতের

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জাতিসংঘে দেওয়া বক্তব্য এখন ভাইরাল। দুই পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান ও ভারত পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলে পুরো বিশ্বকেই এর ফল ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। ১৫ মিনিটের বেশি সময় ধরে ভাষণ দেন...বিস্তারিত

কাশ্মীরের জামিয়া মসজিদ আট সপ্তাহ বন্ধ, শুধু নামাজ নয়, আজানেও রয়েছে নিষেধাজ্ঞা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর রাজ্যজুড়ে যে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে তা এখনো কাটেনি। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাও তেমন একটা শিথিল হয়নি। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে মসজিদটিতে টানা আট সপ্তাহ বন্ধ রয়েছে জুমার নামাজ। জামিয়া মসজিদ ছাড়াও বেশ কয়েকটি মসজিদে জুমার নামাজ...বিস্তারিত

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে জঙ্গি হামলা

আফগানিস্তানে শনিবারের প্রেসিডেন্ট নির্বাচন ব্যাহত করার লক্ষ্যে জঙ্গিরা দেশব্যাপী একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছে। ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার সময় তারা এসব বিস্ফোরণ ঘটায়। এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন রাস্তায় বহু সৈন্য মোতায়েন করা হয়েছে। এরআগে নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন হামলায় অনেকে প্রাণ হারিয়েছে। রক্তক্ষয়ী এ নির্বাচনে প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার শক্ত প্রতিদ্বন্দ্বী দেশের প্রধান...বিস্তারিত

যুবলীগ নেতা সম্রাট গ্রেফতার কিনা তা শিগগিরই জানতে পারবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট গ্রেফতার হয়েছেন কিনা তা শিগগিরই জানতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার তিনি এ কথা জানান। পাশাপাশি ক্যাসিনো বিরোধী অভিযান পরিচালনার জন্য র‍্যাবকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কেউ যেন অযথা হয়রানি না হয় সেদিকেও লক্ষ্য রাখার কথা বলেছেন তিনি |

যাত্রাবাড়ী এলাকায় ডাকাতির চেষ্টাকালে ৫ জন গ্রেফতার

যাত্রাবাড়ী থানা এলাকায় ডাকাতির চেষ্টাকালে ৫ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। গ্রেফতাররা হলেন-  শামিম (২৪), মফিজুল (২৩), সেলিম (২৪), জাহিদ (২০) ও দিদার (১৬)। গ্রেফতারের সময় তাদের তাদের কাছ থেকে  ডাকাতি কাজে ব্যবহৃত দুটি চাপাতি উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় যাত্রাবাড়ী থানার ধলপুর কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা...বিস্তারিত

আমি ক্যাসিনো, জুয়া, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে অভিযানের পক্ষে: সামশুল হক

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন ঢাকা থেকে এসেই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আকস্মিক শোডাউন করেছেন। বিমান বন্দরে তাদের শোভাযাত্রা করে নিয়ে যেতে পটিয়া উপজেলা থেকে বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল যোগে কয়েক হাজার নেতা-কর্মী বিমানবন্দর এলাকায় জড়ো হন। শুক্রবার বিকেলে এ শোডাউনের ঘটনায় বিমানবন্দর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।...বিস্তারিত

নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের তেল কিনবে তুরস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাবে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আঙ্কারার পক্ষে ইরানের তেল ও গ্যাস কেনা বন্ধ করা সম্ভব নয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে অংশগ্রহণ শেষে নিউ ইয়র্ক থেকে দেশে ফেরার পথে এরদোয়ান সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শাস্তির হুমকিকে ভয় পায় না আঙ্কারা। ইরানের ওপর...বিস্তারিত

পাকিস্তান-ভারত যুদ্ধে লিপ্ত হলে পুরো বিশ্বকেই এর ফল ভোগ করতে হবে: ইমরান খান

দুই পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান ও ভারত পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলে পুরো বিশ্বকেই এর ফল ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, ১৫ মিনিটের বেশি সময় ধরে ভাষণ দেন ইমরান খান। তার বক্তব্যের...বিস্তারিত

এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই: মোদি

জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই বলে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী। চলমান জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে এ বৈঠকটি অনুষ্ঠিত হয় | নিউইয়র্কের বাংলাদেশ মিশন জানিয়েছে, দুই প্রধানমন্ত্রীর মধ্যে আন্তরিক পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত...বিস্তারিত

আলোচনার প্রস্তাব নিয়ে  যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি বক্তব্য

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র তার দেশের ওপর থেকে সব ধরনের অবরোধ প্রত্যাহার করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। খবর রয়টার্সের। গতকাল নিউ ইয়র্কে প্রেসিডেন্ট রুহানি বলেন, জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছিল, ইরান যদি আলোচনায় বসে তাহলে যুক্তরাষ্ট্র সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। রুহানি বলেন,...বিস্তারিত

আমরা সব ক্যাসিনো গুঁড়িয়ে দিয়েছি: র‌্যাব মহাপরিচালক

সব ক্যাসিনো বন্ধ করে দেয়া হয়েছে বলে দাবি করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেন, আমাদের টার্গেট ছিল ক্যাসিনো থাকবে না। আমরা সব ক্যাসিনো গুঁড়িয়ে দিয়েছি। এখন এটা করতে গিয়ে হয়তো আরও অন্যান্য ইস্যু বেরিয়ে আসছে। আমি দয়া করে অনুরোধ করব, কোনো ধরনের গুজব ছড়াবেন না, আতঙ্ক ছড়াবেন না। এতে দেশ...বিস্তারিত

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বাড়ছে ক্ষোভ আর অস্থিরতা

ভারত-শাসিত কাশ্মীর পরিস্থিতি বিশ্বদরবারে তুলে ধরতে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের একের পর এক কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে দানা বেঁধে উঠছে ক্ষোভ আর বাড়ছে অস্থিরতা। এতে ঝুঁকির মুখে পড়েছেন ইমরান খান। কারণ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরিদের ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে তা ভারতের সঙ্গে সংঘাতের পর্যায়ে চলে যেতে পারে। পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের কিছু মানুষ এরই মধ্যে দাবি করেছে, হাজার...বিস্তারিত

সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপিত

নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন করা হচ্ছে। রাত ১২টা ১ মিনিটে রাজশাহীর পদ্মার পাড়ের লালন মঞ্চ এলাকায় ৭৩টি ফানুস উড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়। জেলা আওয়ামী লীগ এ ফানুস উৎসবের আয়োজন করে। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। একই সময়ে বরিশালে আওয়ামী লীগের কার্যালয়ে...বিস্তারিত

আমিরাতে জনতা ব্যাংকের ঋণ খেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

জনতা ব্যাংকের ১৬১ জন ঋণ খেলাপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে সফররত বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মুহাম্মদ আসাদুল ইসলাম। তিনি বুধবার রাতে জনতা ব্যাংক আবুধাবি শাখা কার্যালয়ে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ঋণ পরিশোধ না করে কেউ পালিয়ে থাকতে...বিস্তারিত

ভারতে অপহরণ করে বলাৎকার!

গাড়ি চালিয়ে আসছিলেন বাড়িতে। পথে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ধূমপান করতে। সেখান থেকে অপহরণ করা হয় ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে। পাশে একটি গাছের নিচে নিয়ে পাঁচজন মিলে তাকে বলাৎকার করে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে, ওই যুবককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয়। গাছের নিচে নিয়ে তাকে প্রথমে বেদম মারপিট করা হয়। পরে...বিস্তারিত

এই প্রথমবারের মতো পর্যটন ভিসা দেবে সৌদি আরব

সৌদি আরব শুক্রবার জানিয়েছে, তারা এই প্রথমবারের মতো পর্যটন ভিসা দেবে। কেবলমাত্র তেল নির্ভর অর্থনীতির ওপর ভরসা না করে এক্ষেত্রে বহুমুখী আয়ের উৎস সৃষ্টির অংশ হিসেবে সৌদি আরব তাদের দেশের কট্টর রক্ষণশীল অবস্থান থেকে বেরিয়ে এসে পর্যটকদের এ সুযোগ দিতে যাচ্ছে। তেল পরবর্তী যুগের জন্য বৃহত্তম আরব অর্থনীতির প্রস্তুতির ব্যাপারে যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ভিশন...বিস্তারিত