হোম জাতীয় আবরার হত্যাকাণ্ডে আরেক আসামি মোয়াজ গ্রেফতার
আবরার হত্যাকাণ্ডে আরেক আসামি মোয়াজ গ্রেফতার

আবরার হত্যাকাণ্ডে আরেক আসামি মোয়াজ গ্রেফতার

10
0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারনভুক্ত আসামি মোয়াজ আবু হুরায়রাকে (২০) গ্রেপ্তার করেছে ডিএমপি’ র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমপি জানায়, মোয়াজের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে। তিনি বুয়েটের ইইই (EEE) বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র। আবরার হত্যায় তিনি জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *