fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

ফাহিম সালেহ’র জানাজা সম্পন্ন

চোখের পানিতে সন্তানকে কবরে শুইয়ে দিলেন হতভাগ্য পিতা। স্বজন এবং বন্ধুরাও শেষ বিদায় জানিয়েছেন দু’চোখে অশ্রু ঝরিয়ে। নৃশংসভাবে খুন হওয়া প্রযুক্তি-জিনিয়াস ফাহিম সালেহ (৩৩) এর দাফন সম্পন্ন হয়েছে নিউ ইয়র্কে। এর আগে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে সম্পন্ন হয় তার নামাজে জানাযা। স্থানীয় সময় গতকাল রোববার নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৮০ মাইল দূরের আল নূর...বিস্তারিত

ফিলিস্তিনের করোনা কেন্দ্র গুড়িয়ে দিল ইসরায়েল

দখলকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনের একটি তল্লাশি চৌকি গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ওই চৌকিটি ফিলিস্তিনিদের জন্য করোনা পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার হতো। সোমবার ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। করোনা ভাইরাস সংক্রমণরোধে দখলকৃত পশ্চিমতীরের জেনিন শহরের প্রবেশমুখে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী তল্লাশি চৌকিটি বানিয়েছিল। ফিলিস্তিনে গেলো ২৪ ঘণ্টায় ৪৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।...বিস্তারিত

সমুদ্রের মাঝপথে ভেঙ্গে গেলো হেলিকপ্টার

ক্যারিবিয়ান সাগরে ভেঙে পড়ল একটি ডাচ সামরিক হেলিকপ্টার। আরুবা দ্বীপের কাছে সমুদ্রে এটি ভেঙে পড়ে বলে জানা গেছে। সোমবার ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই দুর্ঘটনায় পাইলটসহ দু’জন নিহত হয়েছেন। নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ওই হেলিকপ্টারে মোট চারজন ছিলেন। এর মধ্যে দু’জন নিহত হয়েছেন। দেশটির আর্মড ফোর্সের প্রধান রব বাউয়ের জানিয়েছেন, হেলিকপ্টারটি কী...বিস্তারিত

অবশেষে করোনার ভ্যাকসিন আবিস্কার হলো !

ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আবিষ্কৃত করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন সফল হয়েছে। এ ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে যাদের শরীরে প্রয়োগ করা হয়েছিল তাদের সবার মধ্যেই অ্যান্টবডি সৃষ্টি হয়েছে। প্রায় ১,০৭৭ মানুষের ওপর পরীক্ষার পর দেখা গেছে, এই ভ্যাকসিন তাদের শরীরে এন্টিবডি এবং হোয়াইট ব্লাড সেল বা শ্বেতকণিকা তৈরি করে, যা শরীরের ভেতর করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে। একে একটি...বিস্তারিত

বেশকিছু নিষেধাজ্ঞার মধ্য দিয়ে শুরু হলো হজ কার্যক্রম

শুধুমাত্র সৌদি আরবে বসবাসকারী বিভিন্ন দেশের অধিবাসী ও দেশটির নাগরিকদের সমন্বয়ে দশ হাজার মানুষ এবার হজপালন করবেন। এবারে কোটা পদ্ধতিতে ৩০% সৌদি নাগরিক এবং বাকি ৭০% অন্যান্য দেশের নাগরিকেরা মূলত হজ করার সৌভাগ্য অর্জন করেছেন। হজে অংশ নেওয়া হজযাত্রীরা ৭ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকা শুরু করেছেন। এর মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতার প্রথম ধাপ শুরু হলো।...বিস্তারিত

বিজয়নগরে বন্যার কবলে বিদ্যালয়…

গত কয়েকদিনে ভারী বর্ষণের ফলে বেড়ে যায় পানি। তলিয়ে যায় তিতাস বিধৌত ব্রাহ্মবাড়িয়া, বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের মুল রাস্তাসহ অনেক ছোট বড় রাস্তা ও বেশ কয়েকটি গ্রাম। ভেঙে যায় রামপুর-মনিপুর মূল রাস্তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা। ফলে অনেক সমস্যা পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। যানবাহন চলাচলেও বেশ অসুবিধা সৃষ্টি হচ্ছে । এতে চরম ভোগান্তিতে পড়েছেন...বিস্তারিত

ঈদুল আজহা: বাজারে আসছে নতুন নোট

ঈদুল আজহা উপলক্ষে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে করোনার কারণে রোজার ঈদের মতো কোরবানির ঈদেও সর্বসাধারণের মাঝে নতুন টাকা বিনিময়ের সুযোগ রাখা হচ্ছে না। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবছর রোজা ও কোরবানির ঈদ উপলক্ষে বাড়তি কেনাকাটায় বাজারে নগদ টাকার চাহিদা বাড়ে। ঈদের আগের মাসের...বিস্তারিত

কফি হাউজের অন্যতম চরিত্র মঈদুল গুরুতর অসুস্থ

‘নিখিলেশ প্যারিসে মঈদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে’ মান্না দে’র কালজয়ী গান কফি হাউজের অন্যতম চরিত্র ঢাকার মঈদুল এখন গুরুতর অসুস্থ । গত ৫ জুলাই মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১৯৩৬ সালের ১৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের ২৪ পরগনায় জন্মগ্রহণ করেন কফি হাউজের সেই মঈদুল। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময়ে...বিস্তারিত

সীমান্তে নেপাল পুলিশের গুলিতে ভারতীয় আহত

নেপাল সীমান্ত পুলিশ তিন জন ভারতীয়কে লক্ষ করে গুলি চালিয়েছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার বিহারের কিষাণগঞ্জে নেপাল-ভারত সীমান্তের কাছে ঘটেছে এই ঘটনা। এএনআই’র প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল সীমান্ত লাগোয়া কিষাণগঞ্জে তিন জনকে লক্ষ্য করে গুলি চালায় নেপাল পুলিশ। ওই গুলিতে আহত হয়েছেন এক যুবক। কিষাণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা...বিস্তারিত

লে. জেনারেল (অব.) হাসান সারওয়ার্দীকে সেনাসদর থেকে অবাঞ্চিত ঘোষণা

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীর দেওয়া বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে সেনাসদর। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) পাঠানো এক বিবৃতিতে বলা হয়, এনডিসির কমান্ড্যান্ট থাকাবস্থায় একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ায় ২০১৯ সালের ১০ এপ্রিল লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ফলে সেনা কর্তৃপক্ষ কর্তৃক ‘অবাঞ্ছিত...বিস্তারিত

পাকিস্তানে ভাশা বাঁধ নির্মাণে কাশ্মীর ও লাদাখে ক্ষতির সম্ভাবনা

পাকিস্তান শাসিত কাশ্মীরের গিলগিট বালটিস্তানে ইসলামাবাদ সরকার একটি মেগা জলবিদ্যুৎ ও জলাধার প্রকল্পের উদ্বোধন করার পর ভারত তাতে তীব্র আপত্তি জানিয়েছে। পাকিস্তান বলছে সেদেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য এই দিয়ামির-ভাশা বাঁধ অপরিহার্য। কিন্তু সিন্ধু নদীর ওপর নির্মীয়মান ওই বাঁধটির কারণে কাশ্মীর ও লাদাখের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে বলে ভারত আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে। বিশেষজ্ঞরাও মনে করছেন,...বিস্তারিত

মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের পদত্যাগ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের সামনে  রবিবার সকাল ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে ভোটাধিকার হারানো শিল্পীরা মানববন্ধনে অংশ নেন। মানবন্ধনে শিল্পী সমিতির ভোটাধিকার হারানো ১৮৪ জন শিল্পীর পক্ষ থেকে দাবি করা হয়, মিশা-জায়েদ অন্যায়ভাবে তাদের সদস্যপদ বাতিল...বিস্তারিত

চট্টগ্রামে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

আজ রবিবার সকাল ১১ টায় আগ্রাবাদ বাদামতলীর বড় মসজিদ গলিতে মারুফকে হত্যা পুলিশি হয়রানির প্রতিবাদে ও এসআই হেলালের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, চট্টগ্রাম । যুগ্ম-আহবায়ক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এই সময় মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের যুগ্ম-আহবায়ক এরশাদ,জুবায়ের সদস্যদের মধ্যে শাহাদাৎ, মিনহাজ ও আশ্রাফসহ অন্যান্যরা। বক্তারা বলেন, মা-বোন...বিস্তারিত

আজ চাঁদের সঙ্গে পাঁচ গ্রহের সাক্ষাত দেখা যাবে খালি চোখে…

আজকের দিনটিকে বিস্ময়কর বলা হচ্ছে। কারণটাও বিস্ময়কর, কেননা মহাজাগতিক এক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। চাঁদের সঙ্গে আরও ৫টি গ্রহকে দেখা যাবে আকাশে। কোন টেলিস্কোপ ছাড়াই। একেবারে খালি চোখে। এই গ্রহগুলো হল, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি। এই ৫ গ্রহকে আকাশে খালি চোখে দেখা যাবে রোববার। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন দিয়েছে এ তথ্য। তাদের...বিস্তারিত

সাকিব আল হাসান’র বাবার করোনা পজিটিভ

বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। কয়েকদিন ধরেই ঠাণ্ডাজনিত মৃদু অসুস্থতায় ভুগছিলেন। নিশ্চিত হওয়ার জন্য করোনার পরীক্ষা করান। সেই নমুনা পরীক্ষায় মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি। তবে জ্বর বা অন্যান্য উপসর্গের তীব্রতা খুব বেশি নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল। মাশরুর রেজা একজন ব্যাংক কর্মকর্তা। করোনা সংক্রমণের মাঝেও নিয়মিত পেশাগত দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকেই তিনি সংক্রমিত...বিস্তারিত

চীনের তৈরী ভ্যাকসিন পরীক্ষামূলক ব্যবহারের অনুমোদন পেল বাংলাদেশ

করোনা ভাইরাসের চিকিৎসায় চীনের তৈরি ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। এর ফলে এই ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে হতে যাচ্ছে। রোববার (১৯ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছন বিএমআরসি পরিচালক ডা. মাহমুদ-উজ-জাহান। তিনি বলেন, ‘চীনের তৈরি করা ভ্যাকসিনের পরীক্ষা বাংলাদেশে করার অনুমতি চেয়েছিল দেশটি। এ বিষয়ে গঠিত জাতীয় কমিটি নীতিগতভাবে...বিস্তারিত

করোনায় ২৪ ঘন্টায় ৩৭ জনের মৃত্যু

দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। ফলে ভাইরাসটিতে মোট দুই হাজার ৬১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও দুই হাজার ৪৫৯ জনের দেহে মিলেছে এ ভাইরাস। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ চার হাজার ৫২৫...বিস্তারিত

এবার হিরো আলম ও সেফাতুল্লাহকে নিয়ে অনন্ত জলিল যা বললেন…

ঢাকাই সিনেমার সুপারস্টার অনন্ত জলিলের সিনেমায় কাজ করার কথা ছিল আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের। সেই ছবির জন্য হিরো আলমকে অগ্রিম ৫০ হাজার টাকা সাইনিং মানিও দেয়া হয়েছিল। কিন্তু তাকে সেই সিনেমা থেকে বাদ দেয়ার ঘোষণা দিয়েছেন অনন্ত। তবে কেন হিরো আলমকে সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে এ বিষয়ে কথা বলেছেন অনন্ত জলিল। রোববার...বিস্তারিত

ক্ষুদ্র এক ভাইরাস হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে: অ্যান্থনিও গুতেরেস

প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে নাকাল গোটা বিশ্ব। অতিক্ষুদ্র এই ভাইরাসের কাছে যেন অসহায় হয়ে পড়েছে বিশ্বের পরাশক্তিসহ সব দেশ। বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাও। এমন অবস্থায় আরও অসহায়ত্বের চিত্র ফুটে উঠল জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কথায়। তিনি বলেছেন, করোনা ভাইরাস সমাজের ‘ভঙ্গুর কঙ্কালটিকে’ প্রকাশ করে দিয়েছে। এই ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বের ১০ কোটি...বিস্তারিত

বিএনপির ভার্চুয়াল বৈঠকে জামায়াত ছেড়ে দেওয়ার আলোচনা…

জামায়াতে ইসলামীকে ২০-দলীয় জোট থেকে জামায়াতকে ছেড়ে দেওয়ার পাশাপাশি দলের গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ের কমিটি গঠনের পক্ষে মতামত দিয়েছেন একজন ছাড়া বিএনপির স্থায়ী কমিটির বাকি সদস্যরা। গতকাল শনিবার বিকাল ৫টা থেকে আড়াই ঘণ্টাব্যাপী চলা স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে দলের ভুলত্রুটি ও করণীয় নিয়ে আলোচনায় এ মতামত তুলে ধরেন নেতারা। ভার্চুয়াল এ বৈঠকে লন্ডন...বিস্তারিত