fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

করোনা পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী

করোনা নমুনা পরীক্ষার কিট সংকট, চিকিৎসকদের সুরক্ষা সামগ্রীর স্বল্পতাসহ স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা-সমন্বয়হীনতার বিষয়গুলো সমালোচনায় থাকলেও দেশে করোনা সংক্রমণে মৃত্যুর হার কম থাকার ‘পরীক্ষায়’ স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নম্বর পেয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ মালেক এ দাবি করেন। জাহিদ মালেক বলেন, আমরা পাঁচ মাস ধরে দেশের কোভিড রোগীদের...বিস্তারিত

লাদাখ নিয়ন্ত্রণে ভারতের বিশেষ ড্রোন !

ভারতীয় সেনার হাতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) তুলে দিল বিশেষ একটি ড্রোন। এই ড্রোনটির নাম রাখা হয়েছে ‘ভারত’। সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ড্রোন উঁচু পাহাড়ে ঘেরা এলাকায় নজরদারি চালাতে বিশেষভাবে তৈরি। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নজরদারি চালানোর কাজ করবে এই ড্রোন। এই ‘ভারত’ ড্রোন বিশ্বের সবচেয়ে হালকা ও সহজে এক স্থান...বিস্তারিত

২৪ ঘন্টায় আরও ৪২ জনের মৃত্যু !

দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় যুক্ত হয়েছেন আরও ৪২ জন। করোনা ভাইরাস বিষয়ে বুধবার (২২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল...বিস্তারিত

এবার ট্রাম্পের মুসলিম নিষিদ্ধ নীতির বিরুদ্ধে আইন হচ্ছে !

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া মুসলিমপ্রধান দেশগুলোর প্রবেশ নিষেধাজ্ঞার বিরুদ্ধে নতুন প্রস্তাব পাস করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)। বুধবারই এ সংক্রান্ত বিলের ওপর ভোট হওয়ার কথা রয়েছে। ‘নো ব্যান অ্যাক্ট’ নামের বিলটিতে হোয়াইট হাউস ও রিপাবলিকান নেতারা বিরোধিতা করলেও ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে সেটি সহজেই পাস হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিলের...বিস্তারিত

সাহেদের জবানিতে প্রভাবশালীদের নাম !

১০ দিনের রিমান্ডে থাকা সাহেদের জবানিতে দেশের অনেক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তির নাম আসায় এক ধরনের অস্বস্তিতে ভুগছেন তারা। এ মুহূর্তে তাদের অনেককেই জিজ্ঞাসাবাদ না করলেও তাদের নজরদারির মধ্যে রাখা হয়েছে। তবে আদালতে দেওয়া সাহেদের জবানবন্দি সংযুক্ত করে এ-সংশ্লিষ্ট বিস্তারিত প্রতিবেদন তারা সরকারের শীর্ষ পর্যায়ে পেশ করবেন বলে সূত্র নিশ্চিত করেছে। অন্যদিকে সাহেদের বিরুদ্ধে দায়ের...বিস্তারিত

দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা জাতিসংঘ’র

বাংলাদেশে ১৯৮৮ সালের পর এবারের বন্যা সবচেয়ে দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)-এর পক্ষ থেকে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়, আগামী মাসের আগেই পানি কমতে শুরু করবে; এমন সম্ভাবনা কম। ওসিএইচএ জানিয়েছে, বন্যায় এখন পর্যন্ত দেশের ১৮টি জেলায় ২৪ লক্ষাধিক...বিস্তারিত

জার্মানিতে মুসলিম তরুণেরা কি করছে !

জার্মানির পেডাগজিক্যাল ইউনিভার্সিটি অব কার্লসরুহের ইনস্টিটিউট ফর ইসলামিক থিওলজি ও রিলিজিয়াস এডুকেশনের এক গবেষণা বলছে, ধার্মিকতার সঙ্গে সামাজিক কাজে সম্পৃক্ততা বেড়েছে সে দেশের মুসলিম তরুণদের। গবেষণার পরিচালক ইয়র্গ ইমরান শ্র্যোটার জানান, ১৪ থেকে ৩৪ বছর বয়সী প্রায় সাত শ তরুণের ওপর জরিপ চালিয়ে এই তথ্য উঠে এসেছে। জরিপটি অনলাইনে করা হয়। গবেষণায় দেখা গেছে, সাত...বিস্তারিত

টানা বৃষ্টিতে দুর্ভোগে সরাইলবাসী

উপরের ছবিটি দেখে মনে হবে যেন কোন নদীর তীর থেকে উঠানো কিন্তু না এটি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নোঁয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ (গোগদ) মাদ্রাসা রোড। যেটি প্রায় ৫০০০ ভোটারের ঢাকা সিলেট মহাসড়কে যাওয়ার এবং স্বাভাবিক চলাচলের একমাত্র রাস্তা। রাস্তাটি ঘিরে মেডিকেল হলসহ প্রায় ৬০ টি দোকান, একটি কাঁচা-বাজার, একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসা। যেখান থেকে সাধারণ...বিস্তারিত

সৌদি থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি

সৌদি আরবের দাম্মাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৫ বাংলাদেশি। বুধবার সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। গণমাধ্যমকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, আগত যাত্রীরা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়নি। জানা গেছে, করোনা প্রাদুর্ভাবে সৌদিতে আটকা পড়েন এসব বাংলাদেশি।...বিস্তারিত

আকাশে এলিয়েন ! তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম

বছরের পর বছর যুগের পর যুগ চেষ্টা করেও মান রহস্যে ঘেরা এলিয়েন সম্পর্কে নিশ্চিত কোনো ধারণা অর্জন করতে পারেনি। এ কারণেই আকাশে অপরিচিত উড়ন্ত কোনো বস্তু বা ইউএফও (আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট) দেখলে মানুষ প্রথমেই ভেবে বসে, নিশ্চয়ই ভিনগ্রহবাসীর আগমন ঘটেছে। ভারতের আকাশে এক ভিডিওটিতে দেখা যাচ্ছে, গোলাকার উজ্জ্বল একটি বস্তু ভেসে বেড়াচ্ছে আকাশে। সেই দৃশ্যই...বিস্তারিত

ফিলিস্তিন জনগণের জন্য আলাদা রাষ্ট্র হওয়ার পক্ষে চীন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনি জনগণের জন্য আলাদা রাষ্ট্র থাকা উচিত। ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার দুই রাষ্ট্রভিত্তিক সমাধান হচ্ছে শ্রেষ্ঠ উপায়। গতকাল সোমবার ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে জিনপিং এসব কথা বলেছেন। ফোনালাপে তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি চীনের পক্ষ থেকে সমর্থন জানান এবং ফিলিস্তিনি শিশুকে মধ্যপ্রাচ্যের কোর ইস্যু বলে তিনি মন্তব্য...বিস্তারিত

করোনার ভ্যাকসিন সব দেশই যেনো পায়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

যে দেশ বা সংস্থাই করোনার ভ্যাকসিন উদ্ভাবন করুক, তা যেন সবাই পায় সেটা নিশ্চিত করতে হবে। সুইজারল্যান্ডে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম। ভ্যাকসিন আবিষ্কারের সাথে সাথেই সব দেশে এর ডোজ সহজলভ্য করার জন্য বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । তেদ্রোস আধানম বলেন, দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন কেনার...বিস্তারিত

আল্লামা শফি আবারও অসুস্থ, নেয়া হয়েছে আইসিইউতে

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফি আবারও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার দুপুরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে চমেক হাসপাতালে নেয়া হয়। আল্লামা শফি’র ছেলে মাওলানা আনাস মাদানী বলেন, দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসকদের পরামর্শে উনাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়।...বিস্তারিত

ঈদেও বাড়ানো হবে না বিশেষ ট্রেন: রেলপথ মন্ত্রী

ঈদকে সামনে রেখে যাত্রীর চাপ বাড়লেও রেলওয়ে কোন বাড়তি যাত্রী পরিবহন করবে না বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, বর্তমানে যে কয়টি ট্রেন চলছে ঈদের মধ্যেও সে ক’টি ট্রেন চলবে। বিশেষ ট্রেন বাড়ানো হবে না। আজ সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলী প্লাটফর্মে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী...বিস্তারিত

২৪ ঘন্টায় আরও ৪১ জনের মৃত্যু

দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় যুক্ত হয়েছেন আরও ৪১ জন। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৭০৯ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৫৭ জনের দেহে। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ১০ হাজার ৫১০ জনে। মঙ্গলবার...বিস্তারিত

অনলাইনেই শুরু হয়েছে প্রতিভার খোঁজে রিয়েলিটি শো

করোনা ভাইরাসের কারণে সংকটে পড়েছেন সঙ্গীত অঙ্গনের মানুষেরা। বিশেষ করে যেসব শিল্পীরা কনসার্ট বা এলাকা ভিত্তিক ছোট ছোট অনুষ্ঠানে গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন তারা পড়েছে বেশি সংকটে। এই সময়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফোক গানগুলো নিয়ে আয়োজন করেছে লোকসঙ্গীতের প্রতিযোগিতা ‘বাংলার গায়েন’। করোনার কারণে এই আয়োজনটির প্রাথমিক বাছাই পর্ব...বিস্তারিত

সারাদেশে আগামী তিনদিন ভারী বর্ষণের সম্ভাবনা

সারাদেশে আগামী তিনদিন ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে।এছাড়া মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে দেশের সকল সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ আফতাব উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, আগামী তিনদিন প্রায় সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি...বিস্তারিত

আমেরিকার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ইরাক ও ইরান !

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার জন্য আমেরিকার বিরুদ্ধে ইরান এবং ইরাক যৌথভাবে মামলা করবে। সোমবার এক বিবৃতিতে ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলেছে, ইরাকের মাটিতে জেনারেল কাসেম সোলাইমানি এবং মুহান্দিসকে হত্যা করা ক্রিমিনাল অ্যাক্ট বা অপরাধমূলক কর্মকাণ্ড। এ...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে মুসলমানদের যা করবেন বাইডেন…

নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মুসলমানদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত তথাকথিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। মুসলিম পলিটিক্যাল অ্যাকশন কমিটি এমগেজ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। বাইডেন বলেন, মুসলমান সম্প্রদায়ের প্রথমে অনুধাবন করতে হবে ডোনাল্ড ট্রাম্পের নির্যাতন, যা দেশটিতে থাকা কালো ও বাদামী গোষ্ঠীর বিরুদ্ধে...বিস্তারিত

এক বছরেই কোরআনে হাফেজ

ইরানের কোম প্রদেশের মেয়ে কাউসার আসেম আবাদি। মাত্র এক বছরে হাফেজা হয়ে বিস্ময় সৃষ্টি করেছে সাত বছর বয়সী এই শিশু। সে ‘নুরুল্লাহ’ নামক স্থানীয় একটি মাদরাসায় পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। ২০১৯ সালের এপ্রিল থেকে শুরু করে ২০২০ সালের এপ্রিলে হিফজ শেষ করে। কোমের হাফেজদের মধ্যে কাউসার আসেম আবাদিই সর্বকনিষ্ঠ। সম্প্রতি স্থানীয় ধর্মবিষয়ক অধিদপ্তরের হিফজ কল্যাণ...বিস্তারিত