হোম জাতীয় ঈদেও বাড়ানো হবে না বিশেষ ট্রেন: রেলপথ মন্ত্রী
ঈদেও বাড়ানো হবে না বিশেষ ট্রেন: রেলপথ মন্ত্রী

ঈদেও বাড়ানো হবে না বিশেষ ট্রেন: রেলপথ মন্ত্রী

0
0

ঈদকে সামনে রেখে যাত্রীর চাপ বাড়লেও রেলওয়ে কোন বাড়তি যাত্রী পরিবহন করবে না বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, বর্তমানে যে কয়টি ট্রেন চলছে ঈদের মধ্যেও সে ক’টি ট্রেন চলবে। বিশেষ ট্রেন বাড়ানো হবে না।

আজ সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলী প্লাটফর্মে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন,  সরকার ঈদ উপলক্ষে মানুষের গ্রামের বাড়ি যাওয়াকে নিরুৎসাহিত করছে। কাজেই আমরা ট্রেন বাড়াবো না।

রেলপথ মন্ত্রী করোনা সংকট থেকে নিজেদের রক্ষার জন্য যে যেখানে আছে সেখানে থাকার আহ্বান জানান।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো.শামসুজ্জামানসহ রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *