হোম জাতীয় করোনায় ২৪ ঘন্টায় ৩৭ জনের মৃত্যু
করোনায় ২৪ ঘন্টায় ৩৭ জনের মৃত্যু

করোনায় ২৪ ঘন্টায় ৩৭ জনের মৃত্যু

0
0

দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। ফলে ভাইরাসটিতে মোট দুই হাজার ৬১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও দুই হাজার ৪৫৯ জনের দেহে মিলেছে এ ভাইরাস। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ চার হাজার ৫২৫ জনে।

রোববার (১৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৬১৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৫৪৬ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১১ হাজার ৬৪৪ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃতদের পুরুষ ২৯ জন এবং নারী আটজন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *