fbpx
হোম রাজনীতি

রাজনীতি

পুলিশি বাধায় গণঅধিকারের কফিন মিছিল পণ্ড

ভোটাধিকার হরণ ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসের প্রতিবাদে পূর্ব ঘোষিত সমাবেশ ও কফিন মিছিল ছিলো গণঅধিকার পরিষদের। শনিবার বেলা সাড়ে ১১টায় বিজয়নগর পানিরট্যাংকির মোড়ে সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে কফিন মিছিল করতে গেলে পুলিশ মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়। কফিন মিছিল বন্ধ না করলে গণঅধিকার পরিষদ এর সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁনের...বিস্তারিত

নায়ক ফেরদৌসের প্রচারণায় মারামারি করে ঢামেকে ভর্তি ১৫

রাজধানীর হাতিরপুলে চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ৩০-৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে মারামারির এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয়া আহতদের মধ্যে জনি বাবু (৩০), অনিন্দ্র চৌধুরী (২৩), শিশির (৩৫),...বিস্তারিত

‘লন্ডন থেকে ধরে এনে সন্ত্রাসের হুকুমদাতাকে সাজা দেওয়া হবে’

লন্ডন থেকে ধরে এনে সন্ত্রাসের হুকুমদাতাকে ধরে এনে বিচার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘বিএনপি নেতাদের চক্রান্তের সমুচিত...বিস্তারিত

১ টাকা ঘুষ খেয়ে থাকলে কান কেটে আপনাদের দিয়ে দেব: ইনু

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে নৌকার প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গত ১৫ বছরে যদি একটা টাকা চুরি ও ঘুষ খেয়ে থাকি, তাহলে কান কেটে আপনাদের দিয়ে দেব। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, গত ১৫ বছরে অনিয়ম, দুর্নীতি,...বিস্তারিত

লুটপাটের ৯২ হাজার কোটি টাকা কোথায়, সন্ধান চান ওবায়দুল কাদের

১৫ বছরে বিভিন্ন আর্থিক অনিয়মের মাধ্যমে ব্যাংক খাত থেকে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট হয়েছে- সিপিডির এমন তথ্যের ভিত্তিতে সেই টাকার সন্ধান সিপিডির কাছেই চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই ৯২ হাজার কোটি টাকা কোথায় গেলো? কোথায় আছে সেটা আগে বলেন। সেটার সন্ধান দিলে আমরা জবাব দেবো। সোমবার (২৫ ডিসেম্বর)...বিস্তারিত

ভোটার উপস্থিতি নিয়ে হতাশ হতে হবে না: ওবায়দুল কাদের

ভোটার উপস্থিতি নিয়ে হতাশ হতে হবে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভোটের দিন ভোটারের স্ট্যান্ডার্ড (আশানুরূপ) উপস্থিতি হবে। অন্যান্য গণতান্ত্রিক দেশে যে পরিমাণ ভোটার উপস্থিতি হয়, তার সঙ্গে তুলনা করলে আমাদের হতাশ হতে হবে না।’ রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার...বিস্তারিত

হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কেবিনে এক অজ্ঞাতনামা যুবকের প্রবেশের চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। সেই সঙ্গে হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কথা জানান। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার...বিস্তারিত

‘অসহযোগ আন্দোলনেই সরকারকে সরানো হবে’

মঈন খানের হুঁশিয়ারি অসহযোগ আন্দোলনের মাধ্যমেই সরকারকে সরানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর প্রেসক্লাব এলাকায় অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের সময় ক্ষমতাসীন আওয়ামী লীগকে এই বার্তা দেন তিনি। মঈন খান বলেন, ‘ক্ষমতাসীনদের বিদায় না দেয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি।’ অসহযোগ আন্দোলন ঘোষণা বিএনপির...বিস্তারিত

জনগণ ছাড়া অসহযোগ আন্দোলনের মানে হয় না: শিক্ষামন্ত্রী

জনগণ যাদের সঙ্গে নেই তাদের অসহযোগ আন্দোলনের কোনো মানেই হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের কেঁতুয়া গ্রামের পাটওয়ারী বাড়ীতে উঠোন বৈঠক শেষে বিএনপির অসহযোগ আন্দোলন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‌‘১৯৭১ সালে আমরা পাকিস্তানিদের...বিস্তারিত

বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করবে জনগণ: ওবায়দুল কাদের

আন্দোলনের মাঠ থেকে পলাতক দল আবার অসহযোগ শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ‘জনগণ বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করবে। তার প্রমাণ হচ্ছে হাটবাজার সব খোলা।’ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ...বিস্তারিত

দেশজুড়ে অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণ করছে বিএনপি

অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে দেশজুড়ে লিফলেট বিতরণ করছে বিএনপি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীসহ বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ করতে দেখা গেছে নেতা-কর্মীদের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সকালে রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ করতে দেখা যায়। এ সময় দলটির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে আসন্ন...বিস্তারিত

শাহজাহান ওমরের পক্ষে কাজ করবে না রাজাপুর আওয়ামী লীগ

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনে এবার রাজাপুর উপজেলা আওয়ামী লীগ নৌকা প্রতীক প্রার্থী শাহজাহান ওমরের নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার (১৮ ডিসেম্বর) এ বিষয়ে দলের সাধারণ সভায় এক রেজুলেশনে ওমরের নির্বাচন না করার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়। অপরদিকে কাঠালিয়া আওয়ামী লীগও এখন পর্যন্ত শাহজাহান ওমরের নৌকা প্রতীকের পক্ষে কাজ শুরু করেনি।...বিস্তারিত

বিএনপির অসহযোগিতার আহ্বান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল না দিলে ওয়াসা ও বিদ্যুৎ বিভাগ অন্য গ্রাহকদের জন্য যা করে, তাদের (বিএনপি) জন্যও সেটাই করবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আর সেটি করলে কী হবে, সেটিও তাদের চিন্তায় নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। বিএনপি ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতা করা এবং কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ...বিস্তারিত

খেলা হবে লুটপাট ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘লুটপাটের বিরুদ্ধে খেলা হবে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে।’ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীতে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রায় এ কথা বলেন তিনি। গতকাল সোমবার আওয়ামী লীগকে ১৯ শর্তে এ শোভাযাত্রার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এদিন...বিস্তারিত

সৈনিক লীগ নেতার হুমকি ‘নৌকার বিপক্ষে গেলে এলাকা ছাড়া করা হবে’

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সমর্থনে এক নির্বাচনী প্রস্তুতি সভায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রুবেল বালি নামে এক সৈনিক লীগ নেতার এমন হুমকি দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার...বিস্তারিত

বিএনপি সোমবার সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপি আগামী সোমবার সকাল–সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ শনিবার সন্ধ্যার দিকে অনলাইনে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি দেন। এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর চতুর্থ দফায় হরতালের কর্মসূচি দিল দলটি। এ ছাড়া ২৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ১১ দফায় ২২...বিস্তারিত

‘ডামি নির্বাচনের কী দরকার, ঘোষণা দিলেই হয় অমুক এলাকায় অমুক এমপি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ডামি নির্বাচনের নামে এত কষ্ট করার কী দরকার। ঘোষণা দিয়ে দিলেই হয়, অমুক এলাকায় অমুক এমপি। শনিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় দিবসের র‌্যালি শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, পত্রপত্রিকায় ছাপা হচ্ছে কারা, কোন দল কয়টা...বিস্তারিত

শরিকদের ৭ আসনের বেশি ছাড় নয়: ওবায়দুল কাদের

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের। এবারের নির্বাচনে ১৪ দলের শরিকদের ৭ আসনের বেশি ছাড় দেওয়া হবে না। প্রতিদ্বন্দ্বিতা করেই জিততে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। টিআইবির মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে...বিস্তারিত

মির্জা ফখরুল থাকলে ভালো হত: কাদের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মিস করছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, থাকলে ভালো হত। এই যে…. মানে এটা… এমন একটা বিষয়, যে কথাবার্তার মধ্য দিয়ে এটা একটা সুস্থ প্রতিযোগিতা। এতে গণতন্ত্রই লাভবান হয়। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি...বিস্তারিত

প্রতিদ্বন্দ্বিতা আমরাও করব, শরিকদেরও করতে হবে: ওবায়দুল কাদের

সবাইকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জিততে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা আমরাও করব, শরিকদেরও করতে হবে। প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প নেই। প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনের রেজাল্ট আনতে হবে। আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। দেশ, জাতির নিরাপত্তার জন্য বিএনপি-জামায়াত...বিস্তারিত