fbpx
হোম রাজনীতি

রাজনীতি

আসন ভাগাভাগি নিয়ে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা: রিজভী

নির্বাচনে আওয়ামী লীগের শরিক–মিত্রদের আসন ভাগাভাগির প্রসঙ্গ টেনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসন ভাগাভাগি নিয়ে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। সব শরিক চায় নৌকা। মুখে বলছে অংশগ্রহণমূলক নির্বাচন; কিন্তু সবই তো নৌকা প্রতীকের। মাঝি একজনই। আজ সোমবার এক ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘যতসব খুদ–কুঁড়ো পার্টি এবং...বিস্তারিত

নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি

নির্বাচন কমিশনে আপিল করে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া অর্থাৎ মাহিয়া মাহি। সোমবার ঢাকায় নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সংবাদমাধ্যম অনুযায়ী, প্রার্থিতা ফেরত পেয়ে মাহি বলেন, তিনি যুদ্ধ করেই জিতবেন, ভোটের মাঠে লড়াই হবে ‘হাড্ডাহাড্ডি’। “টেনশনে ছিলাম যে আমি...বিস্তারিত

আঁতেলরাই বিদেশিদের মিসগাইড করে: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অনেকে কলাম লেখে, কিন্তু বিএনপির নাশকতার কথাগুলো দেখলাম না কোথাও। এসব আঁতেলরাই আজকে বাস্তব অবস্থা আড়াল করে বিদেশিদের মিসগাইড করে। সোমবার (১১ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দক্ষিণ গেটে মানবাধিকার দিবস উপলক্ষে বিশাল সমাবেশের জন্য...বিস্তারিত

বিএনপির ২৫ নেতাকর্মীর সাজা

নাশকতার মামলায় বিএনপির ২৫ নেতাকর্মীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (১০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এ রায় ঘোষণা করেন। রায়ে এক ধারায় আসামিদের আড়াই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। আরেক ধারায় ছয় মাস করে কারাদণ্ড, দুই হাজার টাকা করে...বিস্তারিত

আওয়ামী লীগ এখন ‘লোক ভাগানো’র দলে পরিণত হয়েছে: রিজভী বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অর্থ দিয়ে, প্রতারণা করে, প্রলোভন দেখিয়ে নাম শোনা যায়নি, এমন মানুষদের আওয়ামী লীগ নির্বাচনে ভিড়িয়েছে। আওয়ামী লীগ এখন ‘লোক ভাগানো’র দলে পরিণত হয়েছে। রিজভী বলেন, যাদের কিনে ভোটে ভিড়িয়েছে, তাদের দুই-একজন ছাড়া কারও নাম পর্যন্ত শুনেনি দেশের মানুষ। গুটিকয় উচ্ছিষ্ট ও আগে থেকেই দল থেকে বিতাড়িত কিছু জনধিকৃতকে টাকার বিনিময়ে ভাগিয়ে নিয়ে আওয়ামী লীগ এখন ‘লোক ভাগানো’র দলে পরিণত হয়েছে। তবে বিএনপির আদর্শ ধারণ করেন, এমন কাউকে ভেড়ানো যায়নি। তিনি বলেন, আওয়ামী লুটেরা চক্র এবং তাদের দোসররা এখন এমপি হওয়ার জন্য জনগণের কাছে নয়, গণভবনের দিকে ছুটছেন। ভাগবাটোয়ারা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছে। প্রতিদ্বন্দ্বিরা সবাই হাস্যকরভাবে আকুতি জানাচ্ছেন, সংসদে যাওয়ার জন্য। তারা কেউ সরকার গঠনের কথা ভাবছেন না, তারা শুধু সংসদে যেতে চান। বিএনপির এ নেতার অভিযোগ, গোটা দেশের জনগণ, সব বিরোধী দলগুলোর প্রচণ্ড বিরোধিতা এবং আন্তর্জাতিক মহলের অব্যাহত আহ্বান উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের নির্বাচন করার অপরিণামদর্শী আত্মঘাতী খেলায় মেতে উঠেছে। শেখ হাসিনার একগুঁয়েমি দেখে অনুমিত হচ্ছে তিনি দেশ এবং জনগণকে ধ্বংস করেই তবে বিদায় নেবেন। জনগণের প্রতি ভোট বর্জনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, প্রজাতন্ত্রের কোনও কর্মকর্তা-কর্মচারী ভাগবাটোয়ারার পাতানো নির্বাচনে কেউ কোনও সহযোগিতা করবেন না। ভোটাররা ভোটদান থেকে বিরত থাকুন। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা প্রত্যাহার করুন। অন্যথায়, এই অমার্জনীয় অপকর্মের জন্য জনগণ আপনাদের ক্ষমা করবে না। ইতিহাসের পাতায় আপনাদের নাম বেঈমান-মীরজাফরের পাশে উৎকীর্ণ থাকবে।

আওয়ামী লীগ এখন ‘লোক ভাগানো’র দলে পরিণত হয়েছে: রিজভী বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অর্থ দিয়ে, প্রতারণা করে, প্রলোভন দেখিয়ে নাম শোনা যায়নি, এমন মানুষদের আওয়ামী লীগ নির্বাচনে ভিড়িয়েছে। আওয়ামী লীগ এখন ‘লোক ভাগানো’র দলে পরিণত হয়েছে। রিজভী বলেন, যাদের কিনে ভোটে ভিড়িয়েছে, তাদের দুই-একজন ছাড়া কারও নাম পর্যন্ত শুনেনি দেশের মানুষ। গুটিকয়...বিস্তারিত

১৪ দলের সঙ্গে নয়, আলাদাভাবেই নির্বাচন করবে তৃণমূল বিএনপি’

‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে জোটভুক্ত হয়ে নয়, তৃণমূল বিএনপি আলাদাভাবেই নির্বাচন করবে বলে স্পষ্ট জানিয়েছেন দলটির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজের জন্মস্থান ও নির্বাচনী এলাকায় নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ এবং কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তৈমুর আলম...বিস্তারিত

সাকিবের পক্ষে আনন্দ মিছিল করায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা

মাগুরার শ্রীপুরে আনন্দ মিছিল বের করায় সাকিব আল হাসানের সমর্থক গোলাম মোরশেদ টুকু (৪৫)কে হাতুড়িপেটার করেছে প্রতিপক্ষরা। রোববার (৩ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে এ হামলা চালানো হয়। আহত গোলাম মোরশেদ টুকু (৪৫) গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বড় উদাস গ্রামের কেরামত আলীর ছেলে। ভুক্তভোগী টুকু বলেন, গয়েশপুর ইউনিয়ন পরিষদের...বিস্তারিত

স্বতন্ত্র প্রার্থী বহিষ্কারের সিদ্ধান্ত হয়নি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ থেকে যাঁরা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাঁদের বহিষ্কারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমরা কি দলের পক্ষ থেকে বলেছি যে যাঁরা স্বতন্ত্র নির্বাচন করবেন, তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে? এই সিদ্ধান্ত আওয়ামী লীগে এখনো হয়নি।’ আজ রোববার দুপুরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক...বিস্তারিত

‘যেখানে জনগণের অংশগ্রহণই নেই, সেখানে কিসের আচরণবিধি লঙ্ঘন’

কিসের আচরণবিধি লঙ্ঘন? জনগণের তো অংশগ্রহণই নেই, ভোটারদের ভোটের প্রতি কোনো আগ্রহই নেই। একতরফা একটি নির্বাচন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে নির্বাচন কমিশন পদক্ষেপ প্রসঙ্গে রোববার (৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি...বিস্তারিত

মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন সাময়িক স্থগিত

জাতীয় পার্টি সাবেক মহাসচিব এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান ওরফের রাঙ্গার মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়েছে। আজ শনিবার (২ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে প্রার্থীদের যাছাই-বাছাই চলাকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার কাগজপত্র না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গঙ্গাচড়া উপজেলা নির্বাহী...বিস্তারিত

কারও কথায় নির্বাচনী ট্রেন থামবে না: ওবায়দুল কাদের

কারও কথায় নির্বাচনী ট্রেন থামবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গন্তব্যে পৌঁছানো পর্যন্ত এই ট্রেন চলবে। যত বাধাই দেওয়া হোক, কেউ এই ট্রেন থামাতে পারবে না। নির্বাচন হবে।’ আজ শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল...বিস্তারিত

বিএনপির ১৫ কেন্দ্রীয় নেতাসহ সাবেক ৩০ সংসদ সদস্য নির্বাচনে অংশ নিচ্ছেন’

‘বিএনপির ১৫ জন কেন্দ্রীয় নেতাসহ সাবেক ৩০ সংসদ সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, ‘ত্রিশ দলের নির্বাচনে...বিস্তারিত

গামছা নিয়ে নির্বাচনের মাঠে কণ্ঠশিল্পী নকুল কুমার

কয়েকমাস আগেই বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। এবার নামলেন নির্বাচনী মাঠে। দুইটি আসন থেকে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। তার প্রতীক গামছা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মাদারীপুর-৩ ও বরিশাল-২ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার...বিস্তারিত

রোববার থেকে বিএনপির আবার ৪৮ ঘণ্টার অবরোধ

আগামী রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। নবম দফার এ অবরোধ আগামী মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টায় শেষ হবে। আজ বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন। গতকাল বুধবার দলটির ডাকে অষ্টম দফায় অবরোধ পালিত হয়। আজ পালিত হচ্ছে হরতাল। গত ২৮ অক্টোবর...বিস্তারিত

অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ দেখা যাচ্ছে না: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, তফসিল ঘোষণার আগে ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। এ পর্যবেক্ষণে আমাদের ধারণা হচ্ছে, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ বলতে যা বোঝায়, তা আমরা এবারো দেখতে পাচ্ছি না। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডির টিআইবি কার্যালয়ে আয়োজিত ‘গণতন্ত্র, সুশাসন ও শুদ্ধাচার চর্চার রাজনৈতিক অঙ্গীকার: টিআইবির সুপারিশমালা’...বিস্তারিত

ডিবি হারুনের নয় বোনের হোটেলের ভাত খেয়েছি: শামীম ওসমান

এবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে ভাত খেলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। ডিবির হারুনের ভাতের হোটেলে খাওয়ার বিষয়ে শামীম ওসমান বলেন, হারুন ভাইয়ের নয়, উনার স্ত্রী আমার বোন, তার হোটেলে খেয়েছি। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ডিবি...বিস্তারিত

আমি ধর বললেই ৫ মিনিটে বিএনপি নেতাদের বাড়িতে হামলা হবে: শামীম ওসমান

আমি যদি আজ বলি ধর, পাঁচ মিনিটের মধ্যে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। এ সময় তিনি বলেন, ‘এটা আমার দলের নেতাকর্মীরাই করবে।’ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে সরকারের বিরুদ্ধে আন্দোলনরত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।আসন্ন দ্বাদশ...বিস্তারিত

নাশকতার মামলায় বিএনপির ৩৮ নেতাকর্মীর কারাদণ্ড

রাজধানীর দক্ষিণখান থানার নাশকতার মামলায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও শিবিরের ৩৮ জন নেতা-কর্মীকে পৃথক দুই ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঈনুল ইসলাম এই রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিচারক দণ্ডবিধির পৃথক দুই ধারায় ৩৮ জনকে কারাদণ্ড দিয়েছেন।...বিস্তারিত

আবারও ২ দিনের হরতাল-অবরোধ ঘোষণা করলো বিএনপি

সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে চলমান সরকারবিরোধী আন্দোলনে আবারও কর্মসূচি ঘোষণা করলো বিএনপি। অষ্টম দফায় আগামী বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ ও বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার (২৭ নভেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ...বিস্তারিত

শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে মনোনয়নপ্রত্যাশীরা

দলীয় মনোনয়ন ঘোষণার আগে দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আজ রোববার মতবিনিময় সভা করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। দলের সভানেত্রীর দেখা পেতে ইতোমধ্যে গণভবনে প্রবেশ করতে শুরু করেছেন তারা। এ দিন সকাল ১০টার দিকে গণভবনে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের...বিস্তারিত