fbpx
হোম রাজনীতি

রাজনীতি

বিরোধী দল হচ্ছি কিনা এখন পর্যন্ত সিগন্যাল পাইনি: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিরোধী দল হচ্ছি কি না এখন পর্যন্ত কোন সিগন্যাল পাইনি। বৃহস্পতিবার আমাদের সভা হয়েছে। জাতীয় পার্টির সংসদীয় দলের সিদ্ধান্ত হিসেবে আমাকে বিরোধী দলীয় নেতা, আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা ও মুজিবুল হক চুন্নুকে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে প্রস্তাব করে রেজুলেশন করা হয়েছে। রেজুলেশন আমরা স্পিকারের কাছে পেশ করেছি। আগামী...বিস্তারিত

৬৯-র মতো আরেকটি গণজাগরণ দরকার: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ভোটের অধিকার হরণ করে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। ফলে গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তনের পথ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় ’৬৯-র মতো আরেকটি গণজাগরণ দরকার। আজ শনিবার (২০ জানুয়ারি) শহীদ আসাদ দিবস উপলক্ষে ’৬৯-র গণ-অভ্যুত্থানের বীর শহীদ আসাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে—এসব কথা বলেন...বিস্তারিত

জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচন জাপার

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) বিরোধীদলীয় নেতা নির্বাচন করেছে তার দল। এছাড়া দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা ও মহাসচিব মজিবুল চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার দপ্তরে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়। এ তথ্য...বিস্তারিত

একটিতে জামিন পেলেন ফখরুল, দুটিতে আমীর খসরু

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ কেন্দ্র করে নাশকতার অভিযোগে পল্টন থানার একটি মামলায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দুটি মামলায় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিন পেয়েছেন। এর মধ্য দিয়ে ওই ঘটনায় মির্জা ফখরুল তার বিরুদ্ধে করা ১১ মামলার ১০টিতে জামিন পেলেন। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি...বিস্তারিত

জাদু দেখানো পিটার হাসও অভিনন্দন জানিয়েছেন, এখন কাকে নিয়ে খেলবেন

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাকে নিয়ে আপনারা (বিএনপি) আমাদের কত রং দেখালেন, কত জাদুই বা দেখাইলেন, সেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাহেব তিনি (আওয়ামী লীগকে) অভিনন্দন জানিয়েছেন। এখন কাকে নিয়ে খেলবেন? বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভায় তিনি এ...বিস্তারিত

সংবিধানে কোথায় আছে সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে, প্রশ্ন কাদেরের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানে কোথায় আছে যে এ সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে? নির্বাচন আগামও করা যায়। আজ মঙ্গলবার সেতু ভবনে সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আমাদের সময় ছিল ২৯ জানুয়ারি পর্যন্ত। আমরা ৭ জানুয়ারি ভোট করেছি। ইলেকশন...বিস্তারিত

‘লজ্জা নাই’ কোন কূটনৈতিক ভাষা নয়: রব

স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, উন্নয়নসহ কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমুখী কূটনৈতিক সম্পর্ক বিরাজমান থাকা অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন বক্তব্য উপস্থাপনা দেশকে কূটনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানের প্রেক্ষিতে ‘আমেরিকার লজ্জা নাই, কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে ঠিক নেই’- সরকার প্রধানের...বিস্তারিত

বিএনপি ক্ষমতায় আসতে অন্ধকার গলি খুঁজছে: প্রধানমন্ত্রী

বিএনপি জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়ে ক্ষমতায় আসার অন্ধকার গলি খুঁজছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি পরাজয়ের ভয়ে ৭ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের প্রবাসী নেতা-কর্মীদের উদ্দেশে বক্তৃতায় এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) জানে জনগণ তাদের বর্জন করেছে।...বিস্তারিত

বিদেশ থেকে চাপ আছে, মোকাবিলা করার সক্ষমতা রাখি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চাপ বিদেশ থেকে আছে। দেশে তো আছেই। তবে আমরা সব চাপ অতিক্রম করার ক্ষমতা রাখি, সাহস রাখি, সামর্থ্য রাখি। আমাদের শক্তি জনগণ। জনগণ সঙ্গে থাকলে কোনো চাপই মোকাবিলা করা অসম্ভব নয়। নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে অফিসের...বিস্তারিত

ক্ষমতা হারানোর আতঙ্কে আওয়ামী লীগ: রিজভী

আওয়ামী লীগ ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দেশ-বিদেশের গণতন্ত্রকামীরা ‘১৪, ‘১৮ ও গত ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে ধিক্কার জানাচ্ছে।’ রোববার (১৪ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিদেশ থেকে চাপ আছে, মোকাবিলা করার সক্ষমতা রাখি: কাদেরবিদেশ থেকে...বিস্তারিত

শেখ হাসিনাকে এক অজানা আতঙ্ক ঘিরে ধরেছে’

‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে এক অজানা আতঙ্ক ঘিরে ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই প্রজ্ঞাপন জারি, তড়িঘড়ি শপথ ও নজিরবিহীন দ্রুততায় সরকার গঠন প্রমাণ করে শেখ হাসিনাকে অজানা ভীতি-আতঙ্ক ঘিরে ধরেছে। শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ...বিস্তারিত

আড়াই মাস পর খুললো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

দীর্ঘ আড়াই মাস তালাবদ্ধ থাকার পর রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুললো। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন নেতা-কর্মীরা। এ সময় রিজভী বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম, জনগণের পক্ষেই আছি। জনগণের দাবির প্রতিধ্বনি করেছি...বিস্তারিত

আরও ৯ মামলায় গ্রেপ্তার মির্জা ফখরুল, জামিন শুনানি কাল

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক ৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে আইনজীবীর মাধ্যমে এসব মামলায় নিজেকে গ্রেপ্তার দেখানোর জন্য (শোন অ্যারেস্ট) আবেদন করেন মির্জা...বিস্তারিত

নির্বাচন করতে আমার দলকেও সরকার টাকা দিয়েছে: হিরো আলম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের হয়ে ডাব প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, ‘আমার দল কংগ্রেস থেকে নির্বাচন করেছি। অন্যান্য দলগুলোকেও সরকার নির্বাচনে নিয়ে এসেছে। প্রতিটা লোককে বলেছে ২ থেকে ৫ টা সিট দেবে। আরেকটি বিষয় এটা কেউ বলেছেন কিনা জানি না। যে কয়েকটি স্বতন্ত্র প্রার্থী...বিস্তারিত

চট্টগ্রাম-১৬ আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল

চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম এক প্রেস বিফিংয়ে এ কথা জানান। ইসি সচিব সাংবাদিকদের জানান, ওই প্রার্থী এর আগেও একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন। আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এই কারণে তাঁর প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত...বিস্তারিত

নৌকা প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ ঈগল প্রার্থীর বিরুদ্ধে

জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর গাড়ি আটকে রাখার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজের বিরুদ্ধে। এ সময় কেন্দ্রের প্রধান গেটে তালা মেরে ও কেন্দ্র দখল করে জাল ভোটের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর ভাই ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজের বিরুদ্ধে। রোববার (৭ জানুয়ারি) দুপুরে (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন...বিস্তারিত

ভোটকেন্দ্র দখলের হুম‌কি, স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

নির্বাচনের দিন ৭ জানুয়ারি (রোববার) সকাল ৭টার ম‌ধ্যে ভোট কেন্দ্র দখল করার হুম‌কি দেওয়ায় ব‌রিশাল-৫ (সদর) আস‌নের স্বতন্ত্র প্রার্থী সালাহউ‌দ্দিন রিপনকে কারণ দর্শানোর নো‌টিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ক‌মি‌টি। ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) ব‌রিশাল নগরীর বিএম স্কুল মা‌ঠে নির্বাচনী প্রচারণায় হুমকি দেন তিনি। ব‌রিশাল সদর আসনে নির্বাচনী অনুসন্ধান ক‌মি‌টির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ শিবলী নোমান...বিস্তারিত

নৌকা নয় ব্যক্তির বিরোধিতা করছি

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য (এমপি) নারায়ণ চন্দ্র চন্দ। প্রথম উপনির্বাচনে এমপি হয়েছিলেন। সব মিলিয়ে চারবারের এমপি তিনি। তার জয়রথ ঠেকাতে এই আসনে স্বতন্ত্র হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন। উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে চন্দকে ঠেকাতে ভোটে নেমেছেন তিনি। এমপির কর্মকা-ে আওয়ামী...বিস্তারিত

বাধ্য হয়ে নৌকার প্রার্থীর সভায় শ্রমিক-ভাতাভোগী

আচরণবিধি লঙ্ঘন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ডুমুরিয়ায় সড়ক মেরামত কর্মসূচির কাজ বন্ধ রেখে নৌকার প্রার্থীর পথসভায় অংশ নিতে শ্রমিক-ভাতাভোগীদের বাধ্য করা হয়েছে। মাগুরখালী ইউনিয়ন চেয়ারম্যানের নির্দেশে গতকাল রোববার এ ঘটনা ঘটে। মেহেরপুর-১ আসনে নৌকার প্রার্থী ফরহাদ হোসেনের প্রচারে অংশ নেওয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারীকে শোকজ করা হয়েছে। বগুড়া-৭ আসনে নৌকা মার্কায় ভোট না দিলে ভোটার আইডি থেকে...বিস্তারিত

বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালসহ ৮ জনের কারাদণ্ড

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আটজনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ১০ বছর আগে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় তাঁদের এই সাজা দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম আজ রোববার এই রায় দেন। কারাদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, ছাত্রদলের...বিস্তারিত