fbpx
হোম রাজনীতি

রাজনীতি

জবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলায় আহত ৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মিছিলে নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে খালেদা জিয়ার মুক্তির স্লোগান নিয়ে একটি মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি শান্ত চত্বরের সামনে আসলে পেছন থেকে শাখা ছাত্রলীগের কর্মীরা ধাওয়া করে। পরে মূল...বিস্তারিত

বিদেশ যেতে চান খালেদা,জামিন পেলে বিষয়টি ভেবে দেখা হবে: কাদের

জামিন পেলে বেগম খালেদা জিয়া বিদেশ যেতে চান, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মঙ্গলবার বঙ্গবন্ধু মেডিকেলে সাক্ষাৎ শেষে বিএনপির এক সংসদ সদস্যের এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় নতুন কৌতুহল। সেই বিষয় নিয়ে কথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আদালতের জামিন ও চিকিৎসকের পরামর্শ পেলে বেগম জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি ভেবে দেখা হবে।...বিস্তারিত

ক্যাসিনোয় জড়িত বিএনপি নেতাদের বহিষ্কারের আহ্বান তথ্যমন্ত্রীর

জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে এক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির যেসব নেতারা ক্যাসিনো ব্যবসায় জড়িত তাদের দল থেকে বহিষ্কারের আহ্বান জানান তথ্যমন্ত্রী। হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী এ ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরু করেছেন,...বিস্তারিত

রাশেদ খান মেননকে আইনি নোটিশ

সংসদ সদস্য রাশেদ খান মেননসহ পাঁচ জনের নামে ক্যাসিনো ইস্যুতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার ডাক ও রেজিস্ট্রি যোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই নোটিশ পাঠান। এই নোটিশের পর ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে উচ্চ আদালতে রিট করা হবে বলে জানা গেছে । ক্যাসিনোতে জড়িত থাকার অভিযোগে অনেকের বিরুদ্ধে সম্প্রতি...বিস্তারিত

ক্যাসিনোর জন্ম হয়েছে হাওয়া ভবনে: কাদের

সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে ক্যাসিনোর জন্ম হয়েছে হাওয়া ভবনে।  ক্ষমতাসীনরা প্রতিটি ঘরকে ক্যাসিনো বা জুয়ার আসর বানিয়েছে—বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেতুমন্ত্রী একথা বলেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাসের শুটিং ক্লাব পয়েন্টে নির্মিত আন্ডারপাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, হাওয়া...বিস্তারিত

সরকারের মধ্যে বড় ধরনের কোনো ঘাপলা আছে: রিজভী

সরকারের মধ্যে বড় ধরনের কোনো ঘাপলা আছে যা ঢাকতেই ক্যাসিনোতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, বিএনপি একযুগ ধরে ক্ষমতায় না থাকলেও সবকিছুতে আমাদের দলকে জড়ানো আওয়ামী লীগের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। এ সময় ক্যাসিনোকে বৈধতা...বিস্তারিত

রাঘববোয়ালরাও রেহাই পাবে না: কাদের

ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানে চুনোপুঁটি থেকে রাঘববোয়াল কেউই রেহাই পাবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাস শুটিং ক্লাব পয়েন্টে নবনির্মিত আন্ডারপাসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি-অনিয়ম, মাদক, জুয়ার বিরুদ্ধে অ্যাকশন...বিস্তারিত

সরকার দেশকে জুয়া, মাদক ও ক্যাসিনোর দেশে পরিণত করেছে: বিএনপি

আওয়ামী লীগ সরকার দেশকে জুয়া, মাদক ও ক্যাসিনোর দেশে পরিণত করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতারা এই সরকারকে মাদকাসক্ত, চাঁদাবাজ, গণবিরোধী ও ক্যাসিনো সরকার বলে আখ্যা দিয়ে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। তারা বলেন, এই সরকার ও সংসদ অবৈধ, জুয়াড়িদের সরকার, গণতন্ত্রের বিরোধী সরকার। পুলিশ, বিজিবি ও প্রশাসনের ওপর ভর করে ২৯ ডিসেম্বর...বিস্তারিত

‘জি কে শামীমের কাছ থেকে তারেক রহমান মাসে এক কোটি টাকা করে চাঁদা নিতেন’

জি কে শামীমের কাছ থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রতি মাসে এক কোটি টাকা করে চাঁদা নিতেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি তারেক রহমানের ক্যাসিনো চাঁদাবাজির বিষয়টিও খতিয়ে দেখার কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা,...বিস্তারিত

ঢাবিতে ছাত্রদলকে পেটাল ছাত্রলীগ, আহত ২০

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের ওপর ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন প্রায় ২০ জন। হাকিম চত্বর, দোয়েল চত্বর ও টিএসসিতে দফায় দফায় এই হামলার সময় দায়িত্বপালনরত তিন সাংবাদিকও আক্রান্ত হয়েছেন। আহতদের কয়েকজন হলেন- ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ন সাধারণ সম্পাদক শাহনেওয়াজ, জিয়াউর রহমান হলের সদস্য কামরুল ইসলাম, বঙ্গবন্ধু হলের যুগ্ন আহ্বায়ক খোরশেদ আলম সোহেল, সূর্যসেন...বিস্তারিত

সরকার ব্যর্থ হয়ে জুয়া খেলে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছে: ফখরুল

সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে বলেই বেগম খালেদা জিয়া জামিন পাচ্ছেন না। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দলের মানববন্ধনে এ কথা বলেন তিনি। ফখরুল বলেন, সরকার পরিকল্পিতভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে। দেশকে পরনির্ভরশীল করার কোনো পরিকল্পনা সফল হবে না। এ কারণেই তারা মিথ্যে মামলা দিয়ে তিনবারের...বিস্তারিত

দলের মধ্যে আগাছা-পরগাছা পরিষ্কার করা হবে: ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা সাবধান হয়ে যাও। দলের মধ্যে আগাছা-পরগাছা পরিষ্কার করা হবে। শেখ হাসিনার এ্যাকশান শুরু হয়ে গেছে। অপকর্ম ও অপরাধ করে কেউ ছাড় পাবেনা। শুধু ঢাকা নয়, সারাদেশে শুদ্ধি অভিযান চালানো হবে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পর্যটন গলফ মাঠে জেলা...বিস্তারিত

সরকারের উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত: ফখরুল

সরকারের উচ্চ পর্যায় থেকে তৃণমূলের কর্মী পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে ছাত্রদলের নতুন নেতাদের নিয়ে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগর থেকে শুরু করে যুবলীগ, ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত সবখানেই তারা আজকে যে ভয়াবহ...বিস্তারিত

প্রধানমন্ত্রী এখন আবুধাবিতে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে আট দিনের সরকারী সফরের নিউইয়র্ক যাবার পথে যাত্রাবিরতিতে এখন আবুধাবিতে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এর...বিস্তারিত

দেশে দুর্নীতির মহামারি চলছে: ছাত্র মজলিসের সম্মেলনে মাওলানা মোহাম্মদ ইসহাক

খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ‘দেশে হত্যা, ধর্ষণ, দুর্নীতির মহামারি চলছে। ঘর থেকে ধরে নিয়ে ‘বন্দুক যুদ্ধে নিহত’ বলে চালিয়ে দেয়া হচ্ছে। গুম, খুন লুটপাট অব্যাহত রয়েছে। পাশের দেশে মুসলমানদের উপর নির্যাতন চলছে। গরুর গোস্ত খাওয়ার অযুহাতে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এসব জুলুম অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে’। তিনি বলেন, ‘জয়...বিস্তারিত

অ্যাকশনে সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে: কাদের

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অন্যায়, অপকর্ম, অনিয়ম-দুর্নীতি ও শৃঙ্খলাবিরোধী অ্যাকশনে সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়ে গেছে, উই আর হ্যাপি ইন অ্যাকশন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি ও...বিস্তারিত

আওয়ামী লীগ নিজেরাই নিজেদের দুর্নীতির প্রমাণ দিচ্ছে: ফখরুল

আওয়ামী লীগ নেতারা নিজেরাই নিজেদের দুর্নীতির প্রমাণ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধন করা হয়। ফখরুল বলেন, ধর্মের কল বাতাসে নড়ে। আজকে আওয়ামী লীগের যে দুঃশাসন...বিস্তারিত

এবার সুর পাল্টেছেন যুবলীগ চেয়ারম্যান

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় ইয়াংম্যান্স ক্লাবের অবৈধ ক্যাসিনোর মালিক ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটকের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংবাদকর্মীদের কাছে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আপনারা বলছেন, ৬০টি ক্যাসিনো আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬০ জন কি আঙুল চুষছিলেন? আপনারা কি আঙুল চুষছিলেন? এ রকম কড়া কথা বললেও এবার সুর পাল্টেছেন...বিস্তারিত

ছাত্রদলের নতুন ইতিহাস: সভাপতি খোকন, সম্পাদক ইকবাল

২৭ বছর পর কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হল জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন নেতৃত্ব। নতুন ইতিহাস গড়ে দলটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন শ্যামল। সভাপতি খোকন ভোট পেয়েছেন ১৮৬টি। সভাপতি পদে খোকনের নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পেয়েছেন ১৭৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক শ্যামল পেয়েছেন ১৩৯ ভোট। তার নিকটতম...বিস্তারিত

রাব্বানীর উপর চরম ক্ষুব্ধ ভিপি নুর

ভর্তি জালিয়াতি করে ডাকসু’র নির্বাচনে অংশগ্রহণ, এরপর বিজয়ী হওয়া এবং জিএস গোলাম রাব্বানী নৈতিকতা হারানোর পরও কেন ডাকসু’তে  আছেন তা নিয়ে চরম ক্ষুব্ধ ভিপি নুরুল হক নুর। আজ ডাকসু’তে এক সংবাদ সম্মেলেন ভিপি নুর গোলাম রাব্বানীকে  উদ্দেশ্য করে বলেন, আপনি দুর্নীতির দায়ে ছাত্রলীগ থেকে বাদ পড়েছেন, তাহলে  এখনো কোন্ নৈতিকতায় ডাকসু’র জিএস পদে আসীন আছেন...বিস্তারিত