fbpx
হোম রাজনীতি

রাজনীতি

ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা রয়েছে: ফখরুল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা আছে। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সাহস, শক্তি বা সক্ষমতা বিএনপির নেই’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ওবায়দুল...বিস্তারিত

মা’কে নিয়ে মুখ খুললেন এরিক এরশাদ

নিজের জন্যে মা’কে বাসায় ডেকেছেন এরিক এরশাদ। সকল প্রতিবন্ধী সন্তানের মতো আমিও আমার মাকে সঙ্গে রাখতে চাই। সম্প্রতি এরিককে ঘিরে বিদিশা বনাম জাতীয় পার্টির মধ্যে রাজনীতিতে যে নাটকীয়তা তৈরি হয়েছে তা নিয়ে আজ সোমবার দুপুরে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরিক। এরিক বলেন, মা এখানে আসার পর আমি আগের...বিস্তারিত

বেধড়ক মারধরের শিকার বিজেপি নেতা

পশ্চিবঙ্গের কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে কেন্দ্র করে আজ সকাল সাড়ে ১১টার নাগাদ করিমপুরের পিপুলখোলা নামক অঞ্চলে এক বিজেপি প্রার্থীকে ব্যাপক মারধরের ঘটনা ঘটে। জানা যায়, ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে রাস্তায় ফেলে কিল-চড়ের পাশাপাশি লাথি মেরে ঝোপের ভিতর ফেলে দিয়েছে একদল যুবক । পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই জয়প্রকাশকে বেধড়ক...বিস্তারিত

প্রধানমন্ত্রীকে যুবলীগের শুভেচ্ছা

আওয়ামী যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় এই শীর্ষ দুই যুবলীগ নেতা প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মুহাম্মদ আশরাফ সিদ্দিকী বিটু বাসসকে এ কথা...বিস্তারিত

গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে: বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। তাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে এবং খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আর এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নিতে হবে। আজ রবিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে...বিস্তারিত

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

পূর্ব ঘোষণা মোতাবেক বিএনপি কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করছে দলটি। শনিবার (২৪ নভেম্বর) সকাল থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলের শত শত নেতাকর্মী। সমাবেশে আসেন বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিবসহ দলের সিনিয়র নেতারা। সমাবেশ স্থলে ব্যানার ফেস্টুন হাতে নেতাকর্মীদের বিভিন্ন শ্লোগান দিতে...বিস্তারিত

বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিল পুলিশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। আজ সকাল সোয়া ১০ টায় পুলিশের পক্ষ থেকে এই সমাবেশ করার অনুমতি প্রদান করা হয়েছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দলের পক্ষ থেকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য...বিস্তারিত

বিএনপির নিবেদিত সমর্থক রিজভী আর নেই

বিএনপির নিবেদিত একজন সমর্থক রিজভী হাওলাদার ওরফে রিজভী পাগলা আর নেই । কোন পদের দাবিই তিনি জীবিত অবস্থায় করেননি। শনিবার রাত ১০টা ২০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেয়ার পথে রিজভী মারা যান। তার মৃত্যুর খবরে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অনেকে ছুটে...বিস্তারিত

বড় ভাই পরশকে শুভেচ্ছা জানালেন ছোট ভাই তাপস

যুবলীগের নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বড় ভাই শেখ ফজলে শামস পরশকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছোট ভাই শেখ ফজলে নূর তাপস। ক্যাসিনো কেলেঙ্কারিতে ভাবমূর্তি সঙ্কটে থাকা যুবলীগের গত শনিবার অনুষ্ঠিত কংগ্রেসে পরশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন | আগামী তিন বছর যুবলীগের নেতৃত্ব দেবেন তিনি। শেখ ফজলে শামস পরশ ও শেখ ফজলে নূর তাপস জাতির...বিস্তারিত

সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশি বাধা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পুলিশের বাধার মুখে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে কামারখালী পয়েন্টের সামনে পুলিশ বাধা দেয়।পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল...বিস্তারিত

যুবলীগের নতুন সাধারণ সম্পাদক নিখিল

আগামী তিন বছরের জন্য যুবলীগের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সভাপতি মাইনুল হোসেন খান নিখিল। শনিবার বিকালে যুবলীগের সপ্তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে তাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এর আগে সাধারণ সম্পাদক পদে সাতজনের নাম...বিস্তারিত

যুবলীগের নতুন চেয়ারম্যান কে এই শেখ পরশ?

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নতুন কমিটির চেয়ারম্যান হলেন শেখ ফজলে শামস পরশ। আগামী তিন বছর যুবলীগের নেতৃত্ব দেবেন তিনি। ক্যাসিনোকাণ্ডে বিদায় নেয়া যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী হলেন পরশের ফুপা। পরশের ভাই শেখ ফজলে নূর তাপস আওয়ামী লীগের সংসদ সদস্য। তাদের চাচা শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনিও যুবলীগের চেয়ারম্যান...বিস্তারিত

যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ

আগামী তিন বছরের জন্য যুবলীগের নতুন চেয়ারম্যান হলেন অধ্যাপক শেখ ফজলে শামস পরশ। তিনি যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে। আজ শনিবার যুবলীগের সপ্তম কংগ্রেসে চেয়ারম্যান হিসেবে শেখ ফজলে শামস পরশের নাম প্রস্তাব করেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম, সমর্থন করেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন তিনি। যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল...বিস্তারিত

সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত নয়ঃ মির্জা ফখরুল

বর্তমানে সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত নয় বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে সড়ক পরিবহন আইনটি বাস্তবসন্মত নয়। সবার সাথে আলোচনা করে সরকারের এই আইনটি করা উচিত ছিলো। সরকার নিজেদের কিংস মনে...বিস্তারিত

বিএনপির মীর নাসির ও ছেলের সাজা হাইকোর্টে বহাল

দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ১৩ বছরের কারাদণ্ড ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের ৩ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিকালে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। রায়ের কপি পাওয়ার তিন মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। ২০০৭ সালের ৬ মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের...বিস্তারিত

চালের দাম বাড়ানোর ষড়যন্ত্র চলছে : নাসিম

পেঁয়াজের পর চালের দাম বাড়ানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মোহাম্মদ নাসিম বলেন, পেঁয়াজের পর এবার চালের দাম বাড়ানোর ষড়যন্ত্র চলছে। তাই বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি...বিস্তারিত

বেগম জিয়ার সঙ্গে সাক্ষাত করতে ঐক্যফ্রন্টের চিঠি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে চান ঐক্যফ্রন্টের নেতারা। বেগম জিয়ার সাথে সাক্ষাতের জন্য আইজি প্রিজন বরাবর চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ রোববার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু সাক্ষাতের জন্য ঐক্যফ্রন্টের প্রথম পাঁচ জনের নামের তালিকার চিঠি নিয়ে যান। চিঠিটি গ্রহণ করেন এ.আই.জি প্রিজনস সুরাইয়া আক্তার। আগামীকাল সোমবার অথবা মঙ্গলবার সাক্ষাতকারের সময়...বিস্তারিত

বিএনপি-জামায়াত গলায় গলায় পিরিত: কাদের

বিএনপি-জামায়াত সম্পর্কের টানাপোড়েনের তথ্য নাকচ করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও জামায়াত উপরে উপরে যাই করুক, তলে তলে তাদের গলায় গলায় পিরিত, একই বৃন্তে দুটি ফুল। তিনি আরো বলেন, একটি আরেকটিকে ছাড়া চলবে না। তারা যমজ ভাইয়ের মতোই আছে। তারা দুটি সাম্প্রদায়িক শক্তি, তাদেরকে আলাদাভাবে...বিস্তারিত

ভারতের সঙ্গে চুক্তির বিবরণ প্রকাশ করতে বিএনপির চিঠি

ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পাদিত বিভিন্ন চুক্তির বিবরণ প্রকাশ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিয়েছে বিএনপি। রবিবার বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে চিঠিটি পৌঁছে দেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন। চিঠিতে স্বাক্ষর করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিঠি পৌঁছে দিয়ে মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, আমরা দেখেছি ভারত সফর...বিস্তারিত

সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ: ফখরুল

সরকারের মদদপুষ্ট ব্যবসায়ীদের কারণেই পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সরকারের দুর্নীতি, অদক্ষতা ও তাদের মদদপুষ্ট ব্যবসায়ীদের কারণেই পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি। শুধু পেঁয়াজই নয়, ঊর্ধ্বগতি এখন প্রত্যেকটি...বিস্তারিত