জাতীয় পার্টি ঢাকা জেলার সম্মেলন আজ
1
0
জাতীয় পার্টির ঢাকা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর যমুনা ফিউচার পার্কের কনভেনশন সেন্টারে ।
বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম। দলের কেন্দ্রীয় নেতারা অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা যায়৷
(1)
tags:
জাতীয় পার্টি