fbpx
হোম রাজনীতি

রাজনীতি

খোকার মরদেহ ঢাকায়, সমাহিত হবেন জুরাইন কবরস্থানে

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ আজ সকাল ৮ টার পরে ঢাকায় এসে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্ক থেকে দুবাই হয়ে মরদেহ ঢাকায় এসে পৌঁছায় বলে জানা যায়। বিমানবন্দরে সাদেক হোসেন খোকার মরদেহ আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস লাশ গ্রহন করেন। এছাড়াও উচ্চ পদস্থ নেতা ও...বিস্তারিত

জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদল আর নেই

জাতীয়তাবাদী সমাজতান্ত্রীক দল (জাসদ) নেতা ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ভারতের বেঙ্গালুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ সকাল ৭টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই ত্যাগী নেতা। তিনি বোয়ালখালি উপজেলা জাসদের সভাপতি এবং চট্টগ্রাম ৮ আসন থেকে তিনবার...বিস্তারিত

খোকার মরদেহবাহী বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ ঢাকায় পৌঁছাবে আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর)। বুধবার (৬ নভেম্বর) তার মরদেহবাহী বিমানটি যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। খোকার শেষ ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবার। সাদেক হোসেন খোকার শ্যালক শফিউল আলম আজম খান জানান, পরিবারের...বিস্তারিত

আগামীকাল সারাদেশে শোক পালন করবে বিএনপি

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে কাল সারাদেশে শোক পালন করবে বিএনপি। সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলনের পাশাপাশি কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন বলে জানা যায়। মঙ্গলবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, বৃহস্পতিবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টা থেকে ১টা...বিস্তারিত

পদ্মা সেতুর অগ্রগতিতে খুশি প্রধানমন্ত্রীঃ ওবায়ুদুল কাদের

পদ্মা সেতুর কাজের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী খুশি হয়েছেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে বনানী সেতুভবনে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকার কাজ করছে আর বিএনপি বিরোধীতা করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকারে থাকার সময় অবকাঠামোগত দৃশ্যমান কোন মেগাপ্রকল্প করেনি। ঘরের লোকজনের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালিয়ে শেখ হাসিনা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।...বিস্তারিত

এক নজরে সাদেক হোসেন খোকা

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা আর নেই। নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় আজ বেলা ১টা ৫০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেছেন। সাদেক হোসেন খোকার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন। জন্ম ও শিক্ষা: সাদেক হোসেন খোকা ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ...বিস্তারিত

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আর নেই

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। নিউইয়র্কের মানহাটানে মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৪ নভেম্বর) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগে করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। খোকার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি...বিস্তারিত

খোকাকে নিয়ে মেজর আখতারুজ্জামানের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে নিয়ে ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান।   তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে দেয়া হলো- খোকা তুমি ফিরে এস। খোকা মনে রেখ নায়ক হতে হলে ভয়কে জয় করতে হবে। আমাদের নেতা সাদেক হোসেন...বিস্তারিত

সারাদেশে তৃণমূল পর্যায়ে শুদ্ধি অভিযান চলছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করা হয়েছে। তবে এখন সারাদেশ সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। প্রথম সাতদিন এই প্রচারণা চলবে। এই সময় কোনো পরিবহনের বিরুদ্ধে নতুন আইনে মামলা না করার জন্য নির্দেশ দিয়েছি। নতুন আইন পুরোপুরি...বিস্তারিত

দলে বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের তালিকা করা হচ্ছেঃ ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতে বিতর্কিত ও অনুপ্রবেশকারীরা যাতে স্থান না পায় সেজন্য তাদের তালিকা করা হচ্ছে। এই তালিকা কেন্দ্র থেকে শুরু করে জেলার নেতাদের কাছে পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি এ সব...বিস্তারিত

বিএনপি নেতা সাদেক হোসেন খোকা গুরুতর অসুস্থ

চিকিৎসাধীন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার অবস্থা মরণাপন্ন। নিউইয়র্কের ম্যানহাটনের স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপি’র একাধিক সূত্র জানা যায়, সাদেক হোসেন খোকা কিছুদিন আগে থেকেই কিডনির নানা সমস্যায় ভুগছিলেন। স্থানীয় সময় সোমবার থেকে তার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। তিনি...বিস্তারিত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মামলায় তিন বছরের কারাদন্ড

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি মামলায় বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে এই রায় দেন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সার। রাষ্ট্রপক্ষের কৌসুলি জানান, গত বছরের ২৯ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় গিয়াস কাদের চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন ‘আপনার পরিণতি...বিস্তারিত

ওয়ার্কার্স পার্টির একাংশের ১০ম কংগ্রেস বর্জনের ঘোষণা

৬ কেন্দ্রীয় নেতার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়ার্কার্স পার্টির একাংশ ১০ম কংগ্রেস বর্জনের ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বর্তমানে মার্কসবাদী-লেনিনবাদী আদর্শ থেকে বিচ্যুত হয়ে সংস্কারবাদী, সুবিদাবাদী পার্টিতে পরিণত হয়েছে। শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক দুর্নীতির পাশাপাশি অর্থনৈতিক দুর্নীতিতে আক্রান্ত, বাস্তবতার নামের বুর্জোয়া লেজুড়বৃত্তির রাজনৈতিক লাইন ও জোটনীতি তথা আওয়ামী লীগের সাথে স্থায়ী ঐক্যের...বিস্তারিত

চিঠি দিয়ে ১৪ দলের কাছে ক্ষমা চাইলেন রাশেদ খান মেনন

সম্প্রতি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন নির্বাচন নিয়ে মন্তব্য করায় ক্ষমা চেয়েছেন ১৪ দলের কাছে। গতকাল রোববার ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমকে লেখা নিজের ব্যাখ্যামূলক এক চিঠিতে এই দুঃখ প্রকাশ করেছেন মেনন। গত ১৯ অক্টোবর বরিশাল জেলা শাখার সম্মেলনে রাশেদ খান মেনন বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে যায়নি। এর বড় সাক্ষী আমি...বিস্তারিত

শৃংখলা ভঙ্গের দায়ে রংপুরে তিন নেতা বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রংপুর মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ আসিফসহ তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল রাতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত অপর দুইজন হলেন- রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নয়ন মাহমুদ বিপ্লব ও যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক...বিস্তারিত

প্রধানমন্ত্রীর এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশনঃ ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতি, মাদক, সন্ত্রাস,টেন্ডারবাজি, ভূমি দখলবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে শুদ্ধি অভিযান শুরু করেছেন। আগে তিনি নিজের দল পরিস্কার করছেন। তারপর বাইরে শুরু করবেন। দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, ভূমি দস্যু, মাদকজীবী যে দল, সংগঠন বা যে পরিচয়ের হোক না কেন কারো...বিস্তারিত

বেগম জিয়ার জীবন আজ হুমকির সম্মুখীন: ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিনি যাতে জামিন পেয়ে বের হতে না পারেন সরকার সেই চেষ্টা করছে। সরকার পুরোপুরি তার জামিন আটকে দিয়েছে। রোববার (২৭ অক্টোবর) দুপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়ার মাজারে শ্রদ্ধা জানানোর পর এসব...বিস্তারিত

প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশবিরোধী কোনো চুক্তি চোখে পড়েনি: জাপা

জাতীয় পার্টির যৌথ সভায় বরাবরের মত আজ রোববার (২৪ অক্টোবর) যোগ দেননি দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ। তবে, উপস্থিত ছিলেন রওশনপন্থী নেতা হিসেবে পরিচিত কয়েকজন | রংপুর ৩ আসনের উপনির্বাচনের পর এই প্রথম দলের বড় ফোরামের বৈঠকে বসে জাতীয় পার্টি। সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে শুরু হয় সাংগঠনিক টিমের যৌথসভা। পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে...বিস্তারিত

ফেসবুকে ভাইরাল খালেদা জিয়ার সঙ্গে মিশা সওদাগরের ছবি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ২০১৯-২১ মেয়াদে চিত্রনায়িকা মৌসুমী হেরে গেছেন খলনায়ক মিশা সওদাগরের কাছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন তিনি। যেখানে স্বতন্ত্র প্রার্থী ছিলেন মৌসুমী। কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর পরই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে মিশার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রদলের...বিস্তারিত

‘বেগম জিয়ার শারিরীক অবস্থাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দার চিন্তা করছে বিএনপি’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে তার দলের লোকেরা যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে ইস্যু তৈরি করে আন্দোলনের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফেনী সার্কিট হাউজে শনিবার (২৬ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তিনি বলেন, বেগম জিয়ার শারিরীক অবস্থা নিয়ে বিএনপি যতটা না উদ্বিগ্ন তার...বিস্তারিত