fbpx
হোম জাতীয়

জাতীয়

সুজন এত দাদাগিরি করে কেন: তথ্যমন্ত্রী

নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন পরামর্শ-মতামত দিয়ে সরব বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিককে (সুজন) একহাত নিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট’ নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী সুজনের অবস্থান নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে সুজন...বিস্তারিত

বিজিবির নতুন মহাপরিচালক হলেন মেজর জেনারেল সাকিল

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদ।  বিজিবির বর্তমান ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন তিনি। সাফিনুল ইসলামকে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তন করা হয়েছে। আগামী ২ মার্চ চাকরি থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন সাফিনুল ইসলাম। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে জারি করা উপসচিব মোহাম্মদ আবুল...বিস্তারিত

সার্চ কমিটির কাছে ৪ প্রস্তাব

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে চার দফা প্রস্তাব জানিয়েছে নাগরিক সংগঠন ‘সুজন’। সার্চ কমিটি সম্পূর্ণ নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারছে কিনা তা নিয়ে সন্দেহও প্রকাশ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শুরু হওয়া নির্বাচন কমিশন গঠন নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মলনে এসব কথা বলা হয়। সুজনের চার প্রস্তাব হচ্ছে- সার্চ কমিটিকে...বিস্তারিত

দুবাইয়ে ইন্টারপোল প্রধানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন-ইন্টারপোলের সভাপতি মেজর জেনারেল ড. আহমেদ নাসের আল রাইছির সঙ্গে বৈঠক করেছেন। ১৬ ফেব্রুয়ারি দুবাইয়ে এ বৈঠক হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল...বিস্তারিত

এবার নিবন্ধন ছাড়াই টিকা নেওয়া যাবে

জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নেই- এমন ব্যক্তিরাও এবার করোনার প্রথম ডোজের টিকা নিতে পারবেন।  কোনো কাগজপত্র লাগবে না, মোবাইল ফোনের নাম্বারের মাধ্যমে তথ্য নথিভুক্ত করে রাখা হবে। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক মো. শামসুল হক এসব কথা জানান। বুলেটিনে তিনি করোনার টিকাবিষয়ক বিভিন্ন...বিস্তারিত

নতুন ইসিতে কারা আসছেন,আলোচনায় ১০ নাম

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম প্রকাশ করেছে সার্চ কমিটি। এদের মধ্য থেকেই একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি। তার আগে সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য এমন ১০ জনকে বাছাই করে তাদের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি। এই...বিস্তারিত

দিনের ভোট রাতে হওয়ার বিষয়টি অসত্য : নুরুল হুদা

আজ (১৪ ফেব্রুয়ারি) বর্তমান নির্বাচন কমিশনের বিদায়ী সংবাদ সম্মেলনে ভোটগ্রহণে অনিয়ম, দিনের ভোট রাতে হওয়া- এসব বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ‘রাতে ভোট হওয়ার খবর সত্য নয়। দিনের ভোট রাতে হলে প্রার্থীরা আদালতে যেতেন। কিন্তু কোনো প্রার্থী আদালতে যাননি। এতেই প্রমাণিত হয় বিষয়টি অসত্য।’ দায়িত্ব পালনকালে নিজের কোনো ব্যর্থতা...বিস্তারিত

ইসির বড় দুর্বলতার কথা জানালেন মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অনিয়ম, পক্ষপাতিত্ব ও জালিয়াতি সম্পর্কে ভুক্তভোগীরা যেসব অভিযোগ করেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত বিরল। আর এটাই হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) বড় দুর্বলতা। সোমবার ইসি সচিবালয়ের নিজ কক্ষের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহবুব তালুকদার বলেন, ইসিতে লিখিতভাবে যেসব অভিযোগ পাঠানো হয়, তারও যথাযথ নিষ্পত্তি...বিস্তারিত

বিশিষ্টজনদের সঙ্গে শেষ বৈঠকে সার্চ কমিটি

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির সঙ্গে বিশিষ্টজনদের সঙ্গে শেষ দফার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। রোববার বিকাল ৪টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ৩য় ও শেষ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন— সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) জেনারেল...বিস্তারিত

সুবিধাভোগীদের নির্বাচন কমিশনে যাতে নিয়োগ না দেওয়া হয়, প্রস্তাব বিশিষ্টজনদের

যারা বিভিন্ন সরকারের সময় সুবিধাভোগী ও সুযোগ-সুবিধা নিয়েছেন, তাদের নির্বাচন কমিশনে যাতে নিয়োগ না দেওয়া হয়— নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিকে এমন প্রস্তাব দিয়েছেন বিশিষ্টজনরা। এ ছাড়া নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সার্চ কমিটির প্রস্তাবিত ১০ জনের নাম যাতে প্রকাশ করা হয়, সেই আহ্বান জানিয়েছেন তারা। শনিবার বেলা ১১টার দিকে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে প্রথম ধাপে বিশিষ্টজনদের...বিস্তারিত

ইসি গঠনে ৮ জনের নাম প্রস্তাব ডা: জাফরুল্লাহর

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে আটজনের নাম প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সার্চ কমিটির বৈঠকে অংশগ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডা: জাফরুল্লাহ চৌধুরী যাদের নাম প্রস্তাব করেছেন তারা হলেন- প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত...বিস্তারিত

১০ জনের নাম প্রকাশ করতে হবে : আসিফ নজরুল

প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগে রাষ্ট্রপতিকে যে ১০ জনের নাম দেবে সার্চ কমিটি, সেই নামের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, আমরা বলেছি, যে ১০ জনকে নির্বাচন কমিশনার বানানোর জন্য রাষ্ট্রপতিকে সুপারিশ করবে সার্চ কমিটি তাদের নাম যেন আগেই প্রকাশ করা হয়। তারপর হয়তো আস্থা-অনাস্থার...বিস্তারিত

এক দশকেও হয়নি সাগর-রুনি হত্যার তদন্ত

দীর্ঘ এক দশকেও শেষ হয়নি সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত। এতে হতাশ হয়ে পড়েছেন তাদের স্বজন-সহকর্মীরা। তদন্তের দীর্ঘ পথ পরিক্রমায় এ পর্যন্ত ৮৫ বার পিছিয়েছে প্রতিবেদন জমার তারিখ। আগামী ২৩ ফেব্রুয়ারি এ মামলার তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। কিন্তু তদন্তে কেন দীর্ঘসূত্রতা- সে প্রশ্নের উত্তর মেলেনি। সাগর-রুনি হত্যাকাণ্ডের...বিস্তারিত

সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের সমাবেশ

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।  শুক্রবার বেলা ১১টায় ডিআরইউ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়। সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, সাংবাদিক পেশার দুজন মানুষকে এক দশক আগে হত্যা করা হয়েছে। তাদের হত্যাকারীদের প্রশাসন এখনও গ্রেফতার না করায় ক্ষোভ জানাচ্ছি। আদালত যদি এ বিচারের দিকে...বিস্তারিত

২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারের ‘শতবর্ষী পরিকল্পনার’কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।  বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘৪২ তম জাতীয় সমাবেশ-২০২২’ এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও...বিস্তারিত

বাংলাদেশের পাশে সবসময় থাকবে জাপান: ইতো নাওকি

বাংলাদেশের পাশে জাপান সরকার সবসময় থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে  শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তিনি এই শ্রদ্ধা জানান। জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বাংলাদেশে মেট্রোরেল, মাতারবাড়ী বিদ্যুৎ ও গভীর সমুদ্র প্রকল্প, আড়াইহাজার অর্থনৈতিক...বিস্তারিত

ট্রেন ও রেলস্টেশনে পান-জর্দার ব্যবহার ও ধূমপান করলে শাস্তি: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম বলেছেন, রেলস্টেশন, প্ল্যাটফর্ম এবং ট্রেনের ভেতরসহ রেল স্থাপনা ধূমপান ও তামাকমুক্ত এলাকা। কেউ আইন অমান্য করে ধূমপান বা তামাক গ্রহণ করলে শাস্তির আওতায় আনা হবে। বুধবার রেলভবনে রেলপথ মন্ত্রণালয়ের গৃহীত ‘ইনিশিয়েটিভ টু মেক বাংলাদেশ রেলওয়ে টোব্যাকো ফ্রি’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নূরুল ইসলাম বলেন, শুধু আইন করে, প্রচারণা...বিস্তারিত

রাজনীতি না করার শর্তে কারাবন্দি নেতাদের জামিন চায় হেফাজত

কারাবন্দি হেফাজত নেতাদের মুক্তি চেয়েছেন সংগঠনের নেতারা। হেফাজতের শীর্ষস্থানীয় নেতারা বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সচিবালয়ে তার অফিসে দেখা করে বন্দি নেতা-কর্মীদের নিজেদের জিম্মায় জামিনের ব্যবস্থা করার অনুরোধ করেছে। দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলা বৈঠক শেষে কোনো পক্ষই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। বৈঠকে হেফাজত নেতারা সংগঠন ও পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে...বিস্তারিত

‘বাংলা’ লিখতে ৭ দিন সময় দিল রাসিক

বাংলায় সাইনবোর্ড লিখতে সাত দিন সময় দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে চিঠি দিচ্ছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। তাতে কাজ না হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেবে নগর কর্তৃপক্ষ। রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাইনবোর্ডে বাংলা লেখার জন্য উচ্চ আদালতের একটা নির্দেশনা আছে। নানা কারণে এটি বাস্তবায়িত হয়নি। তবে...বিস্তারিত

দ্বিতীয় দফায় বৈঠকে সার্চ কমিটি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সদস্যরা দ্বিতীয় দফায় বৈঠকে বসেছেন।সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়।  বৈঠকে অংশ নিয়েছেন কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের...বিস্তারিত