fbpx
হোম জাতীয়

জাতীয়

বিশাল ঝুঁকিতে বাংলাদেশ, যেকোনো মুহূর্তে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা !

বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। রিখটার স্কেলে যার মাত্রা হতে পারে ৮ এর‌ও বেশি। ভূতত্ত্ববিদরা বলছেন, বাংলাদেশসহ ভারত ও মিয়ানমারের কিছু অংশজুড়ে সুবিশাল চ্যুতি বা ফল্ট থাকায় যেকোনো মুহূর্তে ভূমিকম্প হতে পারে। এতে সিলেট ও চট্টগ্রাম ছাড়াও সব থেকে বড় বিপর্যয়ের মুখে পড়বে রাজধানী। তথ্যমতে, ভারত, বার্মা ও ইউরেশিয়ান তিনটি গতিশীল প্লেটের সংযোগ স্থলে বাংলাদেশের...বিস্তারিত

ভারত থেকে গরু আসা বন্ধ হলেই আমরা পুরোপুরি স্বনির্ভর হবো: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমি যতবার ভারত সফর করি, সেখানকার সরকার বলে তোমাদের গরু দেব না। আমিও বলি, আপনারা গরু দেওয়া বন্ধ করলেই বরং আমরা কৃতজ্ঞ থাকব। শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশ পোলট্রি কনভেনশন-২০২৩ এর প্রথম দিনে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু পোল্ট্রি নয়, আমরা গবাদিপশুতেও...বিস্তারিত

কোথায় গেল বিএনপির গণজোয়ার ? মরণযাত্রা শুরু হয়ে গেছে: ওবায়দুল কাদের

‘বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে’ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনেও তাদের রাজনৈতিক মরণ হবে। নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথ ছাড়বে না। শনিবার দুপুরে ঢাকা উত্তর আওয়ামী লীগের সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ চাইলে আমরা জয়ী হবো। না হলে ২০০১...বিস্তারিত

রোহিঙ্গা ইস্যুর কোনো সমাধান জানি না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের এখনকার নীতি হলো আর কোনো রোহিঙ্গা নেওয়া হবে না। এটা একটা সমস্যা। রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে হবে। তাদের অবশ্যই যেতে হবে।’ তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষদিন আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সীমান্তের ওপাশে মিয়ানমারে সংঘাতের কারণে রোহিঙ্গারা আবারও বাংলাদেশে ঢুকছে- এ...বিস্তারিত

৬ আসনের উপ-নির্বাচনে ১১ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ছয়টি আসনের উপ-নির্বাচনে ১১ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. শাহীনুর আক্তার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিচারিক ম্যাজিস্ট্রেটদের সহায়তা করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের...বিস্তারিত

মাকে কেটে ৫ টুকরা করার অপরাধে ছেলেসহ ৭ জনের মৃত্যুদণ্ড

নোয়াখালীর সুবর্ণচরে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে মাকে পাঁচ টুকরা করে হত্যার ঘটনায় সন্তান হুমায়ুন কবির হুমুসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হুমায়ুন কবির হুমু নিরব (২৬), কালাম (৩০), সুমন (৩৩), ইসমাইল...বিস্তারিত

শিক্ষকদের রাজনীতি বন্ধের প্রস্তাবে শিক্ষামন্ত্রীর সম্মতি

বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতির বাইরে রাখার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলেন জেলা প্রশাসকরা (ডিসি)। ডিসিদের সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সেশন শেষে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আচরণ বিধিমালা করার প্রস্তাব দিয়েছিলেন ডিসিরা। এটি ভালো প্রস্তাব।...বিস্তারিত

পাঠ্যবইকে ‘ইস্যু’ বানিয়ে সরকার হটানোর চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

কোনো ইস্যু না পেয়ে শেখ হাসিনার সরকারকে সরাতে কেউ কেউ নতুন শিক্ষাক্রম ও পাঠ্যবইকে ‘ইস্যু’ বানানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তাদের নিয়ে করুণা ছাড়া আর কিছু করার নেই। পাঠ্যপুস্তক নিয়ে তারা যা বলছেন তা মিথ্যাচার। সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী...বিস্তারিত

রজব মাসের চাঁদ দেখা গেছে, আগামী ১৮ ফেব্রুয়ারি পবিত্র শবেমেরাজ

দেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৮ ফেব্রুয়ারি পবিত্র শবেমেরাজ পালিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সোমবার (২৩ জানুয়ারি) বাদমাগ‌রিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসানের সভাপতিত্বে অনু‌ষ্ঠিত জাতীয় চাঁদ দেখা ক‌মি‌টির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৪...বিস্তারিত

মিয়ানমার থেকে আর কাউকে ঢুকতে দেয়া হবে না বাংলাদেশে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে নতুন করে কাউকে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ে নতুন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। দেশে আবারও রোহিঙ্গা প্রবেশ করছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, মূলত আমরা বাংলাদেশে আর কাউকে ঢুকতে দিব...বিস্তারিত

মানবতাবিরোধী অপরাধ: ত্রিশালের ৬ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের ত্রিশালে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (২৩ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। ছয় আসামি হলেন- মো. মোখলেসুর রহমান মুকুল, মো. সাইদুর রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, মো. সুলতান মাহমুদ ফকির ও নাকিব হোসেন আদিল সরকার। আদালতে রাষ্ট্রপক্ষে...বিস্তারিত

আওয়ামী লীগ সরকার আসার পর ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি নেই : প্রধানমন্ত্রী

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়ন ও কল্যাণমূলক কাজ পরিচালনায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিজস্ব তহবিল গড়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া শিক্ষার্থীদের দেশের উপযোগী করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আরো মনোযোগী ও দায়িত্বশীল হওয়ার তাগিদও দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার গণভবনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ’ এর স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে...বিস্তারিত

পদ্মাসেতুর উদ্বোধন স্মরণীয় রাখতে ১০০ টাকার স্মারক রৌপ্যমুদ্রা

গৌরবের পদ্মাসেতু উদ্বোধন স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এবার ১০০ টাকা মূল্যমান স্মারক রৌপ্যমুদ্রা বের করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। আগামী রোববার (২২ জানুয়ারি) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় ও পরে অন্যান্য শাখা কার্যালয়ে এ মুদ্রা পাওয়া যাবে। ১০০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাস বিশিষ্ট ঢেউ খেলানো আকৃতির ও...বিস্তারিত

‘বিশ্বায়নের ক্ষেত্রে নয়া ইসলামি সভ্যতার সক্ষমতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‘বিশ্বায়নের ক্ষেত্রে নয়া ইসলামিক সভ্যতার সক্ষমতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৪ জানুয়ারি) রাজধানীর ইরান সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি, ইরানের রিলিজিয়নস অ্যান্ড ডেনোমিনেশন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর...বিস্তারিত

উপ-নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম !

বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থী হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে উপ-নির্বাচনে প্রার্থিতা করতে তার আর কোনো বাধা নেই। মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। প্রার্থিতা ফিরে পেয়ে হিরো আলম বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসায়...বিস্তারিত

টঙ্গীর তুরাগ তীরে আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু

আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ইজতেমার মুরুব্বী শহিদুল ইসলাম জানান, আনুষ্ঠানিকভাবে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী রবিবার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের...বিস্তারিত

ভুলে ভরা পাঠ্যবই, স্কুলগুলোতে ফেব্রুয়ারিতে যাবে সংশোধনী

নতুন বছরের পাঠ্যবইয়ে বেশকিছু ভুল এবং তথ্যের অসঙ্গতি পাওয়া গেছে। এসব ভুল ও অসঙ্গতি চিহ্নিত করতে চলতি মাসেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে কমিটি গঠন করা হবে। এই কমিটির সদস্যরা পাঠ্যবই নতুন করে মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে সেগুলো সংশোধন করবেন। সেই সংশোধনী ফেব্রুয়ারি মাসের শুরুতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে। পাঠ্যবইয়ে যেসব ভুল তথ্য আছে...বিস্তারিত

গাইবান্ধার উপ-নির্বাচন নিরপেক্ষতার দৃষ্টান্ত: সিইসি

ধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে মাঠ প্রশাসন নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছে। ভোটের শুরুটাও সুন্দর ছিল, শেষটাও চমৎকার ছিল। বুধবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে উপ-নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, গাইবান্ধা-৫ উপ-নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে কোনো ধীরগতি ছিল না। সেদিক...বিস্তারিত

বাজারে আসছে নতুন ৫০ টাকার নোট

বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত ৫০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে আসছে। আগামী রোববার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও পাওয়া যাবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও...বিস্তারিত

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে: প্রধানমন্ত্রী

দেশের সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা আপনাদের ওয়েস্টমিনস্টারের গণতন্ত্র অনুসরণ করি। নির্বাচন পর্যবেক্ষক এলে আমাদের কোনো সমস্যা নেই। ব্রিটিশ অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের চারজন এমপি বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।...বিস্তারিত