fbpx
হোম জাতীয়

জাতীয়

দাম বাড়ল বিদ্যুতের, ডিসেম্বর থেকে কার্যকর

বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানো হয়েছে। ইউনিট প্রতি বিদ্যুতের গড় দাম ছিল ৫ টাকা ১৭ পয়সা, যা বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন এ দাম। সোমবার দুপুর ১২টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাম বৃদ্ধির ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। এ নিয়ে গত ১২...বিস্তারিত

আদালত থেকে পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার

আদালত প্রাঙ্গণ থেকে পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। রোববার (২০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে, পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আদালত থেকে পালিয়ে যাওয়া দুই জঙ্গি সদস্যকে ধরিয়ে দিলে প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা...বিস্তারিত

আদালত চত্বর থেকে ২ আসামির পলায়ন, রাজধানীতে রেড অ্যালার্ট

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার এ ঘটনার পর ডিএমপির পক্ষ থেকে প্রতিটি থানা ও অন্যান্য ইউনিটকে চেকপোস্ট বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, দুই জঙ্গিদের গ্রেফতারে আমরা রেড অ্যালার্ট...বিস্তারিত

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ফিনল্যান্ড

রোহিঙ্গা ইস্যুতে ফিনল্যান্ড বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো। বাহরাইনের মানামায়, ১৮তম আইআইএসএস মানামা সংলাপের দ্বিতীয় দিনে শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ বিষয়ে আশ্বস্ত করেন। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে আশ্রয় প্রদান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।...বিস্তারিত

আগামী বছর ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু হবে, আশাবাদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী বছর পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু হবে। তিনি বলেন, বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তেল আমদানি করতে চায়। আশা করছি আগামী বছর তা শুরু করা যাবে। রোববার গণভবনে আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারির সঙ্গে সাক্ষাতকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ...বিস্তারিত

দাম বেড়েছে চাল-ডালের, কমেছে ডিম-মুরগির

এক সপ্তাহের ব্যবধানে বাজারে চাল, ডাল ও আটার দাম বেড়েছে। তবে কমেছে পেঁয়াজ, রসুন, আদা, ডিম ও ব্রয়লার মুরগির দাম। এছাড়া অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার সকালে রাজধানীর উত্তরা আজমপুর কাঁচাবাজার, মালিবাগ বাজার, মগবাজার বাজার, কারওয়ান বাজার ও সায়েদাবাদ বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি দেশি পেঁয়াজ ৫০ থেকে...বিস্তারিত

১৬ বছরের কম বয়সী শিশুদের ফোন ব্যবহার নয়: বিএসএমএমইউ ভিসি

শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ১৬ বছরের নিচে শিশুদের ফোন ব্যবহার ঠিক নয়। কারণ এই বয়সে শিশুরা মোবাইল ফোন ব্যবহার করলে নিজের অজান্তেই অনেক সময় তারা অপরাধে জড়িয়ে পড়ে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।...বিস্তারিত

আজ থেকেই বেড়ে গেলো সয়াবিন ও চিনির দাম

নিত্যপ্রয়োজনীয় পণ্য সয়াবিন ও চিনির দাম একসঙ্গে বেড়ে গেছে। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২ টাকা বেড়ে হয়েছে ১৯০ টাকা। আর প্যাকেটজাত প্রতি কেজি চিনির দাম ১৩ টাকা বেড়ে হয়েছে ১০৮ টাকা। নতুন এই দাম আজ বৃহস্পতিবার থেকেই কার্যকর। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ১ লিটারের বোতলজাত সয়াবিন...বিস্তারিত

৩ ডিসেম্বর ছাত্রলীগের জাতীয় সম্মেলন হচ্ছে না

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলন ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। শিগগিরই সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হবে। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দেখা করতে গেলে তিনি এ নির্দেশনা দেন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক সূত্র গণমাধ্যমকে...বিস্তারিত

এখন থেকে ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে: ওবায়দুল কাদের

এখন থেকে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামীকাল (১৬ নভেম্বর) থেকে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তারা ঘরে বসেই তা করতে পারবেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীর বিআরটিএ ভবনে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ওবায়দুল...বিস্তারিত

বঙ্গোপসাগরে তিনদিনের মধ্যে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, লঘুচাপের বর্ধিতাংশ...বিস্তারিত

ডেঙ্গু নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়: স্বাস্থ্যমন্ত্রী

‘ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনা থাকলেও চিকিৎসা নিয়ে কেউ সমালোচনা করেনি। কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণ আমাদের হাতে নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু চিকিৎসা করে, আর নিয়ন্ত্রণের কাজটি করে অন্যান্য মন্ত্রণালয়।’ রোববার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেল আয়োজিত ডেঙ্গুর নতুন গাইডলাইন প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, প্রথমে ২০১৯...বিস্তারিত

সৌদি আরবের কাছে জ্বালানি তেল চাইলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের কাছে দেরিতে অর্থ পরিশোধের সুযোগ চেয়ে জ্বালানি তেল চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৩ নভেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের সাক্ষাতে এবিষয়ে কথা বলেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সংকট সমাধানেও সৌদি আরবের সহায়তা চেয়েছেন শেখ হাসিনা।...বিস্তারিত

আজ শিক্ষক দিবস

শিক্ষক দিবস-২০২২ পালিত হবে বৃহস্পতিবার (২৭ অক্টোবর)। এ দিবসটি পালনে সকাল থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে কেন্দ্রীয়ভাবে ঢাকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে থেকে প্রথমে র‌্যালি ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা...বিস্তারিত

বাংলাদেশ উন্নয়নের পথে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চলমান সব চ্যালেঞ্জ আমলে নিয়েই বাংলাদেশ উন্নয়নের পথে রয়েছে। তিনি বলেন, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল, ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়াই আমাদের লক্ষ্য। যা অর্জনে আর্থ-সামাজিক ও ভৌত অবকাঠামোতে বিনিয়োগের জন্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকসহ তার...বিস্তারিত

৬ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে

প্রচণ্ড বেগে উপকূলে আছড়ে পড়ে রীতিমতো তাণ্ডব চালানোর পর দাপট কমেছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের। এরই মধ্যে ক্রমেই দুর্বল হয়ে ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে রাতভর চলা এই ঝড়ের তাণ্ডবে ইতোমধ্যেই দেশের আট জেলায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এদিকে, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ উপড়ে যোগাযোগ বন্ধ হলেও মঙ্গলবার (২৫...বিস্তারিত

ঘূর্ণিঝড় সিত্রাং: প্রাণহানি ১০

ঘূর্ণিঝড় চিত্রাংয়ের আঘাতে দেশের বিভিন্ন জেলায় ১০ জনের প্রাণহানি ঘটেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সোমবার সন্ধ্যায় ভোলার কাছে বরিশাল–চট্টগ্রাম উপকূলে আঘাত হানে। মধ্যরাতে ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করে। সিত্রাংয়ের মূল কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম করে ভূখণ্ডে প্রবেশ করেছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি ভোলার ওপর দিয়ে চলে গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা বাতাসে সোমবার দিবাগত রাত পর্যন্ত কুমিল্লায়...বিস্তারিত

ডিসেম্বরে আসছে আরেকটি ঘূর্ণিঝড়

দেশে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। এ বিষয়ে সাবধানতা অবলম্বন করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এনামুর রহমান বলেন,...বিস্তারিত

নৌযান চলাচল স্বাভাবিক

প্রচণ্ড বেগে উপকূলে তাণ্ডব চালানোর পর দাপট কমেছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের। এরই মধ্যে ক্রমেই দুর্বল হয়ে ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব না থাকায় আভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আবহাওয়া অনুকূলে আসায় মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে সব ধরনের নৌযান...বিস্তারিত

‘৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন ’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারাদেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সব গ্রাহকদের শতভাগ বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আগামীকাল বুধবার পর্যন্ত সময় লাগবে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এই তথ্য দেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ক্ষয়ক্ষতির আর্থিক...বিস্তারিত