fbpx
হোম জাতীয়

জাতীয়

আকাশ পরিষ্কার থাকলে আজ দেখা যাবে সূর্যগ্রহণ

আজ সূর্যগ্রহণ। বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে এ সূর্যগ্রহণ দেখা যাবে। মঙ্গলবার (২৫ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোহা. আছাদুর রহমান স্বাক্ষরিত এক বিবরণীতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আংশিক সূর্যগ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর দুপুর ২টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ২ মিনিট ১২ সেকেন্ডে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে...বিস্তারিত

দেশের সবগুলো হাইওয়ে ক্যামেরার নিয়ন্ত্রণে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের সবগুলো হাইওয়ে ক্যামেরার নিয়ন্ত্রণে আনা হবে। যাতে যেকোনো দুর্ঘটনা ক্যামেরার আওতায় চলে আসে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, হাইওয়ে নিয়ন্ত্রণের জন্য হাইওয়ে পুলিশ গঠন কারা হয়েছে। কিন্তু আমাদের অগোছালো চলাফেরা চলতে থাকলে হাইওয়ে পুলিশ কী...বিস্তারিত

‘৭ নম্বর বিপদ সংকেত’

ক্রমেই বাড়ছে শঙ্কা। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বাংলাদেশের মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সিত্রাংয়ের প্রভাবে দেশের বেশিরভাগ জেলায় ইতোমধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়ার ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা...বিস্তারিত

যেভাবে এসেছে ঘূর্ণিঝড়ের নাম ‍‍`সিত্রাং‍‍` কেন?

আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় বৃহস্পতিবার যে লঘুচাপের সৃষ্টি হয়েছিল, ধাপে ধাপে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট লঘুচাপে, নিম্নচাপ, গভীর নিম্নচাপের রূপ পাওয়ার পর রোববার তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের রূপ পাওয়ার পর এ ঘূর্ণিবায়ুর চক্রের নাম দেয়া হয়েছে সিত্রাং। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড। মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন ও ইউনাইডেট নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন...বিস্তারিত

যে অঞ্চলে আঘাত হানতে পারে ‘সিত্রাং’

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশের খুলনাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। গত বুধবার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) এ তথ্য দিয়েছে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উপকূলীয় জেলা সাতক্ষীরা,...বিস্তারিত

রাজধানীতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে

“সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে পারে। নিম্নচাপের প্রভাবে রোববার থেকে বৃষ্টি শুরু হয়ে বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে। কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া, যার প্রভাব পড়েছে রাজধানীতেও। রোববার (২৩ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন। বেলা গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা পাওয়া...বিস্তারিত

ইসলামি বইমেলায় গবেষণাধর্মী বই পাওয়া যাচ্ছে

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট প্রঙ্গনে জমে উঠেছে মাসব্যাপী ইসলামি বইমেলা। বিকাল হতে হতেই যেন তিল ধারনের ঠাই নেই এ বইমেলায়। ইসলামি বই কিনতে রাজধানীসহ দেশের নানা প্রান্ত থেকে মেলায় ছুটে আসছে মানুষ। ইসলামি এ বইমেলায় পাওয়া যাচ্ছে গবেষণাধর্মী বই। মেলার ৪০ নং স্টলে পাওয়া নানা গবেষণাধর্মী বইয়ের সমাহার নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ...বিস্তারিত

রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি জান্তা সরকার: মোমেন

রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বৃহস্পতিবার (২০ অক্টোবর) চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ খবর নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। এর আগে ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে পালিয়ে জীবন রক্ষা করে রোহিঙ্গারা। পরবর্তীতে দেশটির বিরুদ্ধে ক্রমাগত আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে থাকে বাংলাদেশ। রোহিঙ্গাদের...বিস্তারিত

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

আগামী ২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ হবে। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ১২ সেকেন্ডে। আর গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ২ মিনিটি ১২ সেকেন্ডে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশেও এটি দেখা যাবে। এ বিষয়ে আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মোহা. আছাদুর রহমান জানিয়েছেন, গ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর দুপুর ২টা ৬৫ মিনিট ৩০ সেকেণ্ডে। গ্রহণ ঢাকায় ৪টা ৪৯ মিনিটি...বিস্তারিত

ঢাকার-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল শুরু হয়েছে। অপসারণ করা হয়েছে গাজীপুরের শ্রীপুরে রেললাইনের ওপর উল্টে পড়া ক্রেন। আজ (বৃহস্পতিবার) সাড়ে ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই শহীদুল্লাহ হিরো বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৯টার দিকে সাতখামাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শ্রীপুর রেলওয়ে...বিস্তারিত

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও আরও ৮৬৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮৬৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন...বিস্তারিত

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন গুল শাহানা ঊর্মি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস অনুবিভাগে সহকারী পরিচালক হিসেবে কর্মরত গুল শাহানা ঊর্মিকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ (বুধবার) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিয়োগ আদেশ জারি করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনুবিভাগে একজন প্রেস সচিব, দুইজন উপ-প্রেস সচিব ও দুইজন সহকারী প্রেস সচিব রয়েছেন। গুল...বিস্তারিত

বিমানবাহিনী প্রধান দেশে ফিরেছেন

সৌদি আরব সফর শেষে সোমবার (১৭ অক্টোবর) দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। গত ৯ অক্টোবর সৌদি বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বান্দার বিন আব্দুল আজিজের আমন্ত্রণে এক সরকারি সফরে সৌদি আরব যান তিনি। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী ও বাহিনীর তিনজন। মঙ্গলবার (১৮ অক্টোবর) আন্তবাহিনীর জনসংযোগ...বিস্তারিত

দেশে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওয়ার্ল্ড মেন্টাল হেলথ সামিটে আমাদের দেশের করোনা নিয়ন্ত্রণ এবং টিকাদানের সফলতার প্রশংসা করেছেন। অন্যদিকে তারা এটাও বলেছেন আপনাদের দেশে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে। সুতরাং আমাদেরকে এদিকটাও খেয়াল রাখতে হবে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৫০০টি ‘মডেল ইউনিয়ন স্বাস্থ্য...বিস্তারিত

ব্রুনাইয়ের সুলতান ঢাকা ছাড়লেন

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জুদ্দিন ওয়াদ্দৌলাহ। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকা ছাড়েন তিনি। বিমানবন্দরে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেয়ার পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ব্রুনাইর সুলতান ও তার সফর সঙ্গীদের বিদায় জানান। ব্রুনেইয়ের সুলতানের এটিই প্রথম বাংলাদেশ সফর। এর আগে শনিবার...বিস্তারিত

ভোট কেন্দ্রে ইউএনওকে ‘স্টুপিড’ বললেন মেয়র সাদিক আব্দুল্লাহ

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে দুইটি স্থানে বাঁধার সম্মুখীন হয়েছেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় কেন্দ্রে দায়িত্বরত ইউএনও’র সাথে সিটি মেয়রের বাগবিতন্ডার ঘটনাও ঘটেছে। ভোটকেন্দ্রে একসাথে একাধিক ভোটারকে নিয়ে প্রবেশ না করার জন্য ইউএনও সতর্ক করতে গেলে এ বাগবিতন্ডা হয়। এ সময় ইউএনওর ওপর ক্ষোভ ঝাড়েন...বিস্তারিত

নাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী ও নাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শোক বার্তায় মরহুম মাসুম আজিজের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি। মাসুম আজিজ সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যানসারের...বিস্তারিত

সেবার মনোভাব নিয়ে পুলিশকে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করার  নির্দেশ দিয়েছেন। ‘পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে . . . পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে,’   রাষ্ট্রপ্রধান পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আজ সন্ধ্যায়  বঙ্গভবনে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই নির্দেশনা দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে...বিস্তারিত

দুর্ভিক্ষ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আসন্ন দুর্ভিক্ষে বাংলাদেশ যেন ভালো থাকে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৭ অক্টোবর) সকালে ‌‘বিশ্ব খাদ্য দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে দুর্ভিক্ষ হবে। বাংলাদেশে যেন খাদ্যাভাব দেখা না দেয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, ভর্তুকি দিয়ে কৃষি...বিস্তারিত

অতিরিক্ত ডিআইজি হলেন ৪ এসপি

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তা। রোববার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার বেগম তাপতুন নাসরীন, সিলেট মহানগরী...বিস্তারিত