হোম জাতীয় হাতে কোরআন লিখলেন সাবেক ছাত্রলীগ নেত্রী
হাতে কোরআন লিখলেন সাবেক ছাত্রলীগ নেত্রী

হাতে কোরআন লিখলেন সাবেক ছাত্রলীগ নেত্রী

0
0

হাতে পবিত্র কোরআন শরিফ লিখলেন সাবেক ছাত্রলীগ নেত্রী জারিন তাসনিম দিয়া। টানা দেড় বছরের প্রচেষ্টায় তিনি কোরআন শরিফের ৩০ পারাই হাতে লিখেছেন। 

বর্তমানে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য তিনি।

হাতে কোরআন লেখার বিষয়ে শনিবার মুঠোফোনে জারিন তাসনিম দিয়া যুগান্তরকে বলেন,  ‌‌‘করোনায় ঘরবন্দি হয়ে কিছু একটা করার কথা ভাবছিলাম।  চারিদিকে মৃত্যু, একটা ভয় কাজ করছিল। তখনই ভাবনায় আসে এমন কিছু করব যা পরকালের পাথেয় হয়ে থাকে।  সেই ভাবনা থেকেই সাহস করে আরবি হরফ লেখা চর্চা করি।  আমি মাদ্রাসায় পড়িনি কখনো।  তবে আরবি হরফ লিখতে ও পড়তে জানতাম। সেই শিক্ষাকেই আরো বেশি এগিয়ে নিয়ে কোরআনের একটি একটি করে শব্দ লিখেছি।  সম্পূর্ণ কোরআন লিখতে আমার দেড় বছর সময় লেগেছে। আমি এই কোরআন শরীফ ইসলামিক ফাউন্ডেশনকে দেব। কোনো ভুল হলো কি না তারা সেটা সার্টিফাই করে আমাকে দিলেই এর কয়েকটি কপি বের করব। বিভিন্ন মাদ্রাসায় দেব। ’

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *