fbpx
হোম জাতীয়

জাতীয়

রাজনৈতিক নেতাদের হিসাব নেওয়ার সময় হয়েছে: রাষ্ট্রপতি

জনগণের জন্য রাজনৈতিক নেতারা কী করেছে, তা হিসাব করার সময় এখন। আজ বাংলাদেশ বিমান বাহিনীর বরিশাল রাডার ইউনিট এবং হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইন্সটিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আবদুল হামিদ বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমাপনী ভাষণে মন্ত্রী, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মন-মানসিকতা...বিস্তারিত

এখন থেকে মুক্তিযোদ্ধা ভাতা ২০ হাজার টাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন । সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইলেকট্রনিক পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সব মুক্তিযোদ্ধার ভাতা ২০ হাজার করে দেয়ার কথা বলেছি। তবে বীরশ্রেষ্ঠ ও বীর উত্তম ছাড়া, তাদের বিষয়টি ভিন্ন। একইভাবে শহীদ...বিস্তারিত

আল জাজিরার প্রতিবেদনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

আল-জাজিরার প্রতিবেদনের তথ্যগত ত্রুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ বিকালে এই কথা বলেন তিনি। এর আগে এক বিবৃতে বলা হয়, প্রতিবেদনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লাখ লাখ বাঙালিকে হত্যা ও দুই লাখ নারীকে ধর্ষণে জামায়াতের ভূমিকার কথাও উল্লেখ করা হয়নি, এটি আল জাজিরার রাজনৈতিক পক্ষপাতমূলক প্রচারণার প্রতিচ্ছবি। এর...বিস্তারিত

যত অপপ্রচার হোক আমরা এগিয়ে যাবো: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে-বিদেশে নানা অপপ্রচার হচ্ছে, শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের সমাপ্তি ও রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। রেওয়াজ অনুযায়ী অধিবেশনে সংসদ নেতার সমাপনী বক্তব্যের আগে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা। এবারের অধিবেশনে একদিনও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ...বিস্তারিত

সত্যকে একেবারে মুছে ফেলা সম্ভব না: শেখ হাসিনা

আসলে সত্যকে কেউ একেবারে মুছে ফেলতে পারে না। এটিই আজ প্রমাণিত সত্য। রোববার একাদশ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত মুজিববর্ষের কার্যক্রম, মুজিববর্ষ ওয়েবসাইট ২০২০-২০২১ এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অডিও ভাষণের ডিজিটাল সংকলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাত্র ৫৪ বছরের...বিস্তারিত

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার অন্যায় করেই যাচ্ছে: প্রধানমন্ত্রী

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও আশ্রয় দিয়েছে বাংলাদেশ। কোনো দ্বন্দ্বে না জড়িয়ে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানে কাজ করছে তার সরকার। আজ সকালে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ-ডিএসসিএসসি’র গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। তিনি বলেন, ‘কারো সাথেই শত্রুতা নয়, বন্ধুতা সবার সাথে’ এই পররাষ্ট্র...বিস্তারিত

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব; কী করতে হবে ?

মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিকালে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবার কথা হচ্ছে। ইতিমধ্যে দুটি দেশই বিপুলভাবে পাল্টে গেছে। তবে সম্পর্কটি পাল্টায়নি-এগোয়নি। এর বড় কারণ, তাদের সম্পর্কহীন সম্পর্কের মাঝে রয়েছে সচেতনভাবে আড়ালে রাখা অমীমাংসিত নানা প্রসঙ্গ। আছে জাতীয়তাবাদী আবেগের বাধা-বন্ধনও। প্রশ্ন উঠেছে, উভয় দেশের রাজনৈতিক নেতৃত্ব সেসব অতিক্রম করে নতুন প্রজন্মকে ভিন্ন পথে নিতে পারবেন কি না। কীভাবে...বিস্তারিত

কেউ গৃহহীন হয়ে থাকবে না: শেখ হাসিনা

অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হাজার হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একজন মানুষও গৃহহীন থাকবে না, মুজিববর্ষে এটাই সবচেয়ে বড় উৎসব। আজ শনিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের সময় এ কথা বলেন

নিজের নামে পদ্মা সেতুর নামকরণ চান না প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর নামকরণ নিজের নাম প্রস্তাবে নেতিবাচক ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার দলীয় সংসদ সদস্য গাজীপুর-৩ আসনের মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ সংসদে প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব উত্থাপন করলে প্রধানমন্ত্রী প্রথমে হাত নেড়ে ও পরে মাথা নেড়ে ‘না’ সূচক ইঙ্গিত প্রদান করেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে...বিস্তারিত

পরীক্ষা ছাড়াই ফল প্রকাশের সিদ্ধান্তের বিল এখন সংসদে

পরীক্ষা ছাড়াই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পাসের সনদ দেয়ার সুযোগ রেখে কারণে আইন সংশোধন করা হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট তিনটি আইনের সংশোধনী মঙ্গলবার জাতীয় সংসদে তোলা হয়েছে। সংশোধনীগুলো পাস হলে কোভিড-১৯ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের  ফল ঘোষণা এবং পাসের সনদ দেয়ার ক্ষেত্রে আইনি জটিলতা থাকবে না। জাতীয় সংসদে...বিস্তারিত

এবার অশ্লীল চলচ্চিত্র নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী

শিশুদের উপযোগী করে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভালো সিনেমা নির্মাণের ব্যাপারে সরকার সর্বাত্মক সহায়তা করবে। রোববার (১৭ জানুয়ারি) জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের পাশে সব সময় আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষকে...বিস্তারিত

বার বার ক্ষমতায় থাকার সুফল মানুষের উন্নয়ন: প্রধানমন্ত্রী

আমারদের ওপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। যে কারণে সেবা করার সুযোগ পেয়েছি। একটানা ক্ষমতায় থাকার ফলে মানুষের জন্য উন্নয়ন করতে পারছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচির  এক উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, দেশের মানুষ আমাদের...বিস্তারিত

আজ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সদ্যস্বাধীন বাঙালি জাতির কাছে ছিল একটি বড় প্রেরণা। তার এই প্রত্যাবর্তনকে আখ্যায়িত করা হয়েছিল ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে’। বাঙালি জাতি বঙ্গবন্ধুর নির্দেশে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ...বিস্তারিত

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চিঠি…

নতুন বছরের প্রথম দিন মিয়ানমারের প্রতি চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। চিঠিতে তিনি নববর্ষে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের প্রতি অনুরোধ জানিয়েছেন। আজ রবিবার মন্ত্রণালয়ের নিজ দফতরে বছরের প্রথম কার্যদিবসে সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী। এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমি বলেছি এর জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা এবং নববর্ষে আমরা আশা করি যে আপনারা...বিস্তারিত

দেশে সাইবার অপরাধ বেড়েছে: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সাইবার ক্রাইম ব্যাপকভাবে বাড়ছে। দ্রুত তা দমন করতে হবে । রোববার (৩ জানুয়ারি) ৩৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন আধুনিক প্রযুক্তির যুগ।...বিস্তারিত

১৫ জানুয়ারির পর খোলা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী বছরের ১৫ জানুয়ারির পর পরিস্থিতি ভালো হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, নয়তো খোলা হবে না। প্রতি বছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করা হলেও এবার করোনার কারণে গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।পরে সারাদেশে পর্যায়ক্রমে ১২ দিনে শিক্ষার্থীদের হাতে বিতরণ...বিস্তারিত

ঢাকা শিশু হাসপাতালে ১০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা শিশু হাসপাতালকে ১০ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে জানান, জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য এ সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে তার কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বুধবার ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ...বিস্তারিত

প্রয়োজনে দ্বিতীয় পদ্মাসেতুও সরকারের নিজস্ব অর্থায়নে হবে

প্রথম পদ্মাসেতুর মতো দ্বিতীয় পদ্মাসেতুও নিজস্ব অর্থায়নেই বাস্তবায়নের বিকল্প পরিকল্পনা রয়েছে সরকারের। সবকিছু ঠিক থাকলে আগামী বাজেটের আগেই এ সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের চূড়ান্ত জরিপ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় পদ্মাসেতুতে কারিগরি সহায়তা দেবে চীন। আগামী বাজেটের আগেই জরিপ শেষ করে দ্রুত ডিজাইনের কাজে হাত দিতে আগ্রহী সরকার। এতে প্রথম পদ্মাসেতুর অভিজ্ঞতা কাজে লাগানো...বিস্তারিত

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময় জানালেন শিক্ষামন্ত্রী

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার দুপুরে পাঠ্যপুস্তক উৎসব-২০২১ সংক্রান্ত এক অনলাইন ব্রিফিংয়ে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তাহলে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ক্লাস হতে পারে। এ সময়ে পিছিয়ে পড়া সিলেবাস শেষ করা হতে পারে। তিনি বলেন,...বিস্তারিত

নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার নীতি ও আদর্শ মেনে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘জাতির পিতার যে আদর্শ, নীতি-সে নীতি মেনে সবাইকে চলতে হবে। নির্বাচিত প্রতিনিধি হিসেবে সকলকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।’ প্রধানমন্ত্রী আজ ফেনী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণের ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। তার...বিস্তারিত