রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার অন্যায় করেই যাচ্ছে: প্রধানমন্ত্রী
0
0
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও আশ্রয় দিয়েছে বাংলাদেশ। কোনো দ্বন্দ্বে না জড়িয়ে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানে কাজ করছে তার সরকার।
আজ সকালে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ-ডিএসসিএসসি’র গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন।
তিনি বলেন, ‘কারো সাথেই শত্রুতা নয়, বন্ধুতা সবার সাথে’ এই পররাষ্ট্র নীতি অনুযায়ী কাজ করছে বাংলাদেশ। আমরা আন্তঃরাষ্ট্রীয় সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাচ্ছি। কেউই বলতে পারবে না যে, বাংলাদেশের সাথে কোনো দেশের বৈরী সম্পর্ক আছে। আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই চলছি।
বলেন, অভ্যন্তরীণ সম্পদ ও নানাবিধ সীমাবদ্ধতা সত্ত্বেও বিপন্ন মানবতার স্বার্থে আমরা সাহায্যেরও হাত বাড়িয়ে দিয়েছি। মিয়ানমার থেকে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমরা তাদেরকেও আশ্রয় দিয়েছি।
শেখ হাসিনা আরও বলেন, আমরা মিয়ানমারের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি, যাতে তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যায়। আর এজন্য একটা বন্ধুত্বসুলভ মনোভাব নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। যদিও, যারা অন্যায় করেই যাচ্ছে, তাদেরও আমরা বলবো তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবে।
(0)