fbpx
হোম জাতীয়

জাতীয়

​বায়তুল মোকাররমে ঈদের জামাত ৫ টি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি অনুষ্ঠিত হবে সকাল সাতটায়। এরপর সকাল আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। সকাল ১০টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে। পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা পৌনে ১১টায়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের...বিস্তারিত

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সরকার প্রধানের শুভেচ্ছার অডিও বার্তাটি গত দুদিন ধরে মোবাইল ব্যবহারকারীদের কাছে পাঠানো হচ্ছে। শেখ হাসিনা বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা, বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের...বিস্তারিত

প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন খালেদা জিয়ার পরিবার

বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতির আবেদন নাকচ হয়ে যাওয়ার পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাচ্ছে তার পরিবার। সোমবার বিএনপির একাধিক সূত্র এ তথ্য মানবকণ্ঠকে নিশ্চিত করে বলেন, ঈদের আগে বা পরে শামীম এস্কান্দারসহ পরিবারের কয়েক সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাবেক প্রধানমন্ত্রী ও...বিস্তারিত

কাল থেকে শুরু ঈদের ছুটি

ঈদুল ফিতরের ছুটি বুধবার থেকে শুরু হচ্ছে । নিয়মানুযায়ী, রমজান মাস ২৯ দিনে শেষ হলে তিন দিন আর ৩০ দিনে শেষ হলে ঈদের ছুটি থাকে চার দিন। এবারের ঈদের একদিন ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে। রোজা ৩০টি হলে শনিবারের সপ্তাহিক ছুটির দিনও ঈদের ছুটি থাকবে। কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ১৬ মে পর্যন্ত বিধিনিষেধ...বিস্তারিত

অবশেষে বের হলো খালেদার সঠিক জন্মদিন: কাদের

অবশেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঠিক জন্মদিনের সঠিক তথ্য প্রকাশিত হলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১০ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল...বিস্তারিত

ঈদ বাড়িতে গিয়ে না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরে বাড়ি যাওয়া থেকে বিরত থাকার জন্য আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বাচল প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের প্লট বুঝিয়ে দেওয়ার অনুষ্ঠানে রোববার তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ অনুষ্ঠানে যুক্ত হন। বলেন, ‘প্রত্যেকে যার যার অবস্থানে থেকে ঈদ করুন। একটা ঈদ বাড়িতে না করলে কী হয় ?’...বিস্তারিত

ভারতের পর এবার দেশেও করোনার নতুন ধরন শনাক্ত !

ভারতে করোনার নতুন এক ধরন বের হয়েছিল কয়েকদিন আগে। যা নিয়ে তোলপাড় শুরু হয় ভারত ও পার্শবর্তী দেশগুলোতে। এবার সত্যি সত্যি বাংলাদেশেও সেই ধরন শনাক্ত হয়েছে। ভারতে তৈরি হওয়া করোনাভাইরাসের নতুন ধরনটির নাম গবেষকেরা দিয়েছেন ‘বি-ওয়ান-সিক্সসেভেনটিন’। গত অক্টোবরে এটি প্রথম শনাক্ত হয়। এটি ভারতে ছড়িয়ে পড়ার পর দেশটির স্বাস্থ্যখাতে তীব্র সঙ্কট তৈরি হয়। দেশটিতে প্রতিদিন লাখ লাখ...বিস্তারিত

নিজ জায়গায় ঈদ উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদ উপলক্ষে ছোটাছুটি না করে যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপন করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ মে) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার অবকাঠামো ও জলযানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব জলযান ও অবকাঠামো উদ্বোধন করেন। তিনি বলেছেন, করোনার সময়ে বেঁচে...বিস্তারিত

বৃহস্পতিবার থেকে গণপরিবহন চালু হচ্ছে :ওবায়দুল কাদের

রোজার ঈদ সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে ‘শর্ত সাপেক্ষে’ গণপরিবহন চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ পরিকল্পনার কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘ঈদুল ফিতর সামনে রেখে আগামী ৬ মে থেকে গণপরিবহন চালু করার সক্রিয় চিন্তাভাবনা করছে সরকার।‘ শর্ত হল,...বিস্তারিত

১৬ মে পর্যন্ত থাকবে বিধিনিষেধ, চলবে গণপরিবহন

করোনা মহামারীর বিস্তার ঠেকাতে চলমান বিধিনিষেধ আরেক দফা বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে। গত ৫ এপ্রিল থেকে এ বিধিনিষেধ কয়েক দফায় ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৬ মে থেকে গণপরিবহন চলাচল করবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে...বিস্তারিত

বিমান ভাড়া করে দেশ ছাড়লেন বসুন্ধরার এমডির স্ত্রী–সন্তান

মোসারাত জাহান (মুনিয়া) কে আত্মহত্যায় প্ররোচনা মামলার একমাত্র আসামি সায়েম সোবহান আনভীরের স্ত্রী-সন্তান ও পরিবারের কয়েক সদস্য দেশ ছেড়েছেন। বৃহস্পতিবার রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও অভিবাসন পুলিশের একটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। আনভীরের বিরুদ্ধে মামলা হওয়ার তিন দিনের মাথায় তাঁরা দেশ ছাড়লেন।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান...বিস্তারিত

পৃথিবীর কোন দেশই স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেয়নি: স্বাস্থ্যমন্ত্রী

পৃথিবীর কোনও দেশই স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেয়নি উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেইনি, অবহেলা করেছি। যার ফলাফল আমরা করোনা পেয়েছি। দেখেছি করোনা মহামারিতে মানুষ কতটা অসহায়। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে এক আলোচনা সভায় তিনি এ কথা...বিস্তারিত

ঢাকায় আসলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

চীনের প্রতিরক্ষামন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়েই ফেঙ্গি একদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন । আজ সকাল পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। জানা গেছে, ঢাকা সফরকালে তিনি ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানাবেন। এছাড়াও তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠক করবেন...বিস্তারিত

সারাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানায়, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ সহ ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু ও মাঝারী...বিস্তারিত

আবারও লকডাউনের ঘোষণা আসতে পারে যে কারণে…

স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২৫ এপ্রিল) তার বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি। বলেন, লকডাউনের পরে গণপরিবহন চলাচলে সুযোগ দেয়া হলে সবাইকে স্বাস্ববিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন...বিস্তারিত

হেফাজত ‘উগ্র জঙ্গি সংগঠন’নিষিদ্ধের দাবি ৫৫১ আলেমের

রাষ্ট্রবিরোধী উস্কানি ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং সহিংসতার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে হেফাজতে ইসলামকে ‘উগ্র জঙ্গি সংগঠন’ ঘোষণা দিয়ে এর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে সুন্নীয়তপন্থী সংগঠন ‘আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের’ শীর্ষ ৫৫১ আলেম। তাদের মতে, রাষ্ট্রক্ষমতা দখলের উচ্চাভিলাস থেকে দেশজুড়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং মানবিক বিয়ে বা চুক্তিভিত্তিক বিয়ের নামে জঘন্য অপরাধ ঢাকতে হেফাজত ইসলামের...বিস্তারিত

রবিবার থেকে খুলছে সব দোকানপাট-শপিংমল

আগামী রবিবার থেকে দোকানপাট ও শপিংমল খুলে দে্ওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা যাবে। শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের (মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা) উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখা যাবে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের...বিস্তারিত

সেই ম্যাজিস্ট্রেটকে বরিশালে বদলি করা হল

লকডাউন চলাকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডার জেরে আলোচনায় আসা ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সে অনেক দিন ধরে এখানে আছে। স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে বদলি করা হয়েছে। তার...বিস্তারিত

দেখার বিষয় ১০০’র বেশি মৃত্যু হলো কী করে: স্বাস্থ্যমন্ত্রী

আমরা আড়াই হাজার বেড থেকে অল্প সময়ের মধ্যে সাত হাজার বেডে উন্নীত করেছি। যার ফলে ১০ গুণ রোগীও আমরা সামাল দিতে সক্ষম হয়েছি। কিন্তু বারবার এটা সম্ভব হবে না। আজ বেলা ১১টায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ভার্চুয়াল এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সংক্রমণের হার সাত-আট...বিস্তারিত

লকডাউনে অসহায়দের ১০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রী’র

চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত, দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তা করতে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসকদের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের...বিস্তারিত