fbpx
হোম জাতীয়

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে ধানমন্ডি-৩২ এ প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আহমদ...বিস্তারিত

এবার পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের কটাক্ষ

বাংলাদেশের সীমান্ত এলাকার গরিব মানুষ এখনও খেতে পাচ্ছে না। সে কারণেই তারা ভারতে অনুপ্রবেশ করছে। বাংলাদেশকে কটাক্ষ করে ভারতের বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন তার জবাব দেন। তিনি বলেছেন, ভারতের ৫০ শতাংশের মানুষের ভালো কোনও বাথরুম নেই। আর আমাদের ৯০ শতাংশ লোকই ভালো বাথরুম ব্যবহার করেন। আরও বলেন, বাংলাদেশ...বিস্তারিত

সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন-রেডিও এবং অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শান্তি নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

বর্তমান প্রেক্ষাপটে বিশ্বে শান্তি নিশ্চিত করা অতীতের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ এপ্রিল) সেনাবাহিনীর ‘অনুশীলন শান্তির অগ্রসেনা ২০২১’-এর সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন তিনি। অনুশীলন শান্তির অগ্রসেনা ২০২১-এ অংশগ্রহণকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নিশ্চয় আপনাদের মাধ্যমে আপনাদের দেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সমৃদ্ধ...বিস্তারিত

বাংলাদেশে আসলেন জন কেরি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি ঢাকায় পৌঁছেছেন । আজ (শুক্রবার) বেলা সাড়ে ১১টায় একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন কেরি। জন কেরিকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের নয়াদিল্লি হয়ে ঢাকায়...বিস্তারিত

‘মানুষকে বাঁচানোর জন্য ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নিতে হবে’

মানুষকে বাঁচানোর জন্য ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নিতে হবে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা বাজেট প্রণয়ন করেছি। আমরা পরিকল্পনাগুলো হাতে নিচ্ছি। হয়তো কিছুদিনের জন্য সবকিছু থমকে গিয়েছিল। তার পরে আমরা পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ অব্যাহত...বিস্তারিত

সোমবার থেকে সারাদেশে ৭ দিনের লকডাউন !

আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। শনিবার (৩ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক দিন ধরেই প্রতিদিন ছয় হাজারের বেশি মানুষ করোনায়...বিস্তারিত

তিস্তা চুক্তি নিয়ে কথা বলেননি নরেন্দ্র মোদি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তিস্তা চুক্তির ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করেননি নরেন্দ্র মোদি। তবে এই চুক্তি সমাধানে বিশেষ উদ্যোগ নিতে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ে দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠকটি শুরু হয়। দ্বিপাক্ষিক বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়াও এই বৈঠকে ভার্চুয়ালি...বিস্তারিত

আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস আজ। ৫০ বছর আগে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্তি লাভ করে বাংলাদেশ। আজ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন—একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের...বিস্তারিত

প্রথম ধাপে ১,৪৭,৫৩৭ জন মুক্তিযোদ্ধার নাম প্রকাশ !

অবশেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করেছে। প্রথম ধাপে এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন মুক্তিযোদ্ধা ও ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, কারও কারও নাম তদন্তাধীন রয়েছে। আগে...বিস্তারিত

মালদ্বীপের সঙ্গে ৪টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ

ঢাকা সফররত মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সেখানে চারটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে মৎস্যখাত, পররাষ্ট্র ও সংস্কৃতি বিনিময়সহ চারটি সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, মালদ্বীপের...বিস্তারিত

ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিএবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে তিনদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহম্মদ সলীহ। আজ বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে আটটায় তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় মালদ্বীপের প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। তার সঙ্গে ঢাকায় এসেছেন ২৭ সদস্যের একটি প্রতিনিধি...বিস্তারিত

আরও ৩ মাস অধিক সতর্ক হতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবছরের গ্রীষ্মকালের অভিজ্ঞতায় তিনটি বিষয়ের উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মঙ্গলবার (৯ মার্চ) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে করোনা সংক্রান্ত আলোচনায় এ বিষয়গুলো উঠে এসেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোভিড নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী বলেছেন আমি সব জায়গায় বলছি যে আমরা একেবারে কমফোর্ট জোনে আছি, এটা...বিস্তারিত

আন্তর্জাতিক সমুদ্র তলদেশের সদস্য হলো বাংলাদেশ

আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের (আইএসএ) পরিষদ সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। চলতি বছর ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চার বছর মেয়াদে এই পরিষদ কাজ করবে। শুক্রবার (৫ মার্চ) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে এ তথ্য জানানো হয়। এছাড়াও বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের কার্যকরী পরিষদের বর্তমান সভাপতি। আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের সদরদপ্তর জ্যামাইকার রাজধানী...বিস্তারিত

বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন । সিডিপির এলডিসি–সংক্রান্ত উপ–গ্রুপের প্রধান টেফেরি টেসফাসো এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন। তবে বাংলাদেশকে এলডিসি থেকে বের হতে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে...বিস্তারিত

আমি এই অর্জন উৎসর্গ করছি দেশের নতুন প্রজন্মকে: প্রধানমন্ত্রী

আমি এই অর্জন উৎসর্গ করছি দেশের নতুন প্রজন্মকে। যারা আজকের বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এতে যুক্ত হয়েছেন। এরপর প্রধানমন্ত্রীর হাতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপত্র তুলে দেন তিনি।...বিস্তারিত

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নত দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিকেল ৪টায় গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্তে ভার্চুয়ালি প্রেস কনফারেন্স যুক্ত হবেন প্রধানমন্ত্রী। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বের হতে দ্বিতীয় দফায় জাতিসংঘের আনুষ্ঠানিক পর্যালোচনার...বিস্তারিত

মাতৃভাষা আন্দোলনের ৬৯ বছর পূর্ণ হলো আজ

আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারা বিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। মাতৃভাষা আন্দোলনের ৬৯ বছর পূর্ণ হবে এদিন। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম। অপর দিকে প্রধানমন্ত্রীর পক্ষে...বিস্তারিত

খাদ্যের জন্য হাত পাততে চাই না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজের খাদ্যের জন্য অন্যের কাছে হাত পেতে চলতে চাই না। নিজের খাবার নিজে উৎপাদন করবো। সারা বিশ্বে মাথা উঁচু করে বাঁচবো। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সকলকে নিজের খাদ্য নিজে উৎপাদনের তাগিদ দিয়ে বলেন, একটু জমিও যদি থাকে, তাতে নিজের ঘরের জন্য...বিস্তারিত

আল জাজিরার প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সেনা সদর

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনের বিষয়ে একটি প্রতিবাদলিপি পাঠিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ‘বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আল–জাজিরার মিথ্যা প্রতিবেদন’ শীর্ষক প্রতিবাদলিপিটি তুলে ধরা হলো। সম্প্রতি আল–জাজিরা নামক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক প্রতিবেদনটি সেনাসদরের দৃষ্টিগোচর হয়েছে। তথ্যচিত্র আকারে পরিবেশিত প্রতিবেদনটিতে...বিস্তারিত