fbpx
হোম জাতীয়

জাতীয়

জানুয়ারিতে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা খুব বেশি : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২১ সালের প্রথম মাসেই করোনার ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা খুব বেশি। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং বাধ্যতামূলক মাস্ক...বিস্তারিত

মৌলবাদীদের অপচেষ্টা রুখতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মৌলবাদী অশক্তিগুলো দেশকে পিছিয়ে দেয়ার যে অপচেষ্টায় লিপ্ত, তা রুখে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার দুপুরে অনলাইনে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানমালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, মৌলবাদী গোষ্ঠীগুলো যুগে যুগে দেশকে পিছিয়ে দেয়ার অপচেষ্টা...বিস্তারিত

পদ্মা সেতুর ৪০তম স্প্যান বসানো সম্পন্ন, বাকি রইলো আর ১টি !

পদ্মা সেতুতে বসলো ৪০তম স্প্যান। আর সেই সঙ্গে দৃশ্যমান হলো ৬ কিলোমিটার সেতু। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাঝনদীতে ১১ ও ১২ নম্বর পিলারে স্প্যানটি বসানো হয়। আর মাত্র ১টি স্প্যান বসলেই দৃশ্যমান হবে পুরো পদ্মা সেতু (৬ দশমিক ১৫ কিলোমিটার)। স্প্যানটি বসবে আগামী সপ্তাহে। সেতুর ইতিহাসে সবচেয়ে বেশি স্প্যান বসেছে গত দু মাস অক্টোবর...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৭৭২ জনে। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ২ হাজার ২৫২ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৭৩ হাজার ৯৯১ জন করোনা রোগী। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের...বিস্তারিত

বিজয়ের মাসেই হবে পদ্মা জয়ের স্বপ্নপূরণ !

আবহাওয়া অনুকূলে থাকলে বিজয়ের মাসের প্রথম শুক্রবার পদ্মাসেতুর ৪০তম স্প্যান বসানো হবে। সেতুর ১১ ও ১২ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হবে। এতে সেতুর দৃশ্যমান হবে ৬ দশমিক ১৫ কিলোমিটার। এ তথ্য নিশ্চিত করে পদ্মাসেতুর প্রকৌশলী মো. হুমায়ুন কবির জানান, এ স্প্যানটি বসাতে কারিগরি কিছু কাজ আগে সেরে রাখার উদ্দেশ্যে একদিন আগেই বৃহস্পতিবার এটিকে পিলারের...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৫ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৭৪৮ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ২ হাজার ৩১৬ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৭১ হাজার ৭৩৯ জন করোনা রোগী। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য...বিস্তারিত

সড়ক নিরাপত্তা বিধান একটি চ্যালেঞ্জ : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কে নিরাপত্তা বিধান করাকে একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেছেন, রাজধানীর সঙ্গে পুরো দেশের যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা ও সড়ক নিরাপত্তা বিধানের লক্ষ্যে কাজ করছে সরকার। বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের দ্বিতীয় নয়ার হাট সেতুর (৪ লেন) নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে...বিস্তারিত

ঢাকায় কামাল আতাতুর্কের ও আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য বানাবে তুরস্ক !

মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও ঢাকায় আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। বুধবার তথ্য মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। তুরস্কের রাষ্ট্রদূত বলেন, বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।...বিস্তারিত

১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় নির্বাচন

দ্বিতীয় দফায় ৬১ পৌরসভা নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। ইসি সচিব জানান, ৬১টি পৌরসভার মধ্যে ২৯টিতে ইভিএম এবং ৩২টিতে ব্যালট পেপারের...বিস্তারিত

পদ্মাসেতুতে একযোগে সড়ক ও রেলপথ উদ্বোধন হবে- রেলপথ মন্ত্রী

পদ্মাসেতু দিয়ে একযোগে সড়ক ও রেলপথ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় অবস্থিত পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের স্লিপার কারখানার উৎপাদন পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। রেলমন্ত্রী বলেন, এরই মধ্যে পদ্মাসেতুতে সড়কপথের পাশাপাশি রেলপথের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইনের কাজ বেশিরভাগই হয়ে গেছে।...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৭১৩ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৩১ জনের। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ২ হাজার ১৯৮ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জন করোনা রোগী। এদিকে...বিস্তারিত

বছরের শেষের দিকেই আসছে প্রথম শৈত্যপ্রবাহটি

বছরের শেষের দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। বুধবার ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলে...বিস্তারিত

‘সরকার পার্বত্য চট্টগ্রামসহ দেশের সর্বত্র শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার পার্বত্য চট্টগ্রামসহ দেশের সর্বত্র শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে জাতির পিতার সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন। পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে সবার সহযোগিতাও কামনা করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ ডিসেম্বর...বিস্তারিত

সাতদিনের ব্যবধানে বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড় !

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ‘বুরেভী’ নামে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঘূর্ণিঝড় নিভারের বিদায়ের এক সপ্তাহের ব্যবধানে উপসাগরটিতে এলো আরেকটি ঘূর্ণিঝড়। বুধবার সকালে আবহাওয়া পূর্বাভাস থেকে এমন তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘বুরেভী’ হিসেবে আজ...বিস্তারিত

করোনার ভ্যাকসিনের ৩ কোটি ডোজ বিনামূল্যে দেবে সরকার !

করোনার বিস্তার রোধে মাস্ক ব্যবহারে আরো কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি দেশের জনগণকে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করবে সরকার বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, বিতরণ বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গাইড লাইন অনুযায়ী প্রাথমিকভাবে যে ৩ কোটি ডোজ ভ্যাকসিন সংগ্রহ করা হবে তা মানুষকে বিনামূল্যে প্রদান করা হবে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের...বিস্তারিত

৫ টাকায় সারাদিন ইন্টারনেট ! পদ্ধতির আবিষ্কারক দুই বাংলাদেশি…

কম খরচে ইন্টারনেট ব্যবহারের পদ্ধতি তৈরি করেছেন দুই বাংলাদেশি তরুণ-তরুণী। তাদের উদ্ভাবিত ওয়াইফাই মোবাইল অ্যাপস ‘বন্টন কানেক্ট’ ব্যবহার করে সারাদিনে মাত্র ৫ টাকায় মিলবে ইন্টারনেট। সামিহা তাহসিন ও ওমরান জামাল নামের দুই তরুণ-তরুণী এই পদ্ধতি উদ্ভাবন করেছেন। এ পদ্ধতি উদ্ভাবনের বিষয়ে সামিহা তাহসিন জানান, একদিন তার ক্লাস রিলেটেড জরুরি লিংক ওপেন করতে গিয়ে তিনি দেখেন,...বিস্তারিত

ফেব্রুয়ারি বা তার আগেই করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ

স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান জানিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারি বা তারও আগে বাংলাদেশ করোনার ভ্যাকসিন পাবে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যসচিব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে- গবেষণায় দেখা গেছে কেউ যদি সুরক্ষিত একটি মাস্ক পরেন, তিনি শতকরা ৯৫ শতাংশের চেয়ে বেশি নিরাপদ থাকবেন। কাজেই শিশু...বিস্তারিত

১৯ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে

দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। এই গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান— এই তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেয়া হবে। এসব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হবে সরাসরি। উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। মঙ্গলবার গুচ্ছ পদ্ধতিতে...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩১ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৬৭৫জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ২ হাজার ২৯৩ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জন করোনা রোগী। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য...বিস্তারিত

একনেকে ২ হাজার ১১৫ কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন

তৃতীয় সাবমেরিন স্থাপনসহ ৪ প্রকল্প অনুমোদন দিয়েছেন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। জানা গেছে, এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ২ হাজার ১১৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৪৪০ কোটি ৮৭ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩০০ কোটি ৮৩ লাখ এবং বৈদেশিক সহায়তা থেকে ৩৭৩ কোটি ৫০ লাখ টাকা...বিস্তারিত