fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ভারতের সাথে সকল দেশের ভিসা স্থগিত

করোনা ভাইরাসের কারণে সকল দেশের ভিসা বন্ধ ঘোষণা করেছে ভারত। বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ১৩ মার্চ রাত ১২টা থেকে শুরু হয়ে এই স্থগিতাদেশ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত। একই সময়ের জন্য ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধাও স্থগিত করেছে দেশটির সরকার। তবে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা,...বিস্তারিত

বাংলাদেশকে ১৫০ অ্যাম্বুলেন্স উপহার দিবে ভারত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবর্ষ উপলক্ষে বাংলাদেশকে ১৫০ অ্যাম্বুলেন্স প্রদান করছে ভারত। দিল্লির হায়দ্রাবাদ হাউজে ২০ বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে আলোচনাকালে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রীংলা এ কথা জানান। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে হওয়া আয়োজনে তিনি আরো জানান, এটি...বিস্তারিত

আইনের শাসনে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ: ডব্লিউজেপি

আইনের শাসন সূচকে গত এক বছরে ৩ মাস পিছিয়েছে  বাংলাদেশ। বিশ্বের ১২৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৫-তম। আর দক্ষিণ এশিয়ার  ৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) ‘আইনের শাসন সূচক প্রতিবেদন ২০২০’–এ এই চিত্র উঠে এসেছে। আজ এই প্রতিবেদনটি প্রকাশ করেছে সংস্থাটি । প্রতিবেদনে ১২৬টি দেশের মধ্যে ১১২-তম অবস্থানে...বিস্তারিত

লাশ হয়ে পড়ে ছিল করোনা আক্রান্ত নারী

করোনা ভাইরাসে চীনের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, করোনা আক্রান্ত এক নারী মারা যাওয়ার পর দু’দিন ধরে তার বাড়িতেই লাশ পড়ে ছিল। ইতালির নেপলেস শহরে গত শনিবার মারা যান ৪০ বছর বয়সী থেরেসা ফ্রান্জাসে। সপ্তাহখানেক আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার...বিস্তারিত

করোনা রোধে নিউইয়র্কে সেনা মোতায়েন

নিউইয়র্কের উত্তরের শহরে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যটির গভর্নর এন্ড্রু কুয়োমোর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১০ মার্চ) বিকালে তিনি এ ঘোষণা দেন। ঘোষণায় এন্ড্রু কুয়োমোর বলেন, এটি জীবন ও মৃত্যুর বিষয়। তাই আমরা নিউইয়র্কের নিউ রোচেলে ন্যাশনাল গার্ড মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছি। বলেন, ন্যাশনাল গার্ড নিউ রোচেলের ১.৬ কিলোমিটার নিয়ন্ত্রিত...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছে প্রায় এক হাজার মানুষ। মৃত এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে। ইরানে মৃতের সংখ্যা বেড়ে ২৯১ জন। প্রতিবেশী দেশ ভারতে নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২ জন হয়েছে।

কারাবন্দি তালেবানকে ছেড়ে দেয়ার প্রস্তুতি আফগান প্রেসিডেন্টের

দেড় হাজার তালেবান কারাবন্দিকে ছেড়ে দেয়ার প্রস্তুতি নিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। আসছে দিনগুলোতে ধীরে ধীরে তাদের মুক্তি দেয়া হবে বলে মঙ্গলবার একটি অধ্যাদেশ জারি করেছেন তিনি। এমন একসময় এই উদ্যোগ নেয়া হয়েছে, যখন ১৮ বছর ধরে চলা আফগান যুদ্ধের অবসানে মার্কিন নেতৃত্বাধীন জোর চেষ্টা চলছে। গনির সই করা দুই পাতার অধ্যাদেশে বলা হয়েছে, তালেবান...বিস্তারিত

করোনা রোগীদের সেবায় প্রাণ হারানো ডাক্তার-নার্স শহীদ: খামেনি

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে ২৪ ঘণ্টায় হাজির চিকিৎকসকরা। প্রাণঘাতি জেনেও তারা রোগীদের সেবা করে যাচ্ছেন। আর এতে অনেক ডাক্তারের মৃত্যুও হচ্ছে। তাই ইরানে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে মেডিকেল টিমের যেসব সদস্য মারা গেছেন তাদের শহীদ হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ১০ মার্চ  এক চিঠিতে এ...বিস্তারিত

করোনাকে সবাই মিলে পরাজিত করবো

সারা বিশ্বে যখন করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক বিরাজ করছে ঠিক তখন করোনা ভাইরাসের সাথে যারা সরাসরি লড়ে যাচ্ছেন তাঁরা হচ্ছেন বিশ্বের অগণিত চিকিৎসক ও নার্সরা। ছবিতে যেমনটি দেখছেন ‘‘করোনাকে সবাই মিলে পরাজিত করবো’’ এই মিছিলে যুক্ত হয়ে সেবা দিতে গিয়ে ইরানে ১৪ জন চিকিৎসক ও নার্স নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। ১৪ জনের মাঝে রয়েছেন ৯...বিস্তারিত

ইতালিতে ২৪ ঘন্টায় ১৬৮ জনের মৃত্যু

ইতালিতে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারালো ১৬৮ জন। যা দেশটিতে একদিনে মৃত্যুর ক্ষেত্রে রেকর্ড। এর ফলে ইউরোপীয় দেশটিতে নভেল করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৩১ জনে; আক্রান্ত ১০ হাজারের বেশি। রোমের কর্মকর্তারা জানিয়েছেন, ইতালিতে নতুন করে আরও প্রায় ১ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। এদিকে, মধ্যপ্রাচ্যের...বিস্তারিত

চীনে করোনায় মৃতের সংখ্যা ৪২৫৮

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৬০০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ হাজার ২৫৮ জন। অপরদিকে করোনায় আক্রান্ত ৬৪ হাজার ২১৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছে। বিশ্বের ১১১টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে। করোনা ভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্তের সংখ্যা...বিস্তারিত

ভারতে মূর্তির মুখেও মাস্ক !

ভারতের ভারানসি (বেনারস) শহরের একটি মন্দিরের বিশ্বনাথ দেবতার মূর্তিতে মাস্ক পরিয়ে দেয়া হয়েছে। এছাড়া ভক্তদের ওই মূর্তি স্পর্শ না করার আহ্বানও জানানো হয়েছে। গতকাল মন্দিরের পুরোহিত আনন্দ পান্ডে বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য আমরা বিশ্বনাথ দেবতার মুখে মাস্ক পরিয়েছি। যেমন আমরা শীতের সময় মূর্তির গায়ে কাপড় দেই এবং গরমে পাখা অথবা এসি দেই। আনন্দ পান্ডে বলেন,...বিস্তারিত

করোনা ভাইরাস: আতঙ্কিত ডোনাল্ড ট্রাম্প

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত সাংবাদিকরা ইচ্ছাকৃতভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে ভাইরাসটির সংক্রমণ ঘটাতে চায়। আর এই শঙ্কায় আতঙ্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা ডেইলি স্টার। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে শঙ্কিত না হলেও ভেতরে ভেতরে সে আতঙ্কিত। এজন্য হোয়াইট হাউজে করোনা শনাক্তে...বিস্তারিত

যুক্তরাজ্যে করোনা আক্রান্তে বাংলাদেশির মৃত্যু, প্রবাসীরা আতঙ্ক

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো এক বাংলাদেশি মারা যাওয়ার ঘটনায় প্রবাসীদের মধ্যে বেড়েছে আতঙ্ক। এদিকে করোনা প্রতিরোধে জরুরি বৈঠকে বিস্তার ঠেকাতে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়। যুক্তরাজ্যে প্রতিদিনই গড়ে পঞ্চাশ জনের মতো আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। বাড়ছে মৃতের সংখ্যাও। ইতোমধ্যে দেশটিতে পঁচিশ হাজারের বেশি মানুষকে পরীক্ষা করা হয়েছে। এদিকে এক বাংলাদেশির মৃত্যু হওয়ায় উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে...বিস্তারিত

জুন পর্যন্ত থাকবে করোনা ভাইরাসের দাপট

ভয়াবহ পরিস্থিতির মধ্যে করোনা ভাইরাসের প্রকোপ জুন মাসের আগে কমবে না বলে এক পূর্বাভাসে দাবি করেছেন চীনা এক চিকিৎসক। শিগগিরই করোনার প্রকোপ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চীনের অন্যতম রোগ বিশেষজ্ঞ ঝং নানশান। অর্থাৎ আরও তিন মাস বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে করোনা ভাইরাস। ২০০২-২০০৩ সালের সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম) ভাইরাসের আবিষ্কারক তিনি। রোববার চীনা...বিস্তারিত

উহান সফর করলেন চীনের প্রেসিডেন্ট

হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো সফর করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উহানে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা অন্যান্য শহরের তুলনায় সবচেয়ে বেশি। ১০ মার্চ সকালে তিনি উহানে পৌঁছান। সোমবার চীনে নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে আশার কথা এই যে, গত কয়েকদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। এই সফরে করোনা ভাইরাস প্রতিরোধ ও...বিস্তারিত

ইরানে ওষুধ আমদানিতে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ওষুধ আমদানিতে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র এমনটাই অভিযোগ ইরানের। দেশটির তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, ওয়াশিংটন একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। ওষুধ আমদানির ক্ষেত্রে তেহরান কোনও সীমাবদ্ধতার মুখে পড়ছে না বলে তারা যে দাবি করছে তা বড় ধরনের মিথ্যাচার। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ১০ মার্চ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। বিজান...বিস্তারিত

করোনা ভাইরাস মাস্ক থেকেও ছড়াতে পারে

মাস্ক পরলে সংক্রমণ থেকে বাঁচার চেয়ে সংক্রমিত হওয়ারই আশঙ্কা বেশি বলে বলছেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা । আপাতত করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় হাত ধোয়াসহ বিভিন্ন পদক্ষেপেরই পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেয়া এক সাক্ষাৎকারে ডা. অ্যাডামস বলেন, এমনকি মাস্ক পরলে ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি...বিস্তারিত

ফরাসী মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত

ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রাঙ্ক রিসটার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মেডিকেল পরীক্ষায় ফরাসী মন্ত্রী ফ্রাঙ্ক রিসটারের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, ১০ মার্চ মন্ত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মন্ত্রী ভালো আছেন, তিনি এখন তার প্যারিসের বাড়িতে অবস্থান করছেন। জানা গেছে,গত সপ্তাহের...বিস্তারিত

করোনা ভাইরাসে উ. কোরিয়ার ১৮০ সেনার মৃত্যু

করোনা ভাইরাসে উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত একশ’র বেশি সেনা সদস্যের প্রাণ গেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম। তবে উত্তর কোরিয়া বলছে ভিন্ন কথা। দেশটিতে এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত করা হয়নি বলে দাবি করছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ডেইলি এনকের দেয়া তথ্য মতে, করোনার প্রভাবে জানুয়ারি থেকে এখন পর্যন্ত উত্তর কোরিয়ায় মারা গেছে ১৮০...বিস্তারিত