fbpx
হোম অন্যান্য

অন্যান্য

৪১ বছরের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ

দীর্ঘদিন ধরে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার জনগণ বিদ্যুতের বেহাল দশায় অতিষ্ট। এই এলাকায় ঝড়বৃষ্টি ছাড়াই ঘন্টার পর ঘন্টা লোডশেডিং আর অল্প বৃষ্টিতে লাপাত্তা এখানকার বিদ্যুত। আধুনিক বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন ও উন্নতি ঘটলেও ৪১ বছর ধরে এই এলাকায় বিদ্যুত চাহিদার ঘাটতি আজো পূরণ হয়নি। যা রীতিমতো অবাক করার মতো। শুধু বিদ্যুতের জন্য দফায় দফায়...বিস্তারিত

হাতিয়ায় বৃক্ষরোপণের অসাধারণ উদ্যোগ

“এসো সবুজে সবুজে পৃথিবী গড়ি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করি” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হাতিয়া উপজেলা বৃক্ষরোপণ সপ্তাহ ঘোষণা করে। গত শনিবার বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে কর্মসূচী উদ্ভোদন করে ক্রমান্বয়ে সমগ্র হাতিয়ায় শুক্রবার পর্যন্ত ২০০০ গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সদস্যরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ...বিস্তারিত

চীনে রহস্যময় গর্জনে পর্বতে হাজার হাজার মানুষ !

রহস্যময় গর্জন শুনে হাজারে হাজারে লোক যে পর্বতে উঠছে, তা ধরা পড়েছে একাধিক ছবিতে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝৌর জিউশুই পর্বতের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপকহারে ছড়িয়েছে। জিউশুই পর্বতে এত লোক যাতে না ওঠে, তার জন্য স্থানীয় পুলিশ-প্রশাসন রাস্তা আটকে অবরোধ তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু, জনস্রোতে টেকেনি সেই অবরোধ। বাধ্য হয়েই লোকজনকে আশ্বস্ত করতে জিউশুই...বিস্তারিত

সীমান্তের ট্রাক থেকে ১৪৪ জন বাংলাদেশি উদ্ধার

উত্তর মেসিডোনিয়া কর্তৃপক্ষ গ্রিসের সঙ্গে দেশটির দক্ষিণ সীমান্তে একটি ট্রাক থেকে বাংলাদেশিসহ ২১১ জন অভিবাসীকে উদ্ধার করেছে। এর মধ্যে ৬৩ জনই কম বয়সী। খবর আল জাজিরার। পুলিশ জানিয়েছে, রুটিন মাফিক টহলে একটি ট্রাক থেকে ওই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৪৪ জন বাংলাদেশি এবং ৬৭ জন পাকিস্তানি নাগরিক।

‘বাংলাদেশে করোনার প্রকোপ কমতে শুরু করেছে’

সবশেষ পাঁচ দিনের কোভিড-১৯ আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার  বলছে, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ কমে আসতে শুরু করেছে। সোমবার (৬ জুলাই) তাদের ট্র্যাকার অনুযায়ী, বাংলাদেশে সংক্রমণের ১৮তম সপ্তাহে এসে আক্রান্ত ও মৃত্যুহার দুটিই নিম্নগামী হয়েছে। সংক্রমণের শীর্ষে থাকা বিশ্বের ২০টি দেশের প্রবণতা তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি। সেখানে দেখা...বিস্তারিত

একসাথে ৩ কন্যা সন্তানের জন্ম !

মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাহিলী গ্রামে সিএনজি চালকের ঘরে স্ত্রী তাসলিমা বেগম একই সাথে তিন কন্যা সন্তান জন্ম দিলেন। তিন কন্যা সন্তান একসাথে জন্ম হওয়ায় এলাকায় তাদের দেখতে সিএনজি চালকের বাড়িতে ভিড় করছে এলাকাবাসী। নরমাল ডেলিবাড়িতে মা ও তিন কন্যা এখনও সুস্থ রয়েছে। স্বজনরা জানায়, ২০১২ সালের ২০শে জানুয়ারি টাঙ্গাইল জেলার নাগরপুরের তালেব মণ্ডলের একমাত্র মেয়ের...বিস্তারিত

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বিদেশি ছাত্র-ছাত্রীদের

যে সকল বিদেশি ছাত্র-ছাত্রী আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন তাদেরকে দেশে ফিরে আসতে হতে পারে। কারণ, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো তাদের সব ধরনের কোর্স অনলাইনে চালু করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সোমবার (৬ জুলাই) এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস বিভাগ (আইসিই)। এটার কারণে আমেরিকায় পড়তে আসা হাজার হাজার ছাত্র-ছাত্রী ওপর প্রভাব পড়বে। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি,...বিস্তারিত

বাতাসেও করোনা ছড়ায়, দাবি ২৩৯ গবেষকের

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দুইশ’র বেশি গবেষক। তারা বলছেন, বাতাসেও ভেসে থাকে করোনা ভাইরাস। নিউইয়র্ক টাইমস ও লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে করোনা ভাইরাসের শুধু দুই ধরনের সংক্রমণ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে। একটি হচ্ছে আশপাশের...বিস্তারিত

‘বিউবোনিক প্লেগ’ নামে নতুন ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা

করোনা ভাইরাসের পর এবার চীন থেকে বিউবোনিক প্লেগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। চীনের উত্তরাংশের একটি শহরে বিউবোনিক প্লেগ ধরা পড়েছে। এমনকি এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় মঙ্গোলিয়ায় তৃতীয় স্তরের সতর্কবার্তা ঘোষণা করা হয়েছে। খবর এনডিটিভি। শনিবার বায়ানুরের একটি হাসপাতালে প্রথম বিউবোনিক প্লেগে আক্রান্ত এক রোগীর সন্ধান পাওয়া যায়। এরপরেই এই শহরে প্লেগ মহামারি আকারে...বিস্তারিত

হজের নতুন নিয়ম, ছোঁয়া যাবেনা কাবা শরীফ !

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ার পর হজের জন্য কিছু স্বাস্থ্যবিধি ঘোষণা করেছে সৌদি সরকার। সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, এবারের হজে কাবা স্পর্শ করতে পারবেন না হাজিরা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সমাবেশ ও সভা। করোনার সংক্রমণ প্রতিরোধে এবারের হজে এক হাজার জনকে সুযোগ দেওয়ার কথা গত জুনে জানায়...বিস্তারিত

ডাকাতির টাকা করোনা চিকিৎসায় দান !

প্রথমে ফিল্মি কায়দায় ডাকাতি পরে অনুদানের নামে থানায় টাকা নিয়ে হাজির ডাকাতদলের মূল হোতা। অভিযানে ৬ জনকে ধরা হলেও রহস্যজনকভাবে আসামি তালিকা থেকে বাদ দেয়া হয় ডাকাতি কাজে ব্যবহৃত মোটরসাইকেল মালিক দস্তগীরকে। চাঞ্চল্যকর এ ঘটনায় তোলপাড় চলছে চট্টগ্রামে। নিজ এলাকার মানুষের কাছেও দস্তগীর এক মূর্তিমান আতঙ্ক। বন্দরনগরীর ওয়াসা এলাকায় গেলো ১৬ জুন এক সিন্ডএফ এজেন্টের...বিস্তারিত

সোনার মাস্ক পরে ভাইরাল শঙ্কর কুরাদ !

মহারাষ্ট্র রাজ্যের পুনের বাসিন্দা শঙ্কর কুরাদের (৪৮) এই মাস্ক নিয়ে ব্যাপক আলোচনা চলছে। মাস্কটি পরা অবস্থায় তার ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। শঙ্কর বলছেন, ৫০ গ্রাম ওজনের এই মাস্কের জন্য দুই লাখ ৮৯ হাজার রুপি (৩৮৭০ ডলার) ব্যয় করেছেন। তিনি বলেন, মাস্কটি পাতলা এবং এতে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে...বিস্তারিত

গণস্বাস্থ্যের কিটের সক্ষমতা ৯৭ ভাগ: ডা. বিজন কুমার শীল

গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের সক্ষমতা আরও বাড়ানো হয়েছে। অ্যান্টবডি কিটের সক্ষমতা ৯৭ ভাগ এমনটাই জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তরা। আজ রোববার দুপুরে ওষুধ প্রশাসন অধিদফতরের সাথে বৈঠক শেষে একথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডা. বিজন কুমার শীল। তিনি আরও জানান, বৈঠকে তারা তাদের র‍্যাপিট কিট জমা দিয়েছেন। আগামীকাল আবারও এ বিষয়ে আলোচনা হবে। পরবর্তীতে সরকারি বিধি...বিস্তারিত

এবার গণস্বাস্থ্য কেন্দ্রকে ডাকলো ওষুধ প্রশাসন অধিদফতর

এন্টিবডি কিট নিয়ে আলোচনার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রকে ডেকেছে ওষুধ প্রশাসন অধিদফতর। বেলা সাড়ে ১২ টার দিকে ওষুধ প্রশাসন অধিদপ্তরে যাবে গণস্বাস্থ্য কেন্দ্রের তিন সদস্যের প্রতিনিধি দল। গণস্বাস্থ্য কেন্দ্রের র‌্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার জানান, ওষুধ প্রশাসনের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছিল, তারা শিডিউল দিয়েছেন। এন্টিবডি কিট ফল প্রকাশ পরবর্তী মিটিংয়ের...বিস্তারিত

আরও পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদফতর

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এ কারণে দেশে আগামী পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা...বিস্তারিত

সোনায় মোড়ানো ৫ তারকা হোটেল !

অবিশ্বাস্য হলেও সত্যি ! বিশ্বের প্রথম সোনায় মোড়া হোটেল চালু করা হয়েছে ভিয়েতনামে। ভিয়েতনামের রাজধানী হানোইতে তৈরি হয়েছে গোল্ড প্লেটেড হোটেল ‘ডলস হানোই গোল্ডেন লেক’। ২০০৯ সালে নির্মাণ শুরু হয়েছিল এই হোটেলের। হোটেলটি তৈরিতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। এমনকি হোটেলের ইন্টিরিয়ার এবং এক্সটিরিয়ার দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে ২৪ ক্যারেট সোনা। শুধু বাইরে নয়,...বিস্তারিত

কিস্তি আদায়ে মুক্তিযোদ্ধার ওপর এনজিও মালিকের নির্যাতন

ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের পটল গ্রামে একটি সমিতির মাসিক কিস্তি আদায়ে ব্যর্থ হওয়ায় এক মুক্তিযোদ্ধাকে অফিসে ডেকে এনে আটকে রেখে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে ঐ এনজিওর মালিকের বিরুদ্ধে। জানা যায়, গত বৃহস্পতিবার (০২/০৭/২০ ) বিকেলে এনজিওর মালিক মতিউর রহমান, অবসর প্রাপ্ত শিক্ষক  ও মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক(৬৫) কে মুঠো ফোনে তার আমতলা ব্রাঞ্চ অফিসে...বিস্তারিত

ভর্তি নীতিমালা প্রত্যাহারসহ ৪ দফা দাবি দিল চট্টগ্রাম পলিটেকনিক

নতুন ভর্তি নীতিমালা প্রত্যাহারসহ ৪ দফা দাবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব পলিটেকনিক শিক্ষার্থীরা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত প্রায় চারমাস ধরে ক্লাস-পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অনেকের শিক্ষা জীবনে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। এ সময়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের জন্য...বিস্তারিত

ফাঁকা হয়ে যাচ্ছে ঢাকা ও আশপাশের বাড়িগুলো

করোনার কারণে অনেকে চাকরি হারিয়েছেন। কারও ব্যবসা চলছে না। কেউবা আবার ভয়ে ঢাকা ছাড়ছেন। করোনার সময়ে বাড়ি ভাড়া মওকুফ কিংবা কমানোর দাবি উঠলেও তা বাস্তবায়ন হয়নি। এদিকে রাজধানীর বাড়িওয়ালারাও বিপাকে পড়েছেন। এমন অনেক বাড়িওয়ালা পাওয়া গেছে যাদের বাসায় দুটি ফ্ল্যাট ফাঁকা রয়েছে। শুধু রাজধানী নয়, এর আশপাশে সাভার এলাকা থেকে শুরু করে, টঙ্গী, কেরানীগঞ্জের মতো...বিস্তারিত

লঞ্চডুবির ঘটনায় চালককে দায়ী করে তদন্ত প্রতিবেদন প্রস্তুত

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় এমভি ময়ূর-২ লঞ্চের চালকের বেপরোয়া চালানোকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দিচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। পাশাপাশি এ দুর্ঘটনার জন্য সদরঘাট লঞ্চ টার্মিনালের অব্যবস্থাপনাকেও দায়ী করা হয়েছে। প্রত্যক্ষদর্শী, বেঁচে যাওয়া যাত্রী, বিআইডব্লিউটিএ, পুলিশ কর্মকর্তা ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রতিবেদন তৈরি করা হয়েছে। যা আগামী ৬ জুলাই প্রকাশ করা হবে বলে...বিস্তারিত