fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

আজ থেকে আগের ভাড়ায় ফিরল গণপরিবহন

আগের ভাড়ায় ফিরে গেছে গণপরিবহন। করোনাকালীন বাড়ানো ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে পূর্বের ভাড়া আদায় করা শুরু করেছে গণপরিবহনগুলো। করোনা সংক্রমণের প্রেক্ষাপটে ৩ মাস বর্ধিত ভাড়ায় চলাচলের পর আজ থেকে পূর্বের ভাড়ায় গণপরিবহন চলাচল শুরু করল। উল্লেখ্য, গত ২৪ শে মার্চ বাংলাদেশে গণপরিবহন চলাচল কার্যত বন্ধ করে দেওয়া হয়। দুই...বিস্তারিত

স্পেনে ভয়াবহ দাবানল !

প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে বিধ্বস্ত স্পেন। এই ভাইরfসের প্রকোপে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ইউরোপের দেশটি। বর্তমানে সংক্রমণ কিছুটা কমলেও এরই মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আন্দালুসিয়ায় ছড়িয়ে পড়ছে দাবানল। এরইমধ্যে তিন হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পাহাড়বেষ্টিত প্রদেশটিতে গত বৃহস্পতিবার দাবানলের সূত্রপাত হয়। ধীরে ধীরে তা বাড়তে থাকে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এদিকে...বিস্তারিত

‘এনআরসি তালিকা থেকে প্রকৃত ভারতীয়রা বাদ যাবে না’

ভারতের বিজেপি শাসিত আসাম রাজ্য সরকার ফের একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে- আসাম রাজ্যের ‘জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) থেকে কোন প্রকৃত ভারতীয় নাগরিকের নাম বাদ দেওয়া হবে না। তেমনই কোন অবৈধ নাগরিকদেরও এই তালিকায় জায়গা হবে না। সোমবার (৩১ আগস্ট) আসাম বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন শুরুর প্রথম দিনেই এমন মন্তব্য করেন রাজ্যটির শিল্প ও বাণিজ্য মন্ত্রী...বিস্তারিত

ঢাকেশ্বরী মন্দিরে সি আর দত্তকে গার্ড অব অনার প্রদান

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্তকে (বীর উত্তম) গার্ড অব অনার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০মিনিটে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রণালয়ের সচিব তপন...বিস্তারিত

বিশ্বে করোনাভাইরাসে মৃত আরও ৪ হাজার, শনাক্ত ২ লাখের বেশি

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছে ২ লাখ ৪০ হাজারের মতো। টানা কয়েকদিনের ধারাবাহিকতায় এদিনও সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে ভারতে। সোমবার (৩১ আগস্ট) নতুনভাবে ৮ শতাধিক প্রাণহানি রেকর্ড হওয়ায় ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৬৫ হাজারে। ৬৯ হাজার নতুন সংক্রমণ শনাক্তে মোট...বিস্তারিত

‘আমরা মেসির কাছ থেকে এ রকম ব্যবহার আশা করিনি’

বিশ্ব ফুটবলের মহাতারকা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ফুটবল জাদু দিয়ে যিনি সব সময়ই খবরের শিরোনামে থাকেন। গত কয়েকদিন ধরে তিনি শিরোনামে আছে কাতালান ক্লাব বার্সা ছাড়ার ঘোষণা দিয়ে। ক্রীড়া জগতে বর্তমানে এর চেয়ে আলোচিত আর কোনও সংবাদ নেই। তবে বার্সেলোনা ছেড়ে যাওয়ার ঘোষণায় মেসির ভক্ত ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এই প্রতিক্রিয়া আরও...বিস্তারিত

করোনা নিয়ে নতুন হুঁশিয়ারি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এবার করোনা ভাইরাস নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করল বিশ্ব সংস্থা। সংস্থাটির মতে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এনেই পুনরায় সবকিছু সচল করা হলে তা বিপর্যয় ডেকে আনতে পারে। সোমবার এ বিষয়ে সতর্ক করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়াসুস। সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রকোপ শেষ হয়ে গেছে এমনটি কোনো দেশই...বিস্তারিত

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি গঠন

আমেরিকার বাংলাভাষী সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ঐহিত্যবাহী আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের দুই বছর মেয়াদী ২০২০-২০২২ সালের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ৩০ আগষ্ট রোববার লং আইল্যান্ডের টাপেন বিচ পার্কে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে সভাপতি পদে সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ ও প্রথম আলো নর্থ আমেরিকার চীফ রির্পোটার মনজুরুল হক সাধারণ...বিস্তারিত

ব্রাজিল প্রেসিডেন্টের কিডনিতে পাথর !

করোনাভাইরাস থেকে সেরে ওঠার মাসখানেকের মধ্যেই আবার অসুস্থ হয়ে পড়লেন ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। এবার তার কিডনিতে পাথর ধরা পড়েছে। তা অপসারণে চলতি মাসের যেকোনো সময় তাকে অস্ত্রোপচার করানো লাগতে পারে। খবর- বার্তা সংস্থা রয়টার্স। অনেক দিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন ৬৫ বছর বয়সী বোলসোনারো। ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় প্রতিপক্ষ সমর্থকের...বিস্তারিত

হত্যাকারীর পক্ষ নিলেন ডোনাল্ড ট্রাম্প !

গত সপ্তাহে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর নির্বিচারে গুলি চালান ১৭ বছর বয়সী কিশোর কাইলে রিটেনহাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই খুনির পক্ষ নিয়ে বললেন, ওই কিশোর আত্মরক্ষার্থে এটা করেছে। সেমি অটোমেটিক রাইফেল দিয়ে গত সপ্তাহে কেনোশায় বিক্ষোভকারীদের ওপর গুলি চালান ইলিনয়সের ওই বাসিন্দা। এক ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা তাকে ধাওয়া করছেন, সে সময়...বিস্তারিত

লাদাখ সীমান্তে চীনা যুদ্ধবিমানের প্রস্তুতি…

গত ২৯ এবং ৩০ আগস্ট আবারও পূর্ব লাদাখ সীমান্তে সংঘাতে জড়ায় ভারত–চীন। এবার প্যাংগং লেকের কাছে চীনের আগ্রাসন প্রতিহত করে দিয়েছে ভারতীয় সেনারা। ফলে লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে ফের উত্তেজনা বাড়ছে চীনের। সোমবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে। শুধু তাই নয়, ভারতের মাটিতে অনুপ্রবেশ চেষ্টা করার আগেই সীমান্তের খুব কাছেই...বিস্তারিত

স্বাস্থ্য অধিদপ্তরে ডা. জাফরুল্লাহ’র চিঠি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে চিঠি দিয়েছেন । গণস্বাস্থ্য নগর হাসপাতালে করোনাসহ অন্যান্য রোগ নির্ণয়ে মলিকিউলার ডায়াগনস্টিক সেন্টার, আরটিপিসিআর (রিভার্স ট্রান্সক্রিপ্টজ পালিমারেজ চেইন রিয়্যাকশন) পরীক্ষা, ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার চালুর অনুমোদনের বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, সোমবার দুপুর...বিস্তারিত

চীনে আটক অস্ট্রেলিয়ান টিভি উপস্থাপিকা !

দুই দেশের সম্পর্কের অবনতির মধ্যেই একজন অস্ট্রেলিয়ান নাগরিক ও প্রখ্যাত টিভি উপস্থাপিকাকে আটক করেছে চীনা কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই সপ্তাহ আগে আটক করা হয়েছে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএনের উপস্থাপিকা চেং লেইকে। পররাষ্ট্রমন্ত্রী মারিসে পেইন বলেছেন, ভিডিও লিঙ্কের মাধ্যমে চেংয়ের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছে অস্ট্রেলিয়ার কনস্যুলার অফিস। চীনে আটকের ঝুঁকি বাড়তে থাকায় জুলাইয়ে...বিস্তারিত

স্বাস্থ্য ও দরখাস্তের লেখা দেখে বেগম জিয়ার বিষয়ে সিদ্ধান্ত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ও দরখাস্তে কী লেখা আছে সেসব বিবেচনা করে মুক্তি এক্সটেনশনের (মুক্তির মেয়াদ বৃদ্ধি) বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে। তিনি বলেন, সম্প্রতি তার পরিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খালেদার মুক্তির এক্সটেনশন চেয়ে আবেদন করেছে। সেটা এখনও আমি পাইনি। পেলে দরখাস্ত দেখে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে...বিস্তারিত

অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘বাসে যাত্রী পরিবহন আগের ব্যবস্থায় ফিরে গেলেও অর্ধেক আসন ফাঁকা রেখেই ট্রেন চলাচল অব্যাহত থাকবে। আর এই মুহূর্তে রেলের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। সোমবার (৩১ আগস্ট) রেলভবনে লাগেজ ভ্যান সংগ্রহে চীনের কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ কথা বলেন। আগামী ১ সেপ্টেম্বর...বিস্তারিত

দেশে মহামারি করোনাভাইরাসে আরও ৩৩ জনের মৃত্যু

দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ২৮১ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ১৭৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ১২...বিস্তারিত

রেডিও-টিভি-পত্রিকার অনলাইনের জন্য নিবন্ধন নিতে হবে

রেডিও, টেলিভিশন ও পত্রিকার অনলাইন পোর্টাল এবং আইপি টিভির জন্য নিবন্ধন নিতে হবে। এমন নিয়ম রেখে ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭ (সংশোধিত, ২০২০)’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।...বিস্তারিত

বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটিতেই পরাজিত : ওবায়দুল কাদের

‌’দেশে যেকোনো নির্বাচন এলেই বিএনপি তার স্বরে চিৎকার শুরু করে। তারা নির্বাচনে হারার আগেই হেরে যায়।’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (৩১ আগস্ট) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত বাংলো পরিদর্শন ও উদ্বোধনকালে এ কথা...বিস্তারিত

জামালপুরের সরিষাবাড়িতে ঘুরে বেড়াচ্ছেন মানসিক ভারসাম্যহীন অভিনেতা

‘সকলের সহযোগিতা চাই। ছবিতে সাদা গেঞ্জি পরা লোকটিকে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার শিমলা বাজারে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। কোনো কথার উত্তর দেয় না। মনে হয় মানসিক ভারসাম্যহীন। কেউ যদি উনাকে চিনে থাকেন, তাহলে অতি তাড়াতাড়ি সরিষাবাড়ি হাসপাতালে যোগাযোগ করুন।’- কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে এই স্ট্যাটাস দেওয়া হয় বেশ কিছু ফেসবুক পেজে। ছবির যুবকটা আর...বিস্তারিত

গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে স্বাস্থ্য অধিদফতরের মিডিয়া সেল গঠন

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক নির্দেশে বলা হয়, অধিদফতরের পরিচালক পদমর্যাদার কর্মকর্তা ছাড়া কেউ কোনো গণমাধ্যমে কথা বলতে পারবেন না। এমন নির্দেশনার পর থেকেই স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কথা বলতে অনীহা প্রকাশ করেন। ফলে স্বাস্থ্য অধিদফতরে তথ্য-উপাত্ত পেতে গণমাধ্যমকর্মীদের ভোগান্তি পোহাতে হয়। অবশেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে মিডিয়া সেল গঠন করল স্বাস্থ্য...বিস্তারিত