fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

পহেলা সেপ্টেম্বর থেকে গণপরিবহনের আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত

সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় সরকার শর্ত সাপেক্ষে আগামী পহেলা সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৯ আগস্ট) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ঢাকা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের...বিস্তারিত

হ্যারিকেন লরার আঘাতে লুইজিয়ানা-টেক্সাসে ১৪ জনের প্রাণহানি

আমেরিকার লুইজিয়ানা ও টেক্সাস উপকূলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে হ্যারিকেন লরা। ২৪০ কিলোমিটার বেগের এই হ্যারিকেনের আঘাতে উপকূলজুড়ে প্রাণহানির সংখ্যা ১৪। এর মধ্যে লুইজিয়ানাতেই প্রাণ গেছে ১০ জনের। আর টেক্সাসে ৪ জনের। প্রাণহানির সংখ্যা কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বলে জানা গেছে। বিদ্যুৎশূন্য হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। পানিবন্দী হয়ে রয়েছেন লাখো মানুষ। এছাড়া একটি শিল্পাঞ্চল...বিস্তারিত

বিশ্বের সবচেয়ে দামি ভেড়া, যার দাম ৪ কোটি ১৬ লাখ !

যে ভেড়ার কথা এখন বলছি সেটি কোনো সাধারণ ভেড়া নয়, এটি একটি বিশেষ ধরনের ভেড়া। ইতোমধ্যে এটি বিক্রি হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৫০০ ব্রিটিশ পাউন্ডে (৪ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা)। এ জন্য এটাকে বিশ্বের সবচেয়ে দামি ভেড়া বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভেড়াটি বিক্রি হয়েছে স্কটল্যান্ডে। ডাবল ডায়মন্ড নামের এই...বিস্তারিত

করোনা প্রতিরোধে বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে চীন

চীনের এশিয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) করোনা প্রতিরোধে বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে। এআইআইবি-এর এক বার্তায় বলা হয়, বাংলাদেশে করোনা পরীক্ষা, টেস্টিং ও চিকিৎসাসেবা তথা করোনা মোকাবিলায় চীনের সক্ষমতা বাড়াতে এ ঋণ দেওয়া হচ্ছে। এ প্রকল্পে বিশ্ব ব্যাংকও অর্থায়ন করবে। এতে আরও বলা হয়, করোনা মোকাবিলায় সরকারি-বেসরকারি খাতে সক্ষমতা বাড়াতে এআইআইবি ঘোষিত ১৩ বিলিয়ন...বিস্তারিত

বাংলাদেশের দুই কোম্পানি আনছে অক্সফোর্ডের করোনারোধী ভ্যাকসিন

অক্সফোর্ডের করোনাভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিডেট। আর এতে সহযোগিতা করছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। শুক্রবার (২৮ আগস্ট) কোম্পানি দুটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্যতম বৃহৎ ওষুধ ও ওষুধের কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বিপিএল) এবং বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড...বিস্তারিত

সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন বেগম খালেদা জিয়া !

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিঠি লিখবেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। খালেদার পরিবারের সদস্যরা তার মুক্তির মেয়াদকাল বাড়াতে লিখিত আবেদন নিয়ে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সেসময় সরকারপ্রধানের হাতে এ চিঠি পৌঁছে দেয়া হবে। তবে একাধিক নির্ভরযোগ্য সূত্র এ খবর জানালেও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি দায়িত্বশীলদের কেউই। বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ...বিস্তারিত

’সেপ্টেম্বরেই শিক্ষার্থীদের হাতে ডিভাইস ও কম দামে ইন্টারনেট’

অনলাইন ক্লাসে অংশ নিতে শিক্ষার্থীরা যাতে সহজে ডিভাইস এবং স্বল্পমূল্যে ইন্টারনেট সুবিধা পায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আশা করছি আগামী মাসের প্রথম সপ্তাহে এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের আমরা জানাতে পারব।’ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুম অ্যাপসের মাধ্যমে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে তিনি...বিস্তারিত

ট্রাম্প ক্ষমতায় এলে ইরানের সঙ্গে সমঝোতা ! হঠাৎ উল্টো সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার দাবি করেছেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হতে পারলে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি সমঝোতা করার অপেক্ষায় থাকবেন। আসন্ন মার্কিন ভোট সামনে রেখে পিবিএস নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ট্রাম্প ইরানের সঙ্গে একটি উপযুক্ত চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় থাকবেন।’ কুশনার আরো দাবি করেন, ট্রাম্প...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরও ৪৭ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ৪ হাজার ১৭৪ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২১১ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক...বিস্তারিত

মর্গে সুশান্তের পা ছুঁয়ে সরি বলেছিলেন রিয়া

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে রহস্য নিয়ে তদন্ত করছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। এদিকে সুশান্তের মৃত্যুর ঘটনায় বারবার উঠে আসছে এই অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম। জানা যায়, যেদিন সুশান্তের মৃত্যু হয় সেদিন কুপার হাসপাতালে গিয়েছিলেন রিয়া। তিনি মর্গের ভিতরেও ঢোকেন। সুশান্তের লাশের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ‘সরি বাবু।’ কীভাবে রিয়া মর্গে...বিস্তারিত

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

স্বাস্থ্যগত সমস্যার কারণে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার (২৮ আগস্ট) সংবাদ সম্মেলন করে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে তার। জাপানের স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদনে এমন খবর জানানো হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে গত ১৭ আগস্ট সকালে রাজধানী টোকিওর একটি হাসপাতালে ভর্তি হন শিনজো আবে। তবে সরকারিভাবে একে প্রধানমন্ত্রীর নিয়মিত...বিস্তারিত

হিজাব পরার অনুমতি পেলেন জার্মানির মুসলিম শিক্ষিকারা

নিরপেক্ষতার আইন রয়েছে জার্মানিতে। যার অর্থ স্কুলে বা কোনও সরকারি প্রতিষ্ঠানে ধর্মীয় চিহ্ন ব্যবহারকারী কোনও পোশাক পরা যাবে না। সে কারণেই স্কুলে হিজাব বা স্কার্ফ পরে যেতে পারতেন না মুসলিম শিক্ষিকারা। তবে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) জার্মানির একটি আদালতের ঐতিহাসিক রায়ে বার্লিনের স্কুলে হিজাব পরার অনুমতি পেলেন সেখানকার মুসলিম শিক্ষিকারা। গত কয়েক বছর ধরে এক...বিস্তারিত

করোনায় সারাবিশ্বে ৮ লাখ ৩৩ হাজার লোকের মৃত্যু

যতই দিন যাচ্ছে সারাবিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণের হার এবং মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতোমধ্যেই ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার ৪৪৫ জন। আর মারা গেছেন ৮ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ। তবে করোনা থেকে অধিকাংশই এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে। বিশ্বে...বিস্তারিত

বিনা ওষুধে এইডস মুক্ত ! যে নারীকে নিয়ে বিশ্বে তোলপাড়

এইচআইভি (এইডস) এমন এক ধরনের মরণ ভাইরাস, যা রোগীকে ক্রমশ মৃত্যুর পথে নিয়ে যায়। কিন্তু সেই ভাইরাসই কিনা বিনা ওষুধে নির্মূল হল। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৯৯২ সালে এক নারী এই ভাইরাসে আক্রান্ত হন। কিন্তু গত বুধবার (২৬ আগস্ট) গবেষকরা জানালেন কোনও রকম ওষুধ ছাড়াই নাকি এইচআইভি মুক্ত হয়েছেন সেই নারী। আরও জানা গেছে, এখন ৬৩ জনের...বিস্তারিত

মির্জা ফখরুলসহ ৫ নেতার মামলার স্থগিতাদেশ আপিল বিভাগে বহাল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫ জনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া নাশকতা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে, মামলার অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন আদালত। তবে রুল নিষ্পত্তির দিন তারিখ উল্লেখ করেননি আপিল বিভাগ। বিষয়টি...বিস্তারিত

যে পানীয় খেলেই কমবে মেদ

যারা অতিরিক্ত মেদের সমস্যায় ভোগেন তারা সকালে ঘুম থেকে উঠেই বিশেষ একটি পানীয় পান করতে পারেন। যার ফলে দ্রুতই কমবে ওজন সাথে শরীরের অতিরিক্ত মেদও। আর সেই বিশেষ পানীয়র জন্য লাগবে দুটো জিনিস। কাঁচা রসুন ও মধু। এই দুটি খাবারের পুষ্টি গুণের শেষ নেই। পানীয়টি যেভাবে তৈরি করবেন- এক চামচ মধু নিয়ে কাপে ঢালুন। ৩...বিস্তারিত

২০২১ সাল নাগাদ প্রতিটি ঘরে বিদ্যুৎ যাবে : প্রধানমন্ত্রী

২০২১ সাল নাগাদ প্রতিটি ঘরে বিদ্যুতের আলো যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটি ঘরও অন্ধকার থাকবে না। প্রতিটি ঘর পর্যায়ক্রমে বিদ্যুতের আলোয় আলোকিত হবে। এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। তিনি বলেন, ২০০৯ সালে বিদ্যুতের ব্যবহারকারী ছিল ৪৭ ভাগ, আজ ৯৭ দশমিক ৫০ ভাগ মানুষ বিদ্যুৎ ব্যবহার করছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায়...বিস্তারিত

মঙ্গল গ্রহে পানির দামে জমি কিনলেন যে বাঙালি তরুণ !

লাখ টাকা নয়, মঙ্গলে ১ একর জমির দাম পড়েছে ভারতীয় টাকায় মাত্র ৩ হাজার রুপি! অবাক লাগলেও সত্যি, মঙ্গলগ্রহে পানির দামে জমি কিনেছেন ভারতের হুগলির শ্রীরামপুরের বাসিন্দা শৌনক দাস। কিন্তু মঙ্গলে কী আর কোনও দিন যাওয়া যাবে! এ বিষয়ে শৌনকের মত, বিজ্ঞান, প্রযুক্তি যে গতিতে উন্নত হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহও হয়তো মানুষের বাসযোগ্য...বিস্তারিত

দেশে চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি

চীনের সঙ্গে আলোচনার ভিত্তিতে চায়না সিনোব্যাক কোম্পানির ভ্যাকসিনের ট্রায়াল করতে বাংলাদেশ অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, যারা স্বেচ্ছায় করোনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে করতে আগ্রহী হবে তাদেরকেই অনুমতি দেয়া হবে। তিনি আরও বলেন, তবে ডিসেম্বর-জানুয়ারির আগে কোন ভ্যাকসিন বাজারে আসবে না। উল্লেখ্য, করোনার ভ্যাকসিন পেতে বিশ্ব সংস্থার কাছে বাংলাদেশ...বিস্তারিত

সুশান্তের মৃত্যু: হোয়াটসঅ্যাপ চ্যাট পুনরুদ্ধার, মাদক চক্রে জড়িত রিয়া

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সম্প্রতি উঠে এসেছে মাদক চক্রের যোগ। এই মামলায় ইতিমধ্যেই রিয়ার বিরুদ্ধে ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইন’ এর আওতায় মামলা দায়ের করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরই মাঝে রিয়ার বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ্যে এসেছে রিয়া ও সুশান্তের বাড়ির কর্মী দীপেশ সাওয়ান্তের ১২০টি হোয়াটসঅ্যাপ চ্যাট। যার মধ্যে...বিস্তারিত