জাপার নতুন চেয়ারম্যান জিএম কাদের
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) দলের নতুন চেয়ারম্যান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এ কথা জানান। জিএম কাদের জাতীয় পার্টির সদ্য প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই। গত ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা...বিস্তারিত