fbpx
হোম amirulmanik

amirulmanik

বর দেরি করে আসায় অন্যকে বিয়ে করেন কনে

বিয়ে করতে আসার কথা দুপুর বেলা। সারা দিন গড়িয়ে গেলেও পাত্তা নেই বরের! বিয়েতে দেরি করে আসায় বরকে বিয়ে করতে অস্বীকার করেন কনে। তার পরিবর্তে শনিবার স্থানীয় এক ব্যক্তিকে বিয়ে করে নেন তিনি। গত সপ্তাহে ভারতের উত্তরপ্রদেশের বিজনোরের নাঙ্গলজট গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রের খবর, অক্টোবর মাসে একটি গণবিবাহ অনুষ্ঠানে এই দম্পতি বিয়ে করেন।...বিস্তারিত

অনুমতি না পাওয়ায় র‌্যালি করতে পারছে না বিএনপি

পুলিশের অনুমতি না পাওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পূর্বঘোষিত র‌্যালি করতে পারছে না বিএনপি। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি হওয়ার কথা ছিল। আজ সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়। এ কারণে র‌্যালি বের করেনি বিএনপি। এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার এনামুল হক বলেন, আজ ঢাকা শহরে...বিস্তারিত

নাগরিকত্ব বিলে অশান্ত আসাম, বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা

ভারতের লোকসভায় পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আসামজুড়ে বিক্ষোভ চলছে । উত্তরপূর্বের অন্যান্য রাজ্যের ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে ১১ ঘণ্টার বনধের (ধর্মঘট) ডাক দিয়েছে নর্থ ইস্ট স্টুডেন্টস অরগানাইজেশন-এনইএসও। গতকাল রাতে লোকসভায় পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি উত্থাপন করেন। আন্দোলনকারীরা বলছেন, রাজ্যসভায় বিলটি পাস হয়ে গেলে আফগানিস্তান,...বিস্তারিত

ট্রেনের টিকেট এখন বিকাশ অ্যাপে কেনা যাবে

এখন থেকে বিকাশ অ্যাপ দিয়ে ট্রেনের টিকেট কেনা যাবে। টিকিট কিনতে অ্যাপের টিকেট আইকন থেকে ট্রেন নির্বাচন করতে হবে। এখানে বাংলাদেশ রেলওয়ের ‘ই-টিকেটিং সার্ভিস’ স্ক্রিন আসবে। সম্প্রতি মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই স্ক্রিনে যাত্রার স্থান ও গন্তব্য, তারিখ, টিকেটের সংখ্যাসহ আরও কিছু তথ্য দিয়ে ট্রেন নির্বাচন করতে হবে। গ্রাহকের...বিস্তারিত

১১ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের বদলী

পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বদলী করা হয়েছে। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলী করার আদেশ আসে । আদেশ অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক নিবাস চন্দ্র মাঝিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), পুলিশ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর...বিস্তারিত

ডাকসু নেতাদের নিয়ে কিছু কথা ভালো লাগেনা…রাষ্ট্রপতি আব্দুল হামিদ

ডাকসু নেতাদের ব্যাপারে এমন সব কথা শুনি, যেগুলো আমার ভালো লাগে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তাকাকি কাজিতা। তাকে অনুষ্ঠানে ‘ডক্টর অব সায়েন্স’ সম্মাননা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের...বিস্তারিত

দেশকে দুর্নীতিমুক্ত করার আহ্বান চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের

নীতি নৈতিকতাসম্পন্ন নয় এমন কাজই দুর্নীতি। কাজে ফাঁকি দেওয়া, কর্মক্ষেত্রে উপস্থিত না হওয়াও দুর্নীতি। দুর্নীতি একটি রোগ। এ রোগবালাই থেকে দেশকে রক্ষা করতে ও দেশকে দুর্নীতিমুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে। আজ চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থী সততা সংঘের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘ আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন...বিস্তারিত

অ্যান্টি ডোপিংয়ের কারণে সব ধরনের খেলা থেকে নিষিদ্ধ রাশিয়া

ডোপিংয়ের কারণে সব ধরনের স্পোর্টিং ইভেন্ট থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছে রাশিয়া। ফলে ২০২০ টোকিও অলিম্পিক এবং ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপেও অংশ নিতে পারবে না দেশটি। মূলত রাশিয়ার কর্মকর্তারা অ্যান্টি-ডোপিং এজেন্সির কাছে জমা দেয়া একটি ডাটাবেস থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলেছে বলে তদন্তকারীরা জানতে পারে। তখনই তদন্ত কমিটি এমন প্রস্তাব করে। তদন্তে রাশিয়া...বিস্তারিত

অবশেষে স্বর্ণ জিতলো বাংলাদেশ ক্রিকেট

নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলকে অল্প রানে বেঁধে রাখলেন বোলাররা। ছোট লক্ষ্য তাড়ায় ব্যাটসম্যানরা এনে দিলেন সহজ জয়। কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফাইনালে আজ শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে লঙ্কানরা তুলেছিল ১২২ রান। টপ অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ১১ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ।...বিস্তারিত

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবীদের সমাবেশ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আজ দুপুরে সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ করেন করেন বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা, চট্টগ্রাম সহ সারাদেশে এ কর্মসূচি পালিত হয়েছে। চট্টগ্রামে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। পুরো আদালত চত্বর প্রদক্ষিণ শেষে সমাবেশ করেন...বিস্তারিত

বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা মেরিন

সানা কেবল নিজের দেশেই নন; বরং বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস রচনা করলেন। খবর দ্যা গার্ডিয়ানের। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে রোববার নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী সানা মেরিন। এর আগে এত কম বয়সে ফিনল্যান্ডে কেউ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেনি। সোশ্যাল ডেমোক্র্যাট দলের এ নেত্রী এর আগে পরিবহনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। রোববার এক ভোটাভুটিতে...বিস্তারিত

নারীদের বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়ঃ শেখ হাসিনা

নারীরা এখন সবক্ষেত্রে দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। নারীদের বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেছেন, বেগম রোকেয়া নারীদের নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করছি। বেগম রোকেয়া তার বইয়ে...বিস্তারিত

বরেণ্য অধ্যাপক অজয় রায় আর নেই

বরেণ্য অধ্যাপক অজয় রায় মারা গেছেন। আজ দুপুর ১২টা ৩৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অজয় রায়ের বয়স হয়েছিল ৮৫ বছর। বারডেম হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শহীদুল হক মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৫ নভেম্বর থেকে অজয় রায় হাসপাতালের নিবিড় পরিচার্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। শিক্ষা আন্দোলন মঞ্চের প্রতিষ্ঠাতা...বিস্তারিত

স্বর্ণ জিতে কেঁদে ফেললেন সুমা

১৩ তম সাউথ এশিয়ান এসএ গেমসে দেশের বাইরে একের পর এক সাফল্যকে ছুঁয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় সোমবারও আর্চারি নারী কমপাউন্ডের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতল বাংলাদেশের সোমা বিশ্বাস। বিদেশের মাটিতে তার এ সাফল্য দেশের প্রতি আরও মমত্ব বাড়িয়েছে। আর তাইতো এমন জয়ে বিদেশের মাটিতে কেঁদে ফেললেন তিনি। সুমা বলেন, ‘আমি কখনও ভাবিনি এ পর্যন্ত আসব।...বিস্তারিত

৪২তম আসরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননায় ভূষিত ৪জন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামানকে আজীবন সম্মাননা পুরস্কারের মাধ্যমে শুরু হয় ২০১৭ ও ২০১৮ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান। এরপর আজীবন সম্মাননা পান আর এক কিংবদন্তী নায়ক আলমগীর ছাড়াও প্রবীর মিত্র ও সুজাতা । মোট ২৭ ও ২৮ ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশি চলচ্চিত্র শিল্পীদের জন্য...বিস্তারিত

মঞ্চে আসার আগে দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য বিশেষ বিপিএলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে বিশেষভাবে নির্মিত ব্যালকনিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এই টুর্নামেন্টের উদ্বোধনের দিনে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি শুভ কামনা জানাচ্ছি। আশা করছি সামনের দিনে এই...বিস্তারিত

২৫৭ টাকা নিয়ে ঢাকায় আসা আরিফিন শুভ পেলো জাতীয় পুরস্কার !

বর্তমান বাংলাদেশি সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। ২০০৭ সালে প্রথম মোস্তফা সরয়ার ফারুকীর ‘হ্যাঁ-না’ নাটকে অভিনয় করেন। আর ২০১০ সালে খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। ময়মনসিংহ থেকে যেদিন ঢাকায় এসেছিলেন আরিফিন শুভ, সেদিন পকেটে ছিল মাত্র ২৫৭ টাকা। ২০১৭ সালের ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় অভিনয়ের জন্য শুভ’র হাতে গতকাল...বিস্তারিত

গণজাগরণ মঞ্চের স্লোগানকন্যা লাকি মা হলেন

‘ক-তে কাদের মোল্লা, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই’ স্লোগানগুলো দিয়ে দেশব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছিলেন লাকি আক্তার। সে সময় যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সংগঠিত শাহবাগের গণজাগরণ মঞ্চের স্লোগানকন্যা হিসেবেই বেশ পরিচিত পান লাকি। সে সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের পরেই উচ্চারিত হতো লাকি আক্তারের নাম। সেদিনের সেই লাকি আক্তার আজ মা হয়েছেন। শনিবার রাজধানীর একটি...বিস্তারিত

আবারো গাছে বেঁধে শিশু নির্যাতন !

পিরোজপুরের ভান্ডারিয়ায় ২ শিশুকে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনকারী দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, খলিলুর রহমান ও মেহেদী হাসান। জানা যায়, উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া গ্রামের তাজাম্বেল হাওলাদারের শিশু পুত্র রাকিব (৯) এবং রুবেল বয়াতির ছেলে হৃদয়কে (১১) একই এলাকার ফজলুর রহমানের ছেলে খলিলুর রহমান (৬৫) ও তার ছেলে মেহেদী হাসান (২৭) দোকান...বিস্তারিত

ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বললেন নৌমন্ত্রী শাজাহান খান

‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পরিচালক ইলিয়াস কাঞ্চনকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। বলেন, ইলিয়াস কাঞ্চন অর্বাচীনের মতো কথাবার্তা বলেন। তিনি যে নিরাপদ সড়ক চাই আন্দোলন পরিচালন করেন সেই আন্দোলনের কোনো ভূমিকা নেই চালকদের মান উন্নয়ন করতে। এমনকি ইলিয়াস কাঞ্চন তার আন্দোলনের নাম ভাঙিয়ে নানা...বিস্তারিত