হোম অনুসন্ধান অপরাধবার্তা আবারো গাছে বেঁধে শিশু নির্যাতন !
আবারো গাছে বেঁধে শিশু নির্যাতন !

আবারো গাছে বেঁধে শিশু নির্যাতন !

49
0
1

পিরোজপুরের ভান্ডারিয়ায় ২ শিশুকে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনকারী দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, খলিলুর রহমান ও মেহেদী হাসান।

জানা যায়, উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া গ্রামের তাজাম্বেল হাওলাদারের শিশু পুত্র রাকিব (৯) এবং রুবেল বয়াতির ছেলে হৃদয়কে (১১) একই এলাকার ফজলুর রহমানের ছেলে খলিলুর রহমান (৬৫) ও তার ছেলে মেহেদী হাসান (২৭) দোকান চুরির অভিযোগে গাছে বেঁধে নির্যাতন করে। এতে তারা গুরুতর আহত হলে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশু রাকিবের মা রাশিদা বেগম বাদি হয়ে ভান্ডারিয়া থানায় ওই দুই ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে ভান্ডারিয়া থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে আজ পিরোজপুর আদালতে পাঠায়।

ভান্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রাকিব ৬নং পশ্চিম ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঞ্চম শ্রেণির ছাত্র এবং হৃদয় ভিটাবাড়িয়া আজাহারিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

(49)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *