fbpx
হোম amirulmanik

amirulmanik

সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বিধান অমান্য করে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন আপিল বিভাগ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না এ বিধান আরোপ করেছে ইউজিসি। এর আগে মঙ্গলবার (১৮...বিস্তারিত

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে এ তথ্য জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে ড. মোমেনের কাছে ফোন করেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় করোনা ভাইরাস আক্রান্ত বাংলাদেশিদের চিকিৎসার ব্যবস্থা...বিস্তারিত

‘ভবিষ্যতে আর কখনো কোনো যৌনকর্মীর জানাজা পড়াবো না’

প্রথা ভেঙে দৌলতদিয়ার একজন যৌনকর্মীর জানাজা পড়িয়ে আলোচনার কেন্দ্রে এসেছিলেন দৌলতদিয়া রেলস্টেশন মসজিদের ইমাম গোলাম মোস্তফা। তবে তিনি ভবিষ্যতে আর কখনো কোনো যৌনকর্মীর জানাজা পড়াবেন না বলে জানিয়েছেন। বিবিসি’রর একটি প্রতিবেদনে এ কথা জানান তিনি। তিনি বলেন, হামিদা বেগমের জানাজা পড়ানোর পর তিনি স্থানীয়ভাবে সমালোচনার মুখে পড়েছেন। যদিও যৌনকর্মীদের জানাজা বা দাফনের ব্যাপারে কোন ধর্মীয়...বিস্তারিত

রসুন কেজিতে ৫০-৬০ টাকা !

রসুন ক্রেতার নিত্য প্রয়োজনীয় একটি খাদ্যপণ্য । স্থানীয় উৎস থেকেই আসে চাহিদার সিংহভাগ যোগান । ঘাটতি পূরণে চীন থেকে আমদানি করা হয় রসুন । কিন্তু চীন নির্ভরতায় টালমাটাল দেশিয় রসুনের বাজার । করোনা ভাইরাসে বাণিজ্য স্থবিরতায় কেজিতে এই পণ্যের দাম বেড়েছে অন্তত ৫০ থেকে ৬০ টাকা । এক মাস আগের ১৫০ টাকার রসুনের দাম এখন...বিস্তারিত

‘শাকিবের চেহারা ভালো হলেও হিরো আলমের চেয়ে জনপ্রিয় নন’

হিরো আলমের প্রযোজনায় প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৭ মার্চ। ছবিটি পরিচালনা করেছেন চলচ্চিত্র পরিচালক এআর মুকুল নেত্রবাদী। তার দাবি, ঢালিউড সুপারস্টার শাকিব খানের চেহারা ভালো হলেও তিনি হিরো আলমের চেয়ে জনপ্রিয় নন। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন হিরো আলম। তার বিপরীতে তিন নায়িকা অভিনয় করেছেন। এরই মধ্যে হিরো আলমের ছবির...বিস্তারিত

আফগান প্রেসিডেন্ট হলেন আশরাফ গনি

দীর্ঘ বিলম্বের পর আশরাফ গনিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গনি জয় পাওয়ায় আবারও  আগামী পাঁচবছর মেয়াদে আফগানিস্তানের প্রেসিডেন্ট হলেন। নির্বাচন কমিশনের প্রধান হাওয়া আলম নূরস্তানি কাবুলে এক সংবাদ সম্মেলনের ফলাফল ঘোষণা করেন। খুবই কম ভোটের ব্যবধানে ৫০.৬৪ শতাংশ ভোটে জয়ী হয়েছেন আশরাফ গনি। আর তার প্রতিপক্ষ আবদুল্লাহ পেয়েছেন ৩৯.৫২ ভোট। আশরাফ গনির...বিস্তারিত

তাপস পালকে নিয়ে আবেগি স্ট্যাটাস চঞ্চল চৌধুরীর

বরেণ্য অভিনেতা তাপস পালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় বাংলা সিনেমা ইন্ড্রাস্ট্রিতে। মঙ্গলবার মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের এই অভিনেতা। এদিকে, তাপস পালের মৃত্যুতে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। পাঠকদের জন্য চঞ্চল চৌধুরীর সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো- আমি যখন হাইস্কুলে পড়ি, কলেজে পড়ি। সেই সময় বাংলা...বিস্তারিত

পাকিস্তানে ৬০০ কি.মি. পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

বিমান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান । মঙ্গলবার দেশটির বিমান বাহিনী এ পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৬০০ কিলোমিটার । পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, রা’দ নামে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হওয়ায় পাকিস্তান কৌশলগত যুদ্ধের ক্ষমতা বাড়াতে সক্ষম হবে । বিবৃতিতে বলা হয়েছে- এ ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাকিস্তানি বিমান বাহিনী সমুদ্র এবং স্থলে...বিস্তারিত

চীনে করোনা ভাইরাসে মৃত্যু হলো আরও ১৩২ জনের

চীনের হুবেই প্রদেশের উহানে করোনায় আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে । নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯০৭ জন । সবমিলিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৫ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজারের বেশি । বুধবার দেশটির জাতীয় দৈনিক দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, হুবেই প্রদেশে আরও...বিস্তারিত

ছাত্রীদের বিবস্ত্র করে পরীক্ষা

মেয়েদের কলেজ হোস্টেলে ঘটল লজ্জাজনক ঘটনা। হোস্টেলের আবাসিক ছাত্রীদের কারও পিরিয়ড চলছে কিনা তা নিশ্চিত হতে তাঁদের বিবস্ত্র করা হয়েছে। আর এ ঘটনা ঘটল কলেজের প্রধান এবং অন্যান্য শিক্ষিকাদের উপস্থিতিতে। এ ঘটনায় প্রধান শিক্ষিকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ভারতের গুজরাটের ভূজে এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই ঘটনার পরেই পাঁচ সদস্যের একটি কমিটি গঠন...বিস্তারিত

চীনের প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান করায় মানবাধিকারকর্মী গ্রেফতার

করোনাভাইরাস মহামারীসহ বিভিন্ন সংকট মোকাবেলায় অদক্ষতার অভিযোগে প্রেসিডেন্ট শি জিনপিংকে পদত্যাগের আহ্বান জানিয়ে গ্রেফতার হয়েছেন চীনের বিখ্যাত মানবাধিকারকর্মী শু জিওয়াং। তার দুই বন্ধুর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। গত ডিসেম্বরে চীনের মানবাধিকার নিয়ে জিয়ামেন শহরে এক আলোচনার পর থেকে পলাতক ছিলেন এই আইন বিশেষজ্ঞ। এতে উপস্থিত হওয়া এছাড়া চার ব্যক্তিকে আগে আটক করেছে...বিস্তারিত

শাজাহান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মাদারীপুরে ধর্মঘট

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন মাদারীপুরের সভাপতি শাজাহান খান এমপির বিরুদ্ধে মামলার প্রতিবাদে মঙ্গলবার জেলায় দুরপাল্লার পরিবহনসহ স্থানীয় বিভিন্ন রুটের বাস চলাচল করেনি। নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন সম্প্রতি শাজাহান খানের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। সংগঠনের জেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার জানান, ইলিয়াস কাঞ্চন সম্প্রতি শাজাহান খানের বিরুদ্ধে...বিস্তারিত

তুর্কি রাষ্ট্রদূতকে তলব করলো ভারত সরকার

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান পাকিস্তান সফরে গিয়েছিলেন। সে সময় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যুতে বক্তব্য দিয়েছেন তিনি।  এই ঘটনার প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। তুর্কি রাষ্ট্রদূতকে দিল্লি সতর্ক করে বলেছে, এরদোইয়ানের ওই বক্তব্যের জন্য দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর প্রভাব পড়বে। তুর্কি রাষ্ট্রদূত সাকির ওজগান তরুণলারকে তলব করে ভারত সরকার বলেছে, কাশ্মীর...বিস্তারিত

এসএসএফের কাছে অত্যাধুনিক বাইক হস্তান্তর প্রধানমন্ত্রীর

অবশেষে বাংলাদেশের রাস্তায় চালু হতে যাচ্ছে ১৮শ’ সিসি ইঞ্জিন সম্বলিত মোটরবাইক। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ নিরাপত্তা বাহিনী-এসএসএফের কাছে অত্যাধুনিক এই বাইকগুলো হস্তান্তর করেন সরকার প্রধান শেখ হাসিনা। সকালে মন্ত্রিপরিষদের বৈঠকের পর এক আয়োজনে জাপানের হোন্ডা কোম্পানির এসব বাইক হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অফিশিয়ালি হোন্ডা কোম্পানি তাদের প্রস্তুতকৃত এসব বাইকের মডেলের নাম দিয়েছে- ফ্ল্যাগশিপ জিএল...বিস্তারিত

ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গের বাড়ির সামনে বিক্ষোভ

সান ফ্রান্সিকোতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের বাড়ির সামনে ৪০ জনের বেশি মানুষ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিক্ষোভ করেছেন। সেই সঙ্গে উচ্চস্বরে চিৎকার করে তারা স্লোগান দিয়ে জুকারবার্গকে উদ্দেশ্য করে বলেছেন- ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপন না দেওয়ার ব্যাপারে। কারণ, সেসব বিজ্ঞাপনের আধেয় মিথ্যাচারে ভরা বলে অভিযোগ তাদের। বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে লেখা- জেগে ওঠো জ্যাক। প্রায়...বিস্তারিত

জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনায় আটক ১২

জার্মানিতে চরমপন্থী গোষ্ঠী মসজিদগুলোতে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে সে দেশের সরকার। সোমবার এ ঘটনায় সন্দেহভাজন ১২ জনকে আটক করার কথা জানানো হয়েছে। জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, একটি দলের এমন সন্ত্রাসী সেল থাকার ঘটনা সত্যিই বিস্ময়ের। বর্তমান পরিস্থিতিতে মসজিদে কোনো হামলার ঘটনার শঙ্কা একেবারেই উড়িয়ে দেয়া যায় না। এ ঘটনায় আঙ্গেলা মেরকেলের মুখপাত্র...বিস্তারিত

চকবাজারে তৈরি হচ্ছে বিখ্যাত জনসন ব্র্যান্ডের লোশন

পুরান ঢাকার মৌলভীবাজারেই তৈরি হচ্ছে জনসন অ্যান্ড জনসনের লোশন। মিলছে ডাবর, কুমারিকার তেলও। র‌্যাবের অভিযানে মিলেছে এমন নকল কারখানার সন্ধান। এ সময় দুই জনকে দুই বছর করে কারাদণ্ড এবং ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। ১৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। পুরান...বিস্তারিত

চট্টগ্রামে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম মহানগর শাখার নেতা-কর্মীরা । সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় স্বাধীনতা কমপ্লেক্সে জাতীয় সংগীত এর মাধ্যমে কর্মসূচি শুরু হয় । ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহবায়ক সাকিব চৌধুরী বলেন, কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠে সাধারণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র...বিস্তারিত

ইসরায়েলি সেনাদের ফোন হ্যাক করেছে হামাস

এবার সুন্দরী নারীর ছবি টোপ হিসেবে ব্যবহার করে এক ডজন ইসরায়েলি সেনার ফোন হ্যাক করেছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস । ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে । হ্যাকিং ও গোয়েন্দা বৃত্তির ঘটনায় আকর্ষণীয় ও সুন্দরী নারীদের ব্যবহার নতুন কিছু নয় । ইসরায়েল সেনাবাহিনীর একজন মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথান কনরিকাস বলেন, তরুণীদের ভুয়া...বিস্তারিত

নামাজ না পড়লে বেতন কাটার নির্দেশনা বাতিল করলো কারখানা কর্তৃপক্ষ

গাজীপুর কোনাবাড়ি এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের নামাজ না পড়লে বেতন কাটার জারি করা নির্দেশনা বাতিল করেছে। সোমবার ওই কারখানার কার্যনির্বাহী পরিচালক আবদুল কুদ্দুস স্বাক্ষরিত সংশোধিত এক অফিস নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে,গত ৯ ফেব্রুয়ারির জারি করা নোটিশটি শুধু মুসলিমদের নামাজ আদায়ে উৎসাহিত করার জন্য দেয়া হয়েছিল। বেতন কাটার কোনো উদ্দেশ্য ছিল...বিস্তারিত