fbpx
হোম amirulmanik

amirulmanik

এবার করোনায় আক্রান্ত এক বাংলাদেশি শনাক্ত

সংযুক্ত আরব আমিরাতে করোনা ভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে । তার বয়স ৩৯ বছর । শুক্রবার সন্ধ্যায়, নতুন করে দু’জনের আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় । যদিও তার অবস্থান বা নাম-পরিচয় জানা যায়নি । এদের মধ্যে একজন বাংলাদেশি; অন্যজন ফিলিপাইনের নাগরিক । দু’জনের অবস্থাই স্থিতিশীল । এর আগে সিঙ্গাপুরে প্রাণঘাতী...বিস্তারিত

বিশ্বের ৩২টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস

বিশ্বের ৩২টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এ অবস্থায় দিন দিন আতঙ্ক বেড়েই চলেছে। ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে নতুন করে ১০৯ জন মারা গেছেন। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনে শনিবারের (২২ ফেব্রুয়ারি) তথ্য অনুযায়ী, এ নিয়ে মৃতের সংখ্যা দুই হাজার তিনশ’ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৭৬ হাজার মানুষ। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো ইতালিতে একজনের...বিস্তারিত

করোনাভাইরাস: চীনের কারাগারগুলোতে মহামারি

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে চীনের কারাগারগুলোতেও মহামারি আকার ধারণ করেছে। কারাগারগুলোতে করোনা ভাইরাসে পাঁচ শতাধিক কয়েদীর আক্রান্তের খবরে কারাগারের বেশ কয়েকজন কর্মকর্তাকে অপসারণ করার অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার ইন্ডিয়ান গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, জেলখানাগুলো থেকে পাওয়া তথ্য হিসেবে বৃহস্পতিবার পর্যন্ত ২৭১ জন কয়েদীর মধ্যে করোনা ভাইরাস (কোভিড-১৯) পাওয়া গেছে। কিন্তু এর আগে অন্তত...বিস্তারিত

সৌদিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সৌদি আরবে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়েছে । পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা । শুক্রবার সকাল ৯ টায় রিয়াদ দূতাবাসে অনুষ্ঠান শুরু হয় । জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, অস্থায়ী শহীদ মিনারে ভাষা আন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা...বিস্তারিত

মাতৃভাষা দিবসে প্রবাসীদের দোয়া ও আলোচনা সভা

মদিনা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । মদিনা প্রবাসী বালাদেশী কমিউনিটির আহ্বায়ক মাহফুজুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমান । মদিনার ঢাকা গোল্ডেন হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন জাহেদ চৌধুরী । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাক্তিত্ব মোস্তফা...বিস্তারিত

লন্ডন মসজিদের আহত মুয়াজ্জিন হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন

লন্ডন কেন্দ্রীয় মসজিদে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত মুয়াজ্জিন রাফাত মাগলাদ তার ওপর হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন। একই সঙ্গে, হামলার শিকার হওয়ার মাত্র একদিন পরেই মসজিদে ফিরে যোগ দিয়েছেন জুমার নামাজেও। গত বৃহস্পতিবার বিকেলে শহরের রিজেন্ট পার্কের কাছের মসজিদটিতে হামলার শিকার হন ৭০ বছর বয়সী ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে হামলাকারী যুবককে ধরে পুলিশে দেন অন্য মুসল্লিরা। আহত...বিস্তারিত

৭১ কোটি ডলারের অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম নিখোঁজ !

সিরিয়ায় আইএসবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের মিত্রশক্তিদের জন্য পাঠানো প্রায় ৭১.৫৮ কোটি ডলারের অস্ত্র ও যুদ্ধ সরঞ্জামের কোন হদিস পাওয়া যাচ্ছে না । বড় ওই অস্ত্রের চালান পাঠানো হলেও সঠিকভাবে জায়গামতো পৌঁছায়নি বলে জানা গেছে । মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ ‘ডিপার্টমেন্ট অব ডিফেন্স’র ইনসপেক্টর জেনারেলের নতুন এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে । পেন্টাগন প্রকাশিত সর্বশেষ...বিস্তারিত

বোন শেখ রেহানা ও কন্যা পুতুলকে নিয়ে প্রধানমন্ত্রীর সেলফি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে বোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে সঙ্গে নিয়ে সেলফি তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনজনের হাসিমুখ, পোশাক, চারপাশের আলো আর পেছনে বঙ্গবন্ধুর হাস্যোজ্জ্বল ছবি যেন এক মায়াময় আবহ তৈরি করেছে। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রপ্রদর্শনী পরিদর্শনের ফাঁকে বঙ্গবন্ধুকন্যা এ সেলফি তোলেন। শিল্পকলা একাডেমির...বিস্তারিত

করোনা ভাইরাসে মারা গেলো আরও ১০৮ জন

করোনা ভাইরাসে নতুন করে মারা গেছে আরও ১০৯ জন । শুক্রবার চীনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০৯ জন । ফলে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৫ জন । এর আগে বৃহস্পতিবারও দেশটিতে করোনাভাইরাসে শতাধিক মানুষ মারা গেছেন । চীনের মূল ভূখণ্ডের বাইরে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ১৫ জন ।...বিস্তারিত

আওয়ামী লীগ নেতা তুতা মিয়া হেরোইনসহ আটক

ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়ন পরিষদের সদস্য ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়াকে হেরোইনসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । তাকে চৌহাট এলাকার নাজিম উদ্দিনের বাড়ি থেকে আটক করা হয় । এ সময় তার সঙ্গে ৫৯ পুরিয়া (৮ গ্রাম) হেরোইন ও দুই শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । এ সময় মাদক কারবারি খলিলুর রহমানের ছেলে...বিস্তারিত

যুব রেড ক্রিসেন্ট সোসাইটির মাতৃভাষা দিবস উদযাপন

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপন । বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের আয়োজনে যুব স্বেচ্ছাসেবকদের বাস্তবায়নে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে প্রভাতফেরী সহকারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা সকাল ৮ ঘটিকা হতে বিভিন্ন পর্যায়ে যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয় । যুব...বিস্তারিত

রিলিজ হলো ‘সাহসী হিরো আলম’

রিলিজ হয়েছে হিরো আলম প্রযোজিত প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম‘ র ট্রেইলার । এটি তার নিজস্ব হিরো আলম ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল থেকে খ্যাতি পাওয়া হিরো আলমের প্রযোজিত এই সিনেমা ইতোমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে । আগামী ২৭ মার্চ বড় পর্দাতেও মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি । সিনেমার গল্প প্রসঙ্গে হিরো...বিস্তারিত

৭ কণ্ঠে ‘একুশ মানে শহীদ মিনার’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বী মিউজিক’র ব্যানারে প্রকাশ পেয়েছে একুশের গান ‘২১ মানে শহীদ মিনার’ । গীতিকবি লিটন ঘোষ জয়ের কথায়, কণ্ঠশিল্পী রাজু ডিয়ানের সুরে সাত কণ্ঠে রিলিজ হয়েছে এই একুশের গানটি । গানটির সংগীত আয়োজন করেছেন মিঠু রোহান । কণ্ঠ দিয়েছেন রাজু ডিয়ান, প্রজ্ঞা, রিতু, মনির, আলীম, সাঈদ শাহরিয়ার এবং মিঠু রোহান । গানটি...বিস্তারিত

কাট,কপি পেস্টের উদ্ভাবক বিজ্ঞানী আর নেই

কাট, কপি এবং পেস্টের উদ্ভাবক কম্পিউটার বিজ্ঞানী ল্যারি টেসলার আর নেই। ৭৪ বছর বয়সে মারা গেছেন এই প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী। ১৯৬০ সালে যখন কম্পিউটারের প্রচলন খুব একটা হয়নি তখনই প্রযুক্তি উপত্যকা খ্যাত সিলিকন ভ্যালিতে কর্ম জীবন শুরু করেন ল্যারি টেসলার। এদিকে টেসলারের মৃত্যুতে শোক জানিয়েছে তার দীর্ঘদিনের কর্মস্থল জেরোক্স। একটি টুইটে টেসলারের প্রতি শ্রদ্ধা জানিয়ে...বিস্তারিত

ছাত্র নিপীড়নের ঘটনায় ১০ ছাত্রলীগকর্মী বহিস্কার

ছাত্র নিপীড়ন, শিক্ষক লাঞ্চিতের ঘটনাসহ  বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অপরাধে ২ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিস্কার করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) কর্তৃপক্ষ। এছাড়া আরও ৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিস্কার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বহিস্কৃতরা সবাই ছাত্রলীগের ব্যানারে ক্যাম্পাসে রাজনীতি করেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে,...বিস্তারিত

সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ওমর আকমল

সব ধরনের ক্রিকেট থেকে ওমর আকমলকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পিসিবি তাদের নিজস্ব ওয়েবসাইটে এমনই একটি বিবৃত দেয়। বিবৃতিতে পিসিবি শুধু শাস্তির কথা উল্লেখ করেছে এবং কোন ধারায় (পিসিবির অ্যান্টি করাপশন কোডের ৪.৭.১* ধারা) শাস্তিটা আরোপ করা হয়েছে সেটা উল্লেখ করেছে। কিন্তু সেখানে তারা এটা জানায়নি যে, কি অপরাধে উমর আকমলের...বিস্তারিত

আসছে শাহরুখের নতুন ছবি

বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে শিগগিরই কিং খানকে করণ জোহরের আগামী ছবিতে দেখা যাবে। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির অভিনীত ছবি ‘শেরশাহ’তে  ছোট্ট চরিত্রে অভিনয় করবেন তিনি। ১৯৯৯-এ কারগিল যুদ্ধে শহিদ ২৪ বছরের ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। সূত্র বলছে, কার্গিলের নায়কের এই বায়োপিকে সিদ্ধার্থ মালহোত্রা দ্বৈত চরিত্রে...বিস্তারিত

সিরিয়ায় যেকোনো মুহূর্তে তুর্কি বাহিনীর অভিযান

প্রায় এক যুগ ধরে সিরিয়ায় যুদ্ধ চলছে। এদিকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে সেনা উপস্থিতি নিয়ে চরম উত্তেজনা চলছে। পরিস্থিতি খুবই বিপজ্জনক এবং যেকোনো মূহুর্তে সংঘর্ষ শুরু হতে পারে। এই প্রেক্ষিতে ইদলিব প্রদেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তুরস্ক এবং রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি জেইর পেডারসেন এ কথা বলেছেন। গতকাল বুধবার জাতিসংঘ...বিস্তারিত

চীনের সমালোচনা করায় ৩ সাংবাদিক বহিষ্কার

চীনের সমালোচনা করে সম্পাদকীয় প্রকাশ করায় প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তিন সাংবাদিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে চীন। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, পত্রিকাটিতে চীনবিরোধী বক্তব্য লেখায় ওই তিন সাংবাদিককে চীনে কাজ করার অনুমোদন প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বহিষ্কার হওয়া ওয়াল স্ট্রিট জার্নালের তিন সাংবাদিকরা হচ্ছেন– পত্রিকাটির বেইজিং ব্যুরোর উপপ্রধান যশ...বিস্তারিত

সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত না মেনে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে জরিমানা না নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি জরিমানার টাকা বাংলাদেশ বার কাউন্সিলের জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন...বিস্তারিত