fbpx
হোম amirulmanik

amirulmanik

হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাবির শিক্ষার্থী

হার্ট অ্যাটাক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈকত মাহমুদ মারা গেছেন । অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী । শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় । সৈকতের বাড়ি লক্ষ্মীপুরে । ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সৈকত বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র ছিলেন । জানা যায়, হার্ট অ্যাটাকে মারা গেছেন সৈকত । সৈকত মাহমুদের...বিস্তারিত

করোনা ভাইরাসের প্রভাব পড়েছে বাংলাদেশে

করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে । যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন থাকায় বন্দরে আসছে না চীনা পণ্য । যার প্রভাব পড়ছে বাংলাদেশের স্থানীয় বাজারে । বাংলাদেশে চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা বন্ধ করা হয়েছে । যদিও স্বাস্থ্যগত রিপোর্ট দেখানো সাপেক্ষে নিয়মিত ভিসায় আসা-যাওয়া অব্যাহত রয়েছে । এরপর চীন থেকে কয়েকজন বাংলাদেশে ফেরত এলেও সংক্রমণের...বিস্তারিত

মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারেনা: আযহারী

যে পথে কাঁটা নেই সেটা পথ নয়, সেটা কার্পেট । আর কার্পেটে হেটে মজলিশে পৌঁছানো যায়, মনজিলে নয় । মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারেনা । সম্প্রতি বর্তমান সময়ের আলোচিত বক্তা মিজানুর রহমান আযহারী এ বছর আর কোনো মাহফিল করবেন না এমন তথ্য দিতে গিয়ে এই মন্তব্য করেন । তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের...বিস্তারিত

কাল রাজধানীতে বিএনপির সমাবেশ

আগামীকাল দুপুর ২টায় খালেদা জিয়ার কারাবর্ষপূর্তি ও মুক্তির দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে  রাজধানীতে সমাবেশ করবে বিএনপি । দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আগামীকাল বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি । গত ৫ ফেব্রুয়ারি সমাবেশের অনুমতি নিতে ডিমএমপি কমিশনারের কার্যালয়ে যান বিএনপির একটি প্রতিনিধি দল । প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির প্রচার সম্পাদক শহীদ...বিস্তারিত

‘বীর’ সিনেমায় অভিনয় করেছেন সাংবাদিক শাবান মাহমুদ

বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত সেই ‘বীর’ সিনেমা । আর এই ছবির পর্দায় দেখা যাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদকে । জীবনমুখী সিমোর স্বনামধন্য পরিচালক কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ সিনেমায় একটি গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাবান মাহমুদ । যেখানে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান-শবনম বুবলী । সিনেমাটির প্রযোজক ইকবাল বলেন,...বিস্তারিত

যুব বিশ্বকাপে স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে বাংলাদেশ

আইসিসি’র অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে টাইগাররা । গতকাল দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা । এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আইসিসি’র বৈশ্বিক কোনো টুর্নামেন্টে ফাইনাল খেলার গৌরব অর্জন করলো বাংলাদেশ । ম্যান অব দা ম্যাচ হয়েছেন, মাহমুদুল হাসান । আগামী ৯ এপ্রিল একই ভেন্যুতে ফাইনালে ভারতের মুখোমুখি...বিস্তারিত

করোনা ভাইরাস সতর্ককারী সেই চিকিৎসকের মৃত্যু

মারা গেছেন প্রাণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক করে দেয়া সেই চিকিৎসক লি ওয়েনলিয়াং । গতকাল ভাইরাসের কেন্দ্রস্থল উহানে ওই চিকিৎসক মারা যান বলে বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে । গত ১২ জানুয়ারি থেকে লি ওয়েনলিয়াং হাসপাতালে ভর্তি থাকলেও তার শরীরে করোনা ভাইরাসের বিষয়টি ধরা পড়ে গত ১ ফেব্রুয়ারি । রোগীর দেহ থেকে লির শরীরে করোনা ভাইরাস...বিস্তারিত

যুব বিশ্বকাপে নিউজিল্যান্ডকে আটকে রেখেছে বাংলাদেশ

যুব বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে অল্পতেই আটকে রেখেছে বাংলাদেশের বোলাররা। পচেফস্ট্রুমে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২১১ রান তোলে কিউইরা। স্কোর: নিউজিল্যান্ড ২১১/৮ (৫০) পচেফস্ট্রুমে টস জিতে আগে ফিল্ডিংয়ে নেমে দারুণ সূচনা এনে দেন অফ স্পিনার শামিম হোসেন। ওপেনার রেস মারিউকে ১ রানে ফেরান তিনি। এরপর ১৮ রানে আরেক ওপেনার ওলে হোয়াইটকে ফেরান রাকিবুল...বিস্তারিত

সুস্থ ব্যক্তির ফেসমাস্ক পরার প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থ ব্যক্তির এ মুহূর্তে ফেসমাস্ক পরার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা জানান তিনি। এ সময় অসুস্থ হলে সে দেশেই চিকিৎসা নেয়ার আহ্বানও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, আত্মীয়, স্বজন ও দেশের স্বার্থে, উহানসহ চীনের করোনা আক্রান্ত এলাকায় থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরতে নিরুৎসাহিত করা...বিস্তারিত

জাপান থেকে ৭০ লাখ মাস্ক আসবে বাংলাদেশে

জাপান বাংলাদেশকে ৭০ লাখ মাস্ক বিনামূল্যে প্রদান করবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক । আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাস বিষয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন । বলেন, খুব শিগগিরই জাপান সরকার বাংলাদেশকে ৭০ লাখ মাস্ক বিনামূল্যে প্রদান করবে বলে আশ্বস্ত করেছে । এই মাস্কগুলি দেশে...বিস্তারিত

চীনে করোনা ভাইরাসে নিহত ২৪ হাজার

করোনাভাইরাসে আতঙ্কে কাঁপছে বিশ্ব। করোনাভাইরাসের কারণে অচল হয়ে পড়েছে চীন। চীনের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। দেশটির সরকারি তথ্যমতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৬৪ জনের মৃত্যু হয়েছে চীনে। এবং আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ১৮ জন। তবে শুরু থেকেই চীনের গণমাধ্যমগুলো থেকে করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যা লুকানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মৃতের...বিস্তারিত

সন্তানের মরদেহ দেখে জ্ঞান হারিয়েছেন বাবা

শিশু সন্তানের মরদেহ দেখে শোকে জ্ঞান হারিয়েছেন আশামনির বাবা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ৫ দিনের টানা অভিযানে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অবশেষে উদ্ধার হয় নিখোঁজ শিশু আশামনির মরদেহ। কদমতলীর মেরাজনগরের ডিএনডি খালে পিলারের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। গত ১ ফেব্রুয়ারি বল কুড়াতে গিয়ে রাজধানীর কদমতলীর মেরাজনগরের ডিএনডি...বিস্তারিত

মুসলমানরা ভারতের কোনো উপকারে আসেনি: আদিত্যনাথ

ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শেষে অর্থাৎ দেশভাগের সময় যেসব মুসলমান ভারতে থেকে গিয়েছিলেন, তারা ভারতের কোনো উপকারে আসেনি বলে মন্তব্য করেছেন দেশটির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। বিবিসি হিন্দিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি মুসলমানেরা ভারতে বিভাজনের আগুন উসকে দিচ্ছে বলেও মন্তব্য করেন। এছাড়া তিনি দাবি করেন, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে...বিস্তারিত

বাংলাদেশের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি

কোনো বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত নয় এমনটাই জানালেন বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত । আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন । চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, সার্স এবং ইবোলা ভাইরাসে মৃত্যু হার বেশি থাকলেও করোনা ভাইরাসে সেই হার অনেক কম । শুধু করোনা ভাইরাসেই নয়, স্বাভাবিকভাবেও অনেকে মারা যাচ্ছে । আমরা অবশ্যই একটা বড়...বিস্তারিত

শপিং ব্যাগে নবজাতকের লাশ !

পাবনার আটঘরিয়া টেবুনিয়া-চাটমোহর সড়কের রামচন্দ্রপুর ঢালের পাশে থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ ভোরে ওই ঢালের পাশে একটি কুকুর শপিং ব্যাগ মুখে নিয়ে টানাটানি করলে পথচারিরা দেখতে পায় । এবং ব্যাগটি খুলে একটি নবজাতক শিশুর লাশ দেখতে পান । পরে পাবনা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকটি উদ্ধার করে থানায়...বিস্তারিত

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা ১০৭ টি

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১০৭ দেওয়ানি মামলা দায়ের করেছেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের সাবেক ও বর্তমান কর্মীরা । গত রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকার তৃতীয় শ্রম আদালতে ১৭টি মামলা করেন তার প্রতিষ্ঠানের বর্তমান কর্মীরা । এ নিয়ে গ্রামীণ টেলিকমের কর্মীরা ড. ইউনূসের বিরুদ্ধে মোট ১০৭টি মামলা দায়ের করলেন । যার মধ্যে সাবেক কর্মীদের ১৪টি...বিস্তারিত

আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিয়েছে কিনা সন্দেহ !

আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিতে গিয়েছিল কিনা সে বিষয়ে সন্দিহান দল । দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলেনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ মন্তব্য করেন । বিষয়টি নিয়ে কার্যনির্বাহী কমিটির বৈঠকে আলোচনা হবে বলেও জানান তিনি । বলেন, সিটি নির্বাচনে কোন কারচুপি হয়নি; অন্যথায় ভোটের হার এতো কম হতো না ।...বিস্তারিত

পারিপার্শ্বিক কারণে এবছরের তাফসির ইতি টানতে হচ্ছে: আযহারী

আলোচিত বক্তা মিজানুর রহমান আযহারী আর মাহফিল করবেন না | আজ  আযহারী তার ফেসবুক পেজে  স্ট্যাটাসের মাধ্যমে এমনটা জানিয়েছেন | চেঞ্জ টিভির দর্শকদের জন্য আযহারীর স্ট্যাটাসটি তুলে ধরা হলো | আস্সালামু ‘আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ.. প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা . পারিপার্শ্বিক কিছু কারণে, এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকী প্রোগ্রামগুলো স্থগিত...বিস্তারিত

প্রধানমন্ত্রীকে ‘সুপার হিউম্যান’ আখ্যা দিলেন জিউসেপ কোঁতে

১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়া আপনার ‘সুপার হিউম্যান’ উদ্যোগ প্রশংসনীয় । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের সময় ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে এই মন্তব্য করেন ।এসময় তিনি রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত আরো ১০ লাখ ইউরো সহায়তার প্রতিশ্রুতি দেন । বুধবার রোমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে । প্রধানমন্ত্রীর প্রেস সচিব...বিস্তারিত

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি

মির্জাপুল এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবীরা । বুধবার ৫ই ফেব্রুয়ারি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সহযোগীতায় এ অনুষ্ঠান সম্পন্ন হয় । অনন্য খাস্তগীর, ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদ, ব্লেজিং স্টার, চিটাগাং গ্রিন হিলস্, কর্ণফুলী, লুসাই হিলস, চিটাগাং লেডিস ক্লাব এবং সী-কুইন ক্লাব এর উদ্যোগে নগরীর শুল্কবহর ওয়ার্ডে পাচঁলাইশ থানাধীন...বিস্তারিত