fbpx
হোম ২০২২ মার্চ

হাসপাতালের পরিচালককে আটকে রাখলেন নার্সরা

করোনাকালীন প্রণোদনার টাকা না পেয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করে রাখেন নার্সরা। বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরিচালক সাইফুল ইসলামকে হাসপাতালে তার নিজ কক্ষে অবরুদ্ধ রাখেন নার্সরা। এ সময় এক ঘণ্টা পর প্রণোদনা দেওয়ার আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি...বিস্তারিত

বিএনপির চিত্রপ্রদর্শনী ও বইমেলায় হাতাহাতি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সাজসজ্জা-আলোকচিত্র ও মুক্তিযুদ্ধের বই মেলা উদযাপন কমিটি আয়োজিত বিএনপির দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে ছিলোনা কোনো শৃঙ্খলা। অনুষ্ঠানে শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য গঠিত স্বেচ্ছাসেবকদের চরম উশৃংখলতা ও অনুষ্ঠানে আগতদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং একাধিকবার ঘটে হাতাহাতির মতো ঘটনা। বুধবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ২৩ ও ২৪ মার্চ বিএনপির...বিস্তারিত

মন্দির ও প্রতিমা ভাংচুরের ঘটনার বিচার হয় না: ইসকন

বছরের পর বছর পেরিয়ে গেলেও এ যাবৎ ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনাগুলোর একটিরও সুষ্ঠু বিচার হয়নি এবং হয় না বলে মন্তব্য করেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত (ইসকন) বাংলাদেশের সভাপতি ও সত্য রঞ্জন বারী। বুধবার (২৩ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের উগ্র সাম্প্রদায়িকগোষ্ঠী দ্বারা মঠ-মন্দিরে হামলা ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে...বিস্তারিত

যারা ঘুস দেয়, তাদের জায়গা জাহান্নামে: অর্থমন্ত্রী

যারা ঘুস দেয়, তাদের জায়গা জাহান্নামে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  শুল্ক ও কর কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনারা ঘুস দিচ্ছেন কেন? আপনাদের কাছে অনুরোধ, ঘুস দেবেন না।’ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আসন্ন বাজেট উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত পরামর্শক সভায় তিনি এসব মন্তব্য...বিস্তারিত

কয়েকজন লোকের আয়ের জন্য গ্যাসের দাম বাড়ানো হচ্ছে: গয়েশ্বর

কয়েকজন লোকের আয়ের জন্য গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে মানুষের যখন নাভিশ্বাস তখন গ্যাসের দাম বাড়ছে কেন? প্রশ্ন তুলে তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোর জন্য এখন প্রস্তাব করা হচ্ছে। এতে কয়েকজন লোকের লাভ। আর বাকি মানুষের নাভিশ্বাস। গ্যাসের দাম যদি বৃদ্ধি হয়, গ্যাসের যে...বিস্তারিত

এবি পার্টির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার কথা বলে সরকারী দলের নেতা মন্ত্রীরা তামাশা ও উপহাস করছে। আজ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ ও গরীব, দূঃখী, মধ্যবিত্তের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের দাবীতে এবি পার্টি ঢাকা মহানগর উত্তর শাখা বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করে। ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব...বিস্তারিত

পুতিনের গার্লফ্রেন্ড’কে বহিষ্কার

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর গতকাল সোমবার (২১ মার্চ) পর্যন্ত টানা ২৬ দিনের মত চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর প্রেক্ষিতে অনলাইন ভিত্তিক ক্যাম্পেইন সাইট চেঞ্জ ডট অর্গ- এ সাবেক এক জিমন্যাস্টকে লক্ষ্য করে পিটিশন চালু হয়েছে। দাবি...বিস্তারিত

আজ বিশ্ব পানি দিবস

‘ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এ প্রতিপাদ্য নিয়ে ২২ মার্চ পালিত হচ্ছে ‘বিশ্ব পানি দিবস’। বিশ্বের অন্যসব দেশের মতো বাংলাদেশেও পালিত হবে দিবসটি। এ উপলক্ষে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ সভা ২২ মার্চ তারিখটিকে বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও...বিস্তারিত

‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সমর্থনে বলিউড সুপারস্টার আমির খান

ভারতের জাতীয় ইস্যুতে রূপ নিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমা বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করছে। প্রতিদিনই এর আয় বাড়ছে। ‘রাধে শ্যাম’, ‘বচ্চন পাণ্ডে’র মতো বিগ বাজেটের সিনেমাও এর প্রভাবে কোণঠাসা হয়ে গেছে। ১৯৯০ কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। যার ফলে ভারতীয় হিন্দুদের কাছে সিনেমাটি...বিস্তারিত

বাংলাদেশ থেকে হিন্দু উৎখাত নিয়ে কেন ছবি তৈরি হয়নি: তসলিমা

‘দ্য কাশ্মির ফাইলস’ ছবি নিয়ে বেশ তোলপাড় হয়েছে ভারত। আর এ ছবি দেখে বিতর্কিত ও নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রতিক্রিয়া জানান, ‘দ্য কাশ্মির ফাইলস’ সিনেমা যদি একশো ভাগ সত্য হয় তাহলে এটা খুবই দুঃখজনক। আমি বুঝতে পারি না, বাংলাদেশ থেকে বাঙালি হিন্দু উৎখাত নিয়ে কোনো ছবি এখনও কেন তৈরি হয়নি।...বিস্তারিত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় আন্দামানে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘অশিন’। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের জেরে সোমবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝড়োহাওয়াও। ঘূর্ণিঝড় ‘অশনি’ মঙ্গলবার উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর মিয়ানমার...বিস্তারিত

কাগজের অভাবে শ্রীলঙ্কায় স্কুলের পরীক্ষা বন্ধ

অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় এখন ছাপার কাগজ না থাকায় স্কুলের পরীক্ষাও বাতিল করতে হচ্ছে। শনিবার শ্রীলঙ্কার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, কাগজের সংকট থাকায় আগামী সপ্তাহের পরের সপ্তাহে নির্ধারিত টার্ম টেস্ট বা মেয়াদি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্হগিত করা হয়েছে। খবর গার্ডিয়ানের কাগজ আমদানির মতো যথেষ্ট তহবিল না থাকায় এই বিপদে পড়েছে শ্রীলঙ্কা। ১৯৪৮...বিস্তারিত

বিএনপিকে তওবা করতে বললেন কাদের

বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন মরীচিকার পেছনে না ঘুরে বিএনপিকে তওবা করে জনমুখী রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সেতুমন্ত্রী তার দফতরে ব্রিফিংকালে বিএনপির প্রতি এ আহ্বান জানান। ‘আওয়ামী লীগ সরকার গণবিরোধী, স্বাধীনতাবিরোধী ও রাষ্ট্রবিরোধী’— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে...বিস্তারিত

ইত্যাদির কণ্ঠশিল্পী আকবর হাসপাতালে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে কণ্ঠশিল্পী আকবরকে। বুধবার (২৩ মার্চ) তার বাম পায়ে অস্ত্রোপচার করা হবে। এজন্য জরুরিভিত্তিতে দুই ব্যাগ রক্ত প্রয়োজন বলে জানিয়েছেন তার স্ত্রী কানিজ ফাতেমা। বিস্তারিত জানিয়ে কানিজ ফাতেমা বলেন, ‘ছয় মাস আগে গ্রামের বাড়ি যশোরে সাইকেল থেকে পড়ে গিয়ে পা ভেঙে যায় আকবরের। তারপর থেকে হাঁটাচলা করতে...বিস্তারিত

তাসকিন ‘না’ বলায় কপাল খুললো ব্লেসিং মুজারবানির

আইপিএলকে তাসকিন ‘না’ বলায় কপাল খুলেছে জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারবানির। ৮ বছর পর কোনো জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে আইপিএলে সুযোগ পেতে যাচ্ছেন তিনি। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য তাসকিন আহমেদকে চেয়েছিলো নতুন ফ্রাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টের মেন্টর গৌতম গম্ভীর। বাংলাদেশি পেসারকে দলে পেতে বিসিবিতে ফোনও করেছিলেন গম্ভীর। কিন্তু এতো বড়...বিস্তারিত

আট বি‌শিষ্ট ব‌্যক্তি‌কে ‘পল্লীবন্ধু পদক’ দি‌য়ে‌ছে জাতীয় পা‌র্টি

আট বিভাগে দে‌শের ৮ বিশিষ্ট ব্যক্তি‌কে পল্লীবন্ধু- ২০২১ দিয়ে‌ছে  জাতীয় পা‌র্টি।  জাতীয় সংস‌দের বি‌রোধীদলীয় উপ‌নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তা‌দের হা‌তে এই পদক তু‌লে দেন।  জাতীয় পা‌র্টির প্রতিষ্ঠাতা চেয়ারম‌্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৯২তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো এই পদক প্রদান করা হল দল‌টির পক্ষ থে‌কে। প্রয়াত হু‌সেইন মুহমদ এরশাদের নামে...বিস্তারিত

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীর পায়রায় নির্মিত সবচেয়ে বড় ও সর্বাধুনিক প্রযুক্তির ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় বেলুন ওড়ানোর পাশাপাশি এ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন উপলক্ষ্যে ওড়ানো হয় এক হাজার ৩২০টি পায়রা। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী আলোচনাপর্বে অংশগ্রহণ করেন। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে করে বেলা...বিস্তারিত

কানাডায় মসজিদে কুড়াল নিয়ে হামলা

কানাডার একটি মসজিদে নামাজের সময় কুড়াল নিয়ে হামলার চেষ্টা করেছিলেন এক উগ্রবাদী যুবক (২৪)। পরে ওই ব্যক্তিকে আটকের পর পুলিশের হাতে সোপর্দ করেছেন মুসল্লিরা। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, টরন্টোর মিসিসাওগা শহরতলিতে অবস্থিত দার আল-তাওহিদ ইসলামিক সেন্টার মসজিদে শনিবার ওই...বিস্তারিত

পদক প্রদানে সরকারের অদক্ষতা লজ্জাজনক: রব

‘রাষ্ট্রীয় পদক’ অহরহ অপাত্রে দান করে স্বাধীনতার ‘মর্যাদা’ ও জাতীয় ‘সম্মান’ বিনষ্ট করার পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।    তিনি বলেছেন, রাষ্ট্রীয় পদক ‘প্রদান’ ও ‘বাতিল’ এই খেলায় যোগ্য বা পদকপ্রাপ্ত সম্মানিত ব্যক্তিরা মর্যাদাহানির ঝুঁকিতে পড়ছেন। যা অত্যন্ত বিব্রতকর ও অনাকাঙ্খিত। রোববার (২০...বিস্তারিত

আইপিএলে তাসকিনকে চায় লখনউ

নিলামের মাধ্যমে ইংলিশ পেসার মার্ক উডকে কিনেছিল আইপিএলের নতুন দল লখনউ সুপার জয়ান্ট। কিন্তু ইনজুরির কারণে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেছেন এই পেসার। এখন তার বিকল্প খুঁজছে ফ্রাঞ্জাইজিটি। জানা গেছে, বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে লখনউ। এরই মধ্যে বিসিবির সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন ফ্র‍্যাঞ্চাইজিটির মেন্টর গৌতম গম্ভীর। সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন...বিস্তারিত