fbpx
হোম ট্যাগ "ভারত"

এবার নেপালের পাঠ্যবই ও মুদ্রাতেও নতুন মানচিত্র প্রকাশ !

নেপালের একটি সরকারি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিতর্কিত তিন ভূখণ্ড মানচিত্রে সংযুক্ত করে জুনেই সংবিধান সংশোধন করেছিল নেপাল। এরই ধারাবাহিকতায় এবার সেই মানচিত্র ব্যবহার করেই পাঠ্যবই এবং মুদ্রা প্রকাশ করলো দেশটি। নেপালের শিক্ষামন্ত্রী গিরিরাজ মনি পোখারেল জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের পাঠ্যবইয়ে নতুন মানচিত্র সংযোজন হয়েছে। এছাড়া মানচিত্র সম্বলিত পাঠ্যবইয়ে শিক্ষামন্ত্রী নিজেই ভূমিকা লিখেছেন। আর সেখানে...বিস্তারিত

পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিলো ভারত !

বাংলাদেশে জরুরি ভিত্তিতে ২৫ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে ভারত সরকার। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকার এই অনুমোদন দিয়েছে। ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন কার্যালয় ও ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। দুই দেশের বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন দপ্তর জানিয়েছে, ভারত সরকার যে ২৫ হাজার টন...বিস্তারিত

পিঁয়াজের বাজারে আগুন; রপ্তানি বন্ধের কারণ জানালো ভারত

পিঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত। দেশের তিনটি প্রধান স্থলবন্দর দিয়ে সোমবার ভারত থেকে কোনো পিঁয়াজ আসেনি। তবে পিঁয়াজ আসা কেন বন্ধ হলো এ বিষয়ে সকাল থেকে আনুষ্ঠানিক কোনো কারণ কেউ বলতে পারেননি। দেরিতে হলেও আনুষ্ঠানিকভাবে পিঁয়াজ রপ্তানি বন্ধের খবর জানিয়েছে ভারত। এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো,  ১৯৯২ সালের ভারতের বৈদেশিক বাণিজ্য আইনের ৩...বিস্তারিত

সমকামীতার জন্য নিরাপত্তা চেয়ে দুই নারী পুলিশের আবেদন

ভারতীয় আইনে দেশটিতে সমকামিতা এখন আর অপরাধ নয়। কিন্তু এ ব্যাপারে বহু বছরের সামাজিক দৃষ্টিভঙ্গি তো আর রাতারাতি বদলে যাবার নয়। যে কারণে পরিবারের হুমকির মুখে জীবনের নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হলেন সমকামী দুই নারী পুলিশ সদস্য। পায়াল ও কাঞ্চন পুলিশের চাকরিতে যোগ দেয়ার আগে প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। এসময় তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং...বিস্তারিত

ভারত-চীনের দ্বন্দ্ব এক মাসের জন্য বন্ধ

উত্তেজনা প্রশমনে এক মাসের জন্য হিমালয় সীমান্তের বিরোধপূর্ণ এলাকায় সেনা নিষ্ক্রিয় করতে সম্মত হয়েছে ভারত-চীন। শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীন এবং ভারত। জানা যায়, রাশিয়ার রাজধানী মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে পার্শ্ব বৈঠকে মিলিত হয়েছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ই এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে তারা দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ...বিস্তারিত

লাদাখে বিপুল চীনা সেনার উপস্থিতি; যুদ্ধের শঙ্কা !

উত্তেজনা কমানোর জন্য ভারত যখন আলোচনায় সমাধান খুঁজছে, ঠিক তখনই আরও ৩ ব্যাটালিয়ন সেনা মোতায়েন করলো চীন। এতে ক্রমশই পরমাণু শক্তিধর দেশ দু’টির মধ্যে যুদ্ধের শঙ্কা বাড়ছে। ইতিমধ্যেই লাদাখের নিকটবর্তী বিমানবাহিনী ঘাঁটিতে অত্যাধুনিক জে-২০ ফাইটার জেটসহ অসংখ্য যুদ্ধ বিমান জড়ো করেছে পিএলএ। এই বিমানবাহিনীর ঘাঁটি দূরত্ব প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৩১০ কিলোমিটার। জানা যায়,...বিস্তারিত

লাদাখ সীমান্তে কাঁটাতারের বেড়া দিলো ভারত

পূর্ব লাদাখের প্যাংগং লেকে বেশ কিছু স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। লাদাখের চুশূলের বেশ কয়েক’টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিজেদের অবস্থানও দৃঢ় করছে ভারতীয় সেনাবাহিনী। গত একসপ্তাহের মধ্যে কমপক্ষে তিনবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা উপেক্ষা করে, ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়েছে চীনার পিপল’স লিবারেশন আর্মি। বেশ কিছুদিন ধরেই ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছে চীনের পিপলস লিবারেশন আর্মি।...বিস্তারিত

এবার ভারতের অরুণাচল প্রদেশকে নিজের দাবি করলো চীন

এবার ভারতের অরুণাচল প্রদেশ নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। সেই সঙ্গে প্রদেশটি ‘দক্ষিণ তিব্বত’-এর অংশ জানিয়ে বিবৃতি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাঁও লিঝিয়ান। ঝাঁও বলেন, চীন কখনোই তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি। এলাকাটি চীনের অন্তর্গত দক্ষিণ তিব্বতের বলেও জানান এই মুখপাত্র। এমন সময় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিল, যখন লাদাখ সীমান্তে সংঘাত নিয়ে দু’দেশের...বিস্তারিত

ভারত-চীন সীমান্তে ৪৫ বছর পর যা ঘটলো

ভারতীয় সেনাসদস্যরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) হিসেবে পরিচিত দুই দেশের মধ্যকার সীমান্ত অতিক্রম করে গুলি চালানোর পর তারাও গুলি চালিয়ে প্রতিশোধ নিয়েছেন বলে দাবি চীনের। চীনে দাবি, সতর্ককতা হিসেবে ওই গুলি চালিয়েছে তারা। দীর্ঘ তিন মাস ধরে এলএসি সীমান্তে উত্তেজক পরিস্থিতি জারি রয়েছে। সামরিক ও কূটনৈতিক পর্যায়ে উভয় পক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার কথা বললেও...বিস্তারিত

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে হাইপারসনিক মিসাইলের অধিকারী হলো ভারত

হাইপারসনিক মিসাইল টেস্ট করে বিশ্বের শক্তিধর দেশগুলোর পাশেই নাম লেখাল ভারত। একদিকে যখন চীনের সঙ্গে সংঘাত চলছে, তার মধ্যেই হাইপারসনিক মিসাইল টেস্ট করলো ভারত। এ পি জে আব্দুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে সেই টেস্টিং হয়েছে। যাতে শব্দের থকে ৬ গুণ বেশি গতিতে ছুটেছে মিসাইল। সোমবার (৭ আগস্ট) সকাল ১১টা ৩ মিনিটে সেই পরীক্ষা করা হয়।...বিস্তারিত

লাদাখে ভারতীয় যুদ্ধবিমান; বাড়ানো হচ্ছে সেনা সংখ্যা

পরিস্থিতি দেখে ভারত ও চীনের মধ্যে যুদ্ধের সম্ভাবনা ক্রমশ বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। গত ২ দিন ধরে তার প্রমাণ মিলছে লাদাখ সীমান্তেও। একদিকে যখন সীমান্তের ওপারে থাকা মলডোয় চীনের পিপলস লিবারেশন আর্মির ক্যাম্পের সংখ্যা বাড়ছে। অন্যদিকে তখন চীনা বাহিনীর ওপর নজরদারি চালানোর জন্য লাদাখ সীমান্তে বাড়ানো হচ্ছে ভারতীয় সেনা সদস্যদের সংখ্যা। রবিবার সকাল...বিস্তারিত

ভারতে নতুন করে ২৪ ঘন্টায় ৮৬ হাজার আক্রান্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৮৯ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৬৯ হাজার ৫৬১ জন। শনিবার (৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৬ হাজার ৪৩২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে সর্বাধিক সংখ্যক কোভিড রোগী...বিস্তারিত

লাদাখ সীমান্ত নিয়ে চীন-ভারতের বৈঠক

প্রায় চার মাস ধরে চলা লাদাখ সংকট নিরসনে আজ মস্কোতে বসছে চীন-ভারতের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক। সরকারি সুত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তাতে বলা হয়, বেইজিং এর প্রস্তাবে সাড়া দিয়ে, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের সাইডলাইনে হতে পারে এই বৈঠক। এরআগে , কুটনৈতিক আলোচনার মধ্য দিয়েই সমাধানের আশাবাদ ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী...বিস্তারিত

লাদাখের ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা চীনের দখলে

এবার লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) আশপাশে প্রায় ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে চীন। ভারতীয় একটি গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় সরকারকে এই তথ্য জানিয়েছে। দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কেন্দ্রের কাছে একটি রিপোর্ট জমা দিয়েছেন গোয়েন্দারা। সেখানে বলা হয়েছে, লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর লাগাতার আগ্রাসন চালিয়ে যাচ্ছে চীন। এ...বিস্তারিত

মাতাল হয়ে মেয়েকে ধর্ষণ, অতঃপর আত্নহত্যা !

মদ খেয়ে মাতাল অবস্থায় নিজের ১২ বছরের মেয়েকে ধর্ষণ করে বাবা। এ ঘটনা ঘটেছে ভারতের হিমাচল প্রদেশের নৈনিদেবী এলাকায়। জানা যায়, ৩৮ বছরের বাবা নিয়মিতই মদ খায়। সম্প্রতি স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল। তবে ১২ বছরের মেয়েটি বাবার কাছেই থাকত। মাতাল অবস্থায় জোর করে ধর্ষণ করে নিজের নাবালিকা কন্যাকে। এ ঘটনা দেখে পুলিশকে খবর দেয়...বিস্তারিত

লাদাখ সীমান্তে ভারতীয় সেনা নিহত

আবারও সীমান্তে সংঘাতে জড়ালো চীন ও ভারতীয় সেনারা । এতে ভারতের বিশেষ বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। (শনিবার ২৯ আগস্ট) হিমালয়ের পাদদেশে দুই বাহিনীর সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এবং মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। তবে সোমবার ভারত দাবি করেছে, লাদাখ সীমান্তের কাছে চীনের উস্কানিমূলক পদক্ষেপ রুখে দিয়েছে তাদের...বিস্তারিত

লাদাখ সীমান্তে চীনা যুদ্ধবিমানের প্রস্তুতি…

গত ২৯ এবং ৩০ আগস্ট আবারও পূর্ব লাদাখ সীমান্তে সংঘাতে জড়ায় ভারত–চীন। এবার প্যাংগং লেকের কাছে চীনের আগ্রাসন প্রতিহত করে দিয়েছে ভারতীয় সেনারা। ফলে লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে ফের উত্তেজনা বাড়ছে চীনের। সোমবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে। শুধু তাই নয়, ভারতের মাটিতে অনুপ্রবেশ চেষ্টা করার আগেই সীমান্তের খুব কাছেই...বিস্তারিত

বিশ্বে করোনায় আক্রান্ত আড়াই কোটির বেশি; রেকর্ড ভেঙেছে ভারত

৩০ আগস্ট রোববার বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে। ফরাসী বার্তাসংস্থা এএফপির পরিসংখ্যান বলছে, জুলাইয়ের মাঝামঝি সময়ের পর থেকে বিশ্বজুড়ে প্রতি চারদিনে প্রায় ১০ লাখ করে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছুয়ে ফেলার দিনে ভারতে ৭৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবৎকালে বিশ্বে একদিনে সর্বোচ্চ...বিস্তারিত

চীন-ভারত উত্তেজনা : যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত

প্রায় তিন মাস ধরে চলছে চীন-ভারত উত্তেজনা। প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঘাঁটি গেড়েছে চীন। এ নিয়ে চীন-ভারতের মধ্যে সামরিক ও কূটনৈতিক স্তরে বৈঠক হয়েছে দফায় দফায়। তবুও প্যাংগং লেকের ফিঙ্গার পয়েন্ট এবং দেপসাং উপত্যকা থেকে সেনা সরাতে রাজি নয় চীন। ভারতের দাবি, তাদের ভূখণ্ডে ঘাঁটি গেড়ে বসে আছে চীনের সেনারা। চীনের পিপলস লিবারেশন আর্মির এমন...বিস্তারিত

ভারতের ড্রোন ধ্বংস করে দিল পাকিস্তান

পাকিস্তানের আকাশ সীমায় ভারতীয় ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের সেনা সূত্রে এমনই বিবৃতি জারি করা হয়েছে। ভারত এখনো কোনো উত্তর দেয়নি। চীনের সঙ্গে সংঘাত মিটতে না মিটতেই পাকিস্তানের সঙ্গে নতুন বিতর্কে জড়ালো ভারত। সোমবার পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করল, ভারতের একটি ড্রোন পাকিস্তান ভূখণ্ডে ঢুকেছিল। সেটিকে গুলি করে ধ্বংস করা হয়েছে। সীমান্ত পেরিয়ে...বিস্তারিত