হোম আন্তর্জাতিক বিশ্বে করোনায় আক্রান্ত আড়াই কোটির বেশি; রেকর্ড ভেঙেছে ভারত
বিশ্বে করোনায় আক্রান্ত আড়াই কোটির বেশি; রেকর্ড ভেঙেছে ভারত

বিশ্বে করোনায় আক্রান্ত আড়াই কোটির বেশি; রেকর্ড ভেঙেছে ভারত

0
0

৩০ আগস্ট রোববার বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে। ফরাসী বার্তাসংস্থা এএফপির পরিসংখ্যান বলছে, জুলাইয়ের মাঝামঝি সময়ের পর থেকে বিশ্বজুড়ে প্রতি চারদিনে প্রায় ১০ লাখ করে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছুয়ে ফেলার দিনে ভারতে ৭৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবৎকালে বিশ্বে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

টাইমস অব ইন্ডিয়া বলছে, শনিবার (২৯ আগস্ট) দেশটিতে ৭৮ হাজার ৯০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা একদিনে বিশ্বের যেকোনও দেশের সর্বোচ্চ সংক্রমণের চেয়ে বেশি। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ হাজার ৬৫৭ জন।

১৩০ কোটি মানুষের দেশ ভারত করোনা ভাইরাসের নতুন উপকেন্দ্রে পরিণত হয়েছে। এর আগে বিশ্বে একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছিল গত ২৫ জুলাই যুক্তরাষ্ট্রে। করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে ওইদিন ৭৮ হাজার ৪২৭ জনের সংক্রমণ শনাক্ত হয়।

 

সূত্র: এএফপি, রয়টার্স

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *