fbpx

এসএ গেমসে স্বর্ণ ও ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ

পুমসে ইভেন্টে সেরা হয়ে স্বর্ণ জয়ের কীর্তি গড়েন দীপু। তায়কোয়ান্দোতে দীপু চাকমার নৈপুণ্যে চলতি এসএ গেমসে প্রথম স্বর্ণের দেখা পেয়েছে বাংলাদেশ। তার আগে সোমবার (২ ডিসেম্বর) কারাতে ইভেন্টে হুমায়রা আক্তার অন্তরা ব্রোঞ্জ জিতলে প্রথম পদকের দেখা পায় বাংলাদেশ। একই ইভেন্টের পুরুষ এককে ব্রোঞ্জ দিতেছেন হাসান খান সান। অন্যদিকে, ত্রয়োদশ আসরে ব্রোঞ্চ দিয়ে পদকের খাতা খুলেছিল...বিস্তারিত

তিন বিভাগে পেট্রল পাম্প ধর্মঘট ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

পেট্রল পাম্প ধর্মঘট ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছেন পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিকরা। জ্বালানি তেল আমদানি ও সরবরাহকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসির সঙ্গে আলোচনায় কিছু দাবি পূরণের আশ্বাস পেয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকরা। ১৫ দফা দাবিতে গতকাল রোববার থেকে এই ধর্মঘট ডাক দেয়া হয়েছিল। ঘোষণা মোতাবেক রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ২৬...বিস্তারিত

সাংবাদিক নিহত হওয়ার জেরে পদত্যাগ করছেন মাল্টার প্রধানমন্ত্রী

গাড়ি বোমা বিস্ফোরণে সাংবাদিক নিহত হওয়ার ঘটনার জেরে পদত্যাগ করছেন মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট। ২০২০ সালের জানুয়ারির মাঝামাঝি তিনি পদত্যাগ করবেন। রবিবার এক বিবৃতিতে পদত্যাগের কথা বলেন তিনি। খবর সিএনএনের। ২০১৭ সালের অক্টোবরে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন ৫৩ বছর বয়সী অনুসন্ধানী সাংবাদিক ড্যাফেন কারুয়ানা গ্যালিজিয়া। এর জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন জোসেফ। দুই বছর আগের...বিস্তারিত

ট্রেনে জন্ম নেয়া সেই শিশুটির নাম রাখা হলো ‘লালমনি’

সম্প্রতি ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী আন্তঃনগর ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনে এক ফুটফুটে শিশুর জন্ম দিয়েছিলেন প্রসূতি মা নবিয়া বেগম। ট্রেনের সঙ্গে মিলিয়ে সেই শিশুটির নাম রাখা হয়েছে ‘লালমনি’। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে নবিয়া বেগম সেই সন্তানের নাম রেখেছেন লালমিন। জানা যায়, সংসারে অভাব থাকায় কাজের খোঁজে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া...বিস্তারিত

ধর্ষণ চেষ্টাকারীকে নগ্ন করলো গ্রামবাসী

মাত্র চার বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে ৩৫ বছর বয়সী এক লোকের বিরুদ্ধে। সেই ব্যক্তিকে তার কৃতকর্মের জন্য নগ্ন করে রাস্তায় ঘুরিয়েছেন গ্রামবাসী। ভারতের মহারাষ্ট্রের নাগপুরের পারডি এলাকায় রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে। নাগপুর পুলিশের এক কর্মকর্তা বলেছেন, পারডি এলাকায় এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছিলেন জওহর বৈদ্য নামের সেই লোক। গ্রামবাসীরা...বিস্তারিত

বিরানি বাদ দিয়ে সৎ পথে লবন ভাত খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনের স্থানীয় সময় সন্ধ্যায় হোটেল ভিলা ম্যাগনায় প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বলেন, ‘অসৎ পথে বিরানি খাওয়ার থেকে সৎ পথে কামাই করে লবণ ভাত খাওয়া ভালো। এটা আমি মনে করি, যা জাতির পিতা শিখিয়েছেন। আমাদের সেইভাবে প্রজন্মকে শিখিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘ঘুষ, দুর্নীতি করে কিংবা ছিনতাই-সন্ত্রাস করে টাকা বানিয়ে সেই টাকা...বিস্তারিত

সংযুক্ত আরব আমিরাতের ৪৮ তম জাতীয় স্বাধীনতা দিবস আজ

সংযুক্ত আরব আমিরাত আরব উপদ্বীপে পারস্য উপসাগরের দক্ষিণ-পূর্বে এবং ওমান উপসাগরের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি দেশ। ১৯৭১ সালের (২ ডিসেম্বর) ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। এ বছর ৪৮ তম স্বাধীনতা ও জাতীয় দিবস আজ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আমিরাতের সাতটি শহরকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরাহ, রাস আল খাইমাহ, উম্ম আল...বিস্তারিত

প্রবাসী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

সৌদি আরব মদিনা মুনাওয়ারায় একটি হোটেলে ফাউন্ডার ও মদিনার প্রবাসী বাংলাদেশী বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে বন্দর নগরী চট্টগ্রামে প্রতিষ্ঠিত মানারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালনা পরিষদ। মোনাজ্জির মাদানীর সঞ্চালনায় অনুষ্ঠানে মাদ্রাসার শুরা বোর্ডের সভাপতি মাওলানা নুরুল আবছারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডার মেম্বার আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মদিনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র...বিস্তারিত

নিষেধাজ্ঞা থেকে রেহাই পাননি শহীদ ও সানি

জাতীয় লিগের একটি ম্যাচে অারাফাত সানি জুনিয়রকে থাপ্পড় মারায় ৫ বছরের নিষেধাজ্ঞা হয়েছে শাহাদাত হোসেন রাজীবের। কিন্তু এবার নিষেধাজ্ঞা পেলেন শহীদ ও সানি। তবে খেলা চালিয়ে যেতে বাঁধা নেই তাদের। কারন ১ বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে শহীদ ও অারাফাত সানি জুনিয়রকে। তারা একটি বছর পর্যবেক্ষণে থাকবেন। শুধু মাঠেই নয় মাঠের বাইরেও তাদের অাচরণ পর্যবেক্ষণে...বিস্তারিত

পেট্রোল পাম্প ধর্মঘটে অচল রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ

রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ—এই তিন বিভাগের ২৬ জেলায় কোনো পেট্রলপাম্প গতকাল রোববার খোলেনি। এই তিন বিভাগে বন্ধ ছিল তেল উত্তোলন ও পরিবহনও। বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চলছে ধর্মঘট। অনির্দিষ্টকালের এই ধর্মঘটের প্রভাব গতকাল খুব বেশি পড়েনি যান চলাচলে। কিন্তু জ্বালানি না পেলে আজ সোমবার থেকে প্রায় অচল হয়ে যেতে পারে...বিস্তারিত

সমাজের অসুস্থতাগুলো নির্মূল করবো : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের চলমান অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন যে, সমাজের এই ‘অসুস্থতাগুলো’ নির্মূল করা হবে। তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ২১ বছর ধরে দেশ শাসনকারীদের অপকর্মের কারণে অনেক ময়লা ও আবর্জনা জমে গেছে এবং মানুষের চরিত্রে ভাঙন ধরেছে। প্রধানমন্ত্রী স্পেনের মাদ্রিদে...বিস্তারিত

তিউনিসিয়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ২৪

তিউনিসিয়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ১৮ জন আহত  হয়েছেন। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রবিবার স্থানীয় সময়  চলন্ত একটি বাস রাস্তা থেকে খাদে পড়ে গেলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।তিউনেসিয়ার পর্যটন মন্ত্রী বলেন, বাসটি তিউনিস থেকে উত্তরের আইন দ্রাহাম শহরের দিকে যাচ্ছিলো। দেশটির স্বাস্থ্য মন্ত্রী জানান, ২৪...বিস্তারিত

এবার ভারত আমদানি করবে পেঁয়াজ !

তুরস্ক থেকে ১১ হাজার টন পেঁয়াজ আমদানি করবে ভারত সরকার। দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা এমএমটিসির মাধ্যমে এ আমদানির প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। জানা যায়, এমএমটিসির মাধ্যমে এ নিয়ে দ্বিতীয়বার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করছে কেন্দ্রীয় সরকার। এর আগে, মিসর থেকে ৬ হাজার ৯০ টন পেঁয়াজ কেনার চুক্তি হয়। সেই পেঁয়াজের চালান ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আসার কথা...বিস্তারিত

বালুমহালের টাকা ভাগাভাগি নিয়ে সোনারগাঁওয়ে সংঘর্ষে যুবক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বালুমহালের টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম জাকির হোসেন (৩২)। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের টেকপাড়া আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত জাকির হোসেন টেকপাড়া আমিরাবাদ এলাকার মৃত আরজ আলীর ছেলে।আহতরা হলেন- একই এলাকার নুর মিয়ার  ছেলে আল আমিন...বিস্তারিত

২ লাখ ইয়াবার চালানসহ মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ আটক করেছে  ২ লাখ পিস ইয়াবাসহ মো. আবদুল কালাম (২০) নামে মিয়ানমারের এক নাগরিককে । রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় টেকনাফ থানার জাদিমুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ সাদি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেকনাফ উপজেলার হ্নীলার জাদিমুড়া এলাকার সুলতান আহমদের বাড়ির দক্ষিণ দিকে টেকনাফ-কক্সবাজার...বিস্তারিত

চবিতে সিএফসি গ্রুপের দুই নেতাকে কুপিয়ে জখম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহতরা হলেন, শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুমন নাছির ও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান রাফি। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুই নেতাকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারীর এগারো মাইল এলাকায় কুপিয়ে আহত করা হয় বলে জানা যায়। জানা যায়, গত কয়েক দিনের...বিস্তারিত

বাঘাবাড়ি অয়েল ডিপো ও পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট

বাংলাদেশ পেট্রল পাম্প মালিক ও ট্রাংকলড়ি শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ১৫ দফা দাবিতে আজ থেকে সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গে পেট্রলপাম্প ও ট্রাংকলরী ধর্মঘট শুরু হয়েছে, বাঘাবাড়ি ডিপো থেকে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রয়েছে। তেল বিক্রীয় কমিশন বৃদ্ধি, পেট্রলপাম্প সংলগ্ন জমির ইজারা বাতিলসহ ১৫ দফা দাবিতে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সাথে সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গে সকল পেট্রল...বিস্তারিত

সাঁথিয়ায় বিশ্ব এইডস দিবস পালিত

জালাল উদ্দিন,  পাবনা প্রতিনিধি “এইডস নির্মূলে প্রয়োজন, জনগণের অংশগ্রহন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের মতো রবিবার পাবনার সাঁথিয়ায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা সাড়ে ৯টায় র‌্যালিটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । র‌্যালী শেষে উপজেলা...বিস্তারিত

শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শাহজাদপুর হয়ে পাবনার ঢালার চর পর্যন্ত রেল লাইন স্থাপনের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন করা হয়েছে। আজ দুপুরে শাহজাদপুর চৌকি কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আনোয়ার হোসেন, অধ্যক্ষ আব্দুল আজিজ, শাহজাদপুর আদালতের আইনজীবী কমিটির...বিস্তারিত

মেক্সিকোতে ভয়াবহ বন্দুকযুদ্ধে নিহত ১৪

মেক্সিকোতে শনিবার মাদক পাচারকারী চক্রের সঙ্গে পুলিশের ভয়াবহ বন্দুকযুদ্ধে অন্তত ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন সন্দেহভাজন মাদক পাচারকারী ও বাকি ৪ জন দেশটির পুলিশ সদস্য। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিনে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছাকাছি একটি শহরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। দেশটির উত্তর কোহুইলা রাজ্যের কর্তৃপক্ষ বলছে, একদল ভারী অস্ত্রধারীর সঙ্গে...বিস্তারিত