fbpx

গরু আনতে গিয়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

গরু আনতে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আবুল হাশেম (২৫)। মঙ্গলবার সকালে ভারতীয় সীমানায় আবুল হাশেম গরু আনতে গিয়ে গুলিবিদ্ধ হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত সাড়ে ৯ টায় তার মৃত্যু হয়। নিহত হাশেম নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের কালাইয়েরচর এলাকার আবু বক্কর সিদ্দিকের...বিস্তারিত

বিএনপি আন্দোলন করার অর্থ তারা আইন মানে না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জামিনের জন্য তাদের আন্দোলনের হুমকি আদালত অবমাননার শামিল। তিনি বলেন, খালেদা জিয়ার জামিন দেবে আদালত, সরকার নয়। খালেদা জিয়ার জামিনের জন্য আন্দোলন করার অর্থ বিএনপি আদালত মানে না। বিএনপি নেতাদের বক্তব্যে প্রমাণিত হচ্ছে তারা দেশের বিচার ব্যবস্থা, আইন-আদালত মানে না। আজ বুধবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী...বিস্তারিত

পাথরঘাটা ট্রাজেডিতে নিহত পরিবারদের অনুদান প্রদান

পাথর ঘাটায় গ্যাসলাইন লিকেজ হয়ে সংঘটিত দুর্ঘটনায় নিহত ৮ ব্যক্তির পরিবারের মাঝে ১ লাখ টাকা করে অনুদান দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় চসিক নতুন কার্যালয়ের সম্মেলন কক্ষে মেয়র নিহতদের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন। এসময় মেয়র নিহতদের পরিবারকে ব্যক্তিগত পক্ষ থেকেও...বিস্তারিত

২০২০ সালে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ৮৫ দিন

আগামী বছরে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধান শিক্ষকের সংরক্ষিত তিন দিনের ছুটিসহ বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৮৫ দিন ছুটি থাকছে আগামী নতুন বছরে। কখন পরীক্ষা নিতে হবে এবং ফল প্রকাশ করতে হবে তাও নির্ধারণ করে দেয়া হয়েছে সূচিতে। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. মোকসেদ...বিস্তারিত

ফ্রেন্ডলিস্ট থেকে বাদ পড়ায় বোনকে হত্যা করলেন ভাই

ফেসবুকের ফ্রেন্ডলিস্ট থেকে বাদ পড়ায় বোনকে গুলি করে হত্যা করলেন ভাই । ২৮ নভেম্বর  মার্কিন যুক্তরাষ্ট্রে আলাস্কায় থ্যাঙ্কস গিভিংস ডে-র দিন এমন ঘটনাটি ঘটেছে। এ গঠনায় ভাই মোসেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, সন্তানকে নিয়ে বাপের বাড়ি এসেছিলেন বোন আমান্ডা ওয়েন। এসেই দেখা হয়ে যায় দাদা মোসে টনি ক্রোর সঙ্গে। সম্প্রতি মোসেকে ফেসবুকে আনফ্রেন্ড করেন আমান্ডা।...বিস্তারিত

ভিপি নুরের কক্ষে তালা, কুশপুত্তলিকা দাহ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকের নুরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা মঞ্চের একাংশ। নুরের একটি ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় আজ বুধবার দুপুরে ডাকসু ভবনের সামনে অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনের নেতৃত্বে এ মানববন্ধন হয়। পরে ভিপি নুরের কক্ষে তালা দিয়ে তাঁর কুশপুত্তলিকা দাহ করে আন্দোলনকারীরা। এ সময় নুরের পদত্যাগ...বিস্তারিত

নিজেদের মধ্যে গোলাগুলিতে ভারতীয় ৬ সদস্য নিহত

নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনায় ভারতীয় বাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো কয়েক সদস্য। দেশটির পুলিশ বুধবার এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ মহাপরিদর্শক সুন্দররাজ পি জানান, নারায়ণপুরের আইটিবিপি’র ৪৫ তম ব্যাটালিয়নের কাদেনার শিবিরে এই এই ঘটনা ঘটেছে। তিনি আরো...বিস্তারিত

বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণের অনুমতি দেয়ার পর আদালত এ আদেশ দিয়েছেন। মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শহীদুল্লাহ কায়সারের আদালত এ আদেশ দেন। এ তথ্য জানিয়েছেন মামলার বাদীর আইনজীবী অতিরিক্ত মহানগর পিপি নিখিল কুমার নাথ। জানা গেছে,...বিস্তারিত

ভারতে মুসলিম ছাড়া অন্য অভিবাসীদের নাগরিকত্ব দিতে বিল অনুমোদন

ভারতে মুসলিম ছাড়া অন্য সব ধর্মাবলম্বী অভিবাসীদের নাগরিকত্ব দেবে দেশটি। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যাওয়া শুধু অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে আনা বিলে অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার সকালে নাগরিকত্ব (সংশোধনী) বিল বা সিএবি নামের এই বিলটি অনুমোদন দেয়া হয়েছে। দেশটির গণমাধ্যম এনডিটিভির খবরে এমন তথ্য জানা গেছে। এ আইনের অধীনে...বিস্তারিত

চাকরিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণরা এগিয়ে

চাকরির বাজারে তুলনামূলক এগিয়ে রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণরা। সরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) বলছে, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা স্নাতকোত্তর (এমএ) তরুণদের মাঝে বেকারত্বের হার ৩৬ দশমিক ২ শতাংশ হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাঝে এই হার ২৫ দশমিক ৭ শতাংশ। পিছিয়ে থাকলেও তুলনামূলক বেশি বেতনে চাকরিতে প্রবেশ করছে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা...বিস্তারিত

গঠনতন্ত্র পরিপন্থি কাজের জন্য ছাত্রলীগ নেতা বহিস্কার

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিককে দলের গঠনতন্ত্র পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। একই সাথে জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।...বিস্তারিত

অসামাজিক কাজের জেরে রাজধানীতে জোড়া খুন

অসামাজিক কাজের জেরে জোড়া খুন হয়েছে মিরপুরে- এমন সন্দেহ করছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২-এর একটি বাসা থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাদের। সুরতহাল ও প্রাথমিক তদন্তের পর জানা গেছে, অসামাজিক কাজের কোনো ব্যবসার সূত্র ধরে খুন করা হয়েছে দুই নারীকে। নিহত রহিমার স্বজনরা জানায়, ৬ মাস...বিস্তারিত

আজ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা

আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা আজ বুধবার অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল...বিস্তারিত

লন্ডনের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি পেলো বাংলা ভাষা

লন্ডনে এখন ইংরেজির পরই যে ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তা হলো বাংলা ভাষা । দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা হিসেবে স্বীকৃতি পেল ‘বাংলা’। বাংলার পরে আছে পোলিশ এবং তুর্কি ভাষা। ‘‌সিটি লিট’‌ নামক একটি সংস্থা জরিপ চালিয়ে এ তথ্য প্রকাশ করেছে। জরিপে বলা হয়, লন্ডনের ১ লাখ ৬৫ হাজার ৩১১ জন বাসিন্দা বাংলা, পোলিশ ও...বিস্তারিত

বিশ্ব দরবারে রেবেকা শবনম

স্পেনের মাদ্রিদে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন। আর ওই সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন সামনে রেখে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় জলবায়ু পরিবর্তনরোধে সোচ্চার সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গের ডাকে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে একত্রিত হয়েছিল ২ লাখেরও বেশি মানুষ; যাদের সামনের সারিতে ছিল বাংলাদেশি কিশোরী রেবেকা শবনম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ১৬ বছর বয়সী এ কিশোরীকে...বিস্তারিত

জমকালো আয়োজনে সাদার্নে ৩৬ তম ব্যাচের ‘র‌্যাগ ডে’

কালো নয়, নয় লাল শুধু ধবধবে সাদা টি-শার্ট। বিশ্ববিদ্যালয়ে কাটানো বন্ধুদেরও লেখায় ভরে গেছে। কেউ একজন লিখেছে ‘ভালো থেকো বন্ধু’। আরেকজন লিখেছে ‘আর কেউ মনে না রাখুক, তুই রাখিস’। এভাবেই মনের অজানা কথাগুলো প্রিয় সহপাঠীদের সাদা টি-শার্ট লিখে দিয়েছে বন্ধুরা। বিদায় বেলা সেটা দেখে মনে না রাখার কি উপায় আছে? এই হচ্ছে ‘র‌্যাগ ডে’। সাদার্ন...বিস্তারিত

বাবরি মসজিদের রায় পুনর্বিবেচনা করতে জমিয়ত উলামার আবেদন

ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনা করতে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে মুসলিমদের সংগঠন জমিয়ত উলামা-ই-হিন্দ। সোমবার (২ ডিসেম্বর) দেশটির সর্বোচ্চ আদালতে এ আবেদন করা হয়। গত ৯ নভেম্বর অযোধ্যা মামলার রায় ঘোষণা করেন ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর মামলার অন্যতম বিবাদী সুন্নি ওয়াকফ বোর্ড ওই নির্দেশনা মেনে নিয়ে পুনর্বিবেচনার আবেদন...বিস্তারিত

উৎসাহ উদ্দীপনায় পালিত আমিরাতের জাতীয় দিবস

গতকাল সোমবার অনাড়ম্বর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস। ১৯৭১ সালের ২ ডিসেম্বর আমিরাত স্বাধীনতা লাভ করে। জাতীয় দিবস উপলক্ষে আমিরাতের সাতটি প্রদেশকে সাজানো হয়েছে নানা রঙ্গিন সাজে। উদযাপিত হয়েছে ট্রেডিশনাল সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় আরবদের পাশাপাশি আমিরাতে অবস্থানরত বিশ্বের প্রায় ১৯৫ টি দেশের অভিবাসীরাও এই আয়োজন উপভোগ করেন।...বিস্তারিত

চীন-রাশিয়া মেগা গ্যাসপাইপলাইন চালু

চীন ও রাশিয়ার মধ্যে গত সোমবার বিলিয়ন ডলার মূল্যের গ্যাস পাইপলাইন চালু হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, গ্যাস পাইপলাইনটির নাম দেওয়া হয়েছে ‘পাওয়ার অব সাইবেরিয়া’। আট হাজার একশ’ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের এই পাইপলাইন দিয়ে ২০২৪ সালের মধ্যে বছরে ৩৮ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস চীনকে সরবরাহ করবে রাশিয়া। এটি পরিচালনা করবে রাশিয়ার রাষ্ট্রীয়...বিস্তারিত

কক্সবাজারে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে

ঋতু পরিবর্তণের প্রভাবে কক্সবাজারের ঘরে ঘরে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রোগীরা ভিড় জমাচ্ছে বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগ ও চিকিৎসকদের চেম্বারে। শীতের শুরুতেই সব বয়সী মানুষ আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত সর্দি, কাশি ও জ্বরে। তবে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে এ রোগের প্রভাব বেশি দেখা দেয়। কোনো কোনো শিশু আবার আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। মৌসুমি এসব রোগ...বিস্তারিত