fbpx

আইপিএলের নিলামে বাংলাদেশের ৬ ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা বেড়েছে। প্রতিটি ক্রিকেটারই এখানে খেলার জন্য উন্মুখ হয়ে থাকে। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় বসতে যাচ্ছে আইপিএলের নিলাম। এবারের আইপিএলের নিলামে থাকবে ৯৭১ ক্রিকেটারের নাম। এরমধ্যে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ৭১৩ জন। বিদেশি ক্রিকেটার রয়েছেন ২৫৮ জন। এবারের নিলামে বাংলাদেশ থেকে রয়েছে ৬ ক্রিকেটার। আর ১৯ জনের নাম রয়েছে আফগানিস্তান থেকে। এছাড়া...বিস্তারিত

চলে গেলেন ভাষা সৈনিক রওশন আরা

চলে গেলেন ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল সোয়া ১০টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রওশন আরার মেয়ে তাহমিদা বাচ্চু জানান, সোমবার রাত তিনটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশকিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।...বিস্তারিত

বাংলাদেশি ছাড়া আসামের কেউ বাংলাদেশে ঢুকতে পারবেনাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের আসাম থেকে বাংলাদেশে পুশ ইনের খবরে আতঙ্কিত হওয়ার কারণ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা কোনোভাবেই বাংলাদেশি ছাড়া কাউকে বাংলাদেশের মাটিতে ঢুকতে দেব না। আমাদের সুনিশ্চিত হতে হবে, যেগুলো পুশইন করাচ্ছে সেগুলো বাংলাদেশের নাগরিক কি না। যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে আমরা এগুলোকে রিসিভ করতে পারি। যদি তারা বাংলাদেশের নাগরিক না...বিস্তারিত

আবরার হত্যায় জড়িত ৪ আসামির সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের

মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় মোর্শেদুজ্জামান জিসানসহ পলাতক ৪ আসা‌মির সম্প‌ত্তি ক্রো‌কের নি‌র্দেশ দি‌য়ে‌ছেন আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম এ আ‌দেশ দেন। গত ১৩ ন‌ভেম্বর আলোচিত এ মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে নগর গোয়েন্দা পুলিশ চার্জশিট দাখিল করার পর ১৮ নভেম্বর অভিযোগপত্র গ্রহণ করে পলাতক চার আসামির বিরুদ্ধে...বিস্তারিত

সৌদি-বাংলা হজ্ব চুক্তি সম্পাদনে বাংলাদেশ প্রতিনিধি এখন সৌদি আরবে

২০২০ সালের সৌদি আরব-বাংলাদেশ হজ্ব চুক্তির উদ্দেশ্যে ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার (২ ডিসেম্বের) সন্ধ্যায় সৌদি আরব পৌঁছেন। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷। এতে বলা হয়, আগামী ৪ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় ২০২০ সালের বাংলাদেশ-সৌদি আরব হজ্ব চুক্তি অনুষ্ঠিত হবে। এতে সৌদি আরবের পক্ষে...বিস্তারিত

সন্ত্রাসী হামলায় সিভিল সার্জনের অফিস সহকারি গুরুতর আহত

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারি জামাল উদ্দিন। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছে তার শিশু পুত্রসহ আরো ৩ জন। বর্তমানে গুরুতর আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন জামাল উদ্দিন। জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারি জামাল উদ্দিনকে ব্যাপক মারধর করে আহত করা হয়েছে। এতে তার...বিস্তারিত

কাশ্মীরে চার মাসে নিহত ৩৮

কাশ্মীর মিডিয়া সার্ভিস জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে কাশ্মীরে গত ৪ মাসে ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৮৫৩ জন। নিহতদের মধ্যে ২ নারীসহ ৩ জন যুবক ছিলেন। । প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহত ৩৮ জনের মধ্যে আটক অবস্থায় বা ভুয়া এনকাউন্টারে ৭ জনকে মেরে ফেলা হয়। এছাড়া শান্তিপূর্ণ মিছিলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর...বিস্তারিত

৫ ডিসেম্বর থেকে সারাদেশে নাট্যধারা’র নাট্যযাত্রা

আগামী ৫ ডিসেম্বর থেকে সারাদেশে নাট্যযাত্রা শুরু করতে যাচ্ছে নাট্যধারা নাট্যদল । গতকাল ( ২ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন নাট্যধারা সংগঠনটি। সংবাদ সম্মেলনে ‘সুমনা হাউজিং-নাট্যধারা দেশজুড়ে নাট্যযাত্রা’ শ্লোগানকে সামনে রেখে দেশজুড়ে মঞ্চনাটক প্রদর্শনীর পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান নাট্যধারা’র নেতৃবৃন্দ। সুন্দর সমাজ গঠনে এবং আলোকিত মানুষ...বিস্তারিত

ফ্রান্সে বন্যা, হেলিকপ্টার দুর্ঘটনায় তিন উদ্ধারকর্মী নিহত

বন্যার পানিতে ভাসছে ফ্রান্সের দক্ষিণাঞ্চল। সোমবার দক্ষিণাঞ্চলের শহর মার্সেইতে উদ্ধারকাজ চালাতে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় তিন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হেলিকপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ভারী বৃষ্টিপাতের কারণে ফ্রেঞ্চ রিভারিয়া নদীর পানি বেড়ে যাওয়ায় এই বন্যা দেখা দেয়। রোববার বন্যায় দুজনের মৃত্যু হয়েছে। সেইন্ট অন্তুনান দ্যু ভার অঞ্চলে বন্যার পানিতে...বিস্তারিত

ভারতে মোদি ও অমিত শাহই অনুপ্রবেশকারী: কংগ্রেস

ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই অনুপ্রবেশকারী। তার এই মন্তব্যের জেরে সরগরম দিল্লি। বিজেপি পালটা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিশানা করে বলেন, গুজরাটিরা অনুপ্রবেশকারী হলে ইতালীয়রা কী? এদিকে অমিত শাহ গতকাল বলেছেন, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগেই দেশ থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে।...বিস্তারিত

বিয়ের দাবিতে অনার্স পড়ুয়া ছাত্রীর অনশন

কুমিল্লা লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়ের চান্দগাঁ গ্রামের মানু মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে অনার্স পড়ুয়া ছাত্রীর অনশন। মানু মিয়ার ছেলে মামুন হোসেন সুজন দুবাই প্রবাসী। জানা যায়, বিদেশ থাকা কালীন সুজনের সাথে নারায়নগঞ্জ বন্দর এলাকার এই মেয়ের প্রেমের সম্পর্ক হয়। মেয়েটি জানায়, ছেলে কথা দিয়েছিল এসেই বিয়ে করবে। সে কারনে নিজের ভালোবাসার মানুষের জন্য অনেক ভালো...বিস্তারিত

গাজীপুরে ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৮টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিটি ভাটায় পাঁচ লাখ টাকা করে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। ২ ডিসেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত মহানগরীর কোনাবাড়ি, রাজাবাড়ি, বাঘিয়া ও বাইমাল নদীরপার এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম জানান, হাইকোর্ট ও পরিবেশ অধিদপ্তরের...বিস্তারিত

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ডোপ টেস্ট চালুর সুপারিশ: সংসদীয় কমিটি

দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করার আগে এবং চুড়ান্ত (ফাইনাল) পরীক্ষার আগে মাদক পরীক্ষা বা ডোপ টেস্ট সিস্টেম চালু করার জন্য সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। রবিবার জাতীয় সংসদ ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ ও সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে...বিস্তারিত

১১ মামলার আসামি গ্রেফতারের পর বন্দুকযুদ্ধে নিহত !

জামালপুরের ইসলামপুরে যমুনার চরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ আলী নামে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে ইসলামপুর উপজেলার কুটিলার চরে এ ঘটনা ঘটে। ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ১১ মামলার আসামি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী ওরফে আলী ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের...বিস্তারিত

মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে নেদারল্যান্ডসের প্রতি আহবান

মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে নেদারল্যান্ডস সরকারের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২ডিসেম্বর) নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের বলেন, ‘আগামী সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে যোগ দিতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি আপনাদের দেশ...বিস্তারিত

সৌদিতে নারী কর্মীদের সব দায়িত্ব রিক্রুটিং এজেন্সির: সিদ্ধান্ত যৌথ সভার

বাংলাদেশি নারী কর্মীরা যত দিন সৌদি আরবে কর্মরত থাকবেন, তত দিন তাঁদের দায়দায়িত্ব বাংলাদেশ ও সৌদি আরবের রিক্রুটিং এজেন্সি বহন করবে। যেসব নারী কর্মী প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন, প্রত্যাবর্তন না করা পর্যন্ত তাঁদের আবাসন ও অন্যান্য দায়িত্বও বহন করবে রিক্রুটিং এজেন্সি। বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ কারিগরি কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার প্রবাসীকল্যাণ...বিস্তারিত

ভবিষ্যৎ নিশ্চিত করতে ব্যর্থ হলে সন্তানরা ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা যদি আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে ব্যর্থ হই, তাহলে তারা ক্ষমা করবে না। প্রতি মুহূর্তে আমাদের নিষ্ক্রিয়তা পৃথিবীর প্রতিটি জীবিত মানুষকে ধ্বংস করে দিচ্ছে। এখনই সময় কাজ করার। সোমবার স্পেনের ফেরিয়া দা মাদ্রিদে (আইএফইএমএ) ‘অ্যাকশন ফর সারফাইভাল: ভালনারেবল নেশনস...বিস্তারিত

রিয়াদ দূতাবাসের উদ্যোগে মদিনায় এন আর বি কনফারেন্স -২০১৯ অনুষ্ঠিত

প্রবাসীদের দক্ষতা বৃদ্ধি, সম্মান জনক রেমিটেন্স সংগ্রহ ও প্রবাহে গতিশীলতা অর্জনের জন্য মদিনায় এন আর বি (Non Resident Bangladeshi) কনফারেন্স-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মদিনার নিউ সোফরা হোটেল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইআরডি (অর্থনীতি) সচিব মনোয়ার আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের...বিস্তারিত

এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য খোলা হয়েছে ‘গো ফান্ড মি’

ডাক দিয়াছেন দয়াল আমারে, জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙ্গিন ফানুস, আমি চিরকাল প্রেমরও কাঙ্গাল ইত্যাদি গান ছাড়াও অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। তিনি আজ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। প্রতিদিন খরচ হচ্ছে লাখ লাখ টাকা। একেকটি কেমোথেরাপির মুল্য ৯ লাখ। এজন্য তার চিকিৎসার জন্য তহবিল গঠনের আবেদন করেছেন তার স্ত্রী লিপিকা এন্ড্রু।...বিস্তারিত

অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন শুরু আগামী সপ্তাহে

আগামী সপ্তাহ থেকে অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এছাড়াও পত্রিকা ও টেলিভিশন চ্যানেল অনলাইন পরিচালনার জন্য অনুমোদন নিতে হবে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যে অনলাইন আছে সেগুলো নিবন্ধনের আওতায় আনার জন্য দরখাস্ত আহ্বান করেছিলাম। তথ্য মন্ত্রণালয়ে...বিস্তারিত