হোম জাতীয় সৌদিতে নারী কর্মীদের সব দায়িত্ব রিক্রুটিং এজেন্সির: সিদ্ধান্ত যৌথ সভার
সৌদিতে নারী কর্মীদের সব দায়িত্ব রিক্রুটিং এজেন্সির: সিদ্ধান্ত যৌথ সভার

সৌদিতে নারী কর্মীদের সব দায়িত্ব রিক্রুটিং এজেন্সির: সিদ্ধান্ত যৌথ সভার

4
0

বাংলাদেশি নারী কর্মীরা যত দিন সৌদি আরবে কর্মরত থাকবেন, তত দিন তাঁদের দায়দায়িত্ব বাংলাদেশ ও সৌদি আরবের রিক্রুটিং এজেন্সি বহন করবে। যেসব নারী কর্মী প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন, প্রত্যাবর্তন না করা পর্যন্ত তাঁদের আবাসন ও অন্যান্য দায়িত্বও বহন করবে রিক্রুটিং এজেন্সি। বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ কারিগরি কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, যেসব নারী কর্মী কাজ ছেড়ে পালিয়ে যান, তাঁদের কোনোভাবেই নিয়োগকর্তার কাছে হস্তান্তর করা যাবে না। কর্মীর বিস্তারিত ঠিকানা, দুই দেশের এজেন্সি ও নিয়োগকর্তার যোগাযোগের পূর্ণ ঠিকানা, নিয়োগকর্তা পরিবর্তনের তথ্য, আগমন, হস্তান্তর ও প্রত্যাবর্তনের তথ্য সৌদি সরকারের আইটি প্ল্যাটফর্মে (মুসানেদ) থাকতে হবে। মুসানেদ সিস্টেমে বাংলাদেশ দূতাবাসের জন্য প্রবেশাধিকার সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনা করবে সৌদি আরব।

গত ২৭ নভেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত কারিগরি সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা। ওই বৈঠকের অগ্রগতি জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেলিম রেজা বলেন, বাংলাদেশ দূতাবাসের অনুমতি ছাড়া নিয়োগকর্তা (কফিল) পরিবর্তন করা যাবে না। এ ছাড়া নারী কর্মী নির্যাতন বা মৃত্যুর ঘটনা আলাদা করে তদন্ত করবে সৌদি সরকার।

(4)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *