fbpx

মসজিদে বিস্ফোরণ : ক্ষতিগ্রস্তদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৈয়মুর আলম খন্দকার রিটটি করেন। রিটের বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন। দুর্ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতে উপস্থাপন করে নিহত ও আহতদের প্রত্যেকের পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে...বিস্তারিত

‘নারায়ণগঞ্জের মসজিদের ঘটনা কেন ঘটল নিশ্চয়ই সেটা বের হবে’

জাতীয় সংসদে রোববার (৬ সেপ্টেম্বর) শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে নারায়ণগঞ্জের মসজিদের ঘটনাটা কেন ঘটল সেই বিষয়ে তদন্ত চলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিশ্চয়ই সেটা বের হবে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‌‘নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, মসজিদে যে বিস্ফোরণ ঘটল এটা অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে। বিস্ফোরক বিশেষজ্ঞরা সেখানে...বিস্তারিত

আরও এক মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে, তীব্র নিন্দা

ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে নিজেদের সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইউরোপের মুসলিম দেশ কসোভো যে সিদ্ধান্ত নিয়েছে সেটার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। গতকাল শনিবার (৫ আগস্ট) আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইত কায়রোতে তার এক বক্তব্যে এ নিন্দা জানান। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, বলকান অঞ্চলের দুই প্রতিদ্বন্দ্বী দেশ সার্বিয়া এবং কসোভার মধ্যে একটি শান্তি চুক্তি...বিস্তারিত

স্বাস্থ্যবিধি মেনে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু

রোববার (৬ সেপ্টেম্বর) কঠোর স্বাস্থ্যবিধি মেনে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হয়েছে। সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। করোনাকালের এই অধিবেশনের মেয়াদও সংক্ষিপ্ত হবে। এই অধিবেশন বুধবার পর্যন্ত চলবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অধিবেশনে যোগ দিয়েছেন। অধিবেশনের শুরুতে স্পিকার সবাইকে অধিবেশনে স্বাগত জানিয়ে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন...বিস্তারিত

জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘হাইশেন’

প্রশান্ত মহাসাগর থেকে জাপানের দক্ষিণাঞ্চলের দিকে প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘হাইশেন’। টাইফুনের  প্রভাবে দেশটিতে প্রচণ্ড ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টি শুরু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা সতর্কতা জারি করেছেন, টাইফুনের কারণে বিদ্যুতের খুঁটি উপড়ে যেতে পারে এবং যানবাহনের ক্ষতি হতে পারে। এএফপির খবরে জানানো হয়, ওই অঞ্চলের সামুদ্রিক ঝড়ের শক্তির বিচারে হাইশেনটি খুব শক্তিশালী। ধারণা করা...বিস্তারিত

দিনাজপুরের ইউএনও’র ওপর হামলা : আরও ৩ জন আটক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলার মামলায় আরও ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ইউএনওর উপর হামলার মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম শাওন (৪০), ইউএনওর...বিস্তারিত

নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরুষদের চেয়েও বেশি

নারীদের শরীরে শক্তিশালী টি-সেল তৈরি হয়, যে কারণে পুরুষদের তুলনায় নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় উঠে আসছে এই তথ্য। গবেষকরা জানান, বিশ্বজুড়ে করোনায় মৃতদের ৬০% পুরুষ!‌ গবেষণায় অন্তত এটা স্পষ্ট হয়েছে, পুরুষ এবং নারীর শরীরে ভিন্ন প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। ইয়েল নিউ হ্যাভেন হসপিটালে ভর্তি থাকা সংক্রমিত...বিস্তারিত

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জুলহাস নামে দগ্ধ আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩ জন। তার আগে শামীম হাসান নামে আরও ১ জনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আবাসিক সার্জন পার্থ সংকর পাল। এ পর্যন্ত ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ...বিস্তারিত

নির্যাতনের বিরুদ্ধে ওয়াশিংটনে উইঘুরদের বিক্ষোভ

গত ২৮ আগস্ট নিউইয়র্কে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের সামনে পূর্ব তুর্কিস্তানের একদল উইঘুর এ প্রতিবাদ জানায়। জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর চীনা নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে বিক্ষোভ হয়েছে। এ সময় তাদের হাতে ছিল পূর্ব তুর্কিস্তানের পতাকা এবং মুখে ছিল পতাকার আদলে তৈরি মাস্ক। উইঘুর কর্মী হায়দার জান এই প্রতিবাদে অংশ নেন। তিনি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে...বিস্তারিত

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৪৪৭ জনে। এ ছাড়া নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৯৫০ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ করোনা রোগী। আজ শনিবার বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য...বিস্তারিত

ইতিহাস বিকৃতির দায়ে ইউটিউব থেকে সরানো হলো ‘বীর সৈনিক’

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত একটি সিনেমা ‘বীর সৈনিক’। অনলাইন মাধ্যম ইউটিউবে প্রকাশ করা এই বাংলাদেশি সিনেমার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে। ইউটিউব চ্যানেল এসআইএস মিডিয়ার এম. এন ইস্পাহানি ও লাভা মুভিজের মো. জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাংবাদিক ও নাট্যনির্মাতা মাকসুদুল হক ইমু। এটি মুক্তি পেয়েছে ২০০৩ সালে। ছবিতে অভিনয়...বিস্তারিত

নারী থেকে পুরুষ হয়ে বিয়ে করলেন শাহরিয়ার

নাটোরের বড়াইগ্রামে নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়ে ভালোবাসার মেয়েটিকে বিয়ে করলেন তিনি। নারী থেকে পুরুষে রূপান্তরে যে নারীটি তাকে সঙ্গ দিয়েছেন, সহায়তা করেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তিনি। ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল বাজার এলাকায়। বড়াইগ্রামের লক্ষীকোল বাজারের পুলিশের অবসরপ্রাপ্ত এএসআই সাজেদুর রহমানের সংসারের ৩৫...বিস্তারিত

মসজিদের ঘটনা নাশকতা কিনা তদন্ত করা হবে: ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে নাকি নাশকতা হয়েছে তা তদন্ত করে দেখা হবে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের...বিস্তারিত

ইরানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ

ইউরেনিয়াম, পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়। তবে ইরান সবসময় দাবি করছে, তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য। দ্যা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) বলছে, এখন ইরানের ইউরেনিয়ামের মজুদের পরিমাণ ২ হাজার ১০৫ কেজি। সংস্থাটি এ দাবি করল ইরানের দুটি সন্দেহভাজন পারমানবিক ক্ষেত্রের একটি পরিদর্শনের পর। জাতিসঙ্ঘের পরমাণু বিষয়ক সংস্থা বলছে, আন্তর্জাতিক সমঝোতা চুক্তিতে...বিস্তারিত

কেমন আছেন ভাসানচরের রোহিঙ্গারা ?

বাংলাদেশ থেকে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া পৌঁছাতে ব্যর্থ হয়ে ফিরে আসা তিন শতাধিক রোহিঙ্গাকে গত মে মাসে ভাসানচরে নিয়ে যায় সরকার। জুলাইয়ে ইউএনএইচসিআর-এর কক্সবাজার কার্যালয়ের মুখপাত্র লুইস ডোনোভান বলেছিলেন, ওই শরণার্থীদের জন্য সেখানে জাতিসংঘের প্রবেশাধিকার এখন খুবই জরুরি। ভাসানচরে বসবাসকারী রোহিঙ্গাদের প্রসঙ্গে জানতে চাইলে আশ্রয়ণ প্রকল্পের পরিচালক কমোডর মামুন বলেন, এখানে থাকা ৩০৭ রোহিঙ্গা খুবই ভালো...বিস্তারিত

ভাসানচরের উদ্দেশ্যে রোহিঙ্গা নেতাদের যাত্রা

শরণার্থী শিবির থেকে কমপক্ষে এক লাখ রোহিঙ্গা শরণার্থীকে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ওই দ্বীপে পাঠানোর অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে সরকার। তাই নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে তৈরি করা আবাসন ব্যবস্থা বসবাসের উপযোগী কি না তা দেখতে যাচ্ছেন কক্সবাজারের শরাণার্থী শিবিরের রোহিঙ্গা নেতারা। শনিবার ভোর ৫ টার পরে দুইজন নারীসহ ৪০ জন রোহিঙ্গা নেতা...বিস্তারিত

একই পরিবারের ৩ জনকে খুন করে ওসি প্রদীপ !

চাঁদাবাজি, হত্যা, নির্যাতন সব কিছুতেই সিদ্ধহস্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাশ। তার বিরুদ্ধে একের পর অভিযোগ জমা পড়ছে আদালতে। এবার প্রদীপের বিরুদ্ধে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলার বাদি জানান, তিনজনকে ছাড়াতে ৫০ লাখ টাকা দাবি করেন ওসি প্রদীপ। কিন্তু দিতে না পারায় রাতেই তাদের হত্যা করেন। শুধু হত্যা করেই...বিস্তারিত

৭০০ কোটি বছর আগের ব্লাক হোলের খোঁজ !

প্রাচীনতম এক কৃষ্ণগহ্বরের সন্ধান পেয়েছেন ‘ইউরোপিয়ান গ্র্যাভিটেশনাল অবজারভেটরি’র জ্যোতির্বিজ্ঞানীরা। এর নামকরণ করা হয়েছে ‘জিডব্লিউ ১৯০৫২১’। দেড় হাজার বিজ্ঞানী যুক্ত ছিলেন এই গবেষণায়। তাদের গবেষণাপত্রের অন্যতম লেখক স্ট্যাভরোস কাৎসানেভাস বলেন, ‘ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর কীভাবে তৈরি হয়, সে রহস্য সমাধানে হয়তো মুখ্য ভূমিকা নেবে এই আবিষ্কার। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ৭০০ কোটি বছর আগে যখন এই কৃষ্ণগহ্বরটির জন্ম...বিস্তারিত

ভারতে নতুন করে ২৪ ঘন্টায় ৮৬ হাজার আক্রান্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৮৯ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৬৯ হাজার ৫৬১ জন। শনিবার (৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৬ হাজার ৪৩২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে সর্বাধিক সংখ্যক কোভিড রোগী...বিস্তারিত

নারী-শিশুদের সুরক্ষায় চালু হচ্ছে ‘আশ্রয়’

গত বছর একটি বিশেষ অ্যাপ চালুর কার্যক্রম গ্রহণ করে বাংলাদেশ পুলিশ। যেটি দিয়ে মোবাইল ফোনে এই অ্যাপের মাধ্যমে যেকোনো স্থান থেকে যেকোনো সময় নারী-শিশুরা একটি বাটন টিপে সংকেত দিতে পারবে। পুলিশের প্রযুক্তি বিভাগের মাধ্যমে সবচেয়ে কাছে থাকা পুলিশ কর্মকর্তা ওই নারী বা শিশুর অবস্থান জেনে যাবেন এবং দ্রুত ঘটনাস্থলে ছুটে যাবেন। অনলাইনের পাশাপাশি ইন্টারনেট নেটওয়ার্কের...বিস্তারিত