fbpx

মসজিদে ঢুকে নামাজরত ৩ বৃদ্ধকে পেটালেন যুবলীগ নেতা

সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মসজিদে ঢুকে নামাজরত তিন বৃদ্ধকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী মোল্লাপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত যুবলীগ নেতার নাম মিজানুর রহমান। তিনি পদ্মপুকুর ইউনিয়ন যুবলীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি। আহতরা হলেন-...বিস্তারিত

দাসত্বের শেকল ভেঙেছে আফগানরা: ইমরান খান

তালেবানের ক্ষমতা দখলের মধ্য দিয়ে আফগানিস্তান দাসত্বের শেকল ভেঙেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন সমর্থিত সরকারকে উৎখাত করে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর  ইসলামাবাদের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ইমরান। তিনি বলেন, ‘দাসত্বের মানসিকতা নিয়ে কখনও বড় কিছু অর্জন করা যায় না। এ ধরনের শেকল ভাঙা জরুরি। ইমরান বলেন, যখন আপনি অন্যের...বিস্তারিত

তালেবানের বিজয়ে হামাসের অভিনন্দন

দীর্ঘ ২০ বছর পর ফের আফগানিস্তানের ক্ষমতা দখলে তালেবানকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, “সমগ্র আফগান ভূমিকে মার্কিন দখলদায়িত্ব থেকে মুক্ত করায় তালেবানকে অভিনন্দন। হামাস সাহসী নেতৃত্বের মাধ্যমে দীর্ঘ ২০ বছরের আগ্রাসনের অবসানের জন্য তালেবানের প্রশংসা করেছে। বিবৃতিতে হামাস আফগান জনগণের সফল ভবিষ্যতের ব্যাপারে শুভকামনা জানিয়েছে। হামাস জানায়, আমেরিকান সৈন্যদের...বিস্তারিত

আফগানিস্তানে জাতি গঠন আমাদের উদ্দেশ্য ছিল না: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে জাতি গঠন আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল জঙ্গিগোষ্ঠী আল কায়েদা যাতে আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আমাদের ওপর আর হামলা না করতে পারে। গত এক দশকে আমরা সেটাই নিশ্চিত করেছি। সোমবার এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রায় ২০ বছর আগে আমরা সুস্পষ্ট...বিস্তারিত

হিজাব রক্ষা করে চাকরিসহ সবই করতে পারবে নারীরা: তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে তালেবান। তারা ঘোষণা করেছে, বিশৃঙ্খলার সুযোগে যারা জনগণের সম্পদ লুট করার চেষ্টা করছিল তাদেরকে আটক করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানিয়েছে তারা। তালেবান জানিয়েছে, নারীরা তাদের হিজাব রক্ষা করে কর্মস্থলসহ সব কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন। কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক দফতরের উপ...বিস্তারিত

তালেবানকে স্বীকৃতি দেবে চীন,রাশিয়া,পাকিস্তান ও তুরস্ক

আফগানিস্তানে কয়েকদিনের মধ্যে সরকার গঠনের আশা করছে তালেবান। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক চায় এই গোষ্ঠীটি। স্বীকৃতি আদায়ের চেষ্টাও চালাচ্ছে। এ বিষয়ে তারা বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য কয়েকটি চ্যানেলকে কাজে লাগাচ্ছে। ইতিমধ্যে চীন, রাশিয়া, পাকিস্তান ও তুরস্ক স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি শুরু করেছে। যদিও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন তালেবানকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভিন্ন...বিস্তারিত

কাবুল বিমানবন্দর বন্ধ ঘোষণা

আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করা না হলেও পুরো আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণে। চলছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। এর মধ্যেই বিদেশিদের পাশাপাশি আফগানদেরও দেশ ছাড়ার হিড়িক পড়েছে। এতে দেশটির কাবুল বিমানবন্দরে ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। পরিস্থিতি সামলাতে ফাঁকা গুলিও ছুড়েছেন নিজের দেশের নাগরিকদের উদ্ধার করতে আসা মার্কিন সেনারা। উদ্ভূত পরিস্থিতিতে বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে। কাতার-ভিত্তিক...বিস্তারিত

চিত্রনায়িকা পরী মনির জামিন আবেদন আজ

চিত্রনায়িকা পরী মনির জামিনের আবেদন আজ সোমবার (১৬ আগস্ট) করা হবে। রবিবার পরী মনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এ কথা জানান। তিনি বলেন, ‘পরী মনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা বনানী থানার মামলায় জামিনের আবেদন করব। তার জামিনের আবেদন বিষয়ে শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে আশা করছি।’ মাদক মামলায় ১৩ আগস্ট পরী মনি ও তার সহযোগী...বিস্তারিত

আইপিএলে খেলার অনুমতি পাবেন সাকিব-মোস্তাফিজ

ইংল্যান্ড সিরিজ স্থগিত হওয়ায় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অনাপত্তিপত্রের আবেদন করলে তাদের আইপিএলে খেলার অনুমতি দেবে বোর্ড। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘ইংল্যান্ড সিরিজের হলে সাকিব ও মোস্তাফিজ খেলার সুযোগ পেত না। এখন যেহেতু সিরিজটি...বিস্তারিত

মেসির ব্যবহৃত টিস্যু বিক্রি হচ্ছে সাড়ে ৮ কোটি টাকায়!

আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ব্যবহৃত টিস্যু বিক্রি হচ্ছে। মেসি নিশ্চিতভাবেই জানতেন না বার্সেলোনায় তার বিদায়ী সংবাদ সম্মেলনের সময় তার স্ত্রী আন্তোনেলা তাকে যে টিস্যু দিয়েছিলেন তা এক ব্যক্তি তুলে নেবেন এবং এক মিলিয়ন ডলারে বিক্রির ঘোষণা দেবেন। টিস্যুটির বিক্রেতা দাবি করেছেন, টিস্যুতে মেসির জিনগত উপাদান আছে, যা দিয়ে পরবর্তীতে ক্লোন করে তার মতোই বিখ্যাত ফুটবলার...বিস্তারিত

বাইডেনের পদত্যাগ চাইলেন ট্রাম্প

আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবান দখলে নেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে পদত্যাগ করতে বললেন তারই পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, বাইডেনের কারণে মার্কিন বাহিনীকে শূন্য হাতে আফগানিস্তান ছাড়তে হয়েছে। তিনি ক্ষমতায় থাকলে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার আরও সফলতার সঙ্গে হতো। খবর আল–জাজিরার। এক বিবৃতিতে রোববার বাইডেনের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আফগানিস্তানে যা ঘটতে...বিস্তারিত

তালেবানের সঙ্গে কাজ করতে প্রস্তুত আমেরিকা

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতেই তালেবানের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানাল আমেরিকা। রবিবার এক সাক্ষাৎকারে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বলেন,‘তালেবানের সঙ্গে কাজ করতে প্রস্তুত আমেরিকা, তবে তার আগে তাদের নিশ্চিত করতে হবে যে সেদেশে কোনওভাবে মানবাধিকার লঙ্ঘিত হবে না। বিশেষ করে নারীদের অধিকার কোনওভাবে খর্ব করা হবে না। পাশাপাশি জঙ্গিদেরও কোনওভাবে সেদেশে আশ্রয় দিতে পারবে না...বিস্তারিত

কাবুলে বোরকা কেনার হিড়িক

আফগানিস্তান পুনরায় তালেবানদের নিয়ন্ত্রণে যাওয়ার প্রেক্ষাপটে গত এক সপ্তাহ ধরে রাজধানী কাবুলে বোরকা কেনার হিড়িক পড়েছে। আফগান সরকারি গণমাধ্যম তোলো নিউজের খবরে বলা হচ্ছে, একটি মার্কেটে বোরকা বিক্রি করেন আরেফ। দেশটির বর্তমান পরিস্থিতিতে হঠাত্ বিক্রি বেড়েছে আরেফের দোকানে। দূর থেকে আরেফের দোকান দেখলে মনে হয় সেখানে নীল রঙের পর্দা টাঙানো আছে। কিন্তু কাছে গেলে বোঝা...বিস্তারিত

আফগান ইস্যুতে বিশ্বনেতারা যা বলছেন

তালেবান গতকালই কাবুলে প্রবেশ করেছে এবং প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়েছেন। মাত্র কয়েক দিনের ব্যবধানে তালেবানের এই অগ্রযাত্রা দেখেই অনেকেই হতাশ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানের সামরিক বাহিনী যদি দেশটির নিরাপত্তার নিয়ন্ত্রণ না রাখতে পারে তাহলে আমেরিকান সৈন্য এক বছর কিংবা পাঁচ বছর থাকলে তাতে কোনো যায় আসবে না। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন,...বিস্তারিত

কে এই তালেবান নেতা মোল্লা আবদুল গনি?

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই তালেবানের পক্ষ থেকে নতুন প্রেসিডেন্ট হিসেবে মোল্লা আবদুল গনি বরাদারের নাম শোনা যাচ্ছে। অবশ্য এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি সংগঠনটি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে, মোল্লা আবদুল গনিই তালেবান সরকারের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। জানা যায়, তালেবান আন্দোলন প্রতিষ্ঠাতাদের...বিস্তারিত

পরীক্ষা সবে শুরু হলো : তালেবান

আফগান রাজধানীতে প্রবেশ এবং প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ গ্রহণের পর তালেবানের অন্যতম শীর্ষ নেতা বলেছেন, শাসন পরিচালনা করার আসল পরীক্ষা সবে শুরু হলো। তালেবানের রাজনৈতিক ব্যুরোর প্রধান মোল্লা গনি বারাদার রোববার এক ভিডিও বিবৃতিতে বলেন, আফগানদের প্রত্যাশা পূরণ এবং তাদের সমস্যাগুলোর সমাধানের মধ্যেই পরীক্ষা শুরু হবে। আল জাজিরা তালেবান নেতাদের বিশেষ ফুটেজ পাওয়ার দাবি করেছে। এতে...বিস্তারিত

শীঘ্রই সরকার গঠন: তালেবান

২০ বছর ধরে চলা যুদ্ধের অবসান, কাবুলে ফিরে আফগান যুদ্ধ শেষ, এমন ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। তালেবান মুখপাত্র মোহাম্মদ নাইম আফগান যুদ্ধ অবসানের ঘোষণা দিয়ে বলেন, তাদের শাসন পদ্ধতি ও কাঠামো শিগগিরই স্পষ্ট করা হবে। তিনি বলেন, কোনও কূটনৈতিক কাঠামো কিংবা তাদের কোনও কার্যালয়কে লক্ষ্যবস্তু বানানো হয়নি। সব কূটনীতিক মিশন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত...বিস্তারিত

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৫ আগস্ট) সকাল ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে...বিস্তারিত

কাবুলে ঢুকল তালেবান, পুলিশের আত্মসমর্পন

আফগানিস্তান দখল এখন সময়ের অপেক্ষা। রাজধানী কাবুলে ঢুকে পপড়েছে তালেবান। আগেই জালালাবাদ এবং মাজহার-ই-শরিফের দখল নিয়েছিল তারা। আফগানিস্তানে কাবুল-সহ ২৬টি প্রদেশ এখন তালিবানের দখলে। ইতিমধ্যে আত্মসমর্পন করেছে কাবুল পুলিস। আফগানিস্তান সূত্রে খবর, বিভিন্ন দিক থেকে রাজধানী কাবুলকে ঘিরে ফেলেছে তালেবানরা। ইতিমধ্যে তাদের কূটনীতিকদের কাবুল থেকে বের করে নিয়ে এসেছে আমেরিকা। এমনকী, তাদের কোনও ব্যক্তির গায়ে...বিস্তারিত

তালেবানের ডাকে কিছু বাংলাদেশি ‘হিজরতে’ গেছেন: ডিএমপি কমিশনার

আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের আহ্বানে কিছু বাংলাদেশি ঘর ছেড়ে ‘হিজরতে’ গেছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ডিএমপি কমিশনার বলেন, ‘সমগ্র পৃথিবী এখন সাইবার ওয়ার্ল্ডে বন্দি। জঙ্গিরাও একই কায়দায় আফগানিস্তানে যুদ্ধে যেতে আহ্বান জানিয়েছে। আর এই আহ্বানে সাড়া দিয়ে কিছু মানুষ হিজরতে (ঘর ছেড়ে) বেরিয়েছে। তাদের মধ্যে কিছু গ্রেফতার হয়েছে ভারতে,...বিস্তারিত