fbpx

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে ইমরান খানের সমবেদনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার ইমরান খান প্রধানমন্ত্রীকে এক বার্তায় এই সমবেদনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদের ৪৬তম শাহাদাতবার্ষিকীতে আপনার...বিস্তারিত

স্পেনের চেয়েও বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারী বেশি

বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী এখন ২৯০ কোটি। অর্থাৎ বিশ্বব্যাপী এই পরিমাণ অ্যাকাউন্ট থেকে মাসে একবার হলেও ফেসবুকে লগইন করা হয়। এই ব্যবহারকারীদের ৪ কোটি ৮০ লাখের বাস বাংলাদেশে। এ খবর অবশ্য কয়েক দিন আগের। গত সোমবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে ফেসবুক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)...বিস্তারিত

কাবুল থেকে ৩০ মাইল দূরে তালেবানরা

কাবুলের দিকে এগিয়ে আসতে থাকা তালেবান এখন উত্তর আফগানিস্তানের অধিকাংশ এবং আঞ্চলিক রাজধানীগুলোর অর্ধেকই দখল করে নিয়েছে। সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, তালেবান যোদ্ধারা এখন কাবুল থেকে মাত্র ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে রয়েছে। কিছু খবরে অবশ্য তালেবান কাবুলের আরও কাছে চলে এসেছে বলে জানানো হচ্ছে। তবে একজন স্থানীয় এমপির বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে,...বিস্তারিত

কারাগার ভেঙে শত শত বন্দিকে মুক্তি দিল তালেবান

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের কেন্দ্রীয় কারাগার ভেঙে সেখানে থাকা ‘শত শত’ বন্দিকে মুক্ত করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তালেবান। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা স্থানীয় নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়। তালেবানের দাবি, কান্দাহারের কেন্দ্রীয় কারাগার থেকে ‘শত শত’ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, আফগানিস্তানের গণমাধ্যম তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমাদির...বিস্তারিত

মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা

পশ্চিমতীরের হেবরনশহরে ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়া ফিলিস্তিনি মুসল্লিদেও ওপর হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। তাদের নির্দয়ভাবে মাটিতে ফেলে ক্রমাগত লাথি মারতে দেখা গেছে ইসরায়েলি সেনাদের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ হেফজি আবু স্নেইনা আনাদোলু এজেন্সিকে জানান, ধর্ম মন্ত্রণালয়ের ডাকে সাড়া দিয়ে শুক্রবার অসংখ্য ফিলিস্তিনি মসজিদটিতে জুমার নামাজ...বিস্তারিত

আগ্রাসন হলে চুপ থাকব না : হিজবুল্লাহ

ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ার করে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, আমরা তেল আবিবের সঙ্গে যুদ্ধ চাই না তবে লেবাননের মাটিতে কোনো রকমে আগ্রাসন হলে এই সংগঠন চুপ করে থাকবে না। লেবাননের আরবি ভাষার রেডিও চ্যানেল আল-নূরকে দেয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম একথা বলেন। শুক্রবার দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, লেবাননের জনগণের ভরসা...বিস্তারিত

দেশ ছাড়তে পারেন আফগান প্রেসিডেন্ট?

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি স্ত্রী-পরিবার নিয়ে দেশ ছেড়ে পালাতে পারেন বলে চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই তালেবান আগ্রাসন নিয়ে দেশবাসীর মুখোমুখি হলেন তিনি। নিজের ইস্তফা বা দেশ ছেড়ে চলে যাওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। তবে প্রেসিডেন্ট হিসেবে আফগানিস্তানে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। শনিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত...বিস্তারিত

নিউইয়র্কে প্রথম নারী গভর্নর ক্যাথি হোকূল

যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক অঙ্গরাজ্যের প্রায় আড়াই শত বছরের ইতিহাসে প্রথমবারের মতো গভর্নরের দায়িত্ব নিচ্ছেন একজন নারী। ৬৩ বছরে পা রাখা ক্যাথি হোকূল,তিনবারের নির্বাচিত জনপ্রিয় গভর্নর অ্যান্ড্রু কুমোর স্থালাভিষিক্ত হতে যাচ্ছেন। যৌন কেলেঙ্কারির দায়ে ডেমোক্র্যাটদলীয় গভর্নর অ্যান্ড্রু কুমো পদত্যাগ করায়,তাঁর জায়গায় নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ক্যাথি হোকূল আগামী ২৪ আগস্ট এই দায়িত্ব নেবেন তিনি। এর...বিস্তারিত

কান্দাহার রেডিও স্টেশন তালেবানের দখলে

শনিবার সকালে কান্দাহারের রেডিও স্টেশনের দখল নিয়েছে তালেবান। মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে যাওয়ার তিন সপ্তাহের মধ্যেই দেশের একের পর এক প্রদেশ তালেবান দখলে চলে আসছে। ইতিমধ্যেই তারা আফগানিস্তানের উত্তর, পশ্চিম ও দক্ষিণের একটি বিস্তীর্ণ এলাকা এক সপ্তাহের মধ্যেই নিজেদের দখলে এনে ফেলেছে। রাজধানী কাবুল থেকে এখন মাত্র ৫০ কিলোমিটার দূরে রয়েছে তালেবানরা। আফগানিস্তানে তালেবানের মোকাবিলায়...বিস্তারিত

ভারতকে হুশিয়ারি দিল তালেবান

আফগানিস্তানে ভারত যদি নিজেদের উপস্থিতির জানান দেয় তবে তা তাদের জন্যে ভালো হবে না। সৈন্য প্রেরণ নিয়ে ভারতকে হুশিয়ারি দিয়েছে তালেবান। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তালেবানের মুখপাত্র মহম্মদ সোহেল শাহীন। এএনআইকে সুহেল শাহিন বলেন, ‘যদি ভারত আফগানিস্তানে সৈন্য পাঠায় তাহলে তা তাদের জন্য ভালো হবে না। আগে যারা সামরিক...বিস্তারিত

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রকিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মমিনুল ইসলাম রকি (৩২) ফাঁপোড় মন্ডলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং ফাঁপোড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। জানা গেছে, রকি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফাঁপোড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চেয়েছিলেন। শহরের...বিস্তারিত

মেয়র আইভীকে সান্ত্বনা দিলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে তার বাড়িতে গিয়ে সান্ত্বনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। মঙ্গলবার বিকেল ৫টার দিকে আইভীর দেওভোগস্থ চুনকা কুটিরে যান তিন।এ সময় সেখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করেন শামীম ওসমান। এর আগে শামীম ওসমান মাসদাইরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থানে মেয়র আইভীর মাতা ও নারায়ণগঞ্জ পৌরসভার...বিস্তারিত

ভিকারুননিসা’র প্রিন্সিপালের ফোনালাপের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল কামরুন নাহারের সঙ্গে এক অভিভাবকের ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার (ভাইরাল) ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (নিরীক্ষা ও আইন) খালেদা আক্তারকে সভাপতি করে দুই সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। কমিটির অপর সদস্য হলেন মাধ্যমিক ও...বিস্তারিত

পরকালের ভয়ে আল্লাহর পথ ধরেছি : সানাই মাহবুব

শোবিজ ছেড়ে ইসলামী জীবন যাপন শুরু করেছেন এক সময়ের বিতর্কিত চিত্রনায়িকা সানাই মাহবুব। তিনি জানিয়েছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি বুঝতে পেরেছেন দুনিয়ার জীবন একেবারে ক্ষণস্থায়ী। দুনিয়াতে আপন বলে কেউ নেই। তাই দুনিয়ার জীবন বাদ দিয়ে পরকালে পুরস্কারের আশায় আল্লাহকে পেতে ইসলামী জীবন ধারণ শুরু করেছেন তিনি। তিনি বলেন, আমি এতদিনে...বিস্তারিত

জয়ের কাছ থেকেই আমি কম্পিউটার শিখেছি : প্রধানমন্ত্রী

মঙ্গলবার (২৭ জুলাই) পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে শুরু হলো- ডিজিটাল বাংলাদেশের যাত্রা, সেই গল্প শুনিয়েছেন। গত ২৩ জুলাই ছিল পাবলিক সার্ভিস দিবস, তবে করোনার কারণে এটির আয়োজন আজ মঙ্গলবার করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ‘২৭...বিস্তারিত

ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে

১৪দিনের কঠোর বিধিনিষেধের ৫ম দিনে স্বাস্থ্যবিধি নানা মেনেই মুন্সীগঞ্জ শিমুলিয়া ঘাটে মঙ্গলবার সকাল থেকে দেখা দিয়েছে উভয়মুখি যাত্রী ও যানবাহনের চাপ। লকডাউন উপেক্ষা করে ভোররাত থেকে গাদাগাদি করে যাত্রী ও যানবাহন পারাপার হতে দেখা গেছে ফেরি গুলোতে। লকডাউন এর প্রথম দিনের তুলনায় যাত্রী ও যানবাহনের চাপ অনেকটাই বেড়েছে ঘাট এলাকায়। বাংলা বাজার থেকে শিমুলিয়া ঘাট...বিস্তারিত

​যেসব শর্তে ওমরাহ পালনের সুযোগ পাবে বাংলাদেশসহ অন্য কয়েকটি দেশ

করোনাভাইরাস মহামারির কারণে বিদেশিদের জন্য সৌদি আরবে গিয়ে হজ ও ওমরাহ পালন দীর্ঘদিন বন্ধ থাকলেও এবারে বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য ওমরাহ পালনের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। আগামী ১০ই আগস্ট থেকে বিদেশি মুসল্লিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ করার অনুমতি দেবে দেশটির সরকার। আরবি ক্যালেন্ডার অনুযায়ী তারিখটি পহেলা মোহররম ১৪৪৩। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক হারামাইন শারিফাইন...বিস্তারিত

নেইমারের সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তি

ব্রাজিল ও পিএসজির সুপারস্টার নেইমারের সঙ্গে নতুন করে চু্ক্তি করছে বার্সেলোনা। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই বার্সেলোনার সঙ্গে ঝামেলা চলছে নেইমারের। একে অপরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছেন। হুয়ান লাপোর্তা বার্সার সভাপতি হওয়ার পর দীর্ঘদিন ধরে চলা সমস্যার সমাধানে নেইমারের সঙ্গে চুক্তি করেছেন। যে চুক্তির আলোকে দু’পক্ষই আদালাত থেকে নিজেদের মামলাগুলো...বিস্তারিত

ইরাকে শেষ হচ্ছে মার্কিন মিশন

ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক মিশন আনুষ্ঠানিকভাবে শেষ করতে একটি চুক্তি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল- কাদিমী। ওভাল অফিসে প্রথমবারের মতো সামনাসামনি দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন এই দুই নেতা। সেখানেই এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, চুক্তি সম্পন্ন হলে চলতি...বিস্তারিত

আজাদ কাশ্মির নির্বাচনে ইমরান খানের বিজয়

পাকিস্তান অধ্যুষিত কাশ্মির বা আজাদ কাশ্মিরে (পিওকে) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তানের ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।  গতকাল সোমবার এ ফলাফল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্লেষকরা বলছেন যে পাকিস্তানের রাজনীতিতে মেরুকরণ প্রধান জাতীয় দলগুলোকে আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলে নির্বাচনের দিকে মনোনিবেশ করার জন্য চাপ দিচ্ছে। প্রতিবেদনে...বিস্তারিত