fbpx

মারা গেছেন বাবরি মসজিদ ভাঙার সময়কার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

বাবরি মসজিদ ভাঙার সময়কার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং (৮৯) শনিবার চিকিৎসাধীন লাখনৌয়ের একটি হাসপাতালে মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ভর্তিও ছিলেন হাসপাতালে। দিল্লির সঞ্জয় গান্ধী হাসপাতালে গত জুলাই মাস থেকেই ভর্তি ছিলেন বিজেপির এ বর্ষীয়ান নেতা। সেখানে চিকিৎসকদের একটি প্যানেল তৈরি করে চিকিৎসা চলছিল তার। বাবরি মসজিদ...বিস্তারিত

বিশ্বকে আমাদের শক্তি দেখানোর সময় এসেছে : তুরস্ক

দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জামাদি তৈরি করে বিশ্বে তাক লাগিয়ে চলছে রজব তাইয়্যেব এরদোয়ানের দেশ তুরস্ক। ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট এবং ড্রোন প্রদর্শন করেছে দেশটি। একে তুরস্কের জন্য মর্যাদার বলে মন্তব্য করেন ন্যাশনাল কমব্যাট এয়ারক্রাফট প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট জেনগিন। করোনা মহামরির মধ্যেই তুরস্কে সামরকি খাতে ব্যাপক উন্নতি করেছে।...বিস্তারিত

রাজধানী কাবুল থেকে কান্দাহারে নেয়ার আলোচনা চলছে : তালেবান

আফগানিস্তানে একটি ‘অন্তর্ভুক্তমূলক’ সরকার গঠন নিয়ে আলোচনা শুরুর প্রেক্ষাপটে তালেবান বলেছে, তারা দেশের রাজধানী কাবুল থেকে কান্দাহারে সরিয়ে নেয়ার বিষয়টিও বিবেচনা করছে। তালেবানের সাংস্কৃতিক কমিশনের আবদুল কাহার বালখি শনিবার আল জাজিরার কাছে স্বীকার করেছেন যে কাবুল বিমানবন্দর এখনো ফ্ল্যাশপয়েন্ট হিসেবে রয়ে গেছে। তবে তিনি জানান, যে সমস্যার কারণে বিমানবন্দরের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, তার জন্য দায়ী...বিস্তারিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত

তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা এবং বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ঢাকার বখ্শী বাজার¯’ তিব্বিয়া হাবিবিয়া কলেজ ভবন মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান এবং হামদর্দ...বিস্তারিত

রিমান্ড শেষে আদালতে পরীমণি

তৃতীয় দফায় রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে চিত্রনায়িকা পরীমণিকে। আজ শনিবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে আদালতে হাজির করে সিআইডি। বর্তমানে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। তবে আজ আলাদা করে কোন রিমান্ড আবেদন করবে না বলে জানিয়েছে সিআইডি। এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা...বিস্তারিত

আফগানিস্তানে পশ্চিমাদের হস্তক্ষেপ বন্ধ করতে বললেন পুতিন

পশ্চিমা দেশগুলোকে আফগানিস্তানে হস্তক্ষেপ বন্ধ করতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, বিদেশ থেকে বিদেশী মূল্যবোধ চাপিয়ে দেওয়ার দায়িত্বজ্ঞানহীন নীতি বন্ধ করতে হবে।  তিনি এসব বলেছেন বলে উল্লেখ করেছেন দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, আগের আফগান সরকারকে সমর্থন করার জন্য পশ্চিমাদের সমালোচনা করেন পুতিন। এটা বিদেশী ধাঁচে অন্যদেশে গণতন্ত্র গড়ে তোলার চেষ্টা ছিল বলে...বিস্তারিত

করোনায় একদিনে ১০ হাজারের বেশি মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২০৫ জন। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ছয় লাখ ৮২ হাজার ২০২ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১২ হাজার ২২১ জন। শনিবার  সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য...বিস্তারিত

খুব শিগগির আফগান সরকারের রূপরেখা প্রকাশ করবে তালেবান

শিগগিরই আফগানিস্তানে নতুন সরকারের রূপরেখা তালেবান প্রকাশ করবে বলে সশস্ত্র দলটির এক মুখপাত্র জানিয়েছেন। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের সাথে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। ওই মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘তালেবানের আইন, ধর্মীয় ও বৈদেশিক নীতি বিশেষজ্ঞদের লক্ষ্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন সরকারের রূপরেখা প্রকাশ করা।’ এর আগে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তালেবান আফগানিস্তান শাসন...বিস্তারিত

বনানীতে ভবনে আগুন

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা বেগম জানান, শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিন তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে...বিস্তারিত

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ইসমাইল সাবরি ইয়াকোব। তিনি দেশটির বৃহত্তম রাজনৈতিক দল ইউএমএনওর (ইউনাইটেড মালয়েজ ন্যাশনাল অর্গানাইজেশন) নেতা। শুক্রবার (২০ আগস্ট) তাকে এ পদে নিয়োগ দেন মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত ১৬ আগস্ট রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। তার মন্ত্রিসভারও...বিস্তারিত

তালেবানের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি: বাইডেন

দীর্ঘ যুদ্ধের পর আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। দেশটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার অভিযানের বিষয়ে অবশেষে বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, বাইডেন তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে ‘ক্রমাগত যোগাযোগ’ করছে। তিনি আরো বলেন, এখন যে জঙ্গি গোষ্ঠী দেশটিকে নিয়ন্ত্রণ করছে, তাদের বলছি...বিস্তারিত

তালেবানের ওয়েবসাইট উধাও

আফগানিস্তানের ক্ষমতায় আসার পর হঠাৎ উধাও হয়ে গেছে তালেবানের অফিসিয়াল ওয়েবসাইটগুলো। শুক্রবার রাত থেকে থেকে অদৃশ্য হয়ে যাওয়া ওয়েবসাইটগুলো নিয়ে অবাক কূটনৈতিক মহল। তালেবানরা পোস্ত, দাড়ি, আরবী, উর্দু এবং ইংরেজি এই পাঁচটি ভিন্ন ভাষায় ওয়েবসাইট হালনাগাদ করে থাকে। কিন্তু গতকালের পর থেকে পাঁচটি ওয়েবসাইট সম্পূর্ণ উধাও হয়ে গিয়েছে। তবে এটা কি শুধুই প্রযুক্তিগত সমস্যা নাকি...বিস্তারিত

তালেবান নিয়ে যা বললেন মোদি

দীর্ঘ দুই দশক পর ফের আফগানিস্তানের শাসন ক্ষমতা নিয়েছে তালেবান। এরই মধ্যে আফগানিস্তানে অন্তত দুইটি ভারতীয় দূতাবাস হানা দিয়েছে তালেবান। সেখানে তল্লাশি চালানোর সময় তছনছ করার পর দুইটি গাড়িও নিয়ে গেছে তালেবানরা৷ গত বুধবার কান্দাহার এবং হেরাতের ভারতীয় দূতাবাসে এ ঘটনা ঘটে বলে শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। এদিকে ভারতীয় দূতাবাসে হামলার ঘটনা সামনে আসার...বিস্তারিত

তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য

প্রয়োজন হলে তালেবানের সঙ্গে যুক্তরাজ্য অবশ্যই কাজ করবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, আফগানিস্তানের জন্য সমাধান বেড় করতে যুক্তরাজ্যের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (২০ আগস্ট) লন্ডনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বরিস জনসন এ কথা বলেন। তিনি বলেছিলেন, তালেবানের মূল্যায়ন করা হবে তাদের কাজে, কথায় নয়। ১৭ আগস্ট...বিস্তারিত

আজ বিশ্ব মশা দিবস : ডেঙ্গু নিয়ে আতংক

আজ বিশ্ব মশা দিবস পালিত হচ্ছে। আর দেশে নানা সময় মশা নির্মূলে বিভিন্ন পদক্ষেপ নিলে তা কার্যকর হয়নি। বিশেষ করে রাজধানীবাসী মশার কবল থেকে মুক্তি পায়নি। বরং ফের এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত সপ্তাহজুড়ে প্রতিদিন আড়াইশ থেকে তিনশ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ফলে করোনা‘ভুলে’ এখন ডেঙ্গু আতংকে রাজধানীবাসী। স্বাস্থ্য অধিদপ্তরেরতথ্যমতে, চলতি...বিস্তারিত

বাবুনগরীর ইন্তেকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর শোক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম জুনায়েদ বাবুনগরীর পরিবার-পরিজন, আত্মীয় স্বজনদের সকলের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস ও হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল...বিস্তারিত

হেফাজতের নতুন আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির জুনাইদ বাবুনগরীর দাফনের আগেই সংগঠনটির ভারপ্রাপ্ত আমির হিসেবে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে ভারপ্রাপ্ত আমির হিসেবে মুহিব্বুল্লাহ’র নাম ঘোষণা করা হয়। তিনি প্রয়াত জুনায়েদ বাবুনগরীর মামা। রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় এক বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা...বিস্তারিত

আল্লামা জুনাইদ বাবুনগরীর জানাযা-দাফনে লাখো জনতার ঢল

লাখো তৌহিদি জনতার অংশগ্রহণে হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির দেশের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেম আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষাসচিব শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরীর নামাজে জানাযা এবং দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ২৪ মিনিটে হাটহাজারী মাদরাসা ময়দানে স্মরণকালের ইতিহাসে সর্ববৃহৎ জানাযা অনুষ্ঠিত হয়। পওে রাত পৌনে ১২টায় তার দীর্ঘদিনের...বিস্তারিত

পরীমণি ফের এক দিনের রিমান্ডে

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে বনানী থানার মাদক মামলায় আদালত তাকে ফের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে ওই মামলায় আরো পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত বৃহস্পতিবার রিমান্ড ও জামিন শুনানি শেষে এই আদেশ দেন। একইসাথে পরীমণির পক্ষ থেকে করা জামিন আবেদনটি নামঞ্জুর...বিস্তারিত

মেয়ে সেজে প্রেমিকার পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক

প্রেমের কাছে যেন সব তুচ্ছ। কথায় আছে ‘এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়্যার’। তার প্রমাণ রাখতে গিয়ে এবার ধরা পড়লেন সেনেগালের গ্যাস্টন বার্জার বিশ্ববিদ্যালয়ের এক ‍শিক্ষার্থীর প্রেমিক। খাদিম মবুপ নামের ওই যুবক সাজ-গোজ করে তিন দিন ধরে পরীক্ষা দিচ্ছিলেন। কিন্তু চতুর্থ দিনে তিনি ধরা পড়তেই ঘটনা সামনে আসে। ঘটনার দিন খাদিমের আচরণে সন্দেহ হয়...বিস্তারিত