fbpx

ইরান সফরে তালেবান নেতা বারাদার

আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইরান সফরে গেছেন তালেবানের উপনেতা মোল্লা আব্দুল গণি বারাদার। মঙ্গলবারের এ সফরে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তালেবানের এক মুখপাত্রকে উদ্ধৃত করে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ এ খবর জানিয়েছে। মোহাম্মদ নাঈম নামে ওই তালেবান মুখপাত্র জানান, বারাদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইরানি কর্মকর্তার সঙ্গে দুই দেশের সম্পর্ক, আফগান শরণার্থী...বিস্তারিত

সিনহা হত্যা মামলার প্রত্যক্ষদর্শী সিফাত সাক্ষ্য দিচ্ছেন আজ

আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ও মামলার ২ নম্বর সাক্ষী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আদালতের ধার্যমতে আজ সাক্ষ্যগ্রহণের শেষদিন। কিন্তু মামলার ২ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি এখনো। অন্যান্য সাক্ষীদের সাক্ষ্যগ্রহণে আরও দিন বাড়ানোর প্রয়োজন হলে কবে নাগাদ দিন ধার্য করা হবে তা এখনো পরিষ্কার নয়।  

করোনায় মৃত্যুর হার কমে বাড়ছে সুস্থতার হার

মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৭০৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ৫,২৪৯ জন শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ১২ শতাংশ। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৭২...বিস্তারিত

আশরাফ গনিকে ‘কাপুরুষ’ বললেন আফগান নারী পপ তারকা

তালেবানের হাতে পতন হওয়া আফগান সরকারের প্রেসিডেন্ট আশরাফ গনিকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেছেন দেশটির জনপ্রিয় নারী পপ তারকা আরিয়ানা সাইদ। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানায়। তালেবানের ক্ষমতা দখলের সশস্ত্র অভিযানের মুখে আফগানিস্তান ছেড়ে পালানোর জন্য আশরাফ গনিকে ‘কাপুরুষ’ হিসেবে অভিহিত করেছেন আরিয়ানা। গতকাল মঙ্গলবার অজ্ঞাত স্থান থেকে এএনআইকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন...বিস্তারিত

আফগানিস্তান থেকে ভারতে ফেরা ১৬ জন করোনা পজিটিভ

মঙ্গলবার (২৪ আগস্ট) আফগানিস্তান থেকে ভারতে ৭৮ জন নাগরিক। তাদের মধ্যে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জানা গেছে, মঙ্গলবার একটি ফ্লাইটে ৪৬ জন আফগান হিন্দু এবং শিখসহ মোট ৭৮ জনকে কাবুল থেকে দিল্লিতে আনা হয়েছে। আক্রান্তদের মধ্যে আফগানিস্তান থেকে শিখ ধর্মগ্রন্থ ‘গুরু গ্রন্থসাহিব’ নিয়ে ফেরা তিন...বিস্তারিত

২০ হাজার আফগান শরণার্থীর থাকার ব্যবস্থা করবে এয়ারবিএনবি

অনলাইনে ঘর ভাড়া দেওয়া-নেওয়ার সেবা এয়ারবিএনবির দাতব্য শাখার মাধ্যমে ২০ হাজার আফগান শরণার্থীর আশ্রয়ের ব্যবস্থা করবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। যে বাড়িওয়ালারা শরণার্থীদের বিনা মূল্যে বা কম খরচে থাকতে দিতে রাজি হবেন, তাঁদের সঙ্গে সমন্বয় করার কথা জানিয়েছে এয়ারবিএনবি। বাকি সব খরচ, যেমন: গ্যাস-পানি-বিদ্যুৎ বিল বা রক্ষণাবেক্ষণের খরচ প্রতিষ্ঠানটি বহন করবে। এ উদ্যোগে এয়ারবিএনবির প্রধান...বিস্তারিত

কাঠগড়ায় ওসি প্রদীপের মোবাইলে কথা বলার ছবি ভাইরাল

সেনাবাহিনীর (অব.) মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার চাঞ্চল্যকর মামলার শুনানির সময় কাঠগড়ায় মোবাইল ফোনে কথা বলেছেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। গ্রেফতার ওই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে তিনি কার সঙ্গে কী বিষয়ে কথা বলেছেন তা জানা যায়নি। সোমবার কক্সবাজার জেলার দায়রা...বিস্তারিত

তালেবান ও সিআইএ প্রধানের গোপন বৈঠক

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস এবং তালেবান নেতা আবদুল গনি বারাদারের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবার (২৪ আগস্ট) এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের এক কংগ্রেস সদস্যের বরাত দিয়ে বলা হয়েছে, বার্নস এবং বারাদার আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ৩১ আগস্টের সময়সীমা নিয়ে আলোচনা করেন।...বিস্তারিত

গলায় পাড়া দিয়ে সিনহা কে হত্যা করা হয়েছে: ওসি প্রদীপ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার বিচার শুরু হয়েছে।  মঙ্গলবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলার বাদী সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসিকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী।  এছাড়া আদালতে সাক্ষ্য দিয়েছেন সিনহার সঙ্গী ও মামলার ‍দুই নম্বর সাক্ষী সাহেদুল ইসলাম সিফাত।  এদিন এই দুজনের জবানিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।  সিনহার হত্যার লোমহর্ষণ...বিস্তারিত

কাজে না গিয়েও বেতন পাবেন নারীরা : তালেবান

আফগানিস্তানে নারীদের সাময়িকভাবে কর্মস্থলে যেতে নিষেধ করেছে তালেবান। তারা বলছে, আফগান নারীদের বর্তমানে কাজে যেতে হবে না, তাঁরা বাড়িতে বসেই বেতন পাবেন। এছাড়া তাদেরকে চাকরি থেকেও বাদ দেওয়া হবে না। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। খবর বিবিসির। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে নারীদের এখন বাড়িতে থাকা উচিত।...বিস্তারিত

যত তাড়াতাড়ি সম্ভব আমরা আফগান ত্যাগ করছি: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমরা যত দ্রুত সম্ভব আফগানিস্তান ত্যাগ করব। তালেবানদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ৩১ আগস্টের আগেই সব মার্কিন নাগরিক ও সেনা সদস্যদের কাবুল থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। খবর বিবিসির। মঙ্গলবার জি-সেভেন নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভার্চুয়াল বৈঠকের পর হোয়াইট হাউস এ ঘোষণা দিয়েছেন। নিরাপত্তা নিয়ে মার্কিন সেনাদের হুমকির...বিস্তারিত

দুই মন্ত্রী ও গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা তালেবানের

গত ১৫ আগষ্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পরে তালেবানরা এখনও নতুন সরকারের রূপরেখা ঘোষনা করতে পারেনি। তবে এবার তারা দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে। মন্ত্রী দুজন অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। মঙ্গলবার আফগানিস্তানের বার্তা সংস্থা পাজহোক এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, অর্থমন্ত্রী করা হয়েছে গুল আগাকে, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম ও নাজিবুল্লাহ হবেন গোয়েন্দাপ্রধান।...বিস্তারিত

অচিরেই তালেবানের সাথে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট এরদোয়ান

তালেবান মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, আফগানিস্তানের পুনর্গঠনের জন্য তাদের তুরস্ককে সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি তুরস্কের দৈনিক ‘তুর্কিয়া’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আমরা আফগানিস্তানের প্রতিটি অঞ্চলের পুনর্গঠন করব। এ ব্যাপারে আমাদের তুরস্কের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। এর আগে কাবুল দখলের এক দিন পর গত ১৬ আগস্ট তুরস্কের ক্ষমতাসীন সরকারের নিউজ...বিস্তারিত

খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ২০শে অক্টোবর

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া ১১টি মামলার শুনানির তারিখ আগামী ২০শে অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। আজ সকালে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এ তারিখ ধার্য করেছেন। গতবছরের ১০ই আগস্ট এসব মামলার শুনানির তারিখ ছিল। তবে করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল। মামলাগুলোর মধ্যে রয়েছে- রাজধানীর দারুস সালাম থানায়...বিস্তারিত

কাদিয়ানীরা কঠিন ষড়যন্ত্র করছে : হেফাজত মহাসচিব

কাদিয়ানী সম্প্রদায় দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে কাদিয়ানী সম্প্রদায়। তারা দেশের শীর্ষ আলেম-উলামাদের থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের চিঠির মাধ্যমে কাদিয়ানী...বিস্তারিত

নচিকেতার নামে প্রেক্ষাগৃহ

‘জীবনমুখী’ গানের সূত্র ধরেই দুই বাংলার তুমুল জনপ্রিয় নচিকেতা চক্রবর্তী। তার ‘নীলাঞ্জনা’, ‘অনির্বাণ’, ‘ডাক্তার’, ‘বৃদ্ধাশ্রম’ গানগুলো আজও শ্রোতাদের মুখে মুখে ঘোরে। এবার শ্রোতাপ্রিয় এই শিল্পীর নামে নির্মাণ হচ্ছে প্রেক্ষাগৃহ। কলকাতার হাওড়া এলাকার আমতা নামের স্থানে শিল্পীর নামে ৮০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম তৈরি হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে ‘নচিকেতা মঞ্চ’। ভারতের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, গত...বিস্তারিত

তালেবানকে না মেনে নেওয়ায় বিপদে পাঞ্জশিরবাসী

গোটা আফগানিস্তান নিয়ন্ত্রণে নিলেও এখনও তালেবানের দখলে আসেনি দেশটির পঞ্জশির প্রদেশ। তবে সোমবার পঞ্জশির দখলে তাদের কয়েকশ যোদ্ধাকে পাঠানো হয়েছে। এরই মধ্যে তালেবান যোদ্ধারা পঞ্জশির ঘিরে ফেলেছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে— স্থানীয় সরকারি কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে তালেবানের হাতে নিয়ন্ত্রণ দিতে অস্বীকৃতি জানানোর পর পঞ্জশিরে তালেবান যোদ্ধাদের পাঠানো হয়। প্রয়াত তালেবানবিরোধী নেতা আহমদ শাহ মাসউদের ছেলে...বিস্তারিত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক ৫৮

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এসব ব্যক্তিকে আটক করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। পুলিশের এ বিভাগটি জানিয়েছে, আটকদের কাছ থেকে ৪৮৮ গ্রাম হেরোইন, ৯ কেজি গাঁজা, ২ হাজার ২২৫টি ইয়াবা বড়ি ও ১ গ্রাম আইস...বিস্তারিত

নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকায়

বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে অকল্যান্ড থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছায় কিউইরা। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডের সঙ্গে সাপোর্ট স্টাফ মিলিয়ে বাংলাদেশে এসেছে ২৬ সদস্যের দল। এর মধ্যে নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দলের দুজন সদস্য ১৭ আগস্ট, একজন ১৯ আগস্ট, ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলে...বিস্তারিত

আফগানিস্তান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত সঠিক

বেইজিংয়ের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে জবরদস্তি ও ভয় দেখানোর অভিযোগ এনে তাদের হুমকির সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। দক্ষিণ-পূর্ব এশীয় সফরের প্রথম পর্বে সিঙ্গাপুরে দেওয়া ভাষণের সময় তিনি চীনকে আক্রমণ করে এসব কথা বলেন। খবর প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, বহু বছর ধরে আঞ্চলিক বিরোধের অন্যতম কেন্দ্রস্থল দক্ষিণ চীন সাগর। সাম্প্রতিক বছরগুলোতে...বিস্তারিত