fbpx

স্মৃতিসৌধে বিএনপির হট্টগোল, পড়ে গেলেন ফখরুল-রিজভী

সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে নিজেদের হট্টগোলে জড়িয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। নিজেদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে স্মৃতিসৌধে থাকা ফুলের টব ভাঙচুর করেন তারা। তাদের ধাক্কাধাক্কিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে পড়ে যেতে দেখা যায়। আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিএনপি মহাসচিব মির্জা...বিস্তারিত

হেফাজতের সিনিয়র নায়েবে আমির শাহ আতাউল্লাহ হাফেজ্জী হাসপাতালে

হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী। বুধবার হৃদরোগ সংক্রান্ত জটিলতা দেখা দিলে তাকে রাজধানীর আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করে দলটির প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রাব্বানী বলেন, ‘হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।’ অপরদিকে আতাউল্লাহ হাফেজ্জীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন...বিস্তারিত

বিকালে দেশবাসীকে শপথ করাবেন প্রধানমন্ত্রী

বিজয়ের ৫০ বছর পূর্তিতে সারা দেশের মানুষকে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (১৬ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী দেশব্যাপী ওই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। দেশের বিভাগীয় জেলা, জেলা ও উপজেলা স্টেডিয়াম ও বিজয় দিবসের নির্ধারিত ভেন্যু থেকে সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে শপথ বাক্য পাঠ করবেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি...বিস্তারিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর আওয়ামী লীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে ভোর সাড়ে ৬টায় প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।...বিস্তারিত

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। তাদের পর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ...বিস্তারিত

সর্বোচ্চ পারিশ্রমিকের ক্যাটাগরিতে মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ছয় ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করেনি বিসিবি। দেশীয় ক্রিকেটারদের পারিশ্রমিকের তালিকায়ও কিছুটা পরিবর্তন আসছে। শুরুতে ঘোষিত তালিকায় এ-প্লাস, এ, বি, সি, ডি, ই ক্যাটাগরি ছিল। চূড়ান্ত তালিকায় এ-প্লাস বা আইকন ক্যাটাগরি থাকছে না। ক্যাটাগরিগুলো হবে এ, বি, সি, ডি, ই, এফ। দলগুলো যে কোনো ক্যাটাগরি থেকে একজন দেশীয়...বিস্তারিত

যেতে হবে বহুদূর:সৈয়দ আনোয়ার হোসেন

পঞ্চাশ বছরের মধ্যে স্বাধীনতার সপক্ষের বাংলাদেশ পঞ্চাশ বছর পায়নি। কারণ পঁচাত্তর থেকে ছিয়ানব্বই এবং ২০০১ থেকে ২০০৭ যারা ক্ষমতায় ছিল তারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, পাকিস্তানপন্থি। মিনি পাকিস্তানের লক্ষ্যে বাংলাদেশ পরিচালনা করছিল। এমনকি রাজাকারের হাতে বা গাড়িতেও জাতীয় পতাকা তুলে দিয়েছিল। কাজেই ওটি হারানোর সময়, নষ্ট সময়। বাকি সময়টুকু নিয়ে আমরা কথা বলতে পারি। প্রথম বৃত্তিটা হবে...বিস্তারিত

মানিকগঞ্জে বহিষ্কার আ.লীগের ২০ নেতাকর্মী

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছয় ও ঘিওর উপজেলার ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় ২০ নেতাকর্মীকে দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী...বিস্তারিত

দুই শিশু জাপানি মায়ের কাছে থাকবে ৩ জানুয়ারি পর্যন্ত

দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা আগামী ৩ জানুয়ারি পর্যন্ত তাদের মা জাপানের নাগরিক নাকানো এরিকোর কাছে থাকবে।  তবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯ টার মধ্যে যেকোন সময় বাবা ইমরান শরীফ সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে ১২ ডিসেম্বর দুই...বিস্তারিত

এবার ব্যাংক মালিক হচ্ছেন সাকিব আল হাসান!

দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান ক্রিকেট মাঠের মতো করপোরেট জগতেও নিজের অবস্থান শক্তিশালী করছেন। ব্রোকারেজ হাউজ ও স্বর্ণ আমদানি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পর এবার দেশের ব্যাংক খাতে যুক্ত হচ্ছেন তিনি। একটি গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্তির অপেক্ষায় থাকা পিপলস ব্যাংকের দুটি পরিচালক পদের মালিকানা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের হাতে।...বিস্তারিত

শঙ্কামুক্ত ওবায়দুল কাদের

শারীরিকভাবে অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকে তাকে ভর্তি করা হয়। মন্ত্রীর চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি (মন্ত্রী) শঙ্কামুক্ত। তবে কয়েকদিন হাসপাতালে ভর্তি থেকে বিশ্রাম ও চিকিৎসা...বিস্তারিত

রেকর্ড বুকে রিজওয়ান-বাবর

চলতি বছরটা স্বপ্নের মতো কাটছে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজমের। বিশেষ করে টি-টোয়েন্টিতে এরই মধ্যে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন রিজওয়ান। তালিকার দ্বিতীয় স্থানেই আছেন পাক অধিনায়ক। রেকর্ডটিকে আরও বড় করার সুযোগ রয়েছে তাদের সামনে। গতকাল (১৩ ডিসেম্বর) করাচিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। আগে...বিস্তারিত

ফ্রান্সে ২০টি মসজিদ বন্ধ করে দেওয়া হলো

ফ্রান্সে আরো ২০টি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। এর মধ্যদিয়ে ফ্রান্স সরকার আবারো ইসলামবিরোধী যুদ্ধংদেহী মনোভাব পরিষ্কার করলো। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে প্রেস টিভি। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর জেরাল্ড ডারমানিন রোববার দেশটির এলসিআই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ঘোষণা দেন যে, দেশের আরো ২১টি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে, এসব মসজিদ চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত ছিল। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী...বিস্তারিত

ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড

হঠাৎ বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন এ তথ্য জানিয়েছেন। ভিসি বলেন, ওবায়দুল কাদেরের বুকে ব্যথা। ব্যথা নিয়ে তিনি বিএসএমএমইউ এসেছিলেন। পরে অবশ্য তার ব্যথা...বিস্তারিত

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, আ স ম ফিরোজের বিরুদ্ধে মামলা

১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ষড়যন্ত্র এবং জাতির পিতার ছবি ভাঙচুর ও কটূক্তি করার অভিযোগে সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের বিরুদ্ধে  পটুয়াখালী আদালতে নালিশি মামলা দায়ের করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর মামলাটি গ্রহণ করা হবে কিনা, সে বিষয়ে আদেশ প্রদানের তারিখ নির্ধারণ করেছেন আদালত।  বাউফল উপজেলার সদর ইউনিয়ন...বিস্তারিত

দেশে তথ্যপ্রযুক্তির বাজারে যুক্ত হয়েছে ওয়াটশেল লিমিটেড

দেশে তথ্যপ্রযুক্তির বাজারে যুক্ত হয়েছে ওয়াটশেল লিমিটেড । আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে বনানীতে এক রেস্টুরেন্টে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটশেলের উপদেষ্টা ও ইউনিক বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল হাকিম। তিনি তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে সরকারের একনীতি অনুসরণের আহ্বান জানান। তিনি বলেছেন, বারবার সরকারের নীতি পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের প্রযুক্তিখাতের...বিস্তারিত

ওআইসি’র শীর্ষ সম্মেলনে তালেবান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। ইসলামাবাদ থেকে নিজস্ব সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা মেহের এ খবর দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর স্ট্রাটেজিক স্টাডিজের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ শাহিন এ খবর জানিয়ে বলেছেন, ওআইসি’র আসন্ন শীর্ষ সম্মেলনে অন্য আলোচ্যসূচির সাথে আফগানিস্তানের অর্থনীতি, দেশটির...বিস্তারিত

সবার কাছে ক্ষমাপ্রার্থী: আলাল

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আলালের বরাত দিয়ে গণমাধ্যমে এ কথা জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমি প্রিয় স্বদেশ থেকে হাজার মাইল দূরে জীবন সংকটে চিকিৎসাধীন রয়েছি। আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সংগত কারণেই সব...বিস্তারিত

মামুনুল হক আদালতে

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণের জন্য হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে। আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কাশিমপুর কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিবুদ্দিন আহমেদ। তিনি জানান, এদিন বেলা ১১টায় বিচারক...বিস্তারিত

মহাকাশে অফিস খুলতে যাচ্ছে বার্তা সংস্থা তাস

বিশ্বে প্রথমবারের মতো রুশ বার্তা সংস্থা তাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কার্যালয় চালু করতে যাচ্ছে। বার্তাসংস্থাটি মহাকাশ কেন্দ্রের জীবন ও কর্ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে। জানা গেছে, বার্তা সংস্থা তাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত ছবি, খবর ও ভিডিও আপলোড করা হবে। রুশ চিত্রনায়ক নভোচারি আলেকজান্ডার মিসুরকিন মহাকাশে তাসের সংবাদদাতা হিসেবে কাজ করবেন। তিনি হতে যাচ্ছেন প্রথম মহাকাশ...বিস্তারিত