fbpx

‘আত্মসমর্পন করবেন না তালেবান আপনাকে হত্যা করতে পারে’

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে তালেবান হত্যার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছেন গনি সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব।  শুক্রবার ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন তিনি। হামদুল্লাহ মুহিব বলেন, গত ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতনের দিন শীর্ষস্থানীয় তালেবান নেতা খলিল হক্কানি তাকে (মুহিবকে) বলেছিলেন, ‘আগে আত্মসমর্পন করুন তারপর আলোচনা হবে।’...বিস্তারিত

বলিউডে পা রাখছেন শাহরুখ পুত্র আরিয়ান

চলতি বছর বলিউডের চর্চিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হল মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেপ্তার! প্রমোদতরীর মাদককাণ্ডে গেল সেপ্টেবরের শুরুতে গ্রেপ্তার হয়ে প্রায় একমাসের মত কারাবন্দী থাকতে হয়েছিল আরিয়ানকে। তবে সম্প্রতি মুম্বাই হাইকোর্টের তরফে এই তারকা-পুত্রকে সাপ্তাহিক হাজিরা দেওয়া থেকেও মুক্তি দেওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে তার। আর এরই মাঝে শোনা যাচ্ছে খুব শিগগির বলিউডে নিজের...বিস্তারিত

কাতারে বাংলাদেশের গৌরবময় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত

বাংলাদেশের গৌরবময় মহান বিজয় দিবস উপলক্ষে কাতারের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দূতাবাস প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা এবং ত্রিশ...বিস্তারিত

ফ্রন্টলাইনার ও বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। এজন্য সম্মুখ সারির লোকজন ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে।  তিনি বলেন, আগামীকাল রোববার সকালে মহাখালীর বিপিসিএস ভবনে বুস্টার ডোজ পরীক্ষামূলকভাবে দেওয়া হবে। শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সদর উপজেলার ২৪টি স্কুলের ৭২ জন মেধাবী...বিস্তারিত

হঠাৎ বিসিবিতে জরুরি সভা ডাকলেন পাপন

হঠাৎ করেই বোর্ড পরিচালকদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  অনেকের ধারণা হতে পারে, আসন্ন বিপিএল নিয়েই এই জরুরি বৈঠক। কিন্তু না, জানা গেল শনিবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি অফিসে অনুষ্ঠিতব্য সভাটি বিপিএল গভর্নিং কাউন্সিলের নয়। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর আলোচনার মূল বিষয়। কারণ বাংলাদেশ দলকে অনুশীলন করার অনুমতি দেওয়ার...বিস্তারিত

মির্জা ফখরুলের নেতৃত্বে আজ সিলেট যাচ্ছেন বিএনপির নেতারা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার সিলেট আসছেন। সিলেট মুক্ত দিবস উপলক্ষে বেলা ২টায় রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। সিলেট মুক্ত দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি এই সমাবেশের আয়োজন করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও...বিস্তারিত

মাহির পরিবর্তে এবার পরীমনির সঙ্গে ইমন

সম্প্রতি ওমরাহ করে দেশে ফিরেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। আর দেশে ফিরেই ১৭ ডিসেম্বর থেকে ‘কাগজের বৌ’ শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তার।  কিন্তু হঠাৎ করেই বুধবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে সেই ছবি করছেন না বলে জানান মাহি। এ ছবিতে নায়ক হিসেবে রয়েছেন ইমন। মাহি সরে যাওয়ায় এ ছবিতে নায়িকা হয়েছেন আলোচিত অভিনেত্রী...বিস্তারিত

বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাত

রাজশাহীর বাগমারা উপজেলায় বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানানোর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতিতে সেই মোনাজাতে সবাইকে আমিন বলতেও শোনা যায়। উপজেলার তাহেরপুর শহীদ মিনার চত্বরে গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে ওই মোনাজাত করা হয়। সে সময়...বিস্তারিত

এখনও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে ওঠেনি: জিএম কাদের

বিজয়ের ৫০ বছর পূর্ণ হলেও এখনও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আজকে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। কিন্তু যে উদ্দেশ্যে আমাদের দেশের ৩০ লাখ মানুষ জীবন দিয়েছিল, দুই লক্ষ লাখ মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছিল, তাদের প্রত্যাশা কি আমরা পূরণ করতে পেরেছি? মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর পূর্তিতে...বিস্তারিত

শবনম ফারিয়ার অভিযোগ নিয়ে যা বললেন তার সাবেক স্বামী

বিচ্ছেদের এক বছর পেরিয়ে যাওয়ার পর হঠাৎ করে সাবেক স্বামীর বিরুদ্ধে মুখ খুললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। স্বামীর কাছে নির্যাতিত হয়েছেন অভিযোগ তুলে শবনব জানান, নির্যাতন করে হাত ভেঙে দিয়েছিলেন তার স্বামী। এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট লেখেন শবনম ফারিয়া, যা নিয়ে সাংস্কৃতিকঅঙ্গনে হইচই চলছে। অভিনেত্রীর এমন পোস্টের পর...বিস্তারিত

চাকরিজীবীদের ৫০ শতাংশ বেতন বৃদ্ধি: এরদোয়ান

ডলারের বিপরীতে কমছে তুরস্কের মুদ্রা লিরার মান। যার কারণে দেশটিতে দেখা দিয়েছে মুদ্রাস্ফীতি। এমন অবস্থায় তুর্কি চাকরিজীবীদের ৫০ শতাংশ বেতন বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর হবে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বেতন...বিস্তারিত

বিজয় শোভাযাত্রা সফল করার আহ্বান আ.লীগের

বিজয় শোভাযাত্রা সফল করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ঐতিহাসিক বিজয় শোভাযাত্রার জন্য জনগণের যে ট্রাফিক অসুবিধা হবে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা ঢাকার জনগণকে এই বিজয় শোভাযাত্রায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। শুক্রবার সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষ্যে ‘বিজয় শাভাযাত্রা’...বিস্তারিত

চয়নিকা চৌধুরীর ‘কাগজের বিয়ে’ করছেন না মাহি

বিয়ের মাসখানেক পরই স্বামী রাকিব সরকারকে নিয়ে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর মধ্যে ফাঁস হয় সরকারের একজন প্রতিমন্ত্রীর সঙ্গে তার কথোপকথনের অডিও। যা নিয়ে নেটদুনিয়া থেকে শুরু করে চায়ের দোকানেও হয়েছে আলোচনা-সমালোচনা। আর সরকারের প্রতিমন্ত্রীও খোয়ালেন তার পদ। সম্প্রতি দেশে ফিরেছেন এই অভিনেত্রী। জানা গেছে, আগামীকাল থেকে...বিস্তারিত

‘দেশের টাকা পাচার করে বেগম পাড়া তৈরি হচ্ছে’

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, নেতৃত্বের দুর্বলতার কারণে স্বাধীনতার পঞ্চাশ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি। যারা বারবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি বলেই এখনো সমাজের প্রতিটি স্তরে শোষণ ও বৈষম্য।  ‘এখনো শোষণ চলছে, প্রতি বছর হাজার কোটি টাকা পাচার হচ্ছে। দেশের টাকা পাচার করে বেগম পাড়া তৈরি...বিস্তারিত

ফেসবুকে ৫০ হাজার মানুষের ওপর নজরদারি

হ্যাকাররা ফেসবুক ব্যবহার করে বিশ্বজুড়ে প্রায় ৫০ হাজার মানুষের ওপর নজরদারি করেছেন। ভারত, ইসরায়েলসহ বিভিন্ন দেশের আড়িপাতার প্রতিষ্ঠান এ কাজে যুক্ত ছিল। বৃহস্পতিবার এসব তথ্য প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। মেটা জানায়, প্রায় ১০০টি দেশের অধিকারকর্মী, ভিন্নমতাবলম্বী ও সাংবাদিকদের ওপর নজরদারি করেছে প্রতিষ্ঠানগুলো। এজন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে প্রায় দেড় হাজার পেজ ও অ্যাকাউন্ট...বিস্তারিত

আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান রিজভীর

গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার আদায়ের লক্ষ্যে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে স্মারক বক্তৃতা এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী...বিস্তারিত

মুজিববর্ষ বানান ঠিকই ছিল ব্যাখ্যা দিল উদযাপন কমিটি

দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে সারা দেশের মানুষকে শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   প্রধানমন্ত্রী বৃহস্পতিবার যে ডায়াসে দাঁড়িয়ে দেশবাসীকে শপথ পড়িয়েছেন, সেই ডায়াসের পোডিয়ামে মুজিববর্ষ বানান-ই ভুল ছিল! সেখানে মুজিববর্ষের জায়গায় লেখা হয়েছে মুজিবর্ষ! একটি ঐতিহাসিক জাতীয় অনুষ্ঠানের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের এটি নজরে পড়েনি। দায়িত্বরতদের খামখেয়ালিপনায় সারা বিশ্ব দেখল বাংলাদেশের স্থপতি জাতির পিতার...বিস্তারিত

বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা গান গাইলেন ভিডিও করলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিজয়ের সুবর্ণজয়ন্তী মহাবিজয়ের মহানায়ক শীর্ষক আলোচনা অনুষ্ঠানে গান গেয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। আর বোনের গাওয়া সেই গানের ভিডিও করলেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা  নিজেই। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে শেখ রেহানা গান পরিবেশন করেন। এসময় তার...বিস্তারিত

একমাত্র স্বপ্নপূরণই আমাদের লক্ষ্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস ও নারী নির্যাতন বন্ধ এবং মাদক নির্মূল করার জন্য জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। আমরা দেশের মানুষের শান্তি চাই, নিরাপত্তা চাই; উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চাই। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘মহাবিজয়ের...বিস্তারিত

পাকিস্তানের আত্মসমর্পণের দলিলে যা লেখা ছিল

স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছে বাংলাদেশ। ১৯৭১ সালের আজকের এ দিনে পাকিস্তানের সেনাবাহিনী বিকাল ৪টা ৫৫ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে (রেসকোর্স ময়দান) আত্মসমর্পণের দলিলে সই করে। আত্মসমর্পণের দলিলের প্রতিটি শর্তই বাংলাদেশ-ভারত যৌথ বাহিনী ঠিক করেছিল। পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী এসব শর্তের বেশ কিছু বিষয়ে আপত্তি করলেও তা মানা হয়নি। পাকিস্তান...বিস্তারিত