fbpx

গণতন্ত্র বিশ্বাস করলে ভয় কেন: সরকারকে মির্জা ফখরুল

বর্তমান সরকার দেশের বিচার আইন আদালত সম্পূর্ণভাবে দলীয়করণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আগের রাতে ভোট হয়েছে, নিজেদের পছন্দ মত লোককে পার্লামেন্টে বসানো হয়েছে। আমাদের শত শত নেতাকর্মীদের গুম করা হয়েছে। আমাদের গুম হওয়া নেতাকর্মীদের সন্তানরা তাকিয়ে থাকে, কখন তাদের বাবা ফিরে আসবে। শুধু আমাদেরই নয়, দেশের গণমাধ্যমেরও...বিস্তারিত

ফিলিপাইনে ঘূর্ণিঝড় মেগির আঘাতে নিহত বেড়ে ১১৭

ঘূর্ণিঝড় মেগির প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১১৭ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার থেকে সেখানে প্রবল বর্ষণের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়।খবর আরব নিউজের। দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার জরুরি ঘোষণায় গত রোববার দুর্যোগ প্রবণ এ অঞ্চলে গ্রীস্মকালীন প্রচণ্ড বর্ষণের কারণে ১৩ হাজারেরও বেশি মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রে চলে...বিস্তারিত

ইউক্রেনে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে রাশিয়া!

ইউক্রেন অভিযানে রাশিয়া ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ আরও সমরাস্ত্র ব্যবহার করছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান। তবে, পত্রিকাটির এ দাবি প্রত্যাখ্যান করেছে লন্ডনস্থ ইরান দূতাবাস। গত ১২ এপ্রিল গার্ডিয়ানের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরাক থেকে চোরাচালানের মাধ্যমে রাশিয়ার কাছে অস্ত্র পৌঁছে দিচ্ছে ইরানপন্থি গোষ্ঠীগুলো এবং রাশিয়া সে অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার...বিস্তারিত

জরিমানা দিলেও পদত্যাগ করছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী

পার্টিগেট কেলেঙ্কারির জেরে দোষী সাব্যস্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, তার স্ত্রী ক্যারি এবং অর্থমন্ত্রী ঋষি সুনাককে ৫০ পাউন্ড করে জরিমানা করা হয়েছে। তবে এই জরিমানার অর্থ জমা দিলেও বিরোধীদের দাবি তারা নাকচ করে দিয়েছেন বলে জানা গেছে। ব্রিটেন জুড়ে কড়া লকডাউন চলাকালীন কোভিড-বিধি ভেঙে একাধিক পার্টি করার অভিযোগ উঠেছে বরিসের বিরুদ্ধে। এর মধ্যে জন্মদিনের পার্টি...বিস্তারিত

জামিন পেলেন ডিআইজি মিজান

তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি পুলিশের বরখাস্তকৃত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঘুষ লেনদেন মামলায় এ জামিন পান তিনি। বুধবার (১৩ এপ্রিল) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তাকে আগামী দুই মাসের জন্য জামিন দেওয়া হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।...বিস্তারিত

ইউক্রেনকে আরও সহায়তার ঘোষণা বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা জোরদার করতে ইউক্রেনকে আরও ৮০০ মিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে আর্টিলারি সিস্টেম, আর্টিলারি রাউন্ড, সাঁজোয়া ট্রুপ ক্যারিয়ার এবং হেলিকপ্টার।বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার পর একটি বিবৃতিতে বাইডেন এই সহায়তার কথা জানিয়েছেন। হোয়াইট হাউস গত...বিস্তারিত

মঙ্গলবার্তা ছড়িয়ে দুই বছর পর মঙ্গল শোভাযাত্রা

করোনা মহামারির কারণে গত দুই বছর বন্ধ থাকার পর এবার সুস্থ সময়ের প্রত্যাশায় মঙ্গলবার্তা ছড়িয়ে শুরু হয়েছে ১৪২৯ সনের বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় টিএসসির রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়েছে। শোভাযাত্রা স্মৃতি চিরন্তন হয়ে পুনরায় টিএসসিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় আবহমান বাংলার...বিস্তারিত

একদলীয় শাসনের যাঁতাকল থেকে বাংলাদেশকে রক্ষার আহ্বান জাফরুল্লাহর

লন্ডনের অক্সফোর্ড থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেল। বাংলাদেশকে একদলীয় শাসনের যাঁতাকল থেকে রক্ষার জন্য প্রবাসী ও বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি দেশমান্য খ্যাত বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময়  ১০টি দেশের প্রতিনিধি ও বিশষজ্ঞগন ভার্চুয়াল সভায় উপিস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। লন্ডন,অক্সফোর্ড থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল)...বিস্তারিত

শাহবাজ প্রশাসনের প্রতি পূর্ণ সমর্থন জানাল পাক সেনাবাহিনী

বর্তমান নেতৃত্বের ‘সংবিধান ও আইনের শাসনকে সমুন্নত রাখার জন্য সুবিবেচিত অবস্থানের’ প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে পাকিস্তান সেনাবাহিনী।  মঙ্গলবার সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি বৈঠক থেকে এ সংক্রান্ত একটি নোটে এ কথা বলা হয়েছে। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে ব্যাপকভাবে বিরূপ সমালোচনা ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এমন নোট দেওয়া হলো। খবর রিপাবলিক ওয়ার্ল্ডের। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে দেওয়া...বিস্তারিত

সাহস থাকলে খালেদা জিয়াকে মুক্তি দিন: রিজভী

সরকার ভীতু মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাহস থাকলে খালেদা জিয়াকে মুক্তি দিন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন। ‘দেশে শক্তিশালী বিরোধী দল নেই’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলছেন, দেশে শক্তিশালী বিরোধী দল নেই। আসলে বনের নেকড়ে...বিস্তারিত

ইমরান খানের রাষ্ট্রদ্রোহের বিচার চেয়ে উল্টো ফাঁসলেন আইনজীবী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাষ্ট্রদ্রোহের বিচার চেয়ে উল্টো ফাঁসলেন ইকবাল হায়দার নামের এক আইনজীবী। ইকবালের করা ইমরান খানের ‘বড় ধরনের রাষ্ট্রদ্রোহের বিচারকাজ শুরু’ বিষয়ক একটি আবেদন খারিজ করে দিয়ে তাকে এক লাখ রুপি জরিমানা করেছে ইসলামাবাদ হাইকোর্ট। সোমবার প্রধান বিচারপতি আবেদন খারিজ করে এই জরিমানা করেন। এ সময় ইমরান খানের নাম দেশত্যাগের নিষিদ্ধ তালিকায়...বিস্তারিত

বুধবার হুমায়ুন আজাদ হত্যা মামলার রায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লেখক হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় ঘোষণার জন্য বুধবার (১৩ এপ্রিল) দিন ধার্য রয়েছে। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল-মামুন মামলাটির রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৭ মার্চ আলোচিত এ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন আদালত। যুক্তি উপস্থাপনে রাষ্ট্রপক্ষ...বিস্তারিত

পাকিস্তান মার্কিন স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ: হোয়াইট হাউস

গণতান্ত্রিক পাকিস্তান যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এ বক্তব্য দেন। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরীফ নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মাথায়ই যুক্তরাষ্ট্রের তরফ থেকে এমন প্রতিক্রিয়া আসে। এ খবর দিয়েছে জিও টিভি। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করে বিরোধী দলগুলো। এই পুরো প্রক্রিয়ায়...বিস্তারিত

বিশ্বকাপের টিকিট বণ্টন করা হবে বাফুফে সংশ্লিষ্টদের মাঝে

বাংলাদেশের মানুষরা যে ফুটবলপ্রেমী, তা বোঝা যায় বিশ্বকাপ আসলেই। বাড়ির ছাদে, গলির মোড়ে পছন্দের দলের পতাকা টানিয়ে সমর্থন জানানো। জয়ের পর পতাকা নিয়ে আনন্দ মিছিল। সমর্থিত দলকে শ্রেষ্ঠ প্রমাণ করতে সমর্থকদের নানাবিধ যুক্তি-তর্ক প্রদর্শন। সবকিছুই এদেশের মানুষের ফুটবল প্রিয়তার জানান দেয়। আরো একটি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। মাসব্যাপী উৎসবের উপলক্ষ্য তৈরি হচ্ছে। ওয়ার্ল্ডকাপ উত্তেজনায় সামিল...বিস্তারিত

দীর্ঘ যানজটে কাহিল অবস্থা

তীব্র গরম আর দীর্ঘ সময় যানজটে নগরবাসীর কাহিল অবস্থা। দিন যতই গড়াচ্ছে, ঢাকায় তীব্র থেকে তীব্রতর হচ্ছে যানজট অফিস সময় শুরু হতেই রাজধানীর প্রায় প্রতিটি সড়কে গাড়ির দীর্ঘ জটলায় অসহনীয় হয়ে উঠছে জনজীবন। কর্মঘণ্টার বাইরেও ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষায় থাকছে রাজধানীবাসী। এই দুর্ভোগ যেন শেষ হওয়ার নয়। রোজায় ঢাকায় আরও তীব্র হয়ে উঠেছে যানজট।...বিস্তারিত

নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজকে এরদোগানের শুভেচ্ছা

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। পাকিস্তানের জিও টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পিটিআই চেয়ারম্যান পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারানোর পরদিন গতকাল সোমবার ১৭৪ ভোট পেয়ে বিরোধীদলীয় প্রার্থী শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ফোনালাপে শাহবাজকে অভিনন্দন জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেন, শাহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তিনি...বিস্তারিত

ভক্তের ফোন ভেঙে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বহুবার মেজাজ হারাতে দেখেছে বিশ্ব। তবে এবার মাঠের বাইরে রেগে গিয়ে এক ভক্তের ফোনটাই ভেঙে দিলেন ম্যান ইউ স্ট্রাইকার। যে ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে নিজের কৃতকর্মের জন্য পরে ক্ষমাও চেয়েছেন সিআর সেভেন। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ ছিল এভার্টনের বিরুদ্ধে। যেখানে শেষমেশ ১-০ গোলে হারেন রোনালদো। আর...বিস্তারিত

ইমরানকে খোঁচা মীরের

ক্ষমতাচ্যুত ইমরান খান। পূর্বসূরীদের মতোই পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারলেন না সে দেশের সাবেক ক্রিকেট অধিনায়ক। শনিবার মাঝরাতে গদি ছাড়তে হয়েছে তাকে। এমন পরিস্থিতিতেও মশকরা করার সুযোগ ছাড়লেন না মীর আফসার আলি। রসিকতার মোড়কেই খোঁচা দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে। ইমরান খানের সঙ্গে নিজের একটি পুরনো ছবি শেয়ার করেছেন মীর। ক্যাপশনে পাকিস্তান...বিস্তারিত

আল্লাহকে সাক্ষী রেখে বলছি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেব: শাহবাজ শরীফ

নানা নাটকীয়তার পর অবশেষে পাকিস্তানে সরকার পরিবর্তন হয়ে গেল। দেশটিতে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শাহবাজ শরীফ। তবে সরকার পরিবর্তনের বিষয়টিকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে দাবি করে আসছেন ইমরান খান ও তার দল পিটিআই। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি নিয়ে কথা বলেন নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি ভুয়া। এটি...বিস্তারিত

ইসলাম নিয়ে কটূক্তি বাগেরহাটে বাড়িঘর ভাঙচুর

বাগেরহাটের মোড়েলগঞ্জে ফেসবুকে ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে স্ট্যাটাস দেয়ার ঘটনায় হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর কৌশিক বিশ্বাস নামে ২৫ বছর বয়সী এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। তিনি আমরবুনিয়া গ্রামের রমনি বিশ্বাসের ছেলে। স্থানীয়...বিস্তারিত