fbpx

করোনায় আক্রান্ত প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। ৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে তার সরকারি বাসভবন হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন। তার চিকিৎসায় ফাইজার কোম্পানির ওষুধ প্যাক্সলোভিড ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়েরে। তবে আইসোলেশনে...বিস্তারিত

ইতালির প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন

ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগ করেছেন। দেশটির জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। জোট সরকারের তিন মিত্র সরকারের প্রতি সমর্থন তুলে নেওয়ায় তিনি পদত্যাগ করেন। খবর আল-জাজিরার। দেশটির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার কাছে মারিও দ্রাঘি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট অফিস বলেছে, প্রেসিডেন্ট পদত্যাগের বিষয়টি জেনেছেন এবং বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের পরিসরে দায়িত্ব পালনের...বিস্তারিত

মায়ের গল্প ”এলিয়ন”

মা কমলা বেগমের দুই সন্তান এবং তাদের বউ নিয়ে সংসার.. সব সন্দুর ভাবে চললে দুই ছেলের কাছে কমলা বেগম কে বাড়তি লোক মনে হয়। বৃদ্ধ মানুষটা অনাদরে.. অভাবে বাড়ীতে দিন কাটে..দুই ভাইয়ের বউদের মাঝে দ্ধন্ধের মূল কারন হয়ে উঠে.. আমি মাকে বেশি দিচ্ছি.. অন্য বউ বলছে আমি বেশি দিচ্ছি.. এই বেশি বেশি করতে বৃদ্ধ কমলা...বিস্তারিত

রেল সরকারি সম্পত্তি,আপনারা কি গিলে খেতে চাচ্ছেন: হাইকোর্ট

টিকেট কালোবাজারি, ছাদে যাত্রী বহনসহ রেলওয়ের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, আইনে নিষিদ্ধ থাকলেও রেল কর্মকর্তারা ট্রেনের ছাদে যাত্রী বহনের অনুমতি দেন। এই যাত্রীরা তো আর বিনা পয়সায় ভ্রমণ করে না। যাত্রীদের এই অর্থের ভাগ রেল কর্মকর্তারা পান বলেই ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণ করেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও...বিস্তারিত

শিগগিরই দেশে ফিরে বিয়ে করবেন শাকিব খান

বাংলা চলচ্চিত্রের রাজকুমার তিনি, দিয়েছেন একাধিক হিট সিনেমা। শাকিব খান। যাত্রার শুরু থেকেই নিজের অভিনয় দিয়ে কেড়েছেন লাখো দর্শকহৃদয়। তবে মাঝে বিয়ে ও সন্তান নিয়ে বেশ বিতর্কের মধ্য দিয়ে গেলেও এখন চাঙা আছেন এই তারকা। কয়েক দিন ধরে পাড়ি জমিয়েছেন বিদেশের মাটিতে। তবে খুব শিগগিরই ফিরবেন দেশে। এ ছাড়া সামনের বছর করবেন বিয়েও। কেউ তাকে...বিস্তারিত

আগামী রোববার ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

৪৩তম বিসিএসের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আগামী রোববার (২৪ জুলাই) থেকে। চলবে ৩১ জুলাই পর্যন্ত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) মোট ১৫ হাজার ২২৯ জন প্রার্থীকে এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,...বিস্তারিত

স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে: জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৬ কোটি লোককে স্বাস্থ্য সেবা দিতে দিয়ে হিমশিম খেতে হচ্ছে। বৃহস্পতিবার (২১জুলাই) বেলা সাড়ে ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে পরিবার কল্যাণ অধিদফতরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু: আনোয়ার...বিস্তারিত

গণতন্ত্রী পার্টি অংশগ্রহণমূলক নির্বাচন চায়

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়েছে গণতন্ত্রী পার্টি। সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় গণতন্ত্রী পার্টি। এছাড়া সব নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার চায় দলটি। নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংলাপে লিখিত বক্তব্যে এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন বলেন,...বিস্তারিত

অফিসের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার নিষেধ

পানি ভবনের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। এ ছাড়া ব্যক্তিগত কাজে অফিসের গাড়ি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সকাল নয়টায় অফিসের কার্যক্রম শুরু করে বিকেল পাঁচটার মধ্যেই অফিস ত্যাগ করতে হবে। পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ অন্য সংস্থাগুলোর সব অফিসে ৫০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।...বিস্তারিত

কোহলিকে ফেরাতে মরিয়া জাতীয় নির্বাচকরা

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম পেলেও জিম্বাবুয়ের বিরুদ্ধে সম্ভবত বিশ্রাম পাচ্ছেন না বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে প্রাক্তন অধিনায়ককে ফর্মে ফেরাতে কার্যত মরিয়া জাতীয় নির্বাচকরা। সেকারণেই বিরাটকে পাঠানো হতে পারে জিম্বাবুয়ে সফরে। এমনটাই খবর বিসিসিআই সূত্রে। বোর্ড সূত্রে জানা যাচ্ছে, ছ’বছর পর জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে ভারত। আগামী আগস্ট মাসে তিন ম্যাচের...বিস্তারিত

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের শপথ

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে আজ বৃহস্পতিবার (২১ জুলাই) শপথ নেবেন। বুধবার দেশটির পার্লামেন্টে নির্বাচিত হন তিনি। এর আগে বিক্ষোভের মুখে গত সপ্তাহে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে ইমেইলে নিজের পদত্যাগপত্র পাঠান তিনি। বুধবার দেশীয় রীতি অনুযায়ী শ্রীলঙ্কার পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ধাম্মিকা দাসানায়েক কোরাম ঘণ্টা বাজানোর পর গোপন ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়।...বিস্তারিত

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আমাদের আছে,ভয়ের কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদ্যুৎ সংকটে ভয়ের কারণ নেই। সকলের সহযোগিতায় পরিস্থিতি উত্তরণ সম্ভব হবে। যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আমাদের আছে। দুপুরে বগুড়ার হোটেল মম ইনের কনফারেন্স রুমে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বগুড়া-৫...বিস্তারিত

ইরানে পৌঁছেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা করতে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পুতিনকে বহনকারী বিমানটি মঙ্গলবার ইরানের স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী তেহরানে অবতরণ করে। এ সফরের অফিসিয়াল বিষয় হলো সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা। তবে সিরিয়া ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও...বিস্তারিত

মমতাকে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার মমতার কার্যালয় নবান্নে একটি চিঠির মাধ্যমে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। চিঠিতে সুবিধাজনক সময়ে বাংলাদেশে এসে পদ্মা সেতু দেখতে মমতাকে বলেছেন শেখ হাসিনা। তিনি এটাও উল্লেখ করেন, সেপ্টেম্বরে ভারতের দিল্লি সফরকালে মুখ্যমন্ত্রী মমতার সাক্ষাৎ আশা করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। চেঞ্জ টিভি ডট প্রেস,...বিস্তারিত

মসজিদ নয়,বাসার এসি বন্ধ রাখুন: ব্যারিস্টার তাসমিয়া

মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগ নেতাদের বাসার এসি বন্ধ রাখার দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। তিনি বলেছেন, ‘উন্নয়নশীল দেশের বুলি ফাঁটিয়ে বক্তব্য দেওয়া আওয়ামী লীগ সরকারের জনগণের কাছে এখনি ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত। মনে রাখবেন জনগণের ঘরের বাতি না জ্বললে আপনার ক্ষমতার বাতিও নিভে যাবে।’ জাগপা আয়োজিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান ও...বিস্তারিত

রাজধানীতে আজ কোথায় কখন লোডশেডিং

জ্বালানি তেলের খরচ সাশ্রয়ে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন স্থগিত রেখে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। তবে কোন এলাকায় কখন লোডশেডিং তার সময়সূচি আগেই জানিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এলাকাভিত্তিক লোডশেডিং শুরু করেছে মঙ্গলবার সকাল ১০টা থেকে। একই সময় লোডশেডিং শুরু করে ঢাকা ইলেকট্রিক...বিস্তারিত

কুয়েতের নতুন প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল সালেম

শেখ মোহাম্মদ সাবাহ আল-সালেম আল-সাবাহকে কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে এ বিষয়ে একটি ডিক্রি জারি করা হয়েছে। সেই সঙ্গে শেখ মোহাম্মদ আল-সাবাহকে নতুন সরকারের সদস্য মনোনীত করার নির্দেশও হয়েছে। শেখ সাবাহ আল খালিদ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর থেকে প্রায় তিন মাস ধরে দেশটির প্রধানমন্ত্রীর পদ...বিস্তারিত

শ্রীলঙ্কায় আজ প্রেসিডেন্ট নির্বাচন

আজ বুধবার শ্রীলঙ্কার পার্লামেন্টে বুধবার প্রেসিডেন্ট নির্বাচন করবেন দেশটির এমপিরা। গোতাবায়া রাজাপক্ষের গদিতে কে বসবেন তা ঠিক করতে গোপনে ভোট দেবেন পার্লামেন্টের সদস্যরা। শ্রীলঙ্কায় বিক্ষোভের আগুন জ্বলছে। জনরোষ থেকে বাঁচতে দেশ ছেড়ে পালান রাজাপক্ষে। এরপর প্রেসিডেন্ট পদে ইস্তফাও দিয়েছেন তিনি। এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশে জরুরি অবস্থা জারি করেছেন অস্থায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘে।...বিস্তারিত

২৬ জুলাই জিম্বাবুয়ে সফরে যাচ্ছে টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর বড় বিরতি পাচ্ছে না বাংলাদেশ দল। দেশে ফিরে দিন কয়েক বিশ্রাম নিয়েই সীমিত ওভারের সিরিজ খেলতে আবার জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দেবে টাইগাররা। চলতি মাসের শেষদিকে শুরু এই সফরে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে দুই ভাগে ২০ এবং ২১ জুলাই দেশে ফিরবেন ক্রিকেটাররা। তারপর দিন কয়েক...বিস্তারিত

প্রতিবাদী রনির খোঁজ নিতে বললেন হাইকোর্ট

রেলওয়ে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার প্রতিবাদে কমলাপুর রেল স্টেশনে আবস্থান নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির বিষয়ে খোঁজ নিতে বলেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেন, আমরা পত্রিকায় দেখলাম একটি ছেলে আন্দোলন করছে। ছেলেটি যে আবেদন করেছে সেটা নাকি সচিব গ্রহণ করেছেন। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী বলেছেন, প্রধানমন্ত্রীকে এ বিষয়ে দৃষ্টি দেয়া দরকার। তার কোনো অভিযোগ থাকলে তিনি আদালতে...বিস্তারিত